বেঙ্গল ফেডারেল ক্রেডিট ইউনিয়ন অনুমোদন পেল
আজকাল রিপোর্ট -
প্রকাশিত: ১৬ আগস্ট ২০২৫
নিউইয়র্কে প্রথমবারের মতো অনুমোদন পেয়েছে বাংলাদেশি মালিকানাধীন কমিউনিটি আর্থিক প্রতিষ্ঠান বেঙ্গল ফেডারেল ক্রেডিট ইউনিয়ন। কার্যক্রম শুরুর পর ব্যাংকের মতোই সব কার্যক্রম পরিচালনা করতে পারবে আলাভজনক এক প্রতিষ্ঠান।
বুধবার নিউইয়র্কের জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে ‘বেঙ্গল ফেডারেল ক্রেডিট ইউনিয়ন’-এর নাম ঘোষণা এবং কমিউনিটি আউটরিচ গ্রোগ্রামে এ কথা জানানো হয়। এ অনুমোদন প্রাপ্তির মাধ্যমে বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হল।। যেখানে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে পূর্ণাঙ্গ ফেডারেল স্বীকৃত একটি আর্থিক প্রতিষ্ঠান গঠিত হতে যাচ্ছে।
জ্যামাইকা মুসলিম সেন্টারের ইমাম জাফর বেগের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে ছিলেন জনপ্রিয় উপস্থাপিকা সোনিয়া। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির অন্যতম মূল উদ্যোক্তা অলকাউন্টি হোম কেয়ারের সিইও মুহাম্মদ কাদের, বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, সহ সভাপতি কামরুজ্জামান কামরুল, কমিউনিটি ব্যক্তিত্ব ও অন্যতম উদ্যোক্তা শাহ শহীদুল হক, জে মোল্লা সানি প্রমুখ।
অনুষ্ঠানে জানানো হয়, প্রায় দুই বছর আগে এই ক্রেডিট ইউনিয়নের জন্য আবেদন করা হয়। বিভিন্ন বিষয় যাচাইয়ের পর ন্যাশনাল ক্রেডিট ইউনিয়ন অ্যাডমিনিস্ট্রেশন ৪ আগস্ট আনুষ্ঠানিকভাবে বেঙ্গল ফেডারেল ক্রেডিট ইউনিয়ন অনুমোদন দিয়েছে। যা গত ৬০ বছরের বাংলাদেশি অভিবাসী ইতিহাসে অন্যতম বড় অর্জন।
মূল উদ্যোক্তা ও ‘বেঙ্গল ফেডারেল ক্রেডিট ইউনিয়ন’-এর প্রতিষ্ঠাতা মুহাম্মদ কাদের বলেন, বাংলাদেশীরা দীর্ঘদিন ধরে আমেরিকায় বাস করলেও নিজস্ব কোনো পূর্ণাঙ্গ ফেডারেল আর্থিক প্রতিষ্ঠান ছিল না। অনেক কমিউনিটি বহু আগেই নিজেদের জন্য ব্যাংক বা ক্রেডিট ইউনিয়ন প্রতিষ্ঠা করে ফেলেছে। অবশেষে আজ আমরা সেই দীর্ঘদিনের স্বপ্নকে বাস্তব রূপ পেতে যাচ্ছে। প্রতিষ্ঠানটি ইতোমধ্যেই ন্যাশনাল ক্রেডিট ইউনিয়ন অ্যাডমিনিস্ট্রেশন ক্লিয়ারেন্স এবং প্রি-অ্যাপ্রুভাল পেয়েছে। যা একটি আইনানুগ স্বীকৃত এবং ভবিষ্যতের জন্য সুসংহত আর্থিক ভিত্তি। এখন ৩০০ জন প্রতিষ্ঠাতা সদস্য বা ফাইন্ডিং মেম্বার সংগ্রহ করা হবে, যাদের কাছ থেকে প্রাপ্ত ৩ লাখ ডলার দিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। এটি একটি সদস্য-ভিত্তিক সমবায় ব্যাংক, যেখানে প্রতিটি সদস্যের সমান অধিকার থাকবে এবং মুনাফা সদস্যদের মাঝে বণ্টন করা হবে। এখানে ঋণপ্রাপ্তি হবে সহজ, স্বচ্ছ ও হালাল প্রক্রিয়ায়। সদস্যরা ৩ থেকে ৬ শতাংশ সুদে গাড়ি, ব্যবসা বা হোম লোন নিতে পারবেন, যা প্রচলিত ব্যাংকিং ব্যবস্থার তুলনায় অনেক বেশি সুবিধাজনক ও লাভজনক। জামাইকা হিলসাইড অ্যাভিনিউতে হবে বেঙ্গল ফেডারেল ক্রেডিট ইউনিয়নের প্রধান কার্যালয়। পরবর্তী এক বছরের মধ্যে নিউ ইয়র্ক সিটির পাঁচটি এলাকায় শাখা চালু করার পরিকল্পনা রয়েছে এবং পরবর্তী পাঁচ বছরে যুক্তরাষ্ট্র জুড়ে বাংলাদেশি-আমেরিকানদের আর্থিক সেবা প্রদান করার লক্ষ্যে একটি বিস্তৃত নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।
অনুষ্ঠানে জানানো হয় প্রতিষ্ঠানটির ঘোষিত পরিচালনা পর্ষদের মধ্যে রয়েছেন- শাহ শহীদুল হক, সিফা আমিন, মিনারা মাহমুদিন, মাহাফুজ আনিসুর রহমান, সালাউদ্দিন আহমেদ। প্রস্তাবিত কমিটির সদস্যদের মধ্যে রয়েছেনÑ জে মোল্লা সানি, আনায়েত মুনশি, আব্দুল মান্নান, রিমি ভুইয়া, বদরুল হক আজাদ, মো. সোলাইমান, জাহাঙ্গীর আলম জয়।
- মা হারালেন চিত্রনায়িকা পপি
- অর্ণব পরবর্তী ১০ ঘূর্ণিঝড় নিয়ে তথ্য প্রকাশ
- ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রের সব ম্যাচ স্থগিত
- যুক্তরাষ্ট্রের ফেডারেল নির্বাচন কমিশনের ওয়েবসাইটে সাইবার হামলা
- এক লিটার দুধের উৎপাদন খরচ ৪৪.৮০ টাকা, বিক্রি হচ্ছে ১০০-১১০ টাকায়
- যুক্তরাষ্ট্রকে শিক্ষা দিতে চায় ইরান
- স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে ভয়াবহ পরিস্থিতি, নিহত বেড়ে ৬৪
- ইসরায়েলে রেকর্ড আসন পেয়েও কেন ‘কিংমেকার’ হতে পারছে না আরব দলগুলো?
- জন্মদিনের পার্টিতে নাচে ঝড় তুললেন পরীমনি, সঙ্গী কে?
- উন্নত দেশ গঠনে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান
- আমি তোমার যত্ন নেব’ বলেই ধর্ষণ করেন ট্রাম্প
- ইউনিক্লোকে বাংলাদেশে আরও বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর
- ৬.৩ বিলিয়ন ডলার বিনিয়োগ ও দুই লাখ কর্মসংস্থানের ঘোষণা
- সৌদিকে সামরিক সহায়তা দিচ্ছে মিসর, ক্ষুব্ধ হুতি
- একই পরীক্ষায় রোগীর খরচ কোথাও ৬৫৭, কোথাও ১৩০০
- ডেমোক্র্যাটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ পেলে যেসব সংকটে পড়বেন ট্রাম্প
- ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ছাড়াল ৪৭০০ কোটি ডলার
- নেতানিয়াহু শিবির ৫২, বিরোধী জোট ৫০, সরকার গঠনে জটিলতা
- নেতানিয়াহু থাকছেন নাকি বিদায় নিচ্ছেন, রায় আজ
- ব্যালন ডি’অর জিতলেন হ্যারি কেইন
- জনমত জরিপকে ‘ভুয়া’ বললেন ট্রাম্প, নিজের সমর্থন ৬০ শতাংশ দাবি
- ট্রাম্পের নির্দেশ পেলে ৯৬ ঘণ্টার মধ্যে ইরানে হামলার প্রস্তুতি যুক
- সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল রোম
- বিদেশে পাচার হচ্ছে কোটি কোটি টাকার প্রত্নসম্পদ
- দেশ ছাড়ার খবর জানিয়ে রুমি বললেন— ‘আপনারা ভালো থাকেন’
- ভারতের গুয়াহাটিতে হোটেলে গুলি, নিহত ৫
- মাদকের অর্থে হোটেল রিসোর্ট
- যুক্তরাষ্ট্র ও ইসরায়েল থেকে ইউরোপকে দূরত্ব বজায় রাখার আহ্বান ইরান
- যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে আগাম ভোট দিলেন ট্রাম্প
- প্রশ্নবিদ্ধ বাংলাদেশিদের গ্রহণযোগ্যতা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩২
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৩
- ব্রংকসের খলিল চাইনিজ রেষ্টুরেন্ট বিক্রি হয়ে গেল
- গভীর সংকটে জালালাবাদ এসোসিয়েশন
- যুক্তরাষ্ট্র বিএনপি’র তিন নেতাকে খুঁজছে পুলিশ
- নারায়ণগঞ্জের এমপিদের জেলাতেই থাকা শ্রেয় : তরুণের অভিমত
- এ বি সিদ্দিক এবং জাস্টিসকে নিয়ে জামালপুর জেলা সমিতির নতুন কমিটি
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- হোমিওপ্যাথিক ডক্টরস সোসাইটির ৪৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত
- জ্যাকসন হাইটসে গাড়ির ধাক্কায় বাংলাদেশি নিহত
- সড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক
- বদলে গেল গ্রীনকার্ড ও ওয়ার্ক পারমিটের ডিজাইন
- আইসিটিইএবির নতুন কমিটি গঠিত
- সম্পাদকীয় নেতাদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ
- বিজয় দিবসে রাবিতে `ইচ্ছে`র পিঠা উৎসব
- বাংলাদেশিরা এখনও মূলধারায় স্থান করে নিতে পারেনি
- সাংবাদিকরা সমাজের দর্পণ : এমপি বাবু
