এনওয়াইপিডিতে লেফটেন্যান্ট স্পেশাল অ্যাসাইনমেন্ট হলেন সাজদুর
নিউইয়র্ক পুলিশ বিভাগের (এনওয়াইপিডি) মর্যাদাপূর্ণ ‘লেফটেন্যান্ট স্পেশাল অ্যাসাইনমেন্ট’ পদে পদোন্নতি পেয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সাবেক ছাত্র সাজদুর রহমান। মঙ্গলবার (২৫ নভেম্বর) নিউইয়র্কের ম্যানহাটন পুলিশ সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে এনওয়াইপিডির পুলিশ কমিশনার জেসিকা টিশ তার হাতে পদোন্নতির সনদ তুলে দেন।
যুক্তরাষ্ট্রে বসবাসরত শাবিপ্রবির প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘সাস্ট অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব ইউ.এস.এ ইনক’ তার এ অর্জনে অভিনন্দন জানিয়েছে।
সেদিন আরও নয়জন বাংলাদেশি পুলিশ কর্মকর্তা সার্জেন্ট পদে এবং তিনজন সার্জেন্ট থেকে লেফটেন্যান্ট পদে উন্নীত হন। অনুষ্ঠানে ‘বাংলাদেশি–আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন (বাপা)’ ও ‘জ্যামাইকা ইন্টিগ্রেটেড বাংলাদেশি অফিসার্স নেটওয়ার্কেে (জীবন)’ সদস্যরা উপস্থিত ছিলেন।
শাবিপ্রবির প্রাক্তন ছাত্র এস. এম. হক জানান, সাজদুর রহমান ১৯৯৪–৯৫ শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন এবং ক্যামিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স (সিইপি) বিভাগের দ্বিতীয় ব্যাচে পড়েছেন। ১৯৯৭ সালে ডিভি লটারির মাধ্যমে যুক্তরাষ্ট্রে অভিবাসী হওয়ার পর তিনি নিউইয়র্ক স্টেট ইউনিভার্সিটির ওল্ড ওয়েস্টবেরি ক্যাম্পাস থেকে কম্পিউটার সায়েন্সে বিএসসি ডিগ্রি অর্জন করেন।
২০০৮ সালে তিনি এনওয়াইপিডিতে পুলিশ অফিসার হিসেবে যোগ দেন। ২০১৬ সালে সার্জেন্ট এবং ২০২১ সালে লেফটেন্যান্ট পদে উন্নীত হন। পরে তিনি দীর্ঘদিন ক্রিমিনাল জাস্টিস ব্যুরোর প্রশাসনিক সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন। পেশাদারিত্ব, নিষ্ঠা ও কর্মদক্ষতার ভিত্তিতে তিনি এবার ‘লেফটেন্যান্ট স্পেশাল অ্যাসাইনমেন্ট’ পদে পদোন্নতি পান। তিনি ইক্যুয়াল এমপ্লয়মেন্ট অপরচুনিটি (ইইও) শাখায় সুপারভাইজার হিসেবেও দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি কমিউনিটি সংগঠন ‘জীবন’ এর উপদেষ্টা মণ্ডলীর সদস্য।
যশোরের বাঘারপাড়ার দোহাকুলা গ্রামের সন্তান সাজদুর রহমান। তিনি প্রয়াত বদর উদ্দিন বিশ্বাস ও রিজিয়া খাতুনের ছেলে। যশোর বাঘারপাড়া পাইলট উচ্চবিদ্যালয় থেকে এসএসসি এবং যশোর কার্টনমেন্ট কলেজ থেকে এইচএসসি পাস করেন। বর্তমানে তিনি স্ত্রী ও দুই কন্যাকে নিয়ে নিউইয়র্কের কুইন্সে বসবাস করছেন।
লেফটেন্যান্ট সাজদুর রহমান বলেন, ‘সাফল্যের জন্য একাগ্রতা সবচেয়ে জরুরি। আমার ও আমার পরিবারের জন্য সবার দোয়া চাই।’
০১:০৯ পিএম, ২ ডিসেম্বর ২০২৫ মঙ্গলবার
প্রতারকের ৭ বছরের সাজা মওকুফ করলেন ট্রাম্প, কিন্তু কেন?
তিনি গত ১৪ নভেম্বর কারাগারে যান এবং বুধবার কমিউটেশনের মাধ্যমে তার সাজা কমানো হয় বলে জানিয়েছে ব্যুরো অফ প্রিজনস এবং হোয়াইট হাউসের একজন কর্মকর্তা। প্রাইভেট ইকুইটি এক্সিকিউটিভ ডেভিড জেন্টিলের সাত বছরের সাজা মওকুফ করেছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। মাত্র দুই সপ্তাহ কারাবাসের পরেই সাত বছরের সাজা থেকে মুক্ত হয়েছেন প্রায় ১ দশমিক ৬ বিলিয়ন ডলারের প্রতারণা করা এই ব্যক্তি।
১২:৫১ পিএম, ২ ডিসেম্বর ২০২৫ মঙ্গলবার
কে এই সমতলী হক
কবি, লেখক, বুদ্বিজীবি ও মানবাধিকার সংগঠক ফরহাদ মাজহারের কন্যা সমতলী হক নিউইয়র্কের নব নির্বাচিত মেয়র জোহরান মামদানির ট্রানজিশনাল টিমের সদস্য নির্বাচিত হলেন।
০২:১০ এএম, ২৯ নভেম্বর ২০২৫ শনিবার
কমিউনিটিতে উচ্ছ্বাস ও আনন্দ মামদানির কমিটিতে ১২ বাংলাদেশি
নিউইয়র্ক সিটির নব নির্বাচিত মেয়র জোহরান মামদানির ট্রানজিশন টিমের সদস্য হলেন ১২ বাংলাদেশি আমেরিকান। আগামী ১ জানুয়ারি মামদানি যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ শহর ও বিশ্বের বানিজ্যিক রাজধানী খ্যাত নিউইয়র্ক সিটির মেয়র হিসেবে শপথ গ্রহন করবেন। গত ৪ নভেম্বর ৩৪ বছর বয়সী মামদানি নিউইয়র্ক
০২:০৮ এএম, ২৯ নভেম্বর ২০২৫ শনিবার
কাউন্সিলওম্যান শাহানা হানিফকে সংবর্ধনা
নিউইয়র্ক সিটি কাউন্সিলে ইতিহাস রচনাকারি প্রথম মুসলমান ও প্রথম বাংলাদেশি বংশোদ্ভুত আমেরিকান কাউন্সিল সদস্য শাহানা হানিফ দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হয়েছেন। তাকে সংবর্ধণা দিল পিতা মোহাম্মদ হানিফের হাতে গড়া সংগঠন চট্রগ্রাম সমিতি।
০১:৩৭ এএম, ২৯ নভেম্বর ২০২৫ শনিবার
নির্বাচিত হলে হোমকেয়ারের মনোপলি ব্যবসা বন্ধ
গভর্নর পদপ্রার্থী আন্তোনিও ডেলগাডো’র ঘোষণা
নির্বাচিত হলে হোমকেয়ারের মনোপলি ব্যবসা বন্ধ
৩ কলাম সেকেন্ড লিড
আজকাল রিপোর্ট
নিউইয়র্ক স্টেট গভর্নর পদে ডেমোক্রেট প্রাইমারি নির্বাচনে প্রার্থী অ্যান্তোনিও ডেলগাডোর সমর্থনে ২৫ নভেম্বর মঙ্গলবার রাতে নিউইয়র্কের জ্যাকসন হাইটসের একটি রেস্টুরেন্টে বাংলাদেশিদের উদ্যোগে ফান্ডরেইজিং অনুষ্ঠিত হয়েছে। এক প্রশ্নের জবাবে অ্যান্তেনিও ডেলগাডো বলেন, তিনি নির্বাচিত হলে হোম কেয়ার ব্যবসায় পিপিএল এর মনোপলি ব্যবসা বন্ধে উদ্যোগ নেবেন। কিভাবে পিপিএল এককভাবে এ সুবিধা পেয়েছে তা খতিয়ে দেখা হবে। কমিউনিটির ক্ষুদ্র ও মাঝারি হোম কেয়ার ব্যবসায়ীদের সম্পৃক্ত করে পরিকল্পনা হাতে নেব।
‘সাউথ এশিয়ান ফর ডেলগাডো’ ব্যানারে এ অনুষ্ঠানে অ্যান্তেনিও ডেলগাডো প্রত্যাশা করেন, জোহরান মামদানিকে যেভাবে বাংলাদেশি কমিউনিটি সমর্থন জনিয়েছেন, তাকেও তেমনি বাংলাদেশি কমিউনিটি সমর্থন দিবেন। পাশে থাকবেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যবসায়ী শাহনেওয়াজ। আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সহ বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ। বাংলাদেশি কমিউনিটির পাশাপাশি পাকিস্তান ও ইন্ডিয়ান কমিউনিটির ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন এ অনুষ্ঠানে।
ফান্ডরেইজিং অনুষ্ঠান আয়োজনে আরো ছিলেন কমিউনিটি অ্যাক্টিভিস্ট মোহাম্মদ এন. মজুমদার, মো. মহিউদ্দিন দেওয়ান, ,কাজী আজম ফিরোজ আহমেদ, ফারাহ হুসেন, শাহরিয়ার রহমান, মোহাম্মদ ফখরুল ইসলাম দেলোয়ার, কাজী আজম, আহসান হাবিব, আব্দুস শহিদ, শাহ শহীদুল হক, আরশাদ হোসেন, তৌকির হক, রাব্বি সৈয়দ ও আব্দুস সোবহান প্রমুখ।
০১:৩৪ এএম, ২৯ নভেম্বর ২০২৫ শনিবার
কোমি ও নিউইয়র্ক অ্যাটর্নি জেনারেল লেতিজিয়ার বিরুদ্ধে মামলা খারিজ
এফবিআইয়ের সাবেক পরিচালক জেমস কোমি এবং নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেতিজিয়া জেমসের বিরুদ্ধে আনা ফৌজদারি অভিযোগ খারিজ করে দিয়েছেন মার্কিন এক বিচারক।
০৩:৪৮ পিএম, ২৫ নভেম্বর ২০২৫ মঙ্গলবার
নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের অভিষেক ৫ জানুয়ারি
নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাব এর নবনির্বাচিত কার্যকরী কমিটির প্রথম সভা গত ১৮ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যা সাতটায় জ্যাকসন হাইটসের একটি রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়।
১২:৫৪ এএম, ২২ নভেম্বর ২০২৫ শনিবার
মামদানির ঘোষণা: নিউইয়র্কে এলে গ্রেপ্তার হবেন নেতানিয়াহু
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিযামিন নেতানিয়াহু নিউইয়র্ক সফরে এলে তাকে গ্রেপ্তার করা হবে বলে ঘোষণা দিয়েছেন শহরটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি।
১২:৪৯ এএম, ২২ নভেম্বর ২০২৫ শনিবার
বাংলাদেশি পুলিশ অফিসার আতিক গ্রেপ্তার
‘বাংলাদেশি-আমেরিকান এনওয়াইপিডির অফিসার (সার্জেন্ট) আতিকুল ইসলামকে ফেডারেল এজেন্টরা গত মঙ্গলবার (১৮ নভেম্বর) নিউইয়র্ক থেকে গ্রেপ্তার করে আদালতে হাজির করে।
১২:১৮ এএম, ২২ নভেম্বর ২০২৫ শনিবার
ট্রাম্প-মামদানি বৈঠক আজ
নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনের সময় পরস্পর বিরোধী অবস্থান থাকলেও নির্বাচনের পর আজ শুক্রবার ২১ নভেম্বর দেখা হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও নিউইয়র্কের নব-নির্বাচিত মেয়র জোহরান মামদানির।
১২:১৫ এএম, ২২ নভেম্বর ২০২৫ শনিবার
মামদানির আসনে লড়বেন ৩ নারী
নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলি ডিষ্ট্রিক্ট ৩৬ নির্বাচনে জোহরান মামদানির শূন্য আসনে লড়বেন ৩ নারী। তারা সকলেই মামদানির অনুসারি। ডেমোক্র্যাটিক সোশালিস্ট।
১২:১৫ এএম, ২২ নভেম্বর ২০২৫ শনিবার
নিউইয়র্ক সিটিতে আইস পুলিশের ক্র্যাকডাউন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সীমান্ত-নীতির প্রধান কর্মকর্তা (বর্ডার জার) টম হোম্যান বলেছেন, ফেডারেল অভিবাসন-প্রয়োগকারী দল ইতোমধ্যেই নিউইয়র্ক সিটিতে অভিযান চালাচ্ছে এবং আরও এজেন্ট মোতায়েন করা হচ্ছে।
১১:৫৫ পিএম, ২১ নভেম্বর ২০২৫ শুক্রবার
মামদানির শপথের আগেই পুলিশের ক্র্যাকডাউন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সীমান্ত-নীতির প্রধান কর্মকর্তা (বর্ডার জার) টম হোম্যান বলেছেন, ফেডারেল অভিবাসন-প্রয়োগকারী দল ইতোমধ্যেই নিউইয়র্ক সিটিতে অভিযান চালাচ্ছে এবং আরও এজেন্ট মোতায়েন করা হচ্ছে।
০২:৩৫ এএম, ২১ নভেম্বর ২০২৫ শুক্রবার
‘আসো’র দশ বছর পূর্তিতে আলোচনা সভা
অটিজম সোসাইটি হ্যাবিলিটেশন অর্গানাইজেশন সংক্ষেপে ‘আসো’র ১০ বছর পূর্তিতে গত ৭ নভেম্বর জ্যাকসন হাইটসের জুইস সেন্টারে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
০২:০৯ এএম, ১৫ নভেম্বর ২০২৫ শনিবার
এনওয়াইপিডি-কমিউনিটি মতবিনিময়
আপনার অভিবাসী মর্যাদা যাই হোক না কেন, যে কোন সমস্যায় পুলিশের সাথে নির্ভয়ে যোগাযোগ করতে পারেন। আমরা নিউইয়র্ক সিটিকে নিরাপদ রাখতে কমিউনিটির সবার কাথে নিবিড়ভাবে কাজ করে যেতে চাই।
০১:৪৭ এএম, ১৫ নভেম্বর ২০২৫ শনিবার
এশিয়ান হেরিটেজ বিজনেস লিডার অ্যাওয়ার্ড পেলেন শাহ নেওয়াজ
২০২৫ সালের এশিয়ান হেরিটেজ বিজসেন লিডার অ্যাওয়ার্ড পেয়েছেন নিউইয়র্কের জনপ্রিয় হোমকেয়ার এজেন্সি গোল্ডেন এজ হোম কেয়ারের প্রেসিডেন্ট ও সিইও শাহ নেওয়াজ।
০১:৩২ এএম, ১৫ নভেম্বর ২০২৫ শনিবার
‘আজকাল’ সম্পাদকের শুভেচ্ছা
শাহ নেওয়াজ গ্রুপের প্রেসিডেন্ট ও সিইও, আজকাল সম্পাদক ও প্রকাশক, সাউথ এশিয়ান ফর জোহরান-এর আহবায়ক এবং বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান শাহ নেওয়াজ এক বিবৃতিতে নিউইয়র্ক সিটির নির্বাচিত মেয়র জোহরান মামদানির ঐতিহাসিক বিজয়ে তাঁকে উষ্ণ ও প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন।
০১:৪৮ এএম, ৮ নভেম্বর ২০২৫ শনিবার
মামদানির বিজয় বাংলাদেশি ‘আঙ্কেল আন্টিদের’
নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনে জোহরান মামদানি ঐতিহাসিক জয় পেয়েছেন। জয় হয়েছে প্রবাসী বাংলাদেশিদের। বাংলাদেশি ‘আঙ্কেল আন্টিদের’।
০১:৪৬ এএম, ৮ নভেম্বর ২০২৫ শনিবার
ঐকমত্য কমিশনের সমালোচনা নিউইয়র্ক বিএনপির
জাতীয় ঐকমত্য কমিশনের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ করে কমিশনের সহসভাপতি ড. আলী রীয়াজের পদত্যাগও চেয়েছে নিউইয়র্ক স্টেট বিএনপি। একই সঙ্গে ছাত্র আন্দোলন নয় তারেক রহমানের নেতৃত্বে বিএনপির আন্দোলনেই আওয়ামীলীগের পতন হয়েছে বলেও দাবি করা হয়।
০১:৪৩ এএম, ৮ নভেম্বর ২০২৫ শনিবার
নির্বাচন শনিবার
নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের নির্বাচন আগামী শনিবার ৮ নভেম্বর। বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জ্যাকসন হাইটস্থ নবান্ন রেষ্টুরেন্টের হল রুমে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।
০১:৩৬ এএম, ৮ নভেম্বর ২০২৫ শনিবার
বিপুল ভোটে বিজয়ী সোমা সায়ীদ
বাংলাদেশি বংশোদ্ভূত অ্যাটর্নি সোমা সায়ীদ সুপ্রিম কোর্টের বিচারক পদে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী হিসেবে বিপুল ভোটে জয়লাভ করেছেন।
১২:৩৬ এএম, ৮ নভেম্বর ২০২৫ শনিবার
ঝড়ের বেগে সব জয় করলেন কে এই মামদানি?
নিউইয়র্কের ইতিহাসে ঝড়ের বেগে এসে সব জয় করলেন কে এই মামদানি? দু’বছর আগেও মামদানিকে (৩৪) কেউ মনে করেননি। তারুণ্যের উচ্ছ্বাসে তিনি এখন বিশ্বব্যাপি পরিচিত।
১২:৩৫ এএম, ৮ নভেম্বর ২০২৫ শনিবার
ব্রুকলিনে শাহানার রেকর্ড ভোটে বিজয়
টানা দ্বিতীয়বারের মতো বিপুল ভোটের ব্যবধানে সিটি কাউন্সিল মেম্বার হলেন বাংলাদেশি শাহানা হানিফ। চট্টগ্রামের নাজিরহাটের পূর্ব ফরহাদাবাদের মেয়ে শাহানা ব্রুকলিনে ইতিহাস গড়লেন এবার।
১২:৩৩ এএম, ৮ নভেম্বর ২০২৫ শনিবার
- আটলান্টিক সিটিতে ফ্যাশন শো
- আটলান্টিক সিটিতে জমজমাট ঘুড়ি উৎসব
- ভার্জিনিয়ায় বাইটপোর অ্যাপ্রিসিয়েশন পার্টি
- বার্থ ট্যুরিজম ঠেকাতে ভিসা নিষেধাজ্ঞার ঘোষণা
- গ্রেটার নোয়াখালী সোসাইটি মাসিক সভা অনুষ্ঠিত
- ওজন পার্কে চারুকণ্ঠের বাংলা স্কুলের উদ্বোধন
- নিউইয়র্কের ২৫ লাখ পরিবারে বিদ্যুৎ-গ্যাস বিলে ছাড় পাবে
- প্রেসিডেন্ট ট্রাম্পের যে বৈঠকে মেয়র মামদানির বাসভবনে
- অবৈধদের নির্বাসনে পাঠাতে আদালতের আপত্তি
- জ্যাকসন হাইটসে আড্ডা রেষ্টুরেন্টের উদ্বোধন
- মা’দের বিরল সম্মান জানালো কিশোরগঞ্জ এসোসিয়েশন
- ‘সাংবাদিকতার পথ কখনোই মসৃণ নয়’
- সরকারি সহায়তা নিলে গ্রিনকার্ড নয়
- বোয়িংতো কিনলামঃ বিমান কি আসবে!
- নিউইয়র্কে ষষ্ঠ ভাসানী সম্মেলন ভাসানীকে রাষ্ট্রীয়ভাবে জাতীয় নেতার
- জাতিসংঘের সামনে বিএনপির স্বাগত মিছিল
- আরও ১১ বোয়িং কেনার চুক্তিকে ঐতিহাসিক বললেন ট্রাম্প
- জাতিসংঘের সামনে আঃলীগের প্রতিবাদ সমাবেশ
- জাতিসংঘে ড. খলিলের দপ্তরে লিগ্যাল অফিসার জাইমা
- জাতিসংঘে কিভাবে আসন নির্ধারিত ও ব্রাজিলই কেন প্রথম বক্তা
- মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্প থেকে দূরে থাকছেন প্রার্থীরা
- বাংলাদেশ শান্তিময় মানবিক বিশ্ব দেখতে চায়
- আজকাল ৯৪১
- মার্কিন রণতরিতে ৮ সেনার আত্মহত্যার চেষ্টার কথা স্বীকার
- জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ শুরু হতেই প্রতিনিধিদের ওয়াকআউট
- ‘বার্থ ট্যুরিজম’ ঠেকাতে নতুন ভিসা নীতি যুক্তরাষ্ট্রের
- বিশ্বের সেরা শহরের তালিকা প্রকাশ, শীর্ষে নিউইয়র্ক
- বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ডোনাল্ড ট্রাম্প
- ৯ লাখ টাকায় আপসের দাবি, তাতে কি ছাড়া পাবে ওই কিশোর
- সেই মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমানের যন্ত্রাংশ জব্দ করল চীন
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- আজকাল ৯৩৮
































