ক্ষমতার দ্বিতীয় মেয়াদে ট্রাম্পের জনমতের পাল্লা দ্রুত নিচে নামছে
প্রকাশিত: ২১ আগস্ট ২০২৫
ক্ষমতার দ্বিতীয় মেয়াদে ২১২ দিন পার করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে জনমতের পাল্লা তার বিপক্ষেই ভারী হচ্ছে। সর্বশেষ জরিপ অনুযায়ী, ট্রাম্পের নিট অনুমোদন হার (সমর্থনের হার থেকে বিরোধিতার হার বাদ দিলে যা থাকে) দাঁড়িয়েছে মাইনাস ১৫ শতাংশ।
মাত্র ৪০ শতাংশ মার্কিনি তার কাজে সন্তুষ্ট, ৫৫ শতাংশ অসন্তুষ্ট এবং ৪ শতাংশ নিশ্চিত নন। গত সপ্তাহের তুলনায় এ হার আরও এক পয়েন্ট কমেছে।
পররাষ্ট্রনীতিতে আস্থা হারাচ্ছেন আমেরিকানরা
ট্রাম্প দাবি করেছেন, মাত্র ছয় মাসে তিনি ছয়টি যুদ্ধ শেষ করেছেন এবং এ জন্য নোবেল শান্তি পুরস্কার পাওয়ারও ইঙ্গিত দেন। তবে সাধারণ আমেরিকানরা তার এই কূটনৈতিক সাফল্যে খুব একটা আশ্বস্ত নন। ফেব্রুয়ারিতে তার পররাষ্ট্রনীতির নিট অনুমোদন হার ছিল +২, যা ধীরে ধীরে পড়ে গিয়ে এখন মাইনাস ১৪।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলাস্কায় বৈঠক এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ওয়াশিংটন সফরের সময়কার জরিপেই এই চিত্র উঠে এসেছে। মাত্র ৩২ শতাংশ মনে করেন, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার আলোচনায় অন্তত কিছু অগ্রগতি হয়েছে। ইউক্রেন যুদ্ধ সামাল দেওয়ার ক্ষেত্রে তার নিট অনুমোদন হার দাঁড়িয়েছে মাইনাস ১০।
অর্থনীতি ও অভিবাসনেও ধাক্কা
দ্বিতীয় মেয়াদের নির্বাচনে ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন— আয় আকাশছোঁয়া হবে, মুদ্রাস্ফীতি উধাও হবে, চাকরি ফিরবে, আর মধ্যবিত্ত শ্রেণি সমৃদ্ধ হবে। কিন্তু বাস্তবে আমেরিকানরা এখন হতাশ। প্রথম দিকে অর্থনীতি ও মুদ্রাস্ফীতিতে ইতিবাচক রেটিং থাকলেও বাণিজ্যযুদ্ধের ঘোষণা ও বাজারের প্রতিক্রিয়ার কারণে তা তীব্রভাবে নেতিবাচক হয়েছে।
অভিবাসন নীতিতেও সমর্থন কমেছে, যা ছিল তার নির্বাচনী প্রচারের মূল ইস্যুগুলোর একটি।
জনমতের আঞ্চলিক বৈষম্য
ইউগভ–এর জরিপে দেখা গেছে, ডেমোক্র্যাট-ঘেঁষা রাজ্যগুলোতে ট্রাম্পের অনুমোদন সর্বনিম্ন, আর রিপাবলিকান-প্রবণ রাজ্যগুলোতে সর্বোচ্চ। তবে এমনকি কিছু রিপাবলিকান রাজ্যেও অসন্তুষ্টির স্রোত দেখা যাচ্ছে, যা আসন্ন মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের জন্য মাথাব্যথার কারণ হতে পারে।
সমর্থন কারা দিচ্ছে?
শ্বেতাঙ্গ ও পুরুষ ভোটাররা এখনো তুলনামূলক বেশি সমর্থন দিচ্ছেন ট্রাম্পকে। অন্যদিকে তরুণ, জাতিগত সংখ্যালঘু এবং উচ্চশিক্ষিত জনগোষ্ঠী তার সবচেয়ে বড় বিরোধী। আশ্চর্যের বিষয় হলো, সাধারণত রিপাবলিকানদের পক্ষে থাকা প্রবীণ ভোটারদেরও অনেকে এবার ট্রাম্পের প্রতি অনাগ্রহী।
- এত কমছে কেন স্বর্ণের দাম, সামনে কী হবে?
- মালবাহী ট্রেন থেকে নাইকির শতকোটি টাকার জুতা চুরি
- এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী,দুই মাসেও অধরা সমন্বয়ক
- ট্রাম্পের ফোন ও চিঠিকে পাত্তা দিচ্ছেন না কিম
- নৈরাজ্য রোধে ঐক্যের যাত্রা
- বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার, সর্বোচ্চ সতর্ক অবস্থানে বিজিবি
- টানা সাড়ে ৫২ ঘণ্টা খেলে জিটিএ সিক্স শেষ করলেন ‘আইশোস্পিড’
- মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯
- ঢাকার সরকারি স্কুলে প্রথম শ্রেণির ভর্তি লটারি ১৫ ডিসেম্বর
- সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি
- পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে?
- ভারতে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমেছে ৬৭ হাজার রুপি
- যুক্তরাষ্ট্রে খালেদা জিয়ার নামে সড়ক নামকরণের প্রস্তাব
- মিয়ানমারের জান্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি
- ২০৩০ সালের মধ্যে ‘ওয়ান র্যাঙ্ক, ওয়ান পেনশন’ পদ্ধতি
- ‘কুখ্যাত রাইকার্স কারাগার’ বন্ধের ঘোষণা মেয়র মামদানির
- চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস
- প্রথমবার ট্রাম্প, পুতিন ও শি এক মঞ্চে
- বাংলাদেশে ব্যাংকগুলো দেউলিয়ার দ্বারপ্রান্তে
- ইউএনডিপি’র সহযোগিতা চাইলেন জহির উদ্দিন স্বপন
- বাংলাদেশ ল’ সোসাইটির বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত
- জহিরুল ইসলাম ও আলাউদ্দিন আহমেদের যুগলবন্দি সন্ধ্যা অনুষ্ঠিত
- নিউইয়র্ক স্টেট বিএনপির উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা
- কনসুলেটে বিপ্লব ও সংহতি দিবস পালন
- বিপুল ভোটে জাতিসংঘে রোহিঙ্গা প্রস্তাব গৃহীত
- নিউইয়র্কে মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী পালিত
- ব্রঙ্কসে সিম্ফনি মিউজিকের প্রথম বর্ষপূর্তি উদ্যাপন
- নিউইয়র্কে নীলা ড্যান্স একাডেমির ‘নৃত্য অর্পণ’
- খাদ্য সহায়তা হারাতে পারে ৬৩ লাখ আমেরিকান
- যুক্তরাষ্ট্রের বিমান চলাচল স্বাভাবিক হওয়ার আশা
- আজকাল ৯২১
- আজকাল ৯৩২
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯২৪
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯৩৮
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- মন্তব্য প্রতিবেদন
কর্নেল অলির প্রার্থীতা ও কাজি মন্টুর কলাম - আজকাল ৯২৫
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- মন্তব্য প্রতিবেদন
ম্লান যুক্তরাষ্ট্র বিএনপি : উজ্জীবিত ‘নিষিদ্ধ’ - আজ পবিত্র ঈদুল আজহা
- আজকাল ৯২৬
- আজকাল ৯২৩
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
