অ্যাম্বুল্যান্স সিন্ডিকেটে জিম্মি রোগী ও স্বজনরা
প্রকাশিত: ২১ আগস্ট ২০২৫
সন্ধ্যা সাড়ে ৭টা। বুকে ব্যথা নিয়ে জেলা সদর হাসপাতালে আসেন শৈলকুপার দুধসর গ্রামের কৃষক গোলাম নবী। চিকিৎসক তাঁর অবস্থা সংকটাপন্ন দেখে স্বজনদের দ্রুত ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলেন। স্বজনরা খোঁজ নিয়ে জানতে পারেন হাসপাতালের সরকারি অ্যাম্বুল্যান্স অন্য রোগী নিয়ে ঢাকায় গেছে।
তখন উপায় না পেয়ে প্রাইভেট অ্যাম্বুল্যান্স চালকের কাছে যেতে বাধ্য হন তারা। তখন অ্যাম্বুল্যান্স চালকেরা তাদের কাছে সাড়ে ৭ হাজার টাকা দাবি করে। এমনকি সিরিয়াল অনুযায়ী নিম্নমানের অ্যাম্বুল্যান্সে যেতে বাধ্য করা হয় তাদের।
গোলাম নবীর ছেলে ফারুক হোসেন কালের কণ্ঠকে বলেন, ‘যত সময় পার হচ্ছিল বাবা ততই অসুস্থ হয়ে পড়ছিলেন।
সরকারি অ্যাম্বুল্যান্স না পেয়ে আমরা প্রাইভেট অ্যাম্বুল্যান্স ঠিক করতে যাই। তবে ওই অ্যাম্বুল্যান্সের চালকেরা আমাদের জিম্মি করে ফেলে। ফরিদপুরে যেতে সাধারণত ৩ থেকে সাড়ে ৩ হাজার টাকা ভাড়া হওয়ার কথা। কিন্তু সেখানে তারা সাড়ে ৭ হাজার টাকা ভাড়া নেয়।
এমনকি অ্যাম্বুল্যান্সের মান খুবই খারাপ ছিল। অনেক অনুরোধ করার পরেও তাঁরা কোনো কথা শোনেননি।’
সদর উপজেলার কুশবাড়িয়া গ্রামের আশরাফুল হোসেন সড়ক দুর্ঘনায় গুরুতর আহত হয়ে চিকিৎসা নিতে আসেন জেলা সদর হাসপাতালে। তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক তাকে দ্রুত ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতালে নিয়ে যেতে বলেন। আশরাফুলের স্বজনরা ১২ হাজার টাকায় একটি প্রাইভেট অ্যাম্বুল্যান্স ভাড়া করে রওনা দেন।
তবে সে অ্যাম্বুল্যান্সে গিয়েও তাঁরা প্রতারিত হন।
আশরাফুলের বাবা আব্দুল মজিদ বলেন, ‘ছেলের অবস্থা খুব খারাপ ছিল। ডাক্তারদের পরামর্শে তাকে ঢাকায় নেওয়ার জন্য অ্যাম্বুল্যান্স ভাড়া করি। অ্যাম্বুল্যান্সটি মাগুরার রামনগর এলাকা পার হওয়ার সময় ঢাকায় ফিরে যাচ্ছে এমন একটি অ্যাম্বুল্যান্সে আমাদের তুলে দেয় চালক। এ নিয়ে আমরা প্রতিবাদ করলে আমাদের দেড় ঘণ্টা দাঁড় করিয়ে রাখে। ছেলের অবস্থা খারাপ হওয়ায় অনেক অনুরোধ করে তাদের নিয়ে যায়। পরে জানতে পারি আমাদের কাছ থেকে ১২ হাজার টাকা নেওয়া হলেও ঢাকার ওই অ্যাম্বুল্যান্স চালককে মাত্র সাড়ে ৩ হাজার দেওয়া হয়েছে।’
গোলাম নবী, আশরাফুল ইসলামই নয় ঝিনাইদহ জেলা সদর হাসপাতালে চিকিৎসা নিতে এসে প্রতিনিয়ত অ্যাম্বুল্যান্স চালকদের কাছে প্রতারিত হচ্ছেন শত শত রোগী ও তাদের স্বজনেরা।
জানা গেছে, ঝিনাইদহ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে প্রতিদিন গড়ে ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৫০০ রোগী চিকিৎসা নিতে আসেন। এর মধ্যে সংকটাপন্ন ৪০ থেকে ৫০ জন রোগীকে ফরিদপুর, ঢাকাসহ বিভিন্ন জায়গায় উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয়। তবে হাসপাতালটিতে সরকারি অ্যাম্বুল্যান্স রয়েছে মাত্র দুইটি। প্রতিদিন এত রোগী পরিবহন করা তাদের পক্ষে সম্ভব হয় না। তাই অনেকে বাধ্য হন প্রাইভেট অ্যাম্বুল্যান্স ভাড়া করতে। এ সুযোগে অ্যাম্বুল্যান্স চালকরা তাদের জিম্মি করে মাত্রাতিরিক্ত ভাড়া আদায় করে থাকে।
সূত্র জানায়, ২০২৩ সালের এপ্রিলে ঝিনাইদহ জেলা অ্যাম্বুল্যান্স মালিক সমিতি গঠন করা হয়। এ সমিতির সভাপতি হন জাকির হোসেন। এরপর থেকে জাকির হোসেন জেলা সদর হাসপাতাল এলাকায় বিভিন্ন ব্যক্তির মালিকানাধীন অন্তত ২০টি অ্যাম্বুল্যান্স নিয়ে একটি সিন্ডিকেট গড়ে তোলে। অ্যাম্বুল্যান্সগুলোর অধিকাংশই নিম্নমানের। জাকিরের নেতৃত্বে ওই সিন্ডিকেট মূলত অ্যাম্বুল্যান্স সেবার নামে বাণিজ্য করে আসছে দীর্ঘদিন ধরে। অনেক সময় রোগীদের জিম্মি করে মূল ভাড়ার চেয়ে কয়েকগুণ বেশি ভাড়া আদায় করেন তাঁরা। এসব বিষয় নিয়ে রোগীর স্বজনরা প্রতিবাদ করলে তাদের নানাভাবে হয়রানি করা হয়।
অভিযোগ অস্বীকার করে জেলা অ্যাম্বুল্যান্স মালিক সমিতির সভাপতি জাকির হোসেন বলেন, ‘আমরা নিয়ম মেনে অ্যাম্বুল্যান্স চালাই। অন্যান্য জেলাগুলোতে যেভাবে ভাড়া নেওয়া হয় আমরাও সেভাবে ভাড়া নিয়ে থাকি।’
সিভিল সার্জন ডা. মো. কামরুজ্জামান বলেন, ‘এটা হাসপাতাল এলাকার ঘটনা। সুতরাং এ বিষয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ক ভালো বলতে পারবেন।’
তবে জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মুস্তাফিজুর রহমান বলেন, ‘লোকমুখে বিষয়টি শুনেছি। তবে এ নিয়ে কেউ কখনো আমাদের কাছে অভিযোগ করেনি। খোঁজ নিয়ে পরে বিস্তারিত জানাতে পারব।’
- ‘মক্কা চুক্তি’ আলোচনার মধ্যে সৌদি যুবরাজকে চিঠি প্রধানমন্ত্রীর
- শারীরিক সম্পর্কের সময় শ্বাসরোধ হয়ে কিশোরীর মৃত্যু
- ইউনিটপ্রতি ২৫ টাকা দরে চীনের কাছ থেকে বিদ্যুৎ কিনবে সরকার
- ভারতের ৪ কোম্পানির ওপর মার্কিন নিষেধাজ্ঞা
- ২০ চীনা যুদ্ধবিমান, ব্যয় ২৬ হাজার কোটি টাকা
- সংকটের নেপথ্যে স্যাবোটাজ
- ‘চোখের সামনে পরিবারের সদস্যদের ভাসিয়ে নিয়ে গেছে’
- বিশ্বজুড়ে মার্কিন ভিসা সাক্ষাৎকার স্থগিত
- নেপালে ভালো আছি চিন্তা করবেন না: অপু বিশ্বাস
- শিশু-কিশোরদের নিরাপত্তায় মেটার ১৮ বিলিয়ন ডলারের সমঝোতা
- নেপালে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক ও সহযোগিতার বার্তা
- বম্বে সুইটসের মসলা ও বাঘাবাড়ি ঘিসহ ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ
- নেপালের বন্যায় পর্যটকসহ নিখোঁজ ৫৭৯, নিহত ৯৮
- মার্কিন কোম্পানিগুলোয় হামলার হুমকি দিল ইরান
- সন্তান জন্ম দিলেই ৬০ লাখ টাকা দেবে এশিয়ার যে দেশ!
- মার্কিন এইচ-১বি ভিসায় ১ লাখ ডলারের বেশি ফি কার্যকরের প্রস্তাব
- কলকাতায় ২ দিনে বন্ধ দুইশর বেশি হোটেল, বিপাকে বাংলাদেশি পর্যটক
- হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল কমেছে ৯০ শতাংশ
- ব্রিটিশ নাগরিকত্বের প্রশ্নে প্রতিমন্ত্রী বললেন, ‘কার এত জ্বালা’
- ‘এক ফোঁটা তেলও রপ্তানি হবে না’
- সংসদে বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব বণ্টন
- গাজায় নেই দাফনের জায়গা
- যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য ভিসা বুলেটিন প্রকাশ
- যুক্তরাষ্ট্রে বিমান অবতরণের সময় যাত্রীর ল্যাপটপে আগুন
- রোহিঙ্গাদের হাতে বাংলাদেশি এনআইডি ও পাসপোর্ট
- থাইল্যান্ডের দক্ষিণে একযোগে ৫০ স্থানে অগ্নিসংযোগ ও ককটেল হামলা
- মালয়েশিয়ার কলিং ভিসা নিয়ে বড় সুখবর, উচ্ছ্বসিত গমনেচ্ছুরা
- তিন স্থলবন্দরের মেগা প্রকল্পে ঋণের বোঝা, আয় অর্ধেক
- তিন স্থলবন্দরের মেগা প্রকল্পে ঋণের বোঝা, আয় অর্ধেক
- ভারতীয় বিদ্যুৎ আমদানিতে যুক্ত হচ্ছে নতুন চার্জ
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১২
- আজকাল ৯০৯
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১৩
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- আজকাল ৯২৪
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
