এবার ফিলিস্তিনপন্থিরা দখলে নিল নিউইয়র্কের জাদুঘর
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২ জুন ২০২৪
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ব্রুকলিন জাদুঘরের আংশিক দখল করে নিয়েছে ফিলিস্তিনপন্থি বিক্ষোভকারীরা। পরে এটির প্রধান প্রবেশপথে ফিলিস্তিনের ব্যানার টানিয়ে দেয় তারা।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার বিক্ষোভকারীরা জাদুঘরটির অধিকাংশ লবি দখল করে নেয়। এ সময় পুলিশের সঙ্গে তাদের হাতাহাতি হয়। ওই ঘটনায় কয়েকজনকে গ্রেপ্তার করে পুলিশ। তবে নিউইয়র্ক পুলিশ বিভাগের মুখপাত্র তাদের সঠিক সংখ্যা প্রকাশ করেননি। ব্রুকলিন আর্ট জাদুঘর কর্তৃপক্ষ বলেছে, বিশৃঙ্খলার কারণে এক ঘণ্টা আগেই জাদুঘরটি বন্ধ করে দেওয়া হয়।
ঘটনাস্থল থেকে রয়টার্সের একজন সংবাদদাতা জানান, যাদের গ্রেপ্তার করা হয়েছে, তাদের একজন জাদুঘরের বহিরাঙ্গনে থাকা ভাস্কর্যে স্প্রে-পেইন্ট করেন। ভবনের ভেতর ও বাইরে বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষ হয়েছে পুলিশের। জাদুঘরের আংশিক দখলে নেওয়ার পর এটির প্রধান প্রবেশপথে ব্যানার টানিয়ে দেয় বিক্ষোভকারীরা। তাতে লেখা ছিল, ‘ফিলিস্তিন মুক্ত করো, গণহত্যা থেকে বিচ্ছিন্ন থাকো।’ জাদুঘরের একজন মুখপাত্র বলেন, ‘আমাদের প্লাজায় থাকা নতুন ও পুরোনো শিল্পকর্মের ক্ষতি হয়েছে। বিক্ষোভকারীরা ভবনের ভেতরে ঢুকেছে। আমাদের নিরাপত্তাকর্মীদের শারীরিক ও মানসিকভাবে হয়রানি করেছে তারা।’
এদিকে, ব্রুকলিন মিউজিয়াম কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, ভবন, শিল্পকর্ম ও কর্মীদের নিরাপত্তায় জাদুঘর এক ঘণ্টা আগেই বন্ধ করার সিদ্ধান্ত নিতে হয়। বিক্ষোভকারীদের শান্তিপূর্ণভাবে ভবনটি ছেড়ে যেতে অনুরোধ করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা বলেন, শুক্রবার শত শত বিক্ষোভকারী ব্রুকলিনে মিছিল করছিল। একপর্যায়ে তাদের কেউ কেউ জাদুঘরে ঢুকে পড়ে। এ সময় নিরাপত্তাকর্মীরা অনেককে বাধা দেন। জাদুঘরের আংশিক দখলে নেওয়ার পর এটির প্রধান প্রবেশপথে ব্যানার টানিয়ে দেয় বিক্ষোভকারীরা। তাতে লেখা ছিল, ‘ফিলিস্তিন মুক্ত করো, গণহত্যা থেকে বিচ্ছিন্ন থাকো।’ ‘উইদিন আওয়ার লাইফটাইম’ নামে ফিলিস্তিনপন্থি একটি সংগঠন বিক্ষোভকারীদের ‘গাজার জন্য ব্রুকলিন জাদুঘর দখল’ করার আহ্বান জানায়।
সংগঠনটি বলেছে, ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট যে কোনো ধরনের বিনিয়োগ ও এমন অর্থায়ন থেকে কর্তৃপক্ষকে বিচ্ছিন্ন রাখতে বাধ্য করতেই জাদুঘরটি দখল করেন তাদের কর্মীরা। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে বিক্ষোভ চলছে; বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোয়। এরই ধারাবাহিকতায় গতকাল ব্রুকলিনে ওই বিক্ষোভ হয়।
গত ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলায় ৩৬ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। তাদের বেশিরভাগই নারী ও শিশু। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। এদিকে জাতিসংঘ বলেছে, গাজার বিভিন্ন অংশে দুর্ভিক্ষ শুরু হওয়ায় এ উপত্যকায় ১০ লাখের বেশি মানুষ এখন ক্ষুধার ‘বিপর্যয়কর’ পরিস্থিতির সম্মুখীন।
- আটলান্টিক সিটিতে ফ্যাশন শো
- আটলান্টিক সিটিতে জমজমাট ঘুড়ি উৎসব
- ভার্জিনিয়ায় বাইটপোর অ্যাপ্রিসিয়েশন পার্টি
- বার্থ ট্যুরিজম ঠেকাতে ভিসা নিষেধাজ্ঞার ঘোষণা
- গ্রেটার নোয়াখালী সোসাইটি মাসিক সভা অনুষ্ঠিত
- ওজন পার্কে চারুকণ্ঠের বাংলা স্কুলের উদ্বোধন
- নিউইয়র্কের ২৫ লাখ পরিবারে বিদ্যুৎ-গ্যাস বিলে ছাড় পাবে
- প্রেসিডেন্ট ট্রাম্পের যে বৈঠকে মেয়র মামদানির বাসভবনে
- অবৈধদের নির্বাসনে পাঠাতে আদালতের আপত্তি
- জ্যাকসন হাইটসে আড্ডা রেষ্টুরেন্টের উদ্বোধন
- মা’দের বিরল সম্মান জানালো কিশোরগঞ্জ এসোসিয়েশন
- ‘সাংবাদিকতার পথ কখনোই মসৃণ নয়’
- সরকারি সহায়তা নিলে গ্রিনকার্ড নয়
- বোয়িংতো কিনলামঃ বিমান কি আসবে!
- নিউইয়র্কে ষষ্ঠ ভাসানী সম্মেলন ভাসানীকে রাষ্ট্রীয়ভাবে জাতীয় নেতার
- জাতিসংঘের সামনে বিএনপির স্বাগত মিছিল
- আরও ১১ বোয়িং কেনার চুক্তিকে ঐতিহাসিক বললেন ট্রাম্প
- জাতিসংঘের সামনে আঃলীগের প্রতিবাদ সমাবেশ
- জাতিসংঘে ড. খলিলের দপ্তরে লিগ্যাল অফিসার জাইমা
- জাতিসংঘে কিভাবে আসন নির্ধারিত ও ব্রাজিলই কেন প্রথম বক্তা
- মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্প থেকে দূরে থাকছেন প্রার্থীরা
- বাংলাদেশ শান্তিময় মানবিক বিশ্ব দেখতে চায়
- আজকাল ৯৪১
- মার্কিন রণতরিতে ৮ সেনার আত্মহত্যার চেষ্টার কথা স্বীকার
- জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ শুরু হতেই প্রতিনিধিদের ওয়াকআউট
- ‘বার্থ ট্যুরিজম’ ঠেকাতে নতুন ভিসা নীতি যুক্তরাষ্ট্রের
- বিশ্বের সেরা শহরের তালিকা প্রকাশ, শীর্ষে নিউইয়র্ক
- বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ডোনাল্ড ট্রাম্প
- ৯ লাখ টাকায় আপসের দাবি, তাতে কি ছাড়া পাবে ওই কিশোর
- সেই মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমানের যন্ত্রাংশ জব্দ করল চীন
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- আজকাল ৯৩৮
- সহযোগিতা চাইলেন নারায়ণগঞ্জের ডিসি ও এসপি
- নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত
- রফিকুল ইসলাম বন্দর থানার নতুন ওসি
- জঙ্গিদে প্রার্থী বানিয়েছে বিএনপি : শামীম ওসমান
- শামীম ওসমানের হস্তক্ষেপে ৫ বছর পর বিদ্যুৎ পেল অর্ধশত পরিবার
- রূপগঞ্জে ছাদ ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু
- নৌকায় ভোট দিন উন্নায়ন পাবেন : এমপি বাবু
- নিউইয়র্ক সিটিতে ফিরে আসছে আশ্রয়প্রার্থীরা
- নিউইয়র্কের বাজারে বাংলাদেশের মিষ্টি
- নারায়ণগঞ্জে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার অভিযোগে আটক ৭
- নারায়ণগঞ্জে ২০ মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত
- সংবর্ধনায় অনুপস্থিত এডামস
হোকুলের প্রশংসায় প্রেসিডেন্ট বাইডেন - শুক্রবার যেসব সড়কে বন্ধ থাকবে যানচলাচল
- গাজায় ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে নিউইয়র্কে বিক্ষোভ
- নারায়ণগঞ্জে ৫টি আসনে জয় পেতে মরিয়া আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর
