নিউইয়র্কে কনস্ট্রাকশন কাজে প্রতারণা
আজকাল রিপোর্ট
প্রকাশিত: ২৯ জুন ২০২৪
প্রতারকের খপ্পরে বহু বাংলাদেশি
নিউইয়র্কে বাড়ি বা দোকানের কনস্ট্রাকশন কাজ করাতে গিয়ে এক শ্রেণীর কন্ট্রাক্টরের প্রতারণার শিকার হচ্ছেন বাড়ির মালিকরা। প্রতারক কন্ট্রাক্টরদের খপ্পরে পড়ে অনেকেই বিপুল পরিমাণ অর্থ খুইয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এমন প্রতারণার ঘটনা ক্রমাগত বেড়ে চলেছে এবং এর ফলে বাড়ির মালিকরা কনস্ট্রাকশন কাজ করাতে আতঙ্ক বোধ করছেন।
কুইন্স, ব্রুকলিন, ম্যানহাটন, লং আইল্যান্ড এবং ব্রঙ্কস-এর ভুক্তভোগী বাড়ি মালিকরা জানিয়েছেন, এই ধরনের প্রতারণার সাথে জড়িত রয়েছেন কিছু স্প্যানিশ ও বাংলাদেশি কন্ট্রাক্টর। এরা কাজের শুরুতে চুক্তির বেশিরভাগ টাকা নিয়ে কাজ শেষ না করেই আত্মগোপনে চলে যায়। তারা নিজেদের পরিচয় ও ঠিকানা গোপন করে ধরাছোঁয়ার বাইরে থাকে। তাদের দেওয়া ঠিকানায় গিয়েও তাদেরকে পাওয়া যায় না। পরবর্তীতে বাড়ি বা দোকানের অসমাপ্ত কাজ শেষ করতে মালিকদের গুনতে হয় অতিরিক্ত আরো বিপুল পরিমাণ অর্থ।
ম্যানহাটানের একজন ব্যবসায়ী গত বুধবার আজকালকে বলেন, কুইন্স ভিলেজে আমার বাড়ির এবং ম্যানহাটানে দোকানের কাজ করাতে গিয়ে একজন বাংলাদেশি কন্ট্রাক্টরকে পেয়ে প্রথমে খুশি হয়েছিলাম। কিন্তু তিনি আমার আমার এক লাখ ডলারের মতো অর্থ ক্ষতি করে দিয়েছেন। দোকানের কাজ শুরু করার পরই তিনি গা ঢাকা দিয়েছেন। তাকে আর পাওয়া যায়নি। ছয় মাস ধরে ম্যানহাটানে আমার ব্যবসা বন্ধ। অথচ প্রতি মাসেই আমি ৭ হাজার ৫শ’ ডলার করে দোকানের ভাড়া পরিশোধ করে চলেছি। দোকানের কাজ শেষ না করেই ওই বাংলাদেশি কন্ট্রাক্টর চলে গেছেন। তিনি বলেন, কোনভাবেই তাকে না পেয়ে বহু কষ্টে তার ঠিকানা খুঁজে বের করে ব্রুকলিনে তার বাড়িতে গিয়েও পাওয়া যায়নি। ৭ হাজার ডলারে কাজের চুক্তি হওয়ার পর ৩ হাজার ৫শ ডলার নিয়ে তিনি কাজ শুরু করেন। পেমেন্ট নিয়ে তিনি আর আসেননি। তিনি জানান, এসব কন্ট্রাক্টররা শুরুতেই ক্যাশ ডলার নিতে চায়। চেক-এ তারা পেমেন্ট নিতে চায় না বলে জানান তিনি। দ্বিতীয় আরেকজন কন্ট্রাক্টরকে ১২ হাজার ডলারের চুক্তিতে তিনি এখন নতুন করে কাজ করাচ্ছেন বলে জানান। তিনি বলেন, সব মিলিয়ে ১ লাখ ডলারের মতো অর্থ ওই বাংলাদেশি কন্ট্রাক্টরের কারণে তার নষ্ট হয়েছে। তার মতো আরো অনেকেই কনস্ট্রাকশন কাজ করাতে গিয়ে প্রতারণার শিকার হয়েছে বলে তিনি জানান।
জ্যামাইকায় ব্রায়ার রোডের একজন মালিক তার বাড়ির স্টোর রুমের কাজ করাতে গিয়ে কন্ট্রাক্টরের প্রতারণার শিকার হয়েছেন বলে জানিয়েছেন। এই কাজের জন্য বাংলাদেশি এই মালিক বাংলাদেশি এক কন্ট্রাক্টরের সঙ্গে ৬০ হাজার ডলারের চুক্তি করেন। কাজের শুরুতেই ওই বাংলাদেশি কন্ট্রাক্টর ৪০ হাজার ডলার নিয়ে নেন। ডলার নেওয়ার পর ওই কন্ট্রাক্টর কোন কিছু না জানিয়েই যোগাযোগ বন্ধ করে দেন। এমন অবস্থায় আদালতের স্মরণাপন্ন হন বাড়ির মালিক। তিনি বলেন, শুনানি শেষে কন্ট্রাক্টরকে ২৪ হাজার ডলার আমাকে ফেরত দিতে নির্দেশ দিয়েছেন আদালত।
তিনি বলেন, এইসব কন্ট্রাক্টররা বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট মানুষদের নাম ব্যবহার করে কাজ নিয়ে থাকে। এই কন্ট্রাক্টর বাংলাদেশ সোসাইটির এক কর্মকর্তার নাম ব্যবহার করেছিলেন। আদালতের নির্দেশনার পরও ওই বাংলাদেশি কন্ট্রাক্টর তাকে ২৪ হাজার ডলার এখনও পর্যন্ত ফেরত দেননি বলে তিনি জানান।
বাংলাদেশি একজন রিয়েল এস্টেট ব্যবসায়ী জানিয়েছেন, প্রতারক কন্ট্রাক্টরদের অসাধুতার বিষয়ে সংবাদ সম্মেলনও করতে হয়েছে কোন কোন ব্যবসায়ীকে। তারপরও কেউ না কেউ তাদের প্রতারণার খপ্পরে পড়ছেন। আদালতে মামলা করার পর তা নিয়ে আরও সময় এবং অর্থ নষ্ট হচ্ছে। প্রতারক কন্ট্রাক্টরদের ব্যাপারে বাড়ির মালিকদের সতর্ক থাকতে কাজের শুরুতেই ডিড ডকুমেন্ট করে চেকের মাধ্যমে পেমেন্ট দিতে পরামর্শ দেন তিনি।
- আটলান্টিক সিটিতে ফ্যাশন শো
- আটলান্টিক সিটিতে জমজমাট ঘুড়ি উৎসব
- ভার্জিনিয়ায় বাইটপোর অ্যাপ্রিসিয়েশন পার্টি
- বার্থ ট্যুরিজম ঠেকাতে ভিসা নিষেধাজ্ঞার ঘোষণা
- গ্রেটার নোয়াখালী সোসাইটি মাসিক সভা অনুষ্ঠিত
- ওজন পার্কে চারুকণ্ঠের বাংলা স্কুলের উদ্বোধন
- নিউইয়র্কের ২৫ লাখ পরিবারে বিদ্যুৎ-গ্যাস বিলে ছাড় পাবে
- প্রেসিডেন্ট ট্রাম্পের যে বৈঠকে মেয়র মামদানির বাসভবনে
- অবৈধদের নির্বাসনে পাঠাতে আদালতের আপত্তি
- জ্যাকসন হাইটসে আড্ডা রেষ্টুরেন্টের উদ্বোধন
- মা’দের বিরল সম্মান জানালো কিশোরগঞ্জ এসোসিয়েশন
- ‘সাংবাদিকতার পথ কখনোই মসৃণ নয়’
- সরকারি সহায়তা নিলে গ্রিনকার্ড নয়
- বোয়িংতো কিনলামঃ বিমান কি আসবে!
- নিউইয়র্কে ষষ্ঠ ভাসানী সম্মেলন ভাসানীকে রাষ্ট্রীয়ভাবে জাতীয় নেতার
- জাতিসংঘের সামনে বিএনপির স্বাগত মিছিল
- আরও ১১ বোয়িং কেনার চুক্তিকে ঐতিহাসিক বললেন ট্রাম্প
- জাতিসংঘের সামনে আঃলীগের প্রতিবাদ সমাবেশ
- জাতিসংঘে ড. খলিলের দপ্তরে লিগ্যাল অফিসার জাইমা
- জাতিসংঘে কিভাবে আসন নির্ধারিত ও ব্রাজিলই কেন প্রথম বক্তা
- মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্প থেকে দূরে থাকছেন প্রার্থীরা
- বাংলাদেশ শান্তিময় মানবিক বিশ্ব দেখতে চায়
- আজকাল ৯৪১
- মার্কিন রণতরিতে ৮ সেনার আত্মহত্যার চেষ্টার কথা স্বীকার
- জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ শুরু হতেই প্রতিনিধিদের ওয়াকআউট
- ‘বার্থ ট্যুরিজম’ ঠেকাতে নতুন ভিসা নীতি যুক্তরাষ্ট্রের
- বিশ্বের সেরা শহরের তালিকা প্রকাশ, শীর্ষে নিউইয়র্ক
- বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ডোনাল্ড ট্রাম্প
- ৯ লাখ টাকায় আপসের দাবি, তাতে কি ছাড়া পাবে ওই কিশোর
- সেই মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমানের যন্ত্রাংশ জব্দ করল চীন
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- আজকাল ৯৩৮
- সহযোগিতা চাইলেন নারায়ণগঞ্জের ডিসি ও এসপি
- নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত
- রফিকুল ইসলাম বন্দর থানার নতুন ওসি
- জঙ্গিদে প্রার্থী বানিয়েছে বিএনপি : শামীম ওসমান
- শামীম ওসমানের হস্তক্ষেপে ৫ বছর পর বিদ্যুৎ পেল অর্ধশত পরিবার
- রূপগঞ্জে ছাদ ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু
- নৌকায় ভোট দিন উন্নায়ন পাবেন : এমপি বাবু
- নিউইয়র্ক সিটিতে ফিরে আসছে আশ্রয়প্রার্থীরা
- নিউইয়র্কের বাজারে বাংলাদেশের মিষ্টি
- নারায়ণগঞ্জে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার অভিযোগে আটক ৭
- নারায়ণগঞ্জে ২০ মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত
- সংবর্ধনায় অনুপস্থিত এডামস
হোকুলের প্রশংসায় প্রেসিডেন্ট বাইডেন - শুক্রবার যেসব সড়কে বন্ধ থাকবে যানচলাচল
- গাজায় ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে নিউইয়র্কে বিক্ষোভ
- নারায়ণগঞ্জে ৫টি আসনে জয় পেতে মরিয়া আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর
