নিউইয়র্কে ঈদের জামাত কখন-কোথায়
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৩ জুন ২০২৪
সৌদি আরবের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। এ অবস্থায় ৭ জুন জিলহজ মাসের প্রথম দিন এবং ১৬ জুন দেশটিতে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। আর জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় আগামী ১৫ জুন সৌদিতে পবিত্র আরাফাহ দিবস ও ১৬ জুন ঈদুল আজহা উদযাপিত হবে।
উল্লেখ্য, জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় আগামী ১৫ জুন সৌদিতে পবিত্র আরাফাহ দিবস ও ১৬ জুন ঈদুল আজহা উদযাপিত হবে। চাঁদ দেখা সাপেক্ষে ইসলামের ১২ মাসের সূচনা হয়। জিলহজ মাসের চাঁদ দেখার মাধ্যমে হজ ও পবিত্র ঈদুল আজহা কবে উদযাপন করা হবে তা নির্ধারণ করা হয়। সেই অনুযায়ী, ঈদুল আজহার প্রথম দিন জিলহজ মাসের ১০ম দিনে পড়ে। আর পবিত্র আরাফাহ দিবস পালন করা হয় জিলহজ মাসের ৯ম দিনে। খবর ইউএনএ’র।
সৌদি আরবের জিলহজ মাসের চাঁদ দেখার প্রেক্ষিতে নিউইয়র্ক তথা উত্তর আমেরিকায় আগামী ১৬ জুন রোববার পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে বলে অধিকাংশ মসজিদ সূত্রে জানা গেছে। নিউইয়র্কের মসজিদগুলোর মধ্যে জ্যামাইকা মুসলিম সেন্টার (জেএমসি)-এর উদ্যোগে রোববার সকাল সাড়ে ৮টায় ঈদের একটি জামাত অনুষ্ঠিত হবে স্থানীয় টমাস এডিসন হাইস্কুল সংলগ্ন খেলার মাঠে। তবে আবহাওয়া প্রতিকূল থাকলে জেএমসি ভবনে তিনটি ঈদের জামাত হবে যথাক্রমে সকাল ৮টা, ৯টা ও ১০টায়। জেএমসি’র ঈদের জামাতে নারী-পুরুষ সকলের একত্রে নামাজ পড়ার ব্যবস্থা থাকবে।
জ্যামাইকার আলাফা ইসলামিক সেন্টারের উদ্যোগে নবনির্মত মসজিদ ভবনে (৮৮-৪৯ ১৭৯ প্লেস, জ্যামাইকা, নিউইয়র্ক ১১৪৩২) ঈদুল আজহার তিনটি জামাত হবে যথাক্রমে সকাল সাড়ে ৬টায়, সকাল ৮টায় এবং ৯টায়। মসজিদ মিশন সেন্টারের (হাজী ক্যাম্প মসজিদ) উদ্যোগে ঈদের তিনটি জামাত অনুষ্ঠিত হবে যথাক্রমে সকাল সাড়ে ৬টায়, সাড়ে ৭টায় ও সকাল ৯টায় মসজিদ ভবনে।
আমেরিকা মুসলিম সেন্টারের উদ্যোগে ঈদের জামাত হবে ৪টি। সকাল ৫টা ৪৫ এবং সকাল ৬টা ৪৫ মিনিটে প্রথম ও দ্বিতীয় জামাত হবে এএমসি ভবনে আর তৃতীয় ও চতুর্থ জামাত হবে যথাক্রমে সকাল ৮টা ও সকাল ১০টায় স্থানীয় রুফস কিং পার্ক মাঠে।
ইকনা মসজিদের উদ্যোগে ঈদের জামাত হবে ২টি যথাক্রমে সকাল সাড়ে ৭টা ও সকাল সাড়ে ৮টায়। দারুস সালাম মসজিদের উদ্যোগে মসজিদ ভবনে ঈদের জামাত হবে ৪টি যথাক্রমে সকাল ৭টা, সকাল ৮টা, সকাল ৯টা ও সকাল ১০টায়। প্রথম জামাত ব্যতিত অন্য সকল জামাতে পুরুষদের পাশাপাশি মহিলাদেরও নামাজের ব্যবস্থা থাকবে।
আল কুবা ইসলামিক সেন্টার অব জ্যামাইকার উদ্যোগে ঈদের জামাত হবে সকাল ৮টায় সাউথ জ্যামাইকার পিএস ৫০ স্কুলের মাঠে। প্রতিকূল আবহাওয়ায় মসজিদ ভবনে ঈদের জামাত হবে তিনটি যথাক্রমে সকাল সাড়ে ৭টা, সকাল সাড়ে ৮টা ও সকাল সাড়ে ৯টায়।
জ্যাকসন হাইটস: জ্যাকসন হাইটস ইসলামিক সেন্টারের উদ্যোগে ঈদের দুটি জামাত হবে মসজিদ সংলগ্ন ৭৩ স্ট্রীটে (রুজভেল্ট এবং ৪১ এভিনিউর মাঝে) সকাল ৮টা ও সকাল ৯টায়।
জ্যাকসন হাইটসের মুনা সেন্টারের উদ্যোগে ঈদের জামাত হবে খোলা রাস্তায় মসজিদ সংলগ্ন ৩৫-৩৫ ৭১ স্ট্রীটের উপর সকাল ৮টায়।
নিউইয়র্ক ঈদ গাঁহ-এর উদ্যোগে প্রতি বছরের মতো এবছরও ৫টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে যথাক্রমে সকাল ৬টা, ৭টা, ৮টা, ৯টা ও ১০টায় জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায়।
ম্যানহাটানাস্থ মদিনা মসজিদের উদ্যোগে ঈদের জামাত হবে একই দিন সকাল সাড়ে ৮টায় মসজিদ সংলগ্ন মাঠে।
ইস্ট এলমহার্স্ট জামে মসজিদ এন্ড মুসলিম সেন্টারের উদ্যোগে ঈদের জামাত হবে সকাল সাড়ে ৮টায় স্থানীয় পিএস ১২৭ এর মাঠে। প্রতিকূল আবহাওয়ায় মসজিদ ভবনে ঈদের জামাত হবে দু’টি যথাক্রমে ৮টা ও ৯টায়।
ওজনপার্ক: ওজনপার্কের আল ফুরকান মজিদের উদ্যোগে ঈদের দুটি জামাত হবে যথাক্রমে সকাল সাড়ে ৮টায় ও সকাল ৯টায় মসজিদের সামনে ৭৬ এন্ড গ্লেনমোর এভিনিউতে।
ওজনপার্কের ফুলতলী ইসলামিক সেন্টারের উদ্যোগে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায় স্থানীয় পিএস ৬৪ স্কুলের মাঠে (৮২ ও ৮৩ স্ট্রীট, ১০১ এভিনিউ)।
এস্টোরিয়া: এস্টোরিয়ার আল-আমীন ইসলামিক সেন্টারের উদ্যোগে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায় মসজিদ সংলগ্ন স্থানীয় ৩৬ ষ্ট্রিটে (৩৬ ও ৩৭ এভিনিউর মাঝে) খোলা রাস্তায়। প্রতিকূল আবহাওয়ায় মসজিদ ভবনে ঈদের জামাত হবে তিনটি যথাক্রমে সকাল ৭টা, সকাল ৮টা ও সকাল ৯টায়।
ব্রুকলীন: ব্রুকলীনের বায়তুল জান্নাহ জামে মসজিদ এন্ড ইসলামিক সেন্টারের উদ্যোগে ঈদের জামাত হবে স্থানীয় ৫৬৯ ম্যাকডোনাল্ড এভিনিউর উপর সুবিশাল রাস্তায়। প্রতিকূল আবহাওয়ায় মসজিদ ভবনে ঈদের ৫টি জামাত অনুষ্ঠিত হবে সকাল ৬টা থেকে।
ব্রুকলীন ইসলামিক সেন্টার আল ত্যেহিদ মসজিদের উদ্যোগে ঈদের জামাত হবে সকাল ৭টা ৪৫ মিনিটে স্থানীয় প্রসপেক্ট পার্কের প্যারেড গ্রাউন্ডের ফিল্ড ৮-এ।
ব্রঙ্কস: ব্রঙ্কসের ক্যাসেলহীল আইডিয়াল ইসলামিক সেন্টারের উদ্যোগে ২১০০-২১৪৬ টার্নবুল এভিনিউতে (প্লে গ্রাউন্ড) ঈদের জামাত হবে সকাল ৮টায়।
নর্থ ব্রঙ্কস ইসলামিক সেন্টার এন্ড মসজিদের উদ্যোগে ঈদের জামাত হবে দুটি যথাক্রমে সকাল ৮টা ও সকাল ৯টায় স্থানীয় রিভারভিউ ওভাল পার্কে।
বায়তুল ইসলাম মসজিদ এন্ড কমিউনিটি সেন্টারের উদ্যোগে ঈদের জামাত হবে সকাল সাড়ে ৮টায়।
- আটলান্টিক সিটিতে ফ্যাশন শো
- আটলান্টিক সিটিতে জমজমাট ঘুড়ি উৎসব
- ভার্জিনিয়ায় বাইটপোর অ্যাপ্রিসিয়েশন পার্টি
- বার্থ ট্যুরিজম ঠেকাতে ভিসা নিষেধাজ্ঞার ঘোষণা
- গ্রেটার নোয়াখালী সোসাইটি মাসিক সভা অনুষ্ঠিত
- ওজন পার্কে চারুকণ্ঠের বাংলা স্কুলের উদ্বোধন
- নিউইয়র্কের ২৫ লাখ পরিবারে বিদ্যুৎ-গ্যাস বিলে ছাড় পাবে
- প্রেসিডেন্ট ট্রাম্পের যে বৈঠকে মেয়র মামদানির বাসভবনে
- অবৈধদের নির্বাসনে পাঠাতে আদালতের আপত্তি
- জ্যাকসন হাইটসে আড্ডা রেষ্টুরেন্টের উদ্বোধন
- মা’দের বিরল সম্মান জানালো কিশোরগঞ্জ এসোসিয়েশন
- ‘সাংবাদিকতার পথ কখনোই মসৃণ নয়’
- সরকারি সহায়তা নিলে গ্রিনকার্ড নয়
- বোয়িংতো কিনলামঃ বিমান কি আসবে!
- নিউইয়র্কে ষষ্ঠ ভাসানী সম্মেলন ভাসানীকে রাষ্ট্রীয়ভাবে জাতীয় নেতার
- জাতিসংঘের সামনে বিএনপির স্বাগত মিছিল
- আরও ১১ বোয়িং কেনার চুক্তিকে ঐতিহাসিক বললেন ট্রাম্প
- জাতিসংঘের সামনে আঃলীগের প্রতিবাদ সমাবেশ
- জাতিসংঘে ড. খলিলের দপ্তরে লিগ্যাল অফিসার জাইমা
- জাতিসংঘে কিভাবে আসন নির্ধারিত ও ব্রাজিলই কেন প্রথম বক্তা
- মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্প থেকে দূরে থাকছেন প্রার্থীরা
- বাংলাদেশ শান্তিময় মানবিক বিশ্ব দেখতে চায়
- আজকাল ৯৪১
- মার্কিন রণতরিতে ৮ সেনার আত্মহত্যার চেষ্টার কথা স্বীকার
- জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ শুরু হতেই প্রতিনিধিদের ওয়াকআউট
- ‘বার্থ ট্যুরিজম’ ঠেকাতে নতুন ভিসা নীতি যুক্তরাষ্ট্রের
- বিশ্বের সেরা শহরের তালিকা প্রকাশ, শীর্ষে নিউইয়র্ক
- বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ডোনাল্ড ট্রাম্প
- ৯ লাখ টাকায় আপসের দাবি, তাতে কি ছাড়া পাবে ওই কিশোর
- সেই মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমানের যন্ত্রাংশ জব্দ করল চীন
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- আজকাল ৯৩৮
- সহযোগিতা চাইলেন নারায়ণগঞ্জের ডিসি ও এসপি
- নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত
- রফিকুল ইসলাম বন্দর থানার নতুন ওসি
- জঙ্গিদে প্রার্থী বানিয়েছে বিএনপি : শামীম ওসমান
- শামীম ওসমানের হস্তক্ষেপে ৫ বছর পর বিদ্যুৎ পেল অর্ধশত পরিবার
- রূপগঞ্জে ছাদ ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু
- নৌকায় ভোট দিন উন্নায়ন পাবেন : এমপি বাবু
- নিউইয়র্ক সিটিতে ফিরে আসছে আশ্রয়প্রার্থীরা
- নিউইয়র্কের বাজারে বাংলাদেশের মিষ্টি
- নারায়ণগঞ্জে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার অভিযোগে আটক ৭
- নারায়ণগঞ্জে ২০ মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত
- সংবর্ধনায় অনুপস্থিত এডামস
হোকুলের প্রশংসায় প্রেসিডেন্ট বাইডেন - শুক্রবার যেসব সড়কে বন্ধ থাকবে যানচলাচল
- গাজায় ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে নিউইয়র্কে বিক্ষোভ
- নারায়ণগঞ্জে ৫টি আসনে জয় পেতে মরিয়া আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর
