প্রায় বিনাভাড়ায় দুই লাখ আবাসন!
আজকাল রিপোর্ট -
প্রকাশিত: ৮ জুন ২০২৪
নিউইয়র্ক সিটির সহায়তা প্রকল্প আবেদনের শেষ দিন ৯ জুন
নিউইয়র্ক সিটি হাউজিং অথরিটি ১৫ বছর পর আবার বাড়ি ভাড়ার জন্য সেকশন ৮ আবেদন গ্রহণ করছে। সিটির নিম্ন আয়ের মানুষদের জন্য নিউইয়র্ক সিটি হাউজিং অথরিটির এটি একটি কল্যাণমূলক পদক্ষেপ। আবেদন সম্পূর্ণ বিনা খরচে করা যাবে। কোন ফি নেই। এ কর্মসূচির মাধ্যমে সিটি হাউজিং হাজার হাজার নিউইয়র্কবাসীকে অ্যাপার্টমেন্ট ভাড়া নিতে সহায়তা করবে। আবেদন করার সময় দেয়া হয়েছে মাত্র ছয় দিন। ৩ জুন সোমবার থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগামী রোববার ৯ জুন আবেদন গ্রহণ শেষ হবে। অনলাইনে আবেদন করতে উৎসাহিত করা হয়েছে। নিউইয়র্ক সিটি হাউজিং অথরিটি সূত্রে জানা গেছে, ২ লাখ আবেদন বিবেচনায় আনা হবে। নির্বাচিতদের পর্যায়ক্রমে বাসা ভাড়ার খরচ প্রদান শুরু হবে। এটিকে এক ধরনের জ্যাকপট বলা হয়। আবেদনপত্র গৃহীত হলে আজীবন সরকার থেকে বাসাভাড়া পাওয়া যায়। সরকার বাসা ভাড়া প্রাপ্তিতে সরাসরি সহায়তা করে।
সেকশন ৮ এর সুবিধা হল আবেদনকারী নিজেই সিটির যে কোনো এলাকায় প্রাইভেট হাউজ বা এপার্টমেন্ট পছন্দ করে ভাড়া নিতে পারবেন। প্রাইভেট বাড়ি বা এপার্টমেন্টের বিল্ডিংয়ের মালিকের সাথে সিটির হাউজিং ডিপার্টমেন্টের লীজ স্বাক্ষর করে ভাড়া নিলে সিটি সরাসরি বাড়ির মালিককে ভাড়া প্রদান করবে।
ইউএস ডিপার্টমেন্ট অফ হাউজিং অ্যান্ড আরবান ডেভেলপমেন্ট ১৯৭০ সালে সেকশন ৮ হাউজিং চয়েস ভাউচার প্রথম চালু করেছিল। ১৫ বছর আগে শেষ এটি চালু করা হয়েছিল। ১৫ বছর পর এবার আবার এটি এলো। এতে যারা যোগ্য বিবেচিত হবেন এবং সিটির হাউজিং অথরিটির সকল শর্ত পূরণ করবেন তাদের পরিবারের সদস্য সংখ্যা, বার্ষিক আয়ের ভিত্তিতে মাসে মাসে বাড়ি ভাড়ার ভাউচার বা চেক ইস্যু করা হবে। প্রোগ্রামটি স্বল্প আয়ের ব্যক্তি এবং পরিবারগুলিকে বাসা বা অ্যাপার্টমেন্ট ভাড়া নিতে সহায়তা করে। ভাউচার হোল্ডাররা সাধারণত তাদের আয়ের ৩০ শতাংশ ভাড়া দিয়ে দেয় ও সেকশন ৮ আবাসন ভর্তুকি বাকিটা কভার করে। নিউইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অফ হাউজিং প্রিজারভেশন অ্যান্ড ডেভেলপমেন্ট এবং নিউইয়র্ক স্টেট ডিভিশন অফ হোমস অ্যান্ড কমিউনিটি রিনিউয়াল ও সেকশন ৮ এই ভাউচার ইস্যু করবে।
নিউইয়র্ক সিটি হাউজিং অথরিটি অনুসারে, যোগ্য হওয়ার জন্য পরিবারের প্রধানদের সাধারণত কমপক্ষে ১৮ বছর বয়সী হতে হবে। পরিবারের একজন সদস্যকে অবশ্যই মার্কিন নাগরিক হতে হবে বা যোগ্য অভিবাসন স্ট্যাটাস থাকতে হবে। পরিবারগুলিকে অবশ্যই এরিয়া মিডিয়ান আয়ের ৫০ শতাংশ বা তার নিচে উপার্জন করতে হবে। একজন একক ব্যক্তি বছরে ৫৪ হাজার ডলারের বেশি উপার্জন করতে পারবে না। ৩ সদস্যের পরিবারর সর্বোচ্চ আয় হতে হবে ৬৯,৯০০ ডলার।
আবেদনের সময়সীমা শেষ হবার পর লটারীতে ২ লাখ পরিবারকে অপেক্ষমান তালিকায় আনা হবে। এরপর অগ্রাধিকারের ভিত্তিতে বাসা ভাড়ার জন্য প্রক্রিয়া শুরু হবে। চূড়ান্ত নির্বাচিতরা বাসা ভাড়ার ভাউচার পাবেন। নিউইয়র্ক সিটি হাউজিং ডিপার্টমেন্টের ওয়েবসাইটে গিয়ে রোববারের মধ্যে আবেদন করা যাবে। বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন সংগঠন ও ব্যক্তি এই আবেদন প্রক্রিয়ায় সাহায্য করছে। গত রোববার ২ জুন কমিউনিটি একটিভিস্ট সৈয়দ আল আমিন রাসেল জ্যাকসন হাইটসে সেকশন ৮ এর তথ্য বিনিময় করার জন্য একটি ওয়ার্কশপও করেছেন। এতে আগ্রহী অনেক বাংলাদেশি আবেদনকারী অংশ নেন।
সিটির সেকশন-৮ নামের বহুল পরিচিত এই কর্মসূচির আওতায় যোগ্যরা হাউজিং চয়েস ভাউচার (এইচসিভি) পাবেন। যার মাধ্যমে ভাড়াটিয়াদের মোট ভাড়ার সিংহ ভাগ সরাসরি বাড়ির মালিককে পরিশোধ করা হয়। সাধরণত মাসিক ভাড়ার ৭০ শতাংশ পর্যন্ত সহায়তা দেয়া হয় সিটি থেকে। এ ধরনের ভাড়াটিয়াদের ইলেকট্রিক, গ্যাস বিল পরিশোধেও নগর থেকে সহযোগিতা পাওয়া যায়। তহবিল সংকটের কারণে ২০০৯ সাল থেকে নতুন আবেদনের সুযোগ বন্ধ করে দেওয়া হয়েছিল।
সাম্প্রতিক সময়ে নিউইয়র্কের জীবন যাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় সিটি নতুন করে এ সুবিধা আবার চালুর উদ্যোগ নিয়েছে।
আবেদনকারীদের মধ্য থেকে যোগ্য ২ লাখ অধিবাসীকে অপেক্ষমান তালিকায় রাখা হবে। উন্মুক্ত লটারির মাধ্যমে তাদের নির্বাচিত করা হবে। এতে সবার সমান সুযোগ থাকবে। পরবর্তীতে ধাপে ধাপে তাদের আবাসনের ভাড়ায় ভর্তুকি সুবিধা দেয়া হবে। সুবিধাপ্রাপ্তদের ভাড়ার ৪০ শতাংশের বেশি পরিশোধ করতে হয় না। তবে, আয় ও পরিবারের ধরন বুঝে শতভাগ ভর্তুকিও পেতে পারে কোন-কোন পরিবার। অপেক্ষমান তালিকায় থাকার জন্য বেশ কিছু শর্ত পূরণ করতে হবে। কর্মসূচি চালুর ঘোষণা দিয়ে সিটি মেয়র এরিক এডামস বলেন, প্রায় ১৫ বছর পর, হাজার-হাজার নিউইয়র্কারের জন্য নতুন করে সেকশন-৮ এর দরজা আবার খুলে দিচ্ছি। এর মাধ্যমে আরও বেশি নিউইয়র্কবাসীকে তাদের প্রয়োজনীয় আবাসন খুঁজে পেতে সহায়তা করছি। সিটির আবাসন সংকট মাথায় রেখে আমরা আমাদের প্রতিটি টুলস ব্যবহার করছি। ‘২৪ ইন ২৪’ পরিকল্পনার আওতায় ২০২৪ সালে সরকারি জমিতে ২৪টি আবাসন প্রকল্পের কাজ এগিয়ে চলছে। এছাড়া ‘সিটি অফ ইয়েস ফর হাউজিং অপরচুনিটি’ কর্মসূচীর আওতায় নিউইয়র্ক সিটির প্রতিটি নেইবরহুডেও আবাসনের প্রকল্প নেয়া হচ্ছে। আমরা প্রতিটি নিউইিয়র্কারকে আবাসনে সাহায্যের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
এনওয়াইসিএইচএ জানিয়েছে, বর্তমানে ভাউচারের অপেক্ষমান তালিকায় রয়েছে ৩ হাজার ৭৫৯ জন। নতুনরা এ পুলে যোগ দেবে। এছাড়া বর্তমানের ১ লাখ ১৫ হাজার ৩৪৬টি একটিভ ভাউচার রয়েছে এবং ৯৬ হাজার ৫০০ জন ভাড়ায় সুবিধা পাচ্ছেন বা ভাড়া খুজছেন। সাধারণত অপেক্ষমান তালিকা থেকে চলাফেরার অক্ষম, বয়স্ক এবং প্রতিবন্ধী ব্যক্তিদের অগ্রাধিকার দেয়া হয়।
এদিকে ভাউচার ব্যবহারে কিছু প্রতিবন্ধকতাও রয়েছে। সাধারণত নিউইয়র্কের বহু বাড়ির মালিক সেকশন-৮ এর ভাড়াটিয়াদের ভাড়া দিতে চান না। এর একাধিক কারণের মধ্যে অন্যতম কারণ হচ্ছে-ভাড়া হিসাবে পাওয়া এ অর্থ বছর শেষের কর বিবরণীতে লুকানোর সুযোগ থাকে না। তবে বাড়ির মালিকদের জন্য এ ধরনের ভাড়াটেকে ভাড়া না দেয়া বেআইনি।
- আটলান্টিক সিটিতে ফ্যাশন শো
- আটলান্টিক সিটিতে জমজমাট ঘুড়ি উৎসব
- ভার্জিনিয়ায় বাইটপোর অ্যাপ্রিসিয়েশন পার্টি
- বার্থ ট্যুরিজম ঠেকাতে ভিসা নিষেধাজ্ঞার ঘোষণা
- গ্রেটার নোয়াখালী সোসাইটি মাসিক সভা অনুষ্ঠিত
- ওজন পার্কে চারুকণ্ঠের বাংলা স্কুলের উদ্বোধন
- নিউইয়র্কের ২৫ লাখ পরিবারে বিদ্যুৎ-গ্যাস বিলে ছাড় পাবে
- প্রেসিডেন্ট ট্রাম্পের যে বৈঠকে মেয়র মামদানির বাসভবনে
- অবৈধদের নির্বাসনে পাঠাতে আদালতের আপত্তি
- জ্যাকসন হাইটসে আড্ডা রেষ্টুরেন্টের উদ্বোধন
- মা’দের বিরল সম্মান জানালো কিশোরগঞ্জ এসোসিয়েশন
- ‘সাংবাদিকতার পথ কখনোই মসৃণ নয়’
- সরকারি সহায়তা নিলে গ্রিনকার্ড নয়
- বোয়িংতো কিনলামঃ বিমান কি আসবে!
- নিউইয়র্কে ষষ্ঠ ভাসানী সম্মেলন ভাসানীকে রাষ্ট্রীয়ভাবে জাতীয় নেতার
- জাতিসংঘের সামনে বিএনপির স্বাগত মিছিল
- আরও ১১ বোয়িং কেনার চুক্তিকে ঐতিহাসিক বললেন ট্রাম্প
- জাতিসংঘের সামনে আঃলীগের প্রতিবাদ সমাবেশ
- জাতিসংঘে ড. খলিলের দপ্তরে লিগ্যাল অফিসার জাইমা
- জাতিসংঘে কিভাবে আসন নির্ধারিত ও ব্রাজিলই কেন প্রথম বক্তা
- মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্প থেকে দূরে থাকছেন প্রার্থীরা
- বাংলাদেশ শান্তিময় মানবিক বিশ্ব দেখতে চায়
- আজকাল ৯৪১
- মার্কিন রণতরিতে ৮ সেনার আত্মহত্যার চেষ্টার কথা স্বীকার
- জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ শুরু হতেই প্রতিনিধিদের ওয়াকআউট
- ‘বার্থ ট্যুরিজম’ ঠেকাতে নতুন ভিসা নীতি যুক্তরাষ্ট্রের
- বিশ্বের সেরা শহরের তালিকা প্রকাশ, শীর্ষে নিউইয়র্ক
- বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ডোনাল্ড ট্রাম্প
- ৯ লাখ টাকায় আপসের দাবি, তাতে কি ছাড়া পাবে ওই কিশোর
- সেই মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমানের যন্ত্রাংশ জব্দ করল চীন
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- আজকাল ৯৩৮
- সহযোগিতা চাইলেন নারায়ণগঞ্জের ডিসি ও এসপি
- নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত
- রফিকুল ইসলাম বন্দর থানার নতুন ওসি
- জঙ্গিদে প্রার্থী বানিয়েছে বিএনপি : শামীম ওসমান
- শামীম ওসমানের হস্তক্ষেপে ৫ বছর পর বিদ্যুৎ পেল অর্ধশত পরিবার
- রূপগঞ্জে ছাদ ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু
- নৌকায় ভোট দিন উন্নায়ন পাবেন : এমপি বাবু
- নিউইয়র্ক সিটিতে ফিরে আসছে আশ্রয়প্রার্থীরা
- নিউইয়র্কের বাজারে বাংলাদেশের মিষ্টি
- নারায়ণগঞ্জে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার অভিযোগে আটক ৭
- নারায়ণগঞ্জে ২০ মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত
- সংবর্ধনায় অনুপস্থিত এডামস
হোকুলের প্রশংসায় প্রেসিডেন্ট বাইডেন - শুক্রবার যেসব সড়কে বন্ধ থাকবে যানচলাচল
- গাজায় ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে নিউইয়র্কে বিক্ষোভ
- নারায়ণগঞ্জে ৫টি আসনে জয় পেতে মরিয়া আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর
