বল্টিমোর সেতু পুনর্নির্মাণে প্রয়োজন ১.৭ বিলিয়ন ডলার
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৩ জুন ২০২৪
হোয়াইট হাউয এক বিবৃতিতে জানিয়েছে, ৭০০ ফুট প্রশস্ত ও ৫০০ ফুট গভীরতার বল্টিমোর ফেডারেল চ্যানেলের বন্দরটি আবারও খুলে দেয়া হয়েছে। তবে ফ্রান্সিস স্কট কি ব্রিজ ধসের পর এখনও ম্যাকহেনরি চ্যানেলের আশেপাশের জলসীমা থেকে সেতুটির ধ্বংসাবশেষ অপসারণের কাজ চলছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, ধ্বংসাবশেষ অপসারণের সময় কর্মীদের সুরক্ষার জন্য আলাদা একটি নিরাপত্তা জোন চালু রাখা হবে। ধ্বংসাবশেষ অপসারণ পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত গভীর নদীবন্দরে নোঙর করা জাহাজগুলোকে টাগ ভেসেল এর সহায়তা নিতে হবে।
ডিপার্টমেন্ট অফ ট্রান্সপোর্টেশন এর উদ্ধৃতি দিয়ে কর্মকর্তারা জানিয়েছেন, জাহাজের ধাক্কায় ধসে যাওয়া সেতুটি পুনরায় নির্মাণ করতে প্রাথমিকভাবে ১.৭ থেকে ১.৯ বিলিয়ন ডলার খরচ হবে।
চলতি বছর মার্চ মাসের ২৬ তারিখে ডালি নামের ৯৮৪ ফুট লম্বা একটি কার্গো জাহাজের ধাক্কায় ফ্রান্সিস স্কট কি ব্রিজটি ধসে পড়লে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ৬ জন শ্রমিকের মৃত্যু হয় ও বল্টিমোর বন্দরের কার্যক্রমে ব্যাঘাত ঘটে। পরবর্তীতে মে মাসের ২০ তারিখে ঘটনাস্থল থেকে জাহাজটিকে সরিয়ে নেয়া হয়।
ইউএস আর্মি কর্পস অফ ইঞ্জিনিয়ার্স এর কর্মকর্তা মেজর জেনারেল বাচ গ্র্যাহাম বলেছেন, এখন পর্যন্ত প্রায় ৫০ হাজার টন ইস্পাত পানি থেকে অপসারণ করা হয়েছে।
মার্চের ৩০ তারিখ থেকে পাটাপস্কো নদীতে ভাসমান ও ডুবে যাওয়া ইস্পাত ও জাহাজের ধ্বংসাবশেষ উদ্ধার ও অপসারণ করার জন্য ক্রেইন অপারেটর, গাড়িচালক, নেভি সদস্য ও উদ্ধারকর্মীদেরকে তাদের কৃতিত্বের জন্য ধন্যবাদ জানিয়েছেন গ্র্যাহাম।
বুধবার প্রকাশিত এক বিবৃতিতে হোয়াইট হাউয জাহাজ চলাচলের জন্য সম্পূর্ণ নেভিগেশন চ্যানেল পুনরায় চালু করতে সহায়তা করার কারণে ইউনিফাইড কমান্ডের কাজের প্রশংসা করেছে।
ওই বিবৃতিতে হোয়াইট হাউয বলেছে, ‘সেতু ধসে নিহতদের পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাই এবং আমরা এই শোক কাটিয়ে ওঠার সময়ে তাদের পাশে থাকব। প্রতিটি পদক্ষেপে তাদের সঙ্গে থাকার জন্য বল্টিমোরের জনগণ আমাদের ওপর আস্থা রাখতে পারেন। সেতুটি পুনরায় নির্মাণ করার আগ পর্যন্ত আমরা আপনাদের পাশে থাকব।’
সেক্রেটারি অফ ট্রান্সপোর্টেশন পিট বাটিগিগ বলেছেন, সেতু ধসের ঘটনায় অন্যান্য বন্দর ব্যবহার করে চলাচল করতে বলা জাহাজগুলোও এখন এই বন্দর ব্যবহার করতে পারবে।
তিনি বলেন, ‘আমাদের বিশ্বাস ও ধারণা হলো, এই সমস্ত বাধা ও পরিবর্তনগুলো অস্থায়ী এবং এখন থেকে দুর্ঘটনার আগমুহূর্তের মতোই আবারও একই গতিতে বন্দরের সব কার্যক্রম চলমান রাখা হবে।’
বাটিগিগ বলেছেন, বন্দরটি পুনরায় চালু করার ফলে এর প্রভাব সবচেয়ে বেশি পড়বে ইন্টারন্যাশনাল লংশোরম্যানস অ্যাসোসিয়েশন ওয়ার্কার্স এর কর্মীসহ স্থানীয় কর্মীদের ওপর যারা দুর্ঘটনার পর থেকে বন্দরে জাহাজ চলাচল বন্ধ হয়ে যাওয়ায় কর্মহীন হয়ে পড়েছিলেন।
- যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
- ইরান যুদ্ধের খরচ এবার ইসরায়েল-আরব মিত্রদের ওপর চাপাতে চান ট্রাম্প
- লভ্যাংশ থেকে ইঞ্জিনিয়ারকে উপহার দিলে সেটা ঘুষ নয়
- যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি, ফের সুদের হার বাড়ানোর শঙ্কা
- আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক
- সুপারশপের ফ্রিজ হ্যাকের ঘটনায় ইরানকে দায়ী করল ফ্রান্স
- ‘স্ত্রীকে শেষবারের মতো চুমু দিয়ে আসুন, কাল জেলে যেতে হবে’
- এনভিডিয়া প্রধানের সঙ্গে কথা বলেছেন ট্রাম্প, তদন্ত করছে এফবিআই
- ঢাকা-গাজীপুরে ৪ বাসে আগুন, ৭ স্থানে ককটেল বিস্ফোরণ
- বনানী কবরস্থানে ২৫ বছরের জন্য একটি কবরের ফি দেড় কোটি টাকা
- ফতুল্লায় মাদ্রাসায় আগুন, ৪৮ জনকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি
- কেন ফারুকীর কাছে কিছু প্রত্যাশা করেন না, জানালেন তিশা
- পাঁচ রকম মাদকের শীর্ষে পাঁচ জেলা, পার্বত্যাঞ্চলে কম
- দুই কারণে শেখ হাসিনা পাসপোর্টের আবেদন করেছে: জামায়াত
- নতুন টাস্কফোর্স কি সত্যিই ইরানের সরবরাহ লাইন বন্ধ করতে পারবে?
- আড়তে ৪৫ টাকা, খুচরায় ৭০
- পারশার সঙ্গে বিয়ের কথা স্বীকার আসাদ নূরের
- পারশাকে বিয়ে করেছেন আসাদ নূর?
- ফ্রান্সের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে ইউরোপের ৩১ দেশে
- কৃষকের পর সরকারকেও ঠকাচ্ছে কৃষি ব্যাংক
- সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৮ জনের পরিচয় নিয়ে ধোঁয়াশা
- ন্যূনতম বেতন নির্ধারণে আজ শুরু দরকষাকষি
- ভুয়া-ভুয়া স্লোগান শুনে ‘ইঙ্গিতপূর্ণ’ ভঙ্গি করলেন পরীমনি
- মিশরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৭, আহত ১১২
- ‘পরাজিত ব্যক্তি’ বলতেই ক্ষুব্ধ হয়ে ব্রিফিং ছাড়লেন ট্রাম্প
- এবার ইরানের বিরুদ্ধে ‘বিশেষ টাস্কফোর্স’ গড়ছে যুক্তরাষ্ট্র
- দেবিদ্বারে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ
- চাঁদা না পেয়ে মোটরসাইকেল নিয়ে গেলেন বিএনপি নেতা
- সাউথ ক্যারোলাইনায় বাংলাদেশি কমিউনিটির বনভোজন সম্পন্ন
- সিটির স্যানিটেশন কমিশনা ও কুইন্স বরো প্রেসিডেন্টের হিলসাইড অ্যাভ
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৩
- সহযোগিতা চাইলেন নারায়ণগঞ্জের ডিসি ও এসপি
- নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত
- রফিকুল ইসলাম বন্দর থানার নতুন ওসি
- জঙ্গিদে প্রার্থী বানিয়েছে বিএনপি : শামীম ওসমান
- শামীম ওসমানের হস্তক্ষেপে ৫ বছর পর বিদ্যুৎ পেল অর্ধশত পরিবার
- রূপগঞ্জে ছাদ ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু
- নৌকায় ভোট দিন উন্নায়ন পাবেন : এমপি বাবু
- নিউইয়র্ক সিটিতে ফিরে আসছে আশ্রয়প্রার্থীরা
- নিউইয়র্কের বাজারে বাংলাদেশের মিষ্টি
- নারায়ণগঞ্জে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার অভিযোগে আটক ৭
- নারায়ণগঞ্জে ২০ মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত
- সংবর্ধনায় অনুপস্থিত এডামস
হোকুলের প্রশংসায় প্রেসিডেন্ট বাইডেন - শুক্রবার যেসব সড়কে বন্ধ থাকবে যানচলাচল
- গাজায় ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে নিউইয়র্কে বিক্ষোভ
- নারায়ণগঞ্জে ৫টি আসনে জয় পেতে মরিয়া আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর
