শনিবার   ২৪ অক্টোবর ২০২৬   কার্তিক ৮ ১৪৩৩   ১২ জমাদিউল আউয়াল ১৪৪৮

সর্বশেষ:
জাতিসংঘে খলিলের কার্যালয়ের আইন কর্মকর্তা হলেন জাইমা রহমান ৯ লাখ টাকায় আপসের দাবি, তাতে কি ছাড়া পাবে ওই কিশোর জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ শুরু হতেই প্রতিনিধিদের ওয়াকআউট মার্কিন রণতরিতে ৮ সেনার আত্মহত্যার চেষ্টার কথা স্বীকার জাতিসংঘে আজ রাতে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ৫ জনের জাল ভিসা শনাক্ত হতেই বিমানবন্দর থেকে উধাও বাকি ৭১ জন ট্রাম্পকে অভিনন্দন প্রধানমন্ত্রীর ‘খামেনির রক্তের প্রতিশোধ নেওয়া হবে’-লাখো ইরানির প্রতিজ্ঞা গাজা উপত্যকার গণহত্যা আর কতকাল উপেক্ষা করবে পশ্চিমা বিশ্ব? বাংলাদেশ ও আমেরিকা একে অপরের ইতিহাস বিনির্মাণে সহায়তা করেছে যুক্তরাজ্যে অভিবাসী পৌঁছানো কমেছে ৪১ শতাংশ ফের রোহিঙ্গা ঢলের শঙ্কা কানাডাকে কাঁদিয়ে সবার আগে শেষ আটে মরক্কো টেইলর সুইফটের বিয়ে নিয়ে হোয়াইট হাউসের ট্রোল তাপপ্রবাহের কবলে নিউইয়র্ক, স্বাস্থ্যঝুঁকি নিয়ে সতর্কতা যুক্তরাষ্ট্রে অনেক শহরে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বাতিল যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ভারতীয় শিক্ষার্থীর হাত-পা বাঁধার ভিডিও অস্ট্রিয়ায় স্কুলে সন্ত্রাসী হামলায় ৭ শিক্ষার্থীসহ নিহত ৯ যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ভারতীয় শিক্ষার্থীর হাত-পা বাঁধার ভিডিও রুশ-যুক্তরাষ্ট্র তৃতীয় দফা আলোচনা শীঘ্রই যুক্তরাষ্ট্রের ন্যাশনাল গার্ড কী, কখন মোতায়েন করা হয়? যুক্তরাষ্ট্রের টিকা কমিটির সবাইকে বরখাস্ত করলেন কেনেডি ফ্রান্সগামী উড়োজাহাজে চড়ে ইসরাইল ছাড়লেন গ্রেটা থুনবার্গ না ফেরার দেশে চিত্রনায়িকা তানিন সুবাহ সিঙ্গাপুরের ঘাম ঝরিয়েও হার বাংলাদেশের যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বিক্ষোভ মার্কিন যুদ্ধবিমানের ওপর উপসাগরীয় দেশগুলোর নিষেধাজ্ঞা ইসরাইলের কাছে অস্ত্র বিক্রি বন্ধে মার্কিন কংগ্রেসে বিল উত্থাপন ইরান-ইয়েমেনের কাছাকাছি পারমাণবিক বোমারু বিমান মোতায়েন কফিতে মশগুল ব্রিটেনে পলাতক সাবেক মন্ত্রীরা! নিউইয়র্ক টাইমসের নিবন্ধে বাংলাদেশের ভুল চিত্র তুলে ধরেছে ভূমিকম্পে ১৭০ প্রিয়জন হারালেন এক ইমাম ইসরায়েলি হামলায় আরও ৪২ ফিলিস্তিনি নিহত ট্রাম্প কি আসলেই তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হতে পারবেন লিবিয়ায় অপহৃত ২৩ বাংলাদেশি উদ্ধার দুদিনে নিহত ১৩, চট্টগ্রামের জাঙ্গালিয়া যেভাবে মরণফাঁদ হয়ে উঠলো বাংলাদেশের অর্থপাচার তদন্তে ব্রিটিশ এমপিদের বিভ্রান্ত করার চেষ্টা ভেনিজুয়েলার তেল-গ্যাস কিনলেই শুল্কারোপের হুমকি ট্রাম্পের সাভারে চলন্ত বাসে আবার ডাকাতি, চালক ও সহকারী আটক ছুটিতে এটিএম সেবা সবসময় চালু রাখার নির্দেশ উসকানিতে প্রভাবিত না হতে বললেন সেনাপ্রধান রেড ফ্ল্যাগ সতর্কতার আওতায় ২৫ মিলিয়নের বেশি মানুষ এনসিপি নেতা হান্নানের পথসভায় হামলা, আহত ‘অর্ধশতাধিক’ নির্বাচনী ট্রেনে বাংলাদেশ বাংলাদেশ সোসাইটি অব ব্র্রঙ্কসের সাধারণ সভা অনুষ্ঠিত সাবওয়ে ট্রেনে সন্তান প্রসব নিউইয়র্কে আইস পুলিশের বিশাল অফিস উদ্বোধন মেয়রের মামলা প্রত্যাহারে প্রসিকিউটরের পদত্যাগ হাসিনা নিজেই হত্যার নির্দেশদাতা জন্ম নাগরিকত্ব বাতিল আদেশ আটকে দিল আদালতে নিউইয়র্কে ডিমের ডজন ১২ ডলার নিউইয়র্কে ভালোবাসা দিবস উৎযাপন আমেরিকান বাংলাদেশী টেক কোয়ালিশন’র আত্মপ্রকাশ জামালপুর সমিতির সভাপতি সিদ্দিক ও সম্পাদক জাস্টিস শেখ হাসিনার আমলে বছরে গড়ে ১৬ বিলিয়ন ডলার পাচার হয়েছে বাংলাদেশিদের অস্ত্রোপচার বাতিলে কলকাতাজুড়ে হাসপাতালে হাহাকার দি‌ল্লি যাওয়া ছাড়াই পাওয়া যাবে মে‌ক্সি‌কান ভিসা বাজার থেকে উধাও বোতলজাত সয়াবিন কেউ আপনার স্ত্রীকে ‘হট’ বললে সেটা কি ভালো লাগে, প্রশ্ন সানার পাচারের ১৭ লাখ কোটি ফেরাবে কে এবাদুলের মিলিয়ন ডলারের কোম্পানি হংকং-দুবাইয়ে পাচারকারীরা বেপরোয়া ছিল শেখ পরিবারের প্রশ্রয়ে সোনার দাম দেশের ইতিহাসে সর্বোচ্চ, ভরি ১ লাখ ৪২ হাজার টাকা আবু সাঈদের মৃত্যু নিয়ে শেখ হাসিনার বক্তব্য কতটুকু সত্য? দিনে মাত্র একবেলা খাচ্ছে গাজার অনেক মানুষ পছন্দের লোক নিয়োগ দিতে বদলে দেয়া হয় মেট্রোরেলের নিয়োগবিধি যানজটের কারণে নষ্ট হচ্ছে দৈনিক ১৩৯ কোটি টাকা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নজর চার খাতে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় পতন হাথুরুসিংহের অপকর্ম ধামাচাপা দেন পাপন ‘ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ আমেরিকার জন্য বিশাল হুমকি হবে’ নীরবে সরবে চাঁদাবাজি পাকিস্তানকে হোয়াইটওয়াশের দ্বারপ্রান্তে বাংলাদেশ ইন্টারনেট ছাড়াই গুগল ম্যাপ ব্যবহারের উপায় নেতানিয়াহুর বিরুদ্ধে গুরুতর অভিযোগ বাইডেনের ভাড়া ফাঁকিবাজদের ধরতে চলছে সাঁড়াশি অভিযান সীমান্তে বাংলাদেশি কিশোরীকে গুলি করে মরদেহ নিয়ে গেল বিএসএফ ভিসা ফি ছাড়াই এবার পাকিস্তান যেতে পারবেন বাংলাদেশিরা ঢাকার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার কাফি আটক সাবেক আইজিপি বেনজীরের সম্পত্তি ক্রোকের নির্দেশ যুক্তরাষ্ট্রে ব্যয়বহুল সফরে ২৬ ব্যাংক এমডি যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ সাবেক সেনাপ্রধান ইরানের ওপর যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা দিনের বেলায় মরুভূমির চেয়েও উত্তপ্ত চাঁদ ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৩২৭ ৬ কংগ্রেসম্যানের চিঠির সত্যতা চ্যালেঞ্জ করে ২৬৭ প্রবাসী বাংলাদেশি অক্টোবরের মধ্যেই ‘আন্দোলনের ফসল’ ঘরে তুলতে চায় বিএনপি শর্তসাপেক্ষে নিউইয়র্কে মসজিদে আজানের অনুমতি বাংলাদেশ থেকে বিনা খরচে মালয়েশিয়া গেলেন ৩১ কর্মী খেলাপি ঋণ কমাতে কঠোর নির্দেশ জার্মানে পাঁচ বছর বাস করলেই পাওয়া যাবে নাগরিকত্ব বিএনপি-জাপা বৈঠক সিঙ্গাপুরে বাইডেন প্রশাসনকে হাসিনার কড়া বার্তা এবার হাসিনার পাশে রাশিয়া বঙ্গ সম্মেলনের ইতিহাসে ন্যাক্কারজনক ঘটনা স্টুডেন্ট লোন মওকুফ প্রস্তাব বাতিল বাংলাদেশিদের ওপর উপর্যুপরি হামলা যুক্তরাষ্ট্রের উচিত আগে নিজ দেশে মানবাধিকার রক্ষা করা: শেখ হাসিনা তামিমের অবসর অভিযোগের তীর পাপনের দিকে নিউইয়র্কে এখন চোরের উপদ্রুব যুক্তরাষ্ট্রের ২৪৭তম স্বাধীনতা দিবস উদযাপন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে হাতিরঝিলের ক্ষতি হবেই ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধবিরতি, পাঁচ দিনে নিহত ৩৫ যুক্তরাষ্ট্রে একের পর এক বন্দুক হামলার ঘটনা ঘটছে বাখমুত থেকে পিছু হটেছে সেনারা, স্বীকার করল রুশ প্রতিরক্ষা মন্ত্রণ ঘূর্ণিঝড় ‘মোখা’ সুপার সাইক্লোন হবে না, দাবি আবহাওয়া অধিদপ্তরের সুদানে যুদ্ধে সাড়ে ৪ লাখ শিশু বাস্তুচ্যুত : জাতিসংঘ পারস্য উপসাগরে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র দক্ষিণ এশিয়ায় খেলাপি ঋণে দ্বিতীয় বাংলাদেশ বিদ্যুৎ ও গ্যাস সংকটে সারা দেশে ভোগান্তি রুশ হামলা সামলে ফের বিদ্যুৎ রপ্তানি করতে যাচ্ছে ইউক্রেন রিজার্ভ সংকট, খাদ্যমূল্য বৃদ্ধির জন্য সরকারের দুর্বল নীতিও দায়ী পূজার ‘জিন’ একা দেখতে পারলেই মিলবে লাখ টাকা! সিরিয়ায় আর্টিলারি হামলা শুরু করেছে ইসরায়েল বাইডেন না দাঁড়ালে প্রার্থী হবেন কে নাইজেরিয়ায় ৭৪ জনকে গুলি করে হত্যা ভারতে বাড়ছে করোনা, বিধিনিষেধ জারি তিন রাজ্যে ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন লুলা যে কোনো দিন খুলবে স্বপ্নের বঙ্গবন্ধু টানেল শীতে কাঁপছে উত্তরাঞ্চল দেশে করোনার নতুন ধরন, সতর্কতা বিএনপির সব পদ থেকে বহিষ্কার আব্দুস সাত্তার ভূঁইয়া নৌকার প্রার্থীর পক্ষে মাঠে কাজ করবো: মাহিয়া মাহি মর্মান্তিক, মেয়েটিকে ১২ কিলোমিটার টেনে নিয়ে গেল ঘাতক গাড়ি! স্ট্যামফোর্ড-আশাসহ ৪ বিশ্ববিদ্যালয়ের ভর্তি বন্ধ রাখার সিদ্ধান্ত বর্ষবরণে বায়ু-শব্দদূষণ জনস্বাস্থ্যে ধাক্কা কোনো ভুল মানুষকে পাশে রাখতে চাই না বাসস্থানের চরম সংকটে নিউইয়র্কবাসী ট্রাকসেল লাইনে মধ্যবিত্ত-নিম্নবিত্ত একাকার! ছুটি ৬ মাসের বেশি হলে কুয়েতের ভিসা বাতিল ১০ হাজার বাড়িঘর ক্ষতিগ্রস্ত চুক্তিতে বিয়ে করে ইউরোপে পাড়ি আইফোন ১৪ প্রোর ক্যামেরায় নতুন দুই সমস্যা পায়ের কিছু অংশ কাটা হলো গায়ক আকবরের ১৫ দিনে রেমিট্যান্স এসেছে ১০০ কোটি ডলার নারী ফুটবলে দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়ন বাংলাদেশ অতীতের সব রেকর্ড ভেঙে আবার বাড়লো স্বর্ণের দাম
১২

সোসাইটির নির্বাচনে উৎসব আমেজ আর উত্তেজনা

আজকাল রিপোর্ট

প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৬  

 

  •    অশ্লীল আক্রমনাত্মক বার্তায় নানা প্রশ্ন
  •    তৃনমূল ভোটে এগিয়ে সেলিম-আলী
  •    কুনু-ফিরোজের ভাগ্য নির্ধারণে ওজনপার্ক , ব্রুকলিন ও ফ্লোটিংভোট


নিউইয়র্কে বহুল আলোচিত হয়ে উঠেছে বাংলাদেশ সোসাইটির নির্বাচন। আগামী ২৫ অক্টোবর রোববার সকাল ৯টা-রাত ১০টা পর্যন্ত এই নির্বাচনে ৩৫ হাজারের বেশি ভোটার ভোট দেবেন। নির্বাচনে উৎসব মুখর আয়োজনের পাশাপাশি রয়েছে টানটান উত্তেজনা। চলছে পক্ষে বিপক্ষে বাকবিতন্ডা এছাড়া একটি পক্ষের অশ্লিল প্রপাগান্ডার অভিযোগ পাওয়া গেছে। তবে ভোটের মাঠে হাই ভলিউম হিসেবে যাদের কণ্ঠস্বর উচ্চারিত হচ্ছে তাদের অধিকাংশই আবার এই নির্বাচনে ভোটার নন বলে জানা যায়। তারপরও ওই সকল ব্যক্তির নানা ধরনের উত্তেজনাকর মন্তব্যের কারণে নির্বাচনি পরিবেশ বিষিয়ে উঠার মতো অবস্থা বলে সচেতন মহল থেকে অভিযোগ করা হয়েছে। সর্বশেষ তথ্যমতে তৃণমূল পর্যায়ে সেলিম-আলী পরিষদের এগিয়ে থাকার ইঙ্গিত পাওয়া যায়। এছাড়া  ফ্লোটিং ভোটারদের একটা বড় অংশ কুনু-ফিরোজ প্যানেলের দিকে ঝুঁকেছে। এমন পূর্বাভাস প্রতিবেদক গত ৭ দিন নির্বাচনী এলাকাগুলো সফর করে পেয়েছেন। 
ওজনপার্ক ভোট কেন্দ্রের ভোটারদের ওপর আধিপত্য নিয়ে ২ পক্ষের মধ্যে টানাপেড়েন চলছে। আজমল হক কুনুর সর্মথকরা বলছেন, হাজার ভোটের ব্যবধানে জিতবো। কুনু বিয়ানীবাজার ও ওজনপার্কের সন্তান। সেখানে ৭ হাজার ভোটারের মধ্যে ৪ হাজার বিয়ানীবাজারের বাসিন্দা। এলাকার উপর ভর করে জিতবেন কুনু। সেলিম-আলী পরিষদের সর্মথকরা তা মানতে রাজি নন। তারা বলছেন, আবেগে ও চোখের পানিতে ভোট আসবে না। সেখানে বিয়ানীবাজারের ৪ জন প্রার্থী রয়েছে আমাদের। শক্তি আমাদের সেখানেই। বিয়ানীবাজার সমিতির সাবেক সভাপতিদের  ৭ জনের মধ্যে ৫ জনই সেলিমের জন্য কাজ করছে। ভোটের অংকে সেলিম এগিয়ে। ১ ভোটে হলেও সেলিম ওজনপার্কে জিতবেন। 
দৃশ্যপটে আরেকটি কেন্দ্র ব্রুকলিন। কুনু-ফিরোজ পরিষদের সাধারন সম্পাদক ফিরোজ আহমেদের হোমটাউন ব্রুকলিন। কয়েক যুগ তার বসবাস সেখানে। ভোটও তুলেছেন কয়েক হাজার। সন্দ্বীপের সন্তান হাওয়া তুলে ফিরোজ সেখানে ভালো করতে চাচ্ছেন। চট্রগ্রাম সমিতির তাহের-আরিফ অংশ আনুষ্ঠানিকভাবে কুনু-ফিরোজকে সর্মথন দিয়েছে। অন্যদিকে মাকসুদুল এইচ চৌধুরী ও মাসুদ সিরাজীর নেতৃত্বাধীন চট্রগ্রাম সমিতির অংশটি কাজ করছে সেলিম আলীর জন্য। সেখানে চট্রগ্রামের ভোট সমানতালে ২ ভাগ হবার সম্ভাবনা। ফ্যাক্টর নোয়াখালির ভোট। ব্রুকলিন কেন্দ্রে নোয়াখালির ভোট রয়েছে প্রায় আড়াই হাজার। এই ভোট কোন দিকে যায় তা দেখবার বিষয়। নোয়াখালি সমিতির সভাপতি জাহেদ মিন্টু পরোক্ষভাবে সাহায্য করছেন কুনু-ফিরোজকে। অন্যদিকে সাধারন সম্পাদক মাইনুদ্দিন পিন্টু সংগঠনের সিনিয়র নেতাদের নিয়ে মাঠ দাবড়িয়ে বেড়াচ্ছেন সেলিম-আলীর জন্য। এই প্যানেলে নোয়াখালির ৪ জন প্রার্থী রয়েছেন। সে হিসেবে সেলিম-আলী নোয়াখালির বেশি ভোট টানতে পারেন। ৫টি কেন্দ্রের মধ্যে জামাইকা ও ব্রংকসে সেলিম-আলীর রয়েছে একক আধিপত্য। এই ২ কেন্দ্রে তাদের বড় ব্যবধানে জেতার সম্ভাবনা। কুইন্সের উডসাইড কেন্দ্রে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। তবে সেলিম-আলীর পাল্লাই ভারী। কুনু-ফিরোজের ভাগ্য নির্ধারিত হবে ব্রুকলিন-ওজনপার্কের ফলাফলের উপর। তাদের জিততে হলে এই ২ কেন্দ্রে বড় ব্যবধানে এগিয়ে থাকতে হবে। 
নিউইয়র্ক সিটির উডসাইড, ওজোনপার্ক, ব্রুকলীন, ব্রঙ্কস ও জ্যামাইকার ৫টি কেন্দ্রে সকল প্রস্তুতি সম্পন্ন বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে। প্রধান নির্বাচন কমিশনার আবু নাসের বলেন, ‘এবারের নির্বাচনে সোসাইটির ৩৫ সহস্রাধিক সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। বাংলাদেশ সোসাইটির ইতিহাসে রেকর্ড সংখ্যক ভোটারের এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে দু’টো প্যানেল। বাংলাদেশ সোসাইটির প্রধান নির্বাচন কমিশনার আবু নাসের জানিয়েছেন, একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচন আয়োজনের লক্ষ্যে কমিশন প্রয়োজনীয় সব প্রস্তুতি শেষ করেছে। নির্বাচন সফল করতে প্রার্থী, ভোটার, সমর্থক ও সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা কামনা করেছেন তিনি’। জানা যায়, নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ করা হবে। এ জন্য মোট ৭০টি মেশিন প্রস্তুত রাখা হয়েছে। এর মধ্যে ৬০টি ভোটগ্রহণের কাজে ব্যবহার করা হবে এবং বাকি ১০টি মেশিন রিজার্ভ থাকবে। ভোটগ্রহণ শেষে উডসাইড কেন্দ্রে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্বে রয়েছেন, বদরুল এইচ. খান, মোহাম্মদ শামসুদ্দিন আজাদ, মো. রুহুল আমিন সরকার, আহবাব চৌধুরী, মিঠু হামিদ ও মোহাম্মদ দুলাল মিয়া।
এবারের নির্বাচনে বর্তমান কমিটির সভাপতি আতাউর রহমান সেলিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীর নেতৃত্বে ২১ জন প্রার্থীর একটি পূর্ণাঙ্গ প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। অপরদিকে সোসাইটির সাবেক সভাপতি আজমল হোসেন কুনু ও ফিরোজ আহমেদের নেতৃত্বে নির্বাচনে লড়ছে আরেকটি প্যানেল। এছাড়া স্বতন্ত্র থেকে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন রাব্বী সৈয়দ। আগামী কমিটি হবে দু’বছরের পরিবর্তে তিন বছরের। প্রায় দুই মিলিয়ন ডলার ব্যায়ের এই নির্বাচনী প্রচারণা অতীতের সকল রেকর্ড ভেঙ্গে ফেলার জোয়ার তৈরি হয়েছে বলে প্রকাশ।
প্রথা অনুযায়ী এবারো উভয় প্যানেল থেকে নিজস্ব ভোট ব্যাংক তৈরি করা হয়েছে। তবে একটি প্যানেলের ভোট ব্যাংক আকারে তুলনামূলকভাবে বড় বলে তথ্য মিলেছে।  ৬০ শতাংশের মতো ভোট টানতে সক্ষম প্যানেলটি এবার নির্বাচিত হবে। তাই প্রার্থীরা সকাল থেকে গভীর রাত পর্যন্ত ছুটছেন বিভিন্ন এলাকায়। প্রতিটি প্যানেল থেকে প্রত্যেক ভোটারের বাসায় চিঠি যাচ্ছে। তাতে ভোট নম্বরসহ থাকছে নানা তথ্য। তবে অগ্রীম ভোট দেয়ার কোন ব্যবস্থা নির্বাচনে রাখা হয়নি। প্রার্থীরা ভোটারের দরজায় নক করছেন, ফোন কল দিচ্ছেন দিনরাতে। ম্যাসেজও পাঠানো হচ্ছে। প্যানেল দু’টোর মধ্যে অনেক প্রার্থীর যোগ্যতা নিয়ে চলছে বাক-বিতন্ডা।
সেলিম-আলী প্যানেল: সেলিম-আলী প্যানেলের প্রার্থীরা হলেন- সভাপতি আতাউর রহমান সেলিম, সিনিয়র সহসভাপতি মহিউদ্দিন দেওয়ান, সহসভাপতি কামরুজ্জামান কামরুল, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, সহসাধারণ সম্পাদক হারুণ অর রশীদ, কোষাধ্যক্ষ নওশাদ হায়দার, সাংগঠনিক সম্পাদক ডিউক খান, সাংস্কৃতিক সম্পাদক অনিক রাজ, প্রচার সম্পাদক রিজু মোহাম্মদ, সমাজকল্যাণ সম্পাদক মনসুর আহমেদ, সাহিত্য সম্পাদক রুমানা আহমেদ, স্কুল ও শিক্ষাবিষয়ক সম্পাদক মাইনুদ্দীন বাবুল, ক্রীড়া সম্পাদক হাসান খান, মহিলা বিষয়ক সম্পাদক শাহনাজ হোসেন, যুব ও আইটিবিষয়ক সম্পাদক জাহাঙ্গীর সরওয়ার্দী এবং কার্যকরী সদস্য উজ্জ্বল বিপুল, সরওয়ার খান বাবু, শামীম আহমেদ, কাজী রবিউজ্জামান, আবদুল মান্নান ও আব্দুল মালেক খান।
কুনু-ফিরোজ প্যানেল: কুনু-ফিরোজ প্যানেলের প্রার্থীরা হলেন- সভাপতি আজমল হোসেন কুনু, সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ, সিনিয়র সহসভাপতি দুলাল বেহেদু, সহসভাপতি আবুল কালাম ভূঁইয়া, সহসাধারণ সম্পাদক নওশাদ হোসেন, কোষাধ্যক্ষ মফিজুল ইসলাম ভূঁইয়া রুমি, সাংগঠনিক সম্পাদক জামিল আনসারী, সাংস্কৃতিক সম্পাদক রুশদী আহমেদ চৌধুরী, প্রচার সম্পাদক সাঈদ গাউছুস আলম, সমাজকল্যাণ সম্পাদক কয়েস আহমেদ, সাহিত্য সম্পাদক বাবুল আকতার, ক্রীড়া সম্পাদক মোর্শেদ আলম, স্কুল ও শিক্ষাবিষয়ক সম্পাদক মাঈন উদ্দীন নাটু, মহিলাবিষয়ক সম্পাদক মেহের বেগম চৌধুরী, যুব ও আইটিবিষয়ক সম্পাদক কাজী হাসান এবং কার্যকরী সদস্য সিরাজুদ্দৌলা হক (বাশার ভূঁইয়া), এবি সিদ্দিক পাটোয়ারি, প্রফেসর আব্দুল বাসির, মাছুদুল হক সানু, মোহাম্মদ কায়সার আলম ও মোহাম্মদ এম ইসলাম (মনিরুল ইসলাম)। স্বতন্ত্র সাধারণ সম্পাদক প্রার্থী হয়েছেন সৈয়দ রাব্বী।
জিপ কোডের ভিত্তিতে ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে। নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, কুইন্সের উডসাইড, ওজোন পার্ক, জ্যামাইকা, ব্রুকলিন এবং  ব্রঙ্কসে একটি করে মোট পাঁচটি কেন্দ্রে ভোটগ্রহণ হবে। ঠিকানাগুলো হচ্ছে:

Woodside Center: 58 Manor, 58-02 37th Ave., Woodside, NY 11377; Ozone Park center:  Majestic Marquise, 88-03 101st Ave., Ozone Park, NY 11416; Brooklyn Center:  Kalams Hall, 96 Church Ave., Brooklyn, NY 11218; Bronx Center: Golden Palace Banquet Hall, 1451 Unionport Rd., Bronx, NY 10462 and Jamaica Center: Angan Party Hall, 89-16 175th St., Suite # CF2, Jamaica, NY 11432.


নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে, ভোটারদের প্রকাশিত জিপ কোডের তালিকা অনুযায়ী নিজ নিজ নির্ধারিত কেন্দ্রে ভোট দিতে হবে। এক কেন্দ্রের ভোটার অন্য কেন্দ্রে ভোট দিতে পারবেন না। তাই নির্বাচনের আগেই নিজেদের ভোটকেন্দ্র নিশ্চিত করার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানানো হয়েছে। ভোট দেওয়ার সময় ছবিসংবলিত বৈধ পরিচয়পত্র প্রদর্শন বাধ্যতামূলক। ড্রাইভিং লাইসেন্স, স্টেট আইডি, নিউইয়র্ক সিটি আইডি, গ্রিন কার্ড, ওয়ার্ক অথরাইজেশন কার্ড অথবা পাসপোর্ট পরিচয়পত্র হিসেবে গ্রহণ করা হবে। পরিচয়পত্রে থাকা নাম ও জন্মসাল ভোটার তালিকার তথ্যের সঙ্গে মিলতে হবে। ভোটকেন্দ্রের ২০০ ফুটের মধ্যে নির্বাচনী প্রচারণা, পোস্টার-ব্যানার লাগানো ও লিফলেট বিতরণ নিষিদ্ধ করা হয়েছে। কেন্দ্রের আশপাশে মাইক বা অন্য কোনো শব্দদূষণ যন্ত্র ব্যবহার নিষিদ্ধ থাকবে।

 

সাপ্তাহিক আজকাল
সাপ্তাহিক আজকাল
এই বিভাগের আরো খবর