সরকার বিরোধীদল সবাই বলছে খোশ আমদেদ
প্রকাশিত: ২৭ মে ২০২৩
ড. মোস্তফা সারওয়ার
সাধারণ বাংলাদেশিদের ভিসা প্রাপ্তির ব্যাপারে যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতির কোনো বিরূপ প্রভাব পড়বে না। ২৪ মে যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অব স্টেট ব্লিঙ্কেন এই আশ্বাস দিয়েছেন। বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্তকারী ও তাদের পরিবারবর্গকে যুক্তরাষ্ট্রের ভিসা প্রদান করা হবে না। ব্লিঙ্কেন টুইট করে এই সিদ্ধান্তর কথা জানিয়েছেন। পরে স্টেট ডিপার্টমেন্টের ওয়েবসাইটে এই ঘোষণাটি প্রকাশ করা হয়।
বিস্ময়ের ব্যাপার হল-প্রধানমন্ত্রীকে এই সিদ্ধান্তটি জানানো হয় ৩ মে যখন তিনি যুক্তরাষ্ট্র সফরে ছিলেন। কিন্তু বাংলাদেশে এই ঘোষণাটি গোপন রাখা হয়েছিল। তিন সপ্তাহ পরে যুক্তরাষ্ট্র এটাকে ফাঁস করে দিল।
স্টেট ডিপার্টমেন্টের প্রতিবেদন অনুযায়ী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন, ‘যুক্তরাষ্ট্র বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য দায়ী বা জড়িত বলে মনে করা যে কোনো বাংলাদেশি ব্যক্তির জন্য ভিসা প্রদানে বিধিনিষেধ আরোপে সক্ষম হবে।’ নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার চারটি বিষয়ের উপর তিনি গুরুত্ব আরোপ করেছেন: ১. ভোট কারচুপি, ২. ভোটারদের ভয় দেখানো, ৩. শান্তিপূর্ণ সমাবেশ ও সংগঠিত হবার অধিকারকে সহিংসতার মাধ্যমে খর্ব করা, এবং ৪. ভোটার, গণমাধ্যম, রাজনৈতিক দল অথবা সুশীল সমাজের মত প্রকাশের স্বাধীনতায় বাধা প্রদান।
নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত কারা করতে পারেন তারও একটি ফিরিস্তি ব্লিঙ্কেন দিয়েছেন। বর্তমান ও সাবেক বাংলাদেশি কর্মকর্তা বা কর্মচারি, সরকার সমর্থক ও বিরোধী রাজনৈতিক দলের সদস্য এবং আইন প্রয়োগকারী, বিচার বিভাগ এবং নিরাপত্তা বাহিনীর সদস্যদের তিনি বিশেষভাবে উল্লেখ করেছেন সম্ভাব্য বাধাগ্রস্তকারী হিসেবে।
সবচেয়ে দৃষ্টি আকর্ষণীয় হলো অ্যান্টনি ব্লিঙ্কেন বাংলাদেশের সরকার ও বিরোধী দল উভয়কেই সম্ভাব্য বাধাগ্রস্তকারীদের তালিকায় রেখেছেন। এই ঘোষণাটি প্রকাশের কয়েক ঘণ্টা পর যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডনাল্ড লু চ্যানেল আই’র তৃতীয় মাত্রার অনুষ্ঠানে জানিয়েছেন, বাংলাদেশের কোনো দল যুক্তরাষ্ট্র সমর্থন করে না এবং বন্ধু হিসেবে বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক স্বার্থেই এই নতুন ভিসা নীতি গ্রহণ করা হয়েছে।
এখানে উল্লেখ করা যেতে পারে যে এই ঘোষণার পর বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম প্রথম আলোকে বলেন, ‘এটা নিষেধাজ্ঞা নয়। বিএনপির উদ্বিগ্ন হওয়া উচিত, তারা নির্বাচনের আগে ও নির্বাচনের সময় যে সহিংসতা চালিয়েছে, সেটার জন্যও ভিসা বিধিনিষেধ আসতে পারে। আমরা অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে অঙ্গীকারবদ্ধ। তাই এই ভিসা নীতিতে সরকারের উদ্বেগের কিছু নেই।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘তারা বলেছে নির্বাচনে বাধা দিলে ভিসা নয়। আমাদেরও এটা কথা, এই নির্বাচনে যারা বাধা দেবে তাদের অবশ্যই প্রতিহত করব।’
বিডিনিউজ২৪.কম এর রিপোর্ট মোতাবেক, বাংলাদেশের নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতিকে ইতিবাচকভাবে দেখার চেষ্টা করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
বাংলাদেশের বিরোধী দলগুলোও যুক্তরাষ্ট্রের এই ভিসা নীতিকে সাধুবাদ দিচ্ছে। মনে হচ্ছে, সরকার এবং বিরোধী দল বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতির বিরোধিতা থেকে সাবধানে পথ চলার দিকে ঝুঁকছে।
যুক্তরাষ্ট্রের ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচন প্রমাণ করেছে যুক্তরাষ্ট্রে গণতন্ত্রের ভিত্তি দারুণ মজবুত। পৃথিবীর কোন প্রক্রিয়া অথবা পদ্ধতি একশত পার্সেন্ট নিখুঁত হতে পারে না। এই ধারণা মনে রেখেও বলা যাবে যে, যুক্তরাষ্ট্রের ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল ক্ষমতায় থেকে আপ্রাণ চেষ্টা করেও ডোনাল্ড ট্রাম্প পরিবর্তন করতে পারেনি। ট্রাম্প মিথ্যে অপবাদ দিচ্ছে তার নিজের দলের নির্বাচনী কর্মকর্তা এবং তার দ্বারা নিয়োগপ্রাপ্ত বিচারকদের বিরুদ্ধে। এমনকি অভ্যুত্থানের চেষ্টাও করা হয়েছিল। কিন্তু গণতন্ত্রের বিজয় ঠেকাতে পারেনি।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন চাইছেন, বিশ্বের সকল দেশ যুক্তরাষ্ট্রের মত গণতন্ত্রের সুফল ভোগ করুক। সব দেশে সুষ্ঠু নির্বাচন হোক। সব দেশে বেজে উঠুক গণতন্ত্রের বিজয় ডঙ্কা। একই কারণে ১৫ মে যুক্তরাষ্ট্র নাইজেরিয়ার জন্য নতুন ভিসা নীতি ঘোষণা করেছে। নাইজেরিয়ায় নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্তকারীদেরও ভিসা দেয়া হবে না।
ভিসা পাওয়া অধিকার নয়। এটা একটা বিশেষ ধরনের সুবিধা। যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি বাংলাদেশের সাধারণ জনগণের বিরুদ্ধে নয়। বরং জনগণের অধিকার আদায়ের পক্ষের নীতি মালা। তাই আব্দুল মোমেন, শাহরিয়ার আলম ও ওবায়দুল কাদের এর বিপক্ষে ঘোষণা দেয়নি। অবস্থা দেখে-শুনে মনে হচ্ছে, যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি সুষ্ঠু নির্বাচনে সহায়তা করবে। প্রেসিডেন্ট বাইডেন ও সেক্রেটারি অব স্টেট ব্লিঙ্কেনকে জানাচ্ছি সাধুবাদ। রাজনৈতিক প্রেক্ষাপটে সদা বিভক্ত সরকার ও বিরোধী দল যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতির প্রতি খোশ আমদেদ জানাচ্ছে, এটা সত্যিই এক বিস্ময়কর ঘটনা। মনে পড়ল, দ্বিজেন্দ্রনাথ রায়ের নাটক ‘চন্দ্রগুপ্ত’। আলেকজান্ডার ভারত উপমহাদেশের মানুষের বিচিত্র চরিত্র এর পরিচয় পেয়ে হয়েছিলেন বিস্মিত। সেনাপতি সেলুকাসকে বলেছিলেন, ‘সত্যিই সেলুকাস, কী বিচিত্র এই দেশ!’ আমাদের জন্য হয়ত অপেক্ষা করে আছে জানা-অজানা বিস্ময়ের অবগুণ্ঠনে কুয়াশাচ্ছন্ন এ বছরের দ্বিতীয়ার্ধ।
লেখক: এমেরিটাস অধ্যাপক এবং সাবেক উপ-উপাচায, ইউনিভার্সিটি অব নিউ অরলিয়েন্স।
- মোহাম্মদপুরে ছিনতাইয়ের শিকার পুলিশ সুপার
- বরেণ্য অভিনেতা আতাউর রহমান আর নেই
- ট্রাম্পকে হত্যাচেষ্টার ঘটনা `সাজানো` মনে করেন অনেক মার্কিন নাগরিক
- সড়কে অটোরিকশার নৈরাজ্য
- বাংলাদেশ কখনোই ভারতের জন্য হুমকি ছিল না
- আইআরজিসির অর্থের উৎস জানতে কোটি ডলারের পুরস্কার ঘোষণা
- যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি এখন ‘লাইফ সাপোর্টে’ : ট্রাম্প
- ইসরায়েলি হামলায় ২ বাংলাদেশি নিহত
- হামে কেন এত মৃত্যু
- বিদেশি হামলায় কিম ‘নিহত হলেই’ পারমাণু হামলা চালাবে উত্তর কোরিয়া
- প্রতিবেশী দেশের বিদ্যুৎকেন্দ্রে ইসরায়েলের গোলাবর্ষণ
- আবু ত্বহা-সাবিকুন নাহারের বিচ্ছেদ, গুরুতর ৪ অভিযোগ
- পয়ঃবর্জ্য নেই, ঝিলের পানি শোধন করেই চলছে দাশেরকান্দি এসটিপি
- পুলিশ কোনো দলের নয় চলবে আইন অনুযায়ী
- পাকিস্তানের মধ্যস্থতায় মার্কিন প্রস্তাবের জবাব দিল ইরান
- বিজয়সহ যেসব তারকা ভারতের মুখ্যমন্ত্রী হয়েছেন
- হলিউড মাতাবেন দিশা পাটানি
- কাতার ও কুয়েতে হামলা, ‘সরাসরি হুমকি’ বলছে আরব পার্লামেন্ট
- ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন, জোট বাঁধতে যাচ্ছে বাংলাদেশ-পাকিস্তান
- হাম ও উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু
- আন্তর্জাতিক বাংলা বইমেলা ২২ মে উদ্বোধন
- সাংবাদিকদের মুক্তির দাবিতে র্যালি
- বিউটিফুল লেডিস ইউএসএ’র বর্ষবরণ
- সভাপতি সোলাইমান ও সম্পাদক বদিউল
- আয় ব্যয়ের হিসেব প্রকাশের প্রতিশ্রুতি
- সম্মিলিত বিশ্ববিদ্যালয় বর্ষবরণে ঐক্যের বার্তা
- মশিউর ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট ও অনিক যুগ্ম সম্পাদক
- তারেক কূটনীতির উত্তাপে বরফ গলেনি মোদিদের
- ঢাকায় সংবাদ সম্মেলন
টরোন্টোতে ৪০তম ফোবানার ব্যাপক প্রস্তুতি - বাংলাদেশ সোসাইটির যৌথ সভা অনুষ্ঠিত
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৯৪
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- বড় জয়ে সিরিজ বাংলাদেশের
- আজকাল ৯০২
- আজকাল ৯০০
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- আজকাল ৮৯৭
- এআই বিভাগ থেকে ৬০০ কর্মী ছাঁটাই করবে মেটা
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- আজকাল ৯০৪
- আজকাল ৮৯৮
- আজকাল ৯০১
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- মানুষের ধ্বংসই শয়তানি শক্তির আরাধ্য
- ‘মার্কিন যুক্তরাষ্ট্র ও নিষেধাজ্ঞা’র রাজনৈতিক অর্থনীতি
- হারিয়ে যাচ্ছে ভ্রাম্যমাণ বই বিক্রেতারা
- ‘নিজের পাশে অন্যকে দাঁড়াবার জায়গাটা দিতে হবে’
- অসম্মান তো সবার জোটে না, আমার না হয় জুটলো
- অগুণিত সাধারণ মানুষ আমাকে ভালোবাসে
- নিষেধাজ্ঞা নয় হুশিয়ারি
- নাইপলের মৃত্যুতে শোকাহত বিশ্বসাহিত্য অঙ্গন
- নতুন ভিসা নীতির প্রেক্ষাপট-উদ্দেশ্য
- বাংলাদেশকে বাঁচাবেন কারা
- ট্রাকসেল লাইনে মধ্যবিত্ত-নিম্নবিত্ত একাকার!
- ‘এই ছাত্র রাজনীতির কাছে আমরা অসহায়’
- যুক্তরাষ্ট্র কি আবার স্বেচ্ছায় একঘরে হতে চলেছে
- বাংলাদেশ ও আমার সেই ভালো লাগার অনুভূতি
