আমাদের ছিলেন একজন শামসুল হক
মনোয়ারুল ইসলাম
প্রকাশিত: ২৭ জুন ২০২৬
মন্তব্য প্রতিবেদন
সত্যিই আনলাকি থারটিন। দিনভর উৎসাহিত ছিলাম। ‘ইতিহাস গড়ছে বাংলাদেশিরা’ এমন একটি রিপোর্ট লেখার অপেক্ষায় ছিলাম। আনলাকি থারটিন ভর করলো মাথায়। হাসতে পারলাম না। উচ্ছাসে মাটি চাপা পড়লো। আমরা হাসতে ভুলেই গেছি। সেই ৫ বছর আগে শাহানা হানিফ সিটি কাউন্সিলওম্যান পদে নির্বাচিত হবার পর হেসেছিলাম। নিউইয়র্ক সিটিতে ইতিহাস সৃষ্টি করেছিলেন শাহানা। দ্বিতীয়বার উল্লসিত হয়েছিলাম বাংলাদেশি ‘আন্টিদের’ প্রসংশায় পঞ্চমুখ মামদানির বিজয়ে। প্রবাসী বাংলাদেশিদের এগিয়ে যাবার পালা। অদম্য অগ্রসরমান কমিউনিটি। আমাদের একজন শামসুল হক ছিলেন। পেশায় সাবেক পুলিশ কর্মকর্তা। এনওয়াইপিডির সাবেক লেফট্যানেন্ট কমান্ডার। মামদানির নির্বাচনে অক্লান্ত পরিশ্রম করেছেন। ছিলেন মেয়র ইলেক্ট মামদানির ট্রানজিশনাল টিমের সদস্য। ব্যক্তিগতভাবে তার সাথে জানাশোনা। ভদ্র, বিনয়ী ও সৎ শামসুল হক পাবলিক অফিসের জন্য লড়ার সিদ্ধান্ত নিলেন। লড়বেন এসেমব্লিম্যান পদে। ডিস্ট্রিক্ট ৩০ বাংলাদেশি, ইন্ডিয়ান ও পাকিস্তানী ইমিগ্রান্ট অধ্যুষিত এলাকা। এ নির্বাচনী এলাকায় প্রায় ৪ হাজারের মতো বাংলাদেশি ভোটার রয়েছেন।
গ্রাউন্ড ওয়ার্ক, নির্বাচনী প্রচারনা, তহবিল সংগ্রহ ও ডোর টু ডোর ক্যাম্পেইন চালিয়ে সাড়া ফেললেন শামসুল। নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছিল তার বিজয়ের বার্তা হচ্ছিল জোড়ালো। সাবেক প্রেসিডেন্ট পদপ্রার্থী ও সোশালিস্ট আমেরিকার কর্ণধার সিনেটর বার্ণি সেন্ডার্স তাকে সর্মথন দিলেন। একধাপ এগিয়ে গেলেন শামসুল। ভোটের দিন বাংলাদেশিদের সবার মুখে মুখে ছিল শামসুল জিতবেন। ফলাফলে দেখা গেল তিনি ১৩ ভোটে হেরেছেন।তিনি পেয়েছেন ২৬৯০ ভোট। প্যাট্রিক মার্টিনেজ ২৭০৩ ভোট পেয়ে জয়লাভ করেছেন। এই আসনে নেপালী ইমিগ্রান্ট সোমনাথ ঘিমির পেয়েছেন ৬৮৯ ভোট।
নিউইয়র্ক স্টেট ক্যাপিটলে বাংলাদেশিরা ইতিহাস গড়েতে গিয়েও ব্যর্থ হলেন। অনেকেই এখন আফসোশ করছেন। কেন ভোট কেন্দ্রে গেলাম না। বিশ্বকাপ খেলা না দেখলেই পারতাম। অলসতায় জাতির একটি অর্জন হাতছাড়া হয়ে গেল।
হিসেব অনেকেই মেলাতে শুরু করেছেন। যে বাংলাদেশিরা মামদানির জন্য জান দিয়ে ফেললেন। বিজয় উৎসব করলেন। হাজার ডলার ফান্ড দিলেন মামদানিকে। তিনি কেন শামসুলকে এনডোর্স করলেন না। রাজনীতির একলাইনের সৈনিক/কমান্ডার বার্নি স্যান্ডাস সর্মথন দিলেও মামদানি কেন নিশ্চুপ ছিলেন। প্রভাবশালী সিটি ক্উান্সিলওম্যান ও বাংলাদেশিদের গর্ব শাহানা কেন শামসুলের পাশে দাঁড়ালেন না? ক্রাউলী ফ্যামিলীর বিরুদ্ধে লড়াই করে বিজয়ী ওকাসিও কর্টেজও বাংলাদেশিদের পাশে দাঁড়ান নি। অথচ মামদানির আর্শীবাদ থাকলে ১৩ ভোটে হার নয়। বিপুল ভোটে জিততেন শামসুল হক। মামদানি বাংলাদেশিদের ভালবাসার মর্যাদা দিতে ব্যর্থ হয়েছেন।
হারার পর অনেকেই নানা কথা বলছেন। অনেকে বলছেন, বিজয়ী প্রার্থী ভোট কিনেছেন অর্থের বিনিময়ে।অনেক পোল ওয়ার্কার বিজয়ী প্রার্থীর খাবার খেয়েছেন। অনেক পোল ওয়ার্কার নিরপেক্ষ ভূমিকা পালন করেননি ইত্যাদি। অনেকে ভোট পুন:গননার দাবি করছেন। আফশোসের শেষ নেই। অথচ এই আবেগ নিয়ে নির্বাচনে কাজ করলে বিজয় ছিল সুনিশ্চিত। তবে শামসুল হকে নির্বাচনে ভলেন্টিয়াররা ও কমিউনিটির বহু মানুষ অতীতের চেয়ে আন্তরিকভাবে কাজ করেছেন। পরিশ্রম করেছেন। এই নির্বাচন থেকে অনেক শেখবার আছে বাংলাদেশি কমিউনিটির।
এস্টেরিয়া ও সানিসাইড এলাকা নিয়ে ডিস্ট্রিক্ট ৩৬ থেকে নির্বাচন করেছেন মেরি জোবায়দা। তিনি ১৯৬৮ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন। বিজয়ী ডিয়ানা মরেনো পেয়েছেন ৯০৫১ ভোট। গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনে মেরি মাত্র পেয়েছিলেন ৬৫১ ভোট। সে বিবেচনায় মেরি এবারে অনেক ভালো করেছেন। কমিউনিটিতে সুপরিচিত মেরি এবারের নির্বাচনে অনেক পরিশ্রম করেছেন। গত নির্বাচনের চেয়ে ভোট পেয়েছেন ৩ গুন।
প্রথমবারের মতো নির্বাচন করে সাড়া ফেলেছেন জাকির চৌধুরী সিপিএ। তিনি পেয়েছেন ১৬০৯ ভোট। বিজয়ী ক্যারিনা রয়েস পেয়েছেন ৪১০০ ভোট। এই আসনেও (ডিস্ট্রিক্ট ৮৭, ব্রংকস) বাংলাদেশি প্রার্থীকে এনডোর্স করেননি মামদানি। তিনি ইনকামব্যান্ট ক্যারিনা রয়েসকে সর্মথন দিয়েছিলেন।
জামাইকা এলাকায় (ডিস্ট্রিক্ট ৩২) জে মোল্লা সানী প্রথমবার নির্বাচন করে ৭৫৫ ভোট পেয়েছেন। বিজয়ী নাথানিয়েল হেজখিয়া পেয়েছেন ৩৬১৭ ভোট।
ভোটের পরদিন শামসুল হক, জাকির চৌধুরী ও জে মোল্লা সানী পৃথক পৃথক বিবৃতিতে ভোটার, ভলেন্টিয়ার ও ডোনারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
- ‘আমি থ্রেট করে রাখছি, সংঘাতের খবর দিলে টেলিভিশন বন্ধ’
- বিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা
- সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ৭ বাংলাদেশি নিহত
- ট্রাম্পের সঙ্গে খুবই বিপজ্জনক খেলা খেলছেন নেতানিয়াহু
- মির্জা ফখরুলই বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী, ঘোষণা বুধবার
- বাইডেনের শরীরে ক্যানসার ছড়িয়ে পড়েছে
- সরাসরি বিশ্বকাপে আফগানিস্তান, বাংলাদেশের ভাগ্য সেই ভারতের হাতেই!
- রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত
- জুড়ি সামাজিক ও সাংস্কৃতিক সমিতির পিকনিকে মানুষের ঢল
- জুলাই স্মরণ করল এনসিপি ডায়াস্পোরা
- নিউজার্সিতে দুই বাংলাদেশি গ্রেফতার
- চুরাশিয়ান মহামিলনে তারুণ্যের উচ্ছ্বাস
- নিউইয়র্কে আতংকিত অভিবাসীরা
- নিউইয়র্কে নিষিদ্ধ ছাত্রলীগের মারামারি
- ভাঙ্গন ও পাল্টাপাল্টি বহিষ্কারেই জিবিএ’র পরিচিতি
- আনিস আলমগীরের কলাম চেহারা দেখানো ছাড়াই হাসিনার সংবাদ সম্মেলন
- বাড়ছে সোশ্যাল সিকিউরিটি বেনিফিট
- কুইন্স ব্যরো প্রেসিডেন্টের সঙ্গে শাহ নেওয়াজের সৌজন্য সাক্ষাৎ
- ঢাকায় পাকিস্তান হাইকমিশনার আগুনে অসুস্থ
- ৫ আগষ্ট জীবনহানির আশংকায় ছিলাম
- হাসিনার সংবাদ সম্মেলনে ঢাকা-দিল্লি সম্পর্ক উত্তপ্ত
- মিশিগানে আল সাইয়িদের ঐতিহাসিক বিজয়
- আজকাল ৯৩৩
- ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ট সম্পর্ক গড়তে চায় ভারত
- মাঝ আকাশে মুখোমুখি ট্রাম্পের হেলিকপ্টার ও যাত্রীবাহী বিমান, অতঃপর
- যুক্তরাষ্ট্রের ৭ প্রতিষ্ঠানে চীনের নিষেধাজ্ঞা
- বিটিভির মহাপরিচালক পদে নিয়োগ পেলেন কাজী জেসিন
- ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের
- ‘২ দেশের সম্পর্ক কোন দিকে যাবে, সিদ্ধান্তটা ভারতকে নিতে হবে’
- বিমানবন্দরে সবার জন্য সমান নিরাপত্তা প্রটোকলের নির্দেশ
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯০৯
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- মানুষের ধ্বংসই শয়তানি শক্তির আরাধ্য
- ‘মার্কিন যুক্তরাষ্ট্র ও নিষেধাজ্ঞা’র রাজনৈতিক অর্থনীতি
- হারিয়ে যাচ্ছে ভ্রাম্যমাণ বই বিক্রেতারা
- ‘নিজের পাশে অন্যকে দাঁড়াবার জায়গাটা দিতে হবে’
- অসম্মান তো সবার জোটে না, আমার না হয় জুটলো
- অগুণিত সাধারণ মানুষ আমাকে ভালোবাসে
- নাইপলের মৃত্যুতে শোকাহত বিশ্বসাহিত্য অঙ্গন
- নিষেধাজ্ঞা নয় হুশিয়ারি
- বাংলাদেশকে বাঁচাবেন কারা
- নতুন ভিসা নীতির প্রেক্ষাপট-উদ্দেশ্য
- ট্রাকসেল লাইনে মধ্যবিত্ত-নিম্নবিত্ত একাকার!
- ‘এই ছাত্র রাজনীতির কাছে আমরা অসহায়’
- যুক্তরাষ্ট্র কি আবার স্বেচ্ছায় একঘরে হতে চলেছে
- বাংলাদেশ ও আমার সেই ভালো লাগার অনুভূতি
