বাগ’র টাউন হল সভায় নির্বাচনী আলোচনা
আজকাল রিােপর্ট
প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৬
আমেরিকান কমিউনিটির রাজনৈতিক ও নাগরিকদের অংশগ্রহণ আরও জোরদার করার আহ্বান জানিয়ে নিউইয়র্কের উডসাইডে অনুষ্ঠিত হয়েছে ‘বাগ লিডারশিপ টাউন হল : নির্বাচন ২০২৬’ আলোচনা সভা।। নিউইয়র্কের উডসাইডে বাংলাদেশি আমেরিকান অ্যাডভোকেসি গ্রুপ (বাগ)-এর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে গত ৪ অক্টোবর রোববার দুপুরে। টাউন হলে কমিউনিটির বিভিন্ন পর্যায়ের নেতা, সংগঠক, অ্যাডভোকেট ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। টাউন হলের আলোচনার কেন্দ্রে ছিল- বাংলাদেশি আমেরিকানদের ভোটার হিসেবে আরও সচেতন ও সক্রিয় করে তোলা, নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ বাড়ানো, কমিউনিটির গুরুত্বপূর্ণ ইস্যু ও অগ্রাধিকার নির্ধারণ এবং নীতিনির্ধারণী পর্যায়ে বাংলাদেশি আমেরিকানদের কণ্ঠ ও প্রতিনিধিত্ব আরও শক্তিশালী করা। অংশগ্রহণকারীরা বলেন, একটি কমিউনিটির জনসংখ্যা বা অর্থনৈতিক অবস্থান গুরুত্বপূর্ণ হলেও রাজনৈতিক ও নীতিনির্ধারণী প্রক্রিয়ায় তার কার্যকর উপস্থিতি নির্ভর করে সংগঠিত নাগরিক অংশগ্রহণের ওপর। ভোটার নিবন্ধন থেকে শুরু করে নির্বাচনের দিন ভোট প্রদান, নির্বাচিত জনপ্রতিনিধিদের সঙ্গে নিয়মিত যোগাযোগ এবং কমিউনিটির দাবি ও প্রত্যাশা সুসংগঠিতভাবে তুলে ধরার বিষয় হলো তাই বিশেষ গুরুত্ব পায় আলোচনায়।
বাগ-এর সভাপতি জয়নাল আবেদিন বাংলাদেশি আমেরিকান কমিউনিটির আরও সক্রিয় ও সমন্বিত অংশগ্রহণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, শুধু ভোটার হিসেবে নিবন্ধিত হওয়াই যথেষ্ট নয়; নির্বাচনী প্রক্রিয়া সম্পর্কে সচেতন থাকা, নিয়মিত ভোট দেওয়া এবং কমিউনিটির গুরুত্বপূর্ণ বিষয় গুলো নীতিনির্ধারকদের সামনে কার্যকরভাবে তুলে ধরাও জরুরি। তিনি কমিউনিটির রাজনৈতিক শক্তিকে দীর্ঘমেয়াদে আরও সুসংগঠিত করার ওপরও গুরুত্ব দেন। তার বক্তব্যে উঠে আসে। ব্যক্তি বা সংগঠন কেন্দ্রিক উদ্যোগের পাশাপাশি একটি অভিন্ন কমিউনিটি এজেন্ডা তৈরি করা গেলে বাংলাদেশি আমেরিকানদের দাবি ও প্রত্যাশা আরও কার্যকরভাবে সামনে আনা সম্ভব হবে। বাগ-এর সাধারণ সম্পাদক শাহানা মাসুম ভোটার শিক্ষা ও কমিউনিটি এনগেজমেন্ট বাড়ানোর বিষয়টিকে বিশেষ গুরুত্ব দেন।
তিনি বিশেষ করে নতুন ও তরুণ ভোটারদের নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে যুক্ত করা, নাগরিক দায়িত্ব সম্পর্কে সচেতনতা তৈরি এবং ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তোলার ওপর জোর দেন। আলোচনায় আরো অংশ নেন- অ্যাটর্নি মঈন চৌধুরী, নিউইয়র্ক পুলিশের অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কমান্ডার ও মূলধারার রাজনীতিক শামসুল হক, মূলধারার রাজনীতিক মোহাম্মদ সাবুল উদ্দিন, টাইম টিভির সিইও আবু তাহের, বাংলাদেশ সোসাইটির নির্বাচনে সাধারণ সম্পাদক প্রার্থী রাব্বী সৈয়দ, জ্যামাইকা মুসলিম সেন্টারের সাধারণ সম্পাদক মোহাম্মদ ফখরুল ইসলাম দেলোয়ার, সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক জে মোল্লা সানী, বাংলাদেশি আমেরিকান সোসাইটির সেক্রেটারি আমেনি মেহেদী বাবু, সিপিএ জাকির চৌধুরী, মুহাম্মদ শহীদুল্লাহ প্রমুখ।
আলোচনায় উঠে আসে, নতুন প্রজন্মের বাংলাদেশি আমেরিকানদের মধ্যে রাজনীতি, জনপ্রশাসন, অ্যাডভোকেসি ও জনসেবার প্রতি আগ্রহ বাড়ানো গেলে ভবিষ্যতে কমিউনিটির প্রতিনিধিত্ব আরও বৃদ্ধি পাবে। একই সঙ্গে বিভিন্ন প্রজন্ম ও সংগঠনের মধ্যে সমন্বয় বাড়ানোর বিষয়েও মত দেন অংশগ্রহণকারীরা।
টাউন হলে বিগত নির্বাচনগুলোর অভিজ্ঞতাও পর্যালোচনা করা হয়। কোন উদ্যোগগুলো কার্যকর হয়েছে, কোথায় সমন্বয়ের ঘাটতি ছিল, ভোটারদের কাছে পৌঁছানোর ক্ষেত্রে কী ধরনের প্রতিবন্ধকতা রয়েছে এবং সেগুলো কাটিয়ে ওঠার জন্য কী ধরনের পরিকল্পনা নেওয়া যেতে পাওে এসব বিষয় নিয়ে খোলামেলা মতবিনিময় করেন উপস্থিত নেতৃবৃন্দ।
এ ছাড়া কমিউনিটির শক্তি ও সীমাবদ্ধতা, ভোটার শিক্ষা কার্যক্রম, তরুণদের সম্পৃক্ততা, নেতৃত্ব বিকাশ, বিভিন্ন সংগঠনের মধ্যে সহযোগিতা এবং নির্বাচনের আগে ও পরে জনপ্রতিনিধিদের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ বজায় রাখার প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা হয়।
আয়োজকদের মতে, ২০২৬ সালের নির্বাচনকে শুধু একটি নির্বাচনী হিসেবে নয়, বরং বাংলাদেশি আমেরিকান কমিউনিটির দীর্ঘমেয়াদি রাজনৈতিক ও নাগরিক সক্ষমতা বৃদ্ধির একটি সুযোগ হিসেবে দেখতে হবে।
টাউন হল থেকে উঠে আসা মূল বার্তাও ছিল স্পষ্ট- সংখ্যায় বড় হওয়ার পাশাপাশি সংগঠিত ও সক্রিয় হওয়া জরুরি। শক্তিশালী অংশগ্রহণ থেকেই তৈরি হবে শক্তিশালী প্রতিনিধিত্ব, আর শক্তিশালী প্রতিনিধিত্বই গড়ে তুলবে আরও প্রভাবশালী বাংলাদেশি কমিউনিটি।
- প্রার্থীদের সঙ্গে বাংলাদেশ সোসাইটির নির্বাচন কমিশনের মতবিনিময়
- গ্রেটার বেগমগঞ্জ সোসাইটির সভাপতি নুরুল, সেক্রেটারি মাহমুদুল
- বৃহত্তর কুমিল্লাবাসীর সঙ্গে ‘কুনু-ফিরোজ’ প্যানেলের সভা
- সেলিম-আলী পরিষদকে বাংলাদেশ এসেম্বলির সমর্থন
- বিংহ্যামটনে মিউজিক্যাল নাইট ১১ অক্টোবর
- নিউইয়র্কে সুরের জালে শ্রোতাদের বাঁধলেন ইমরান, কনা ও ঝিলিক
- ভারতের স্যাটেলাইটের আঘাতে বাংলাদেশের স্যাটেলাইট ঝুঁকিতে!
- সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যান কারসন
- খলিল বিরিয়ানি এখন ওজনপার্কে
- ইমিগ্র্যান্ট শিক্ষার্থীদের ঘাড়ে চাপালো লাখ ডলার
- ‘এআই প্রতিযোগিতায় মানবজাতি বিপন্নের শংকা’
- বাগ’র টাউন হল সভায় নির্বাচনী আলোচনা
- দুর্ঘটনায় প্রাণ গেল বাংলাদেশি ইঞ্জিনিয়ার আরদি’র
- ভারতে সরকারের বিরুদ্ধে উত্তাল আন্দোলন
- রিপাবলিকান প্রার্থীরা ট্রাম্প থেকে দূরে
- হাসিনার ফেরা নিয়ে গোলকধাঁধা
- নিউইয়র্ক সিটিই বিশ্বের শীর্ষ শহরের মর্যাদায়
- প্রেমে ব্যর্থ হয়ে নারীকে হুমকি
সাসপেন্ড বাংলাদেশি পুলিশ আতিক - বদলে গেল আমেরিকার পাসপোর্ট
- ৮ কোটি টাকার প্রতারণায় গ্রেফতার বাংলাদেশি সালেহ
- প্রো-প্যালেস্টাইনী তোপের মুখে মেয়র মামদানি
- ৪০ আমেরিকানের নাগরিকত্ব বাতিলের উদ্যোগ
- মাফ করবেন খোকন
কমিউনিটির মুখোশ উন্মোচন - ব্রংকসে এগিয়ে সেলিম-আলী: ব্রুকলিনে হাড্ডাহাড্ডি লড়াই
- আজকাল ৯৪৩
- উৎপাদন বাড়ে, কমে না দাম
- ফ্লোরিডাসহ আগামীকাল যেসব এলাকায় আঘাত হানছে হারিকেন ইসাইয়াস
- ইরানে ফের মার্কিন হামলার শঙ্কায় বেড়েছে তেলের দাম
- যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের ৭০ হাজার ডলার ফি
- সোশ্যাল মিডিয়ার তথ্য না দিলে যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩২
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- আজকাল ৯৩৮
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- সহযোগিতা চাইলেন নারায়ণগঞ্জের ডিসি ও এসপি
- নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত
- রফিকুল ইসলাম বন্দর থানার নতুন ওসি
- জঙ্গিদে প্রার্থী বানিয়েছে বিএনপি : শামীম ওসমান
- শামীম ওসমানের হস্তক্ষেপে ৫ বছর পর বিদ্যুৎ পেল অর্ধশত পরিবার
- রূপগঞ্জে ছাদ ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু
- নৌকায় ভোট দিন উন্নায়ন পাবেন : এমপি বাবু
- নিউইয়র্ক সিটিতে ফিরে আসছে আশ্রয়প্রার্থীরা
- নিউইয়র্কের বাজারে বাংলাদেশের মিষ্টি
- নারায়ণগঞ্জে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার অভিযোগে আটক ৭
- নারায়ণগঞ্জে ২০ মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত
- সংবর্ধনায় অনুপস্থিত এডামস
হোকুলের প্রশংসায় প্রেসিডেন্ট বাইডেন - শুক্রবার যেসব সড়কে বন্ধ থাকবে যানচলাচল
- গাজায় ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে নিউইয়র্কে বিক্ষোভ
- নারায়ণগঞ্জে ৫টি আসনে জয় পেতে মরিয়া আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর
