হাসিনার ফেরা নিয়ে গোলকধাঁধা
মাসুদ করিম, ঢাকা থেকে
প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৬
বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবেন বলে আশান্বিত হলেও বিষয়টা নিয়ে বেশ গোলকধাধার সৃষ্টি হয়েছে। তিনি কোন্্ কৌশলে দেশে ফিরবেন তার কিছুই জানা যায়নি। এদিকে, বাংলাদেশ সরকারের তরফে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের জন্যে দিল্লিতে শেখ হাসিনার রাজনৈতিক তৎপরতা বন্ধ রাখার শর্ত দেওয়া হয়েছে। শেখ হাসিনার এই মূহুর্তে কোনও পাসপোর্ট নেই। তাই ট্রাভেলস ডকুমেন্ট ছাড়া তিনি কিছুতেই ফ্লাই করতে পারবেন না। ফলে বাংলাদেশ সরকারের অনুমতির বাইরে তিনি চাইলেও দেশে ফিরতে পারবেন না। শেখ হাসিনা যদি সড়কপথে দেশে ফেরার চেষ্টা করেন তবে দ্বিপক্ষীয় সম্পর্ক খুবই খারাপ হবে।
বাংলাদেশে বর্তমান পরিস্থিতিতে রিকনসিলেশন তথা রাজনৈতিক সংহতির কথা কেউ কেউ বলছেন। প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান এই রিকনসিলেশনের জন্যে আওয়ামী লীগকে অপরাধ স্বীকার করার শর্ত দিয়েছেন। রাজনৈতিক সংহতি প্রতিষ্ঠা করার ক্ষেত্রে এমন স্বীকারোক্তির প্রয়োজন রয়েছে। কেননা শেখ হাসিনার সরকারের পতনের পেছনে বিপুল রক্তক্ষয় জড়িত। জাতিসংঘের হিসাবে, শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনে ১৪০০ মানুষের জীবন দিতে হয়েছে। এ সকল পরিবারের ক্ষত শুকানোর জন্যে অপরাধ স্বীকার করে ক্ষমা প্রার্থনা প্রয়োজন। জাহেদ উর রহমানের বক্তব্যে এমন একটা সুর ছিলো। কিন্তু অনেক মানুষ তার সঙ্গে ভিন্নমত পোষণ করেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের আমন্ত্রণ জানানো হয়েছে। গত আগস্টেই তিনি ভারত সফরে যাবেন বলে একটা রব উঠেছিলো। প্রকৃতপক্ষে, তারেক রহমান ভারত সফরে যাবার আগে কিছু বিষয়ের নিস্পত্তি চাইছেন। শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশের কাছে ফেরত দেবার দাবি রয়েছে। কিন্তু তিনি মৃত্যুদন্ডে দন্ডিত থাকায় ভারত কিছুতেই তাকে বাংলাদেশের কাছে ফেরত দেবে না। এটা অনুমান করেই অনেকটা রাজনৈতিক দাবি হিসাবে তাকে ফেরত চাওয়া হচ্ছে। তবে বাংলাদেশ সরকারের আন্তরিক চাওয়া বিষয়গুলোর একটি হলো, শেখ হাসিনা যেন ভারতে রাজনৈতিক কর্মকান্ড পরিচালনা করতে না পারেন। এক্ষেত্রে, গত ৫ই আগস্ট শেখ হাসিনাকে দিল্লিতে অডিও’র মাধ্যমে দিল্লিতে সংবাদ সম্মেলন করতে দেবার পর ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক মারাত্মক খারাপ আকার ধারণ করল। এরই পরিপ্রেক্ষিতে ভারত কিছুটা সংশোধনের পদক্ষেপ নিয়েছে।
গত ২৯ আগস্ট আওয়ামী লীগ দিল্লিতে ফরেন করেসপনডেন্টস ক্লাবে একটি অনুষ্ঠান করতে চেয়েছিলো। কিন্তু সেই অনুষ্ঠান করার কোনও অনুমতি পায়নি। তারপর দিল্লিতে শেখ হাসিনার সভাপতিত্বে আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটির বৈঠক করার কথা ছিলো। কিন্তু ভারত সরকার তারও অনুমতি দেননি। এছাড়াও, ভারতের বিভিন্ন শহর থেকে যে আওয়ামী লীগের যে সকল নেতারা দিল্লি গিয়েছিলেন ওয়ার্কিং কমিটির বৈঠকে যোগ দেবার জন্যে তাদেরকে বিমানে উঠতে দেয়নি ভারত। বিমানে ওঠার জন্যে কিছু ডকুমেন্টের প্রয়োজন হয়। এসব ডকুমেন্ট আওয়ামী লীগ নেতাদের কাছে নেই। কারণ তারা অবৈধভাবে ভারতে বাস করছেন। ভারত সরকার এটা জেনেও অনেকটা মানবিকভাবে তাদের আশ্রয় দিয়েছে। তারা ট্রেনে করে যে শহরে যাবার সেই শহরে গিয়েছেন।
ভারত সরকারের এসব পদক্ষেপে বাংলাদেশের তারেক রহমানের সরকার সন্তোষ্ট। ফলে উভয় দেশের কর্মকর্তারা প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে কাজ করছে। এক্ষেত্রে, বাংলাদেশের সবচেয়ে বড় চাওয়া হলো, গঙ্গার পানিবন্টনে নতুন একটি চুক্তি করা। বাংলাদেশ ও ভারতের মধ্যে ৫৪টি অভিন্ন নদী থাকলেও কেবল গঙ্গার পানিবন্টনে চুক্তি রয়েছে। ১৯৯৬ সালের ১২ই ডিসেম্বর এই চুক্তি সই হয়েছিলো। চলতি ২০২৬ সালের ডিসেম্বরে ৩০ বছর মেয়াদি চুক্তির মেয়াদ শেষ হবে।
পানিসম্পদ মন্ত্রী শহিদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেছেন, ১৯৭৭ সালে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলে ভারতের সঙ্গে গঙ্গার পানিবন্টনে পাঁচ বছর মেয়াদি যে চুক্তি হয়েছিলো সেই রকম চুক্তি করবে বাংলাদেশ। ১৯৯৬ সালে সম্পাদিত গঙ্গার পানিবন্টন চুক্তিতে কোনও গ্যারান্টি ক্লজ নেই। তাই আমরা নতুন চুক্তি চাই। পুরনো চুক্তি চাই না।
সংশ্লিষ্ট সূত্র মতে, ভারতও নতুন চুক্তিই চায়। কারণ পুরনো চুক্তি মোতাবেক এখন আর গঙ্গায় পানি পাওয়া সম্ভব নয়। বিহার ২০৫০ সালের মধ্যে বিহারে আরও ২০ হাজার কিউসেক অতিরিক্ত পানি চাইছে। পশ্চিমবঙ্গের পানির চাহিদা বাড়ছে। ফলে বাংলাদেশের সঙ্গে পানিবন্টনের আলোচনায় বিহার ও পশ্চিমবঙ্গকে অর্ন্তভুক্তির দাবি রয়েছে।
নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অর্ন্তবর্তি সরকারের আমলে বাংলাদেশের বিরুদ্ধে ভারত মোট আটটি নিষেধাজ্ঞা আরোপ করেছে। এসব নিষেধাজ্ঞা প্রত্যাহারের অনুরোধ রয়েছে। এছাড়াও, বাণিজ্য, জ্বালানীসহ বিভিন্ন খাতে উইন উইন সহযোগিতার শর্ত বাংলাদেশের রয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক অনেক ভাল। ভেতরে ভেতরে দুই দেশের মধ্যে অনেক যোগাযোগ হচ্ছে। এমন বাস্তব অবস্থার মধ্যে ভারত কিছুতেই শেখ হাসিনাকে সীমান্তে ছেড়ে দিয়ে যাবে এমনটা মনে হয় না। বরং ভারত যদি শেখ হাসিনাকে সীমান্ত দিয়ে ঠেলে বাংলাদেশে পাঠায় তা শুধু দ্বিপক্ষীয় সম্পর্ক ক্ষতিগ্রস্ত করবে এমন নয়; বরং শেখ হাসিনার নিরাপত্তার জন্যেও ক্ষতিকর। সীমান্ত থেকেই তাকে গ্রেফতার করে হেলিকপ্টারে নিয়ে যাওয়ার পরিকল্পনা নিরাপত্তা বাহিনীর থাকা স্বাভাবিক।
বর্তমান পরিস্থিতিতে রাজনৈতিক সমঝোতা ছাড়া শেখ হাসিনার দেশে ফেরা প্রায় অসম্ভব। এমন ক্ষেত্রে, শেখ হাসিনার ডিসেম্বরের ডেডলাইন যদি আব্দুল জলিলের ট্রাম্প কার্ডের মতো বেলুন ফুটো হয়ে যায়; তবে রিফাইন্ড আওয়ামী লীগ গঠনের আলোচনা ফের উঠতে পারে। ক্লিন ব্যক্তিদের নিয়ে দলের কার্যক্রম পরিচালনা করলে আওয়ামী লীগের কর্মকান্ডের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের একটি আলোচনা আগে থেকেই ছিল। শেখ হাসিনা রাজনীতি থেকে অবসরে যেতে রাজি না হওয়ায় ভারতের মধ্যস্থতার ওই আলোচনা থেমে যায়। শেখ হাসিনার ডিসেম্বরের ডেডলাইন ব্যর্থ হলে রিকনসিলেশনের নামে ফের রিফাইন্ড আওয়ামী লীগ গঠনের প্রক্রিয়া ফের আলোচনায় আসতে পারে।
- প্রার্থীদের সঙ্গে বাংলাদেশ সোসাইটির নির্বাচন কমিশনের মতবিনিময়
- গ্রেটার বেগমগঞ্জ সোসাইটির সভাপতি নুরুল, সেক্রেটারি মাহমুদুল
- বৃহত্তর কুমিল্লাবাসীর সঙ্গে ‘কুনু-ফিরোজ’ প্যানেলের সভা
- সেলিম-আলী পরিষদকে বাংলাদেশ এসেম্বলির সমর্থন
- বিংহ্যামটনে মিউজিক্যাল নাইট ১১ অক্টোবর
- নিউইয়র্কে সুরের জালে শ্রোতাদের বাঁধলেন ইমরান, কনা ও ঝিলিক
- ভারতের স্যাটেলাইটের আঘাতে বাংলাদেশের স্যাটেলাইট ঝুঁকিতে!
- সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যান কারসন
- খলিল বিরিয়ানি এখন ওজনপার্কে
- ইমিগ্র্যান্ট শিক্ষার্থীদের ঘাড়ে চাপালো লাখ ডলার
- ‘এআই প্রতিযোগিতায় মানবজাতি বিপন্নের শংকা’
- বাগ’র টাউন হল সভায় নির্বাচনী আলোচনা
- দুর্ঘটনায় প্রাণ গেল বাংলাদেশি ইঞ্জিনিয়ার আরদি’র
- ভারতে সরকারের বিরুদ্ধে উত্তাল আন্দোলন
- রিপাবলিকান প্রার্থীরা ট্রাম্প থেকে দূরে
- হাসিনার ফেরা নিয়ে গোলকধাঁধা
- নিউইয়র্ক সিটিই বিশ্বের শীর্ষ শহরের মর্যাদায়
- প্রেমে ব্যর্থ হয়ে নারীকে হুমকি
সাসপেন্ড বাংলাদেশি পুলিশ আতিক - বদলে গেল আমেরিকার পাসপোর্ট
- ৮ কোটি টাকার প্রতারণায় গ্রেফতার বাংলাদেশি সালেহ
- প্রো-প্যালেস্টাইনী তোপের মুখে মেয়র মামদানি
- ৪০ আমেরিকানের নাগরিকত্ব বাতিলের উদ্যোগ
- মাফ করবেন খোকন
কমিউনিটির মুখোশ উন্মোচন - ব্রংকসে এগিয়ে সেলিম-আলী: ব্রুকলিনে হাড্ডাহাড্ডি লড়াই
- আজকাল ৯৪৩
- উৎপাদন বাড়ে, কমে না দাম
- ফ্লোরিডাসহ আগামীকাল যেসব এলাকায় আঘাত হানছে হারিকেন ইসাইয়াস
- ইরানে ফের মার্কিন হামলার শঙ্কায় বেড়েছে তেলের দাম
- যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের ৭০ হাজার ডলার ফি
- সোশ্যাল মিডিয়ার তথ্য না দিলে যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩২
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- আজকাল ৯৩৮
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
