শুক্রবার   ০৯ অক্টোবর ২০২৬   আশ্বিন ২৩ ১৪৩৩   ২৬ রবিউস সানি ১৪৪৮

সর্বশেষ:
জাতিসংঘে খলিলের কার্যালয়ের আইন কর্মকর্তা হলেন জাইমা রহমান ৯ লাখ টাকায় আপসের দাবি, তাতে কি ছাড়া পাবে ওই কিশোর জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ শুরু হতেই প্রতিনিধিদের ওয়াকআউট মার্কিন রণতরিতে ৮ সেনার আত্মহত্যার চেষ্টার কথা স্বীকার জাতিসংঘে আজ রাতে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ৫ জনের জাল ভিসা শনাক্ত হতেই বিমানবন্দর থেকে উধাও বাকি ৭১ জন ট্রাম্পকে অভিনন্দন প্রধানমন্ত্রীর ‘খামেনির রক্তের প্রতিশোধ নেওয়া হবে’-লাখো ইরানির প্রতিজ্ঞা গাজা উপত্যকার গণহত্যা আর কতকাল উপেক্ষা করবে পশ্চিমা বিশ্ব? বাংলাদেশ ও আমেরিকা একে অপরের ইতিহাস বিনির্মাণে সহায়তা করেছে যুক্তরাজ্যে অভিবাসী পৌঁছানো কমেছে ৪১ শতাংশ ফের রোহিঙ্গা ঢলের শঙ্কা কানাডাকে কাঁদিয়ে সবার আগে শেষ আটে মরক্কো টেইলর সুইফটের বিয়ে নিয়ে হোয়াইট হাউসের ট্রোল তাপপ্রবাহের কবলে নিউইয়র্ক, স্বাস্থ্যঝুঁকি নিয়ে সতর্কতা যুক্তরাষ্ট্রে অনেক শহরে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বাতিল যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ভারতীয় শিক্ষার্থীর হাত-পা বাঁধার ভিডিও অস্ট্রিয়ায় স্কুলে সন্ত্রাসী হামলায় ৭ শিক্ষার্থীসহ নিহত ৯ যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ভারতীয় শিক্ষার্থীর হাত-পা বাঁধার ভিডিও রুশ-যুক্তরাষ্ট্র তৃতীয় দফা আলোচনা শীঘ্রই যুক্তরাষ্ট্রের ন্যাশনাল গার্ড কী, কখন মোতায়েন করা হয়? যুক্তরাষ্ট্রের টিকা কমিটির সবাইকে বরখাস্ত করলেন কেনেডি ফ্রান্সগামী উড়োজাহাজে চড়ে ইসরাইল ছাড়লেন গ্রেটা থুনবার্গ না ফেরার দেশে চিত্রনায়িকা তানিন সুবাহ সিঙ্গাপুরের ঘাম ঝরিয়েও হার বাংলাদেশের যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বিক্ষোভ মার্কিন যুদ্ধবিমানের ওপর উপসাগরীয় দেশগুলোর নিষেধাজ্ঞা ইসরাইলের কাছে অস্ত্র বিক্রি বন্ধে মার্কিন কংগ্রেসে বিল উত্থাপন ইরান-ইয়েমেনের কাছাকাছি পারমাণবিক বোমারু বিমান মোতায়েন কফিতে মশগুল ব্রিটেনে পলাতক সাবেক মন্ত্রীরা! নিউইয়র্ক টাইমসের নিবন্ধে বাংলাদেশের ভুল চিত্র তুলে ধরেছে ভূমিকম্পে ১৭০ প্রিয়জন হারালেন এক ইমাম ইসরায়েলি হামলায় আরও ৪২ ফিলিস্তিনি নিহত ট্রাম্প কি আসলেই তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হতে পারবেন লিবিয়ায় অপহৃত ২৩ বাংলাদেশি উদ্ধার দুদিনে নিহত ১৩, চট্টগ্রামের জাঙ্গালিয়া যেভাবে মরণফাঁদ হয়ে উঠলো বাংলাদেশের অর্থপাচার তদন্তে ব্রিটিশ এমপিদের বিভ্রান্ত করার চেষ্টা ভেনিজুয়েলার তেল-গ্যাস কিনলেই শুল্কারোপের হুমকি ট্রাম্পের সাভারে চলন্ত বাসে আবার ডাকাতি, চালক ও সহকারী আটক ছুটিতে এটিএম সেবা সবসময় চালু রাখার নির্দেশ উসকানিতে প্রভাবিত না হতে বললেন সেনাপ্রধান রেড ফ্ল্যাগ সতর্কতার আওতায় ২৫ মিলিয়নের বেশি মানুষ এনসিপি নেতা হান্নানের পথসভায় হামলা, আহত ‘অর্ধশতাধিক’ নির্বাচনী ট্রেনে বাংলাদেশ বাংলাদেশ সোসাইটি অব ব্র্রঙ্কসের সাধারণ সভা অনুষ্ঠিত সাবওয়ে ট্রেনে সন্তান প্রসব নিউইয়র্কে আইস পুলিশের বিশাল অফিস উদ্বোধন মেয়রের মামলা প্রত্যাহারে প্রসিকিউটরের পদত্যাগ হাসিনা নিজেই হত্যার নির্দেশদাতা জন্ম নাগরিকত্ব বাতিল আদেশ আটকে দিল আদালতে নিউইয়র্কে ডিমের ডজন ১২ ডলার নিউইয়র্কে ভালোবাসা দিবস উৎযাপন আমেরিকান বাংলাদেশী টেক কোয়ালিশন’র আত্মপ্রকাশ জামালপুর সমিতির সভাপতি সিদ্দিক ও সম্পাদক জাস্টিস শেখ হাসিনার আমলে বছরে গড়ে ১৬ বিলিয়ন ডলার পাচার হয়েছে বাংলাদেশিদের অস্ত্রোপচার বাতিলে কলকাতাজুড়ে হাসপাতালে হাহাকার দি‌ল্লি যাওয়া ছাড়াই পাওয়া যাবে মে‌ক্সি‌কান ভিসা বাজার থেকে উধাও বোতলজাত সয়াবিন কেউ আপনার স্ত্রীকে ‘হট’ বললে সেটা কি ভালো লাগে, প্রশ্ন সানার পাচারের ১৭ লাখ কোটি ফেরাবে কে এবাদুলের মিলিয়ন ডলারের কোম্পানি হংকং-দুবাইয়ে পাচারকারীরা বেপরোয়া ছিল শেখ পরিবারের প্রশ্রয়ে সোনার দাম দেশের ইতিহাসে সর্বোচ্চ, ভরি ১ লাখ ৪২ হাজার টাকা আবু সাঈদের মৃত্যু নিয়ে শেখ হাসিনার বক্তব্য কতটুকু সত্য? দিনে মাত্র একবেলা খাচ্ছে গাজার অনেক মানুষ পছন্দের লোক নিয়োগ দিতে বদলে দেয়া হয় মেট্রোরেলের নিয়োগবিধি যানজটের কারণে নষ্ট হচ্ছে দৈনিক ১৩৯ কোটি টাকা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নজর চার খাতে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় পতন হাথুরুসিংহের অপকর্ম ধামাচাপা দেন পাপন ‘ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ আমেরিকার জন্য বিশাল হুমকি হবে’ নীরবে সরবে চাঁদাবাজি পাকিস্তানকে হোয়াইটওয়াশের দ্বারপ্রান্তে বাংলাদেশ ইন্টারনেট ছাড়াই গুগল ম্যাপ ব্যবহারের উপায় নেতানিয়াহুর বিরুদ্ধে গুরুতর অভিযোগ বাইডেনের ভাড়া ফাঁকিবাজদের ধরতে চলছে সাঁড়াশি অভিযান সীমান্তে বাংলাদেশি কিশোরীকে গুলি করে মরদেহ নিয়ে গেল বিএসএফ ভিসা ফি ছাড়াই এবার পাকিস্তান যেতে পারবেন বাংলাদেশিরা ঢাকার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার কাফি আটক সাবেক আইজিপি বেনজীরের সম্পত্তি ক্রোকের নির্দেশ যুক্তরাষ্ট্রে ব্যয়বহুল সফরে ২৬ ব্যাংক এমডি যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ সাবেক সেনাপ্রধান ইরানের ওপর যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা দিনের বেলায় মরুভূমির চেয়েও উত্তপ্ত চাঁদ ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৩২৭ ৬ কংগ্রেসম্যানের চিঠির সত্যতা চ্যালেঞ্জ করে ২৬৭ প্রবাসী বাংলাদেশি অক্টোবরের মধ্যেই ‘আন্দোলনের ফসল’ ঘরে তুলতে চায় বিএনপি শর্তসাপেক্ষে নিউইয়র্কে মসজিদে আজানের অনুমতি বাংলাদেশ থেকে বিনা খরচে মালয়েশিয়া গেলেন ৩১ কর্মী খেলাপি ঋণ কমাতে কঠোর নির্দেশ জার্মানে পাঁচ বছর বাস করলেই পাওয়া যাবে নাগরিকত্ব বিএনপি-জাপা বৈঠক সিঙ্গাপুরে বাইডেন প্রশাসনকে হাসিনার কড়া বার্তা এবার হাসিনার পাশে রাশিয়া বঙ্গ সম্মেলনের ইতিহাসে ন্যাক্কারজনক ঘটনা স্টুডেন্ট লোন মওকুফ প্রস্তাব বাতিল বাংলাদেশিদের ওপর উপর্যুপরি হামলা যুক্তরাষ্ট্রের উচিত আগে নিজ দেশে মানবাধিকার রক্ষা করা: শেখ হাসিনা তামিমের অবসর অভিযোগের তীর পাপনের দিকে নিউইয়র্কে এখন চোরের উপদ্রুব যুক্তরাষ্ট্রের ২৪৭তম স্বাধীনতা দিবস উদযাপন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে হাতিরঝিলের ক্ষতি হবেই ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধবিরতি, পাঁচ দিনে নিহত ৩৫ যুক্তরাষ্ট্রে একের পর এক বন্দুক হামলার ঘটনা ঘটছে বাখমুত থেকে পিছু হটেছে সেনারা, স্বীকার করল রুশ প্রতিরক্ষা মন্ত্রণ ঘূর্ণিঝড় ‘মোখা’ সুপার সাইক্লোন হবে না, দাবি আবহাওয়া অধিদপ্তরের সুদানে যুদ্ধে সাড়ে ৪ লাখ শিশু বাস্তুচ্যুত : জাতিসংঘ পারস্য উপসাগরে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র দক্ষিণ এশিয়ায় খেলাপি ঋণে দ্বিতীয় বাংলাদেশ বিদ্যুৎ ও গ্যাস সংকটে সারা দেশে ভোগান্তি রুশ হামলা সামলে ফের বিদ্যুৎ রপ্তানি করতে যাচ্ছে ইউক্রেন রিজার্ভ সংকট, খাদ্যমূল্য বৃদ্ধির জন্য সরকারের দুর্বল নীতিও দায়ী পূজার ‘জিন’ একা দেখতে পারলেই মিলবে লাখ টাকা! সিরিয়ায় আর্টিলারি হামলা শুরু করেছে ইসরায়েল বাইডেন না দাঁড়ালে প্রার্থী হবেন কে নাইজেরিয়ায় ৭৪ জনকে গুলি করে হত্যা ভারতে বাড়ছে করোনা, বিধিনিষেধ জারি তিন রাজ্যে ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন লুলা যে কোনো দিন খুলবে স্বপ্নের বঙ্গবন্ধু টানেল শীতে কাঁপছে উত্তরাঞ্চল দেশে করোনার নতুন ধরন, সতর্কতা বিএনপির সব পদ থেকে বহিষ্কার আব্দুস সাত্তার ভূঁইয়া নৌকার প্রার্থীর পক্ষে মাঠে কাজ করবো: মাহিয়া মাহি মর্মান্তিক, মেয়েটিকে ১২ কিলোমিটার টেনে নিয়ে গেল ঘাতক গাড়ি! স্ট্যামফোর্ড-আশাসহ ৪ বিশ্ববিদ্যালয়ের ভর্তি বন্ধ রাখার সিদ্ধান্ত বর্ষবরণে বায়ু-শব্দদূষণ জনস্বাস্থ্যে ধাক্কা কোনো ভুল মানুষকে পাশে রাখতে চাই না বাসস্থানের চরম সংকটে নিউইয়র্কবাসী ট্রাকসেল লাইনে মধ্যবিত্ত-নিম্নবিত্ত একাকার! ছুটি ৬ মাসের বেশি হলে কুয়েতের ভিসা বাতিল ১০ হাজার বাড়িঘর ক্ষতিগ্রস্ত চুক্তিতে বিয়ে করে ইউরোপে পাড়ি আইফোন ১৪ প্রোর ক্যামেরায় নতুন দুই সমস্যা পায়ের কিছু অংশ কাটা হলো গায়ক আকবরের ১৫ দিনে রেমিট্যান্স এসেছে ১০০ কোটি ডলার নারী ফুটবলে দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়ন বাংলাদেশ অতীতের সব রেকর্ড ভেঙে আবার বাড়লো স্বর্ণের দাম
১৯

ইরানে ফের মার্কিন হামলার শঙ্কায় বেড়েছে তেলের দাম

প্রকাশিত: ৯ অক্টোবর ২০২৬  

বিশ্ববাজারে গতকাল বৃহস্পতিবার তেলের দাম ৫ শতাংশের বেশি বেড়েছে। যুক্তরাষ্ট্র আগামী মাসের মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে নতুন করে হামলা চালাতে পারে– এমন খবরের পর সরবরাহে আরও বিঘ্ন ঘটার আশঙ্কায় তেলের বাজারে এই ঊর্ধ্বগতি দেখা যায়।

আন্তর্জাতিক বেঞ্চ মার্ক ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১০৫ দশমিক ৪৬ ডলারে উঠে যায়। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের প্রধান তেল সূচক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটে (ডব্লিউটিআই) দাম বেড়ে ব্যারেলপ্রতি ৯২ দশমিক ৮২ ডলারে দাঁড়ায়।

দ্য আটলান্টিকের এক প্রতিবেদনে বলা হয়েছে, ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানের বিভিন্ন স্থাপনায় হামলার সম্ভাব্য পরিকল্পনা তৈরি করতে হোয়াইট হাউস পেন্টাগনকে নির্দেশ দিয়েছে। 

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টি কংগ্রেসের দুই কক্ষের নিয়ন্ত্রণ হারানোর ঝুঁকিতে রয়েছে। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও বাড়লে প্রেসিডেন্ট ট্রাম্পের ওপর রাজনৈতিক চাপ আরও বাড়তে পারে। যুক্তরাষ্ট্রের নাগরিকরা আগে থেকেই ডিজেলের উচ্চ দামের কারণে চাপে রয়েছেন।

তবে ধারণা করা হচ্ছে, যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালালে তেহরানকে আলোচনার টেবিলে আনতে পারলে ট্রাম্পের অবস্থান আরও শক্তিশালী হতে পারে। এর মাধ্যমে যুদ্ধের অবসান ঘটানোর পথ তৈরি করার চেষ্টা করা হতে পারে।

ওমানের সঙ্গে চুক্তি করল ইরান
কৌশলগত আন্তর্জাতিক বাণিজ্য জলপথ হরমুজ প্রণালিতে প্রবেশ ও প্রস্থানের জন্য নিরাপদ চলাচলের পথ বা করিডোর গঠন করতে প্রণালির অপর তীরের দেশ ওমানের সঙ্গে চুক্তি করেছে ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই ৭ অক্টোবর এ তথ্য নিশ্চিত করেছেন। মঙ্গলবার তেহরানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে বাঘাই বলেছেন, করিডোর রুটগুলো গঠনের পর সংশ্লিষ্ট আন্তর্জাতিক সামুদ্রিক জাহাজ চলাচল কর্তৃপক্ষ ও সংস্থাগুলোকে এসব রুট সম্পর্কে বিস্তারিতভাবে জানানো হবে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বুধবার জানিয়েছেন, হরমুজ প্রণালিতে প্রবেশ ও সেখান থেকে বেরিয়ে আসা জাহাজগুলোর জন্য নির্ধারিত ‘নিরাপদ’ নৌ চলাচলের পথ গঠন এবং এ-বিষয়ক সমন্বয়কে এগিয়ে নিতে একমত হয়েছে ইরান ও ওমান। এই সমঝোতাটি কৌশলগত এই জলপথে নৌ চলাচলের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার লক্ষ্যে ইরান ও ওমানের মধ্যে গৃহীত একটি পর্যায়ক্রমিক কাঠামোর ওপর ভিত্তি করে করা হয়েছে বলে ব্রিফিংয়ে বলেছেন বাঘাই।

যুদ্ধে মার্কিন ক্ষয়ক্ষতি
কংগ্রেসনাল রিসার্চ সার্ভিস (সিআরএস) চলতি সপ্তাহে প্রকাশিত এক প্রতিবেদনে জানিয়েছে, ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর ৮১টি আকাশযান ধ্বংস ও ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে বিমান, হেলিকপ্টার এবং ড্রোন রয়েছে। ক্ষয়ক্ষতির অর্ধেকেরও বেশি হয়েছে এমকিউ-৯ রিপার ড্রোনে। গোয়েন্দা তথ্য সংগ্রহ, নজরদারি ও পর্যবেক্ষণ, কাছ থেকে বিমান সহায়তা এবং যুদ্ধক্ষেত্র থেকে উদ্ধার অভিযানে এই ড্রোন ব্যবহার করা হয়।

তবে ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হওয়া সামরিক সরঞ্জামের তালিকায় পেন্টাগনের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু সম্পদও রয়েছে। এর মধ্যে একটি এফ-৩৫এ যুদ্ধবিমান এবং একটি ই-৩ সেন্ট্রি রয়েছে। ই-৩ সেন্ট্রি হলো চার ইঞ্জিনের একটি বিমান, যার ওপর বড় রাডার ডোম রয়েছে। এটি লক্ষ্য শনাক্তকরণ এবং আকাশসীমা ব্যবস্থাপনায় ব্যবহৃত হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, হারানো বিমানগুলোর মোট মূল্য ১৯০ কোটি থেকে ৩৩০ কোটি ডলারের মধ্যে। প্রতিস্থাপনের জন্য প্রতিরক্ষা দপ্তর কী ধরনের পরিকল্পনা নেয়, তার ওপর এই ব্যয়ের পরিমাণ নির্ভর করবে। এ তথ্য কংগ্রেশনাল বাজেট অফিসের হিসাব উদ্ধৃত করে জানানো হয়েছে।

ইরানে সেনাসদস্য বহনকারী গাড়িতে হামলা
এদিকে গতকাল বৃহস্পতিবার ইরানের অশান্ত দক্ষিণ-পূর্বাঞ্চলের সিস্তান-বেলুচিস্তানে দেশটির সেনাসদস্যদের বহনকারী একটি গাড়িতে বন্দুকধারীরা হামলা চালিয়েছে। এতে একজন নিহত এবং তিনজন আহত হয়েছেন বলে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে।

সরকারি বার্তা সংস্থা ইরনার প্রতিবেদনে বলা হয়েছে, সিস্তান-বেলুচিস্তান প্রদেশে মাকরান উপকূল এলাকায় অবস্থানরত একটি ডিভিশনের সদস্যদের বহনকারী একটি মিনিবাসে গতকাল সকালে সশস্ত্র হামলা চালানো হয়। ইরনা নিহত ব্যক্তির নাম জানিয়েছে। তবে তিনি সেনাবাহিনীর সদস্য কিনা, তা স্পষ্ট করেনি।

একই প্রদেশে পৃথক আরেক ঘটনায় দায়িত্ব পালনরত একটি পুলিশ টহল দলের ওপরও হামলা হয়েছে বলে জানিয়েছে প্রাদেশিক পুলিশ। গতকাল ইরনায় প্রকাশিত এক বিবৃতিতে পুলিশ জানায়, সশস্ত্র ব্যক্তিরা ওই টহল দলের ওপর ‘সন্ত্রাসী হামলা’ চালায়। কয়েকজন হামলাকারী আহত হয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। এ ঘটনায় একজন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন।

সাপ্তাহিক আজকাল
সাপ্তাহিক আজকাল
এই বিভাগের আরো খবর