৮ কোটি টাকার প্রতারণায় গ্রেফতার বাংলাদেশি সালেহ
আজকাল রিােপর্ট
প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৬
যুক্তরাষ্ট্রে ৮ কোটি টাকার (৬৫ হাজার ডলার) প্রতারণা মামলায় গ্রেফতার হলেন বাংলাদেশি আবু সালেহ। গত বুধবার, ৩০ সেপ্টেম্বর টেনাসী অঙ্গরাজ্যের ক্রসভিলের পিভাইন রোডে অবস্থিত একটি ম্যাকডোনাল্ডস রেস্তোরাঁর পার্কিং লট থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 'সোশ্যাল সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন'-এর কর্মকর্তা সেজে প্রতারণার এক সুপরিকল্পিত ফাঁদে ফেলে পূর্ব টেনেসীর এক বয়স্ক ব্যক্তির কাছ থেকে ৫১ হাজার ডলারেরও বেশি হাতিয়ে নেয়। আরও ১৪ হাজার ডলার নেবার জন্য চাপ দিতে থাকে বৃদ্ধকে। অতিরিক্ত ১৪ হাজার ডলার নগদ সংগ্রহ করার জন্য ৩০ সেপ্টেম্বর ডলার ভর্তি একটি প্যাকেট সংগ্রহের জন্য ম্যাকডোনাল্ডস রেস্তোরাঁর গিয়েছিলেন। সেখানে ১৪ হাজার ডলারের প্যাকেটে ফাঁদ তৈরি করে বসেছিল গোয়েন্দা সংস্থার সদস্যরা। প্যাকেটটি গ্রহন করার সাথে সাথে তাকে আটক করা হয়।
আবু সালেহ (৪৭) বসবাস করেন যুক্তরাষ্ট্রের অন্য একটি অঙ্গরাজ্য জর্জিয়ার আটলান্ট শহরে। । বর্তমানে টেনাসীতে তিনি ২.৬৫ মিলিয়ন ডলারের বন্ড বা জামানতের শর্তে কারাগারে রয়েছেন। এর আগে এক বয়স্ক ভুক্তভোগী অভিযোগ করেছিলেন যে, সোশ্যাল সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশনের ফেডারেল এজেন্ট পরিচয় দিয়ে এক ব্যক্তি তাকে ফোন করে প্রতারণার লক্ষ্যবস্তু বানিয়েছে। কাম্বারল্যান্ড কাউন্টি শেরিফের কার্যালয় ২৮ সেপ্টেম্বর একটি তদন্ত শুরু করে। ৩০ সেপ্টেম্বর তাকে গ্রেফতার করে।
তদন্তকারীদের মতে, ফোনকারী ভুক্তভোগীকে বিশ্বাস করিয়েছিল যে তার সোশ্যাল সিকিউরিটি নম্বরটি বেহাত হয়েছে। তার কম্পিউটার হ্যাক করা হয়েছে এবং তার ব্যাংকের একজন কর্মী গোপনে সাইবার অপরাধীদের সহায়তা করছে। প্রতারক ভুক্তভোগীকে একটি নতুন ল্যাপটপ কিনতে, ফোনকারীকে কম্পিউটারের 'রিমোট অ্যাক্সেস' (দূর থেকে নিয়ন্ত্রণ করার অনুমতি) দিতে এবং একটি নিরাপদ অ্যাকাউন্ট খোলা না হওয়া পর্যন্ত অর্থ নিরাপদে রাখার অজুহাতে বিপুল পরিমাণ নগদ টাকা তুলে একজন 'কুরিয়ার'-এর হাতে তুলে দিতে রাজি করায়।
পুরো বিষয়টি যে একটি প্রতারণা তা বোঝার আগেই ভুক্তভোগী দুই দফায় ৫১ হাজার ডলার সালেহ’র হাতে তুলে দিয়েছিলেন। প্রথম দফায় ২২ সেপ্টেম্বর টেনেসীর ক্লিভল্যান্ডে অবস্থিত একটি ওয়ালমার্ট স্টোরে এক কুরিয়ারের হাতে ২৪,০০০ ডলার তুলে দেন। দ্বিতীয় দফায় ২৩ সেপ্টেম্বর ক্রসভিলের একটি মোটেলে ২৭,০০০ ডলার হস্তান্তর করেন। প্রতারকর যখন অতিরিক্ত ১৪,০০০ ডলার দাবি করে, তখন শেরিফের তদন্তকারীরা বিষয়টি আমলে নেন। ভুক্তভোগী এবং টেনেসী ব্যুরো অফ ইনভেস্টিগেশনের সাইবার ক্রাইম ইউনিটের সাথে যৌথভাবে কাজ করে। ডেপুটিরা 'পিভাইন রোড'-এর ম্যাকডোনাল্ডস-এ একটি নকল প্যাকেজ নিয়ে সাক্ষাতের আয়োজন করেন। সালেহ প্যাকেজটি সংগ্রহ করার সাথে সাথেই ডেপুটিরা তাকে গ্রেপ্তার করেন।
গ্রেপ্তার সংক্রান্ত নথিতে সালেহকে বাংলাদেশের নাগরিক হিসেবে চিহ্নিত করা হয়েছে। এতে আটলান্টা, জর্জিয়া থেকে জারি করা একটি বকেয়া পরোয়ানার উল্লেখ রয়েছে। যা একইভাবে নগদ অর্থ সংগ্রহের ঘটনার সাথে সম্পর্কিত। গ্রেপ্তারের পর তদন্তকারীরা ফেডারেল কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছেন। আগামী সোমবার ৫ অক্টোবর টেনাসির কাম্বারল্যান্ড কাউন্টি জেনারেল সেশনস কোর্টে তাকে তোলা হবে। দোষী সাব্যস্থ হলে তিনি জেলজরিমানা ও ডিপোর্টের সন্মুখিন হতে পারেন।
- প্রার্থীদের সঙ্গে বাংলাদেশ সোসাইটির নির্বাচন কমিশনের মতবিনিময়
- গ্রেটার বেগমগঞ্জ সোসাইটির সভাপতি নুরুল, সেক্রেটারি মাহমুদুল
- বৃহত্তর কুমিল্লাবাসীর সঙ্গে ‘কুনু-ফিরোজ’ প্যানেলের সভা
- সেলিম-আলী পরিষদকে বাংলাদেশ এসেম্বলির সমর্থন
- বিংহ্যামটনে মিউজিক্যাল নাইট ১১ অক্টোবর
- নিউইয়র্কে সুরের জালে শ্রোতাদের বাঁধলেন ইমরান, কনা ও ঝিলিক
- ভারতের স্যাটেলাইটের আঘাতে বাংলাদেশের স্যাটেলাইট ঝুঁকিতে!
- সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যান কারসন
- খলিল বিরিয়ানি এখন ওজনপার্কে
- ইমিগ্র্যান্ট শিক্ষার্থীদের ঘাড়ে চাপালো লাখ ডলার
- ‘এআই প্রতিযোগিতায় মানবজাতি বিপন্নের শংকা’
- বাগ’র টাউন হল সভায় নির্বাচনী আলোচনা
- দুর্ঘটনায় প্রাণ গেল বাংলাদেশি ইঞ্জিনিয়ার আরদি’র
- ভারতে সরকারের বিরুদ্ধে উত্তাল আন্দোলন
- রিপাবলিকান প্রার্থীরা ট্রাম্প থেকে দূরে
- হাসিনার ফেরা নিয়ে গোলকধাঁধা
- নিউইয়র্ক সিটিই বিশ্বের শীর্ষ শহরের মর্যাদায়
- প্রেমে ব্যর্থ হয়ে নারীকে হুমকি
সাসপেন্ড বাংলাদেশি পুলিশ আতিক - বদলে গেল আমেরিকার পাসপোর্ট
- ৮ কোটি টাকার প্রতারণায় গ্রেফতার বাংলাদেশি সালেহ
- প্রো-প্যালেস্টাইনী তোপের মুখে মেয়র মামদানি
- ৪০ আমেরিকানের নাগরিকত্ব বাতিলের উদ্যোগ
- মাফ করবেন খোকন
কমিউনিটির মুখোশ উন্মোচন - ব্রংকসে এগিয়ে সেলিম-আলী: ব্রুকলিনে হাড্ডাহাড্ডি লড়াই
- আজকাল ৯৪৩
- উৎপাদন বাড়ে, কমে না দাম
- ফ্লোরিডাসহ আগামীকাল যেসব এলাকায় আঘাত হানছে হারিকেন ইসাইয়াস
- ইরানে ফের মার্কিন হামলার শঙ্কায় বেড়েছে তেলের দাম
- যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের ৭০ হাজার ডলার ফি
- সোশ্যাল মিডিয়ার তথ্য না দিলে যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩২
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- আজকাল ৯৩৮
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- ব্রংকসের খলিল চাইনিজ রেষ্টুরেন্ট বিক্রি হয়ে গেল
- গভীর সংকটে জালালাবাদ এসোসিয়েশন
- যুক্তরাষ্ট্র বিএনপি’র তিন নেতাকে খুঁজছে পুলিশ
- নারায়ণগঞ্জের এমপিদের জেলাতেই থাকা শ্রেয় : তরুণের অভিমত
- এ বি সিদ্দিক এবং জাস্টিসকে নিয়ে জামালপুর জেলা সমিতির নতুন কমিটি
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- হোমিওপ্যাথিক ডক্টরস সোসাইটির ৪৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত
- জ্যাকসন হাইটসে গাড়ির ধাক্কায় বাংলাদেশি নিহত
- সড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক
- বদলে গেল গ্রীনকার্ড ও ওয়ার্ক পারমিটের ডিজাইন
- আইসিটিইএবির নতুন কমিটি গঠিত
- সম্পাদকীয় নেতাদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ
- বাংলাদেশিরা এখনও মূলধারায় স্থান করে নিতে পারেনি
- বিজয় দিবসে রাবিতে `ইচ্ছে`র পিঠা উৎসব
- সাংবাদিকরা সমাজের দর্পণ : এমপি বাবু
