মন্তব্য প্রতিবেদন
‘গুড স্টার্টার’ তারেক রহমান!
মনোয়ারুল ইসলাম
প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২৬
‘গুড স্টার্টার’ তারেক রহমান। শুভযাত্রা। আলো দেখালেন। প্রতিশ্রুতি বাস্তবায়নের দৃঢ় প্রত্যয়। রাষ্ট্রনায়োকোচিত পদক্ষেপ। দায়িত্বগ্রহণের ৩ দিনেই মাজিমাত করতে শুরু করছেন। জাতি প্রত্যাশার আলো দেখতে পেলেও আগ্রহ নিয়ে অপেক্ষা করছে প্রতিশ্রতির বাস্তবায়ন। জাতি গঠনে তার ম্যাজিক ‘আই হ্যাভ এ প্ল্যান’ দেখার দিন গুণছে ১৮ কোটি বাংলাদেশি। দায়িত্বগ্রহনের পরদিনই জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তার নির্বাচনী প্রতিশ্রতির কথা তুলে ধরলেন। ঘোষণা দিয়ে বললেন, জনগনের ট্যাক্সের পয়সায় এমপি মন্ত্রীদের ট্যাক্সমুক্ত বিলাসবহুল গাড়ি নয়। রাজকীয় রাষ্ট্রীয় গাড়ির বদলে নিজের গাড়িটিই ব্যবহারের ঘোষণা দিলেন তারেক। প্রধানমন্ত্রীর যাতায়াতে জনগনের দূর্ভোগ যাতে না হয় সেদিকে নজর রাখলেন। রাস্তা বন্ধ করে প্রধানমন্ত্রীর যাতায়াত নয়। তিনি দ্বিতীয় দিনেই সাধারন যাত্রীদের মতো ট্রাফিক লাইটে গ্রীন সিগনালের জন্য ড্রাইভারকে অপেক্ষা করতে বললেন। দেশের মানুষ তা প্রত্যক্ষ করলো গত বুধবার। সাবাশ জিয়া-খালেদার সন্তান তারেক রহমান।
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবার পর অহমবোধপ্রকাশ করেননি মি: রহমান। প্রতিপক্ষদের আঘাত করে কোন বক্তব্য নেয়। পেছনের কাসুন্দি নিয়ে সময় ব্যয় করেননি। শুধুই সামনে এগিয়ে যাবার পরিকল্পনা। বরং নির্বাচনের পরদিনই বিজিত দল জামায়াত ও এনসিপি নেতাদের বাসায় গিয়ে সৌজন্যতা প্রকাশ করেছেন। দেশ পরিচালনায় সহযোগিতা চেয়েছেন।
প্রধানমন্ত্রীত্বের ৩ দিনের মাথায় কর্মপরিকল্পনা চূড়ান্তকরনে ও তা বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন। বিজয় উল্লাস বারণ করে কর্মিদের মানুষের পাশে দাঁড়াতে নির্দেশ দিয়েছেন। তার প্রতিশ্রুত ‘ফ্যামিলি কার্ড’ ঈদের আগেই চালুর ঘোষণা দিলেন। জানালেন শনিবারও অফিস করার কথা। প্রতিবছর ৫ কোটি গাছ রোপন শুরুর নির্দেশনা দিলেন। আন্তমন্ত্রণালয় বৈঠকে খাল খনন কমৃসূচি চালুর নির্দেশনা দেয়া হলো। ভারত-বাংলাদেশের মধ্যে পুনরায় ট্রেন চালুর ব্যাপারেও সিদ্ধান্ত এলো। আসলো ‘মব সন্ত্রাস’ বন্ধে জিরো টলারেন্সের ঘোষণা। বাংলাদেশের মানুষ এমনই কর্মতৎপরতা দেখার জন্য অপেক্ষা করছিলেন।
নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান এখন থেকে শনিবারও অফিস করবেন। প্রশাসনে গতি আনার লক্ষ্যে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। ওদিকে দায়িত্ব পাওয়ার পর তিনি এমপিদের শুল্কমুক্ত গাড়ি ও প্লট না নেয়ার ব্যাপারে সিদ্ধান্ত দিয়েছেন। যা বেশ প্রশংসিত হয়েছে। মন্ত্রীদেরকে বাহুল্য খরচ না করার জন্যও নির্দেশনা দিয়েছেন।
শিগগির সারা দেশে খাল খনন কর্মসূচি শুরু করবে নতুন সরকার। ১৮০ দিনের মধ্যে কর্মসূচির আওতায় বেশির ভাগ খাল খনন করা হবে। পাশাপাশি ‘ফ্যামিলি কার্ড’ চালু করার লক্ষ্যে ১৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। প্রাথমিক পর্যায়ে দেশের আটটি বিভাগের প্রতিটিতে একটি করে উপজেলায় এই কার্ড চালুর ব্যবস্থা করা হবে। তা হবে ঈদের আগেই। বৃহস্পতিবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আন্তমন্ত্রণালয় সভায় এই সিদ্ধান্ত হয়। এ ছাড়া একই সভায় প্রতিবছর পাঁচ কোটি করে বৃক্ষরোপণের সিদ্ধান্ত হয়েছে।
ভারত-বাংলাদেশ রেলযোগাযোগ পুনরায় চালুর বিষয়ে পরীক্ষা-নিরীক্ষা চলছে বলে জানিয়েছেন সড়ক, রেল ও নৌপরিবহণমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেছেন, দেশের স্বার্থ বিবেচনায় ১৫ দিনের মধ্যে সিদ্ধান্ত আসতে পারে। বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন মন্ত্রী।
সদ্য দায়িত্ব নেওয়া শিক্ষামন্ত্রী এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, মব করে পরীক্ষা বন্ধ করে দেওয়া, অটো পাশ নেওয়া কখনোই কাক্সিক্ষত ছিল না। বর্তমান সরকার এসব বিষয়ে জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে।
এদিকে বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে চিঠি পাঠিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চিঠিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া বাণিজ্য চুক্তি বাস্তবায়ন এবং প্রতিরক্ষা চুক্তি করার আহ্বান জানিয়েছেন তিনি।
ওয়াশিংটনের স্থানীয় সময় বুধবার, ১৮ ফেব্রুয়ারি হোয়াইট হাউস এ চিঠি পাঠায়। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার ট্রাম্পের ওই চিঠি তাদের এক্স হ্যান্ডলে প্রকাশ করেছে।
দেশে একটি জাতীয় নির্বাচনের পর অনেক অঘটনার আশংকা থাকে। প্রতিপক্ষদের মধ্যে হামলা-পাল্টা হামলা চলে। নির্ঘুম রাত কাটান সংখ্যালঘুরা। কতটি লাশ পড়বে তা গুণতে থাকেন অনেকে। কিন্তু বাংলাদেশের ইতিহাসে একটা ব্যতিক্রমই ঘটলো এবার। বিচ্ছিন্ন দু একটা ঘটনার খবর মিডিয়ায় আসলেও তা গুরুত্ব পায় নি। নোয়াখালির হাতিয়ায় এনসিপির এক মহিলা কর্মিকে ধর্ষনের অভিযোগ এনে রাজনীতিক উত্তাপ ছড়ানোর উদ্যোগ বাতাস পায় নি। পরের দিনই তা ‘অসত্য’ বলে খবর এসেছে প্রশাসন ও মিডিয়ায়।
সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ড. শফিকুর রহমান বলেছেন, দেশের মানুষের বিপরীতে কোনো কার্যক্রম হলে জামায়াত ১৮ কোটি মানুষের পক্ষে দাঁড়াবে। তিনি জানান, একটি দায়িত্বশীল বিরোধীদল হিসেবে দেশের অগ্রগতি ও দুর্নীতিমুক্ত দেশ গড়তে সরকারকে সর্বাত্মক সহায়তা করবে তাদের দল।বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর মিরপুরে এতিমদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ডা. শফিকুর রহমান। এ রিপোর্ট লেখা পর্যন্ত দেশের রাজনীতিতে সুবাতাস বইছে। জনকাংখিত বাংলাদেশ এগিয়ে যাক প্রত্যাশা সবার। যাত্রা শুভ হোক তারেক রহমানের। (১৯ জানুয়ারি,২০২৬)
- গ্রিনকার্ডের কঠোরতা থেকে পিছু হটলেন ট্রাম্প
- খলিল বিরিয়ানির শেষ নোঙ্গরও বিদায়!
- বাংলাদেশ বিজয়ের নায়ক ড. খলিলুর রহমান
- বাংলাদেশ ল’ সোসাইটি ভাঙ্গনের মুখোমুখি
- এসেমব্লিতে বিজয়ের প্রত্যাশায় মোল্লা সানী
- ‘নিউইয়র্ক মাথা নত না’
মেয়র মামদানির হুশিয়ারি - ‘হাদি’ মন্তব্যে মমতার বিরুদ্ধে মামলা
- জ্যাকসন হাইটস ব্যবসায়ীদের মরণ ফাঁদ কমার্শিয়াল পার্কিং
- আইভীকে নিয়ে কৌতূহল ও নজরদারি
- তারেক রহমানের নিরাপত্তায় গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত!
- আজকাল ৯২৫
- খালি হচ্ছে মায়ের কোল
- ‘ট্রাফিক আইন সবার জন্য সমান’ বলার পর নিজেই শৃঙ্খলা ভাঙলেন!
- ধেয়ে আসছে ‘এল নিনো’, মহাবিপর্যয়ের শঙ্কা
- বিশ্বকাপে স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে ফিফার নিষেধাজ্ঞা
- স্যাটেলাইটে উঠে এলো ইসরায়েলের বর্বরতা
- যুদ্ধক্ষমতা কমানোর প্রস্তাব পাস হওয়ায় ট্রাম্পের ক্ষোভ
- যুদ্ধবিরতি মানেই একটু ‘ধীরগতিতে গুলি চালানো’: ট্রাম্প
- আরও ২৫ মিলিয়ন ডলার কিনল কেন্দ্রীয় ব্যাংক
- আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেতা আলভীর মা
- ‘ভাই, এত ব্যস্ত হইয়েন না’
- ক্যাশিয়ার ওমর ফারুকের শতকোটি টাকার অবৈধ সম্পদের পাহাড়
- কুয়েতে ড্রোন হামলায় চার বাংলাদেশি আহত
- ট্রাম্প জামাতা কুশনারের বিলাসবহুল রিসোর্ট ঘিরে উত্তাল আলবেনিয়া
- চুরির অভিযোগে গৃহকর্মীকে বাবার হাতে তুলে দিলেন চাঁদনী
- নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ
- যুক্তরাষ্ট্রের যে কোনো হামলার কঠোর জবাব দেওয়া হবে : আরাগচি
- মোজতবা খামেনি জীবিত এবং আরও বেশি সক্রিয়: মার্কো রুবিও
- গণ-অভ্যুত্থানে নিহতের সংখ্যা নিয়ে আওয়ামী লীগের আপত্তি
- নিউজার্সির ন্যুয়ার্ক অভিবাসন কেন্দ্রের বাইরে কারফিউ
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০০
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- আজকাল ৮৯৭
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- আজকাল ৯০৪
- আজকাল ৯০১
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- আজকাল ৮৯৮
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- ফেসবুক অ্যাপে ফের বড় পরিবর্তন
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- আজকাল ৯২১
- আজকাল ৮৯৯
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- মানুষের ধ্বংসই শয়তানি শক্তির আরাধ্য
- ‘মার্কিন যুক্তরাষ্ট্র ও নিষেধাজ্ঞা’র রাজনৈতিক অর্থনীতি
- হারিয়ে যাচ্ছে ভ্রাম্যমাণ বই বিক্রেতারা
- ‘নিজের পাশে অন্যকে দাঁড়াবার জায়গাটা দিতে হবে’
- অসম্মান তো সবার জোটে না, আমার না হয় জুটলো
- অগুণিত সাধারণ মানুষ আমাকে ভালোবাসে
- নিষেধাজ্ঞা নয় হুশিয়ারি
- নাইপলের মৃত্যুতে শোকাহত বিশ্বসাহিত্য অঙ্গন
- নতুন ভিসা নীতির প্রেক্ষাপট-উদ্দেশ্য
- বাংলাদেশকে বাঁচাবেন কারা
- ট্রাকসেল লাইনে মধ্যবিত্ত-নিম্নবিত্ত একাকার!
- ‘এই ছাত্র রাজনীতির কাছে আমরা অসহায়’
- যুক্তরাষ্ট্র কি আবার স্বেচ্ছায় একঘরে হতে চলেছে
- বাংলাদেশ ও আমার সেই ভালো লাগার অনুভূতি
