শনিবার   ১৮ জুলাই ২০২৬   শ্রাবণ ২ ১৪৩৩   ০২ সফর ১৪৪৮

সর্বশেষ:
৫ জনের জাল ভিসা শনাক্ত হতেই বিমানবন্দর থেকে উধাও বাকি ৭১ জন ট্রাম্পকে অভিনন্দন প্রধানমন্ত্রীর ‘খামেনির রক্তের প্রতিশোধ নেওয়া হবে’-লাখো ইরানির প্রতিজ্ঞা গাজা উপত্যকার গণহত্যা আর কতকাল উপেক্ষা করবে পশ্চিমা বিশ্ব? বাংলাদেশ ও আমেরিকা একে অপরের ইতিহাস বিনির্মাণে সহায়তা করেছে যুক্তরাজ্যে অভিবাসী পৌঁছানো কমেছে ৪১ শতাংশ ফের রোহিঙ্গা ঢলের শঙ্কা কানাডাকে কাঁদিয়ে সবার আগে শেষ আটে মরক্কো টেইলর সুইফটের বিয়ে নিয়ে হোয়াইট হাউসের ট্রোল তাপপ্রবাহের কবলে নিউইয়র্ক, স্বাস্থ্যঝুঁকি নিয়ে সতর্কতা যুক্তরাষ্ট্রে অনেক শহরে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বাতিল যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ভারতীয় শিক্ষার্থীর হাত-পা বাঁধার ভিডিও অস্ট্রিয়ায় স্কুলে সন্ত্রাসী হামলায় ৭ শিক্ষার্থীসহ নিহত ৯ যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ভারতীয় শিক্ষার্থীর হাত-পা বাঁধার ভিডিও রুশ-যুক্তরাষ্ট্র তৃতীয় দফা আলোচনা শীঘ্রই যুক্তরাষ্ট্রের ন্যাশনাল গার্ড কী, কখন মোতায়েন করা হয়? যুক্তরাষ্ট্রের টিকা কমিটির সবাইকে বরখাস্ত করলেন কেনেডি ফ্রান্সগামী উড়োজাহাজে চড়ে ইসরাইল ছাড়লেন গ্রেটা থুনবার্গ না ফেরার দেশে চিত্রনায়িকা তানিন সুবাহ সিঙ্গাপুরের ঘাম ঝরিয়েও হার বাংলাদেশের যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বিক্ষোভ মার্কিন যুদ্ধবিমানের ওপর উপসাগরীয় দেশগুলোর নিষেধাজ্ঞা ইসরাইলের কাছে অস্ত্র বিক্রি বন্ধে মার্কিন কংগ্রেসে বিল উত্থাপন ইরান-ইয়েমেনের কাছাকাছি পারমাণবিক বোমারু বিমান মোতায়েন কফিতে মশগুল ব্রিটেনে পলাতক সাবেক মন্ত্রীরা! নিউইয়র্ক টাইমসের নিবন্ধে বাংলাদেশের ভুল চিত্র তুলে ধরেছে ভূমিকম্পে ১৭০ প্রিয়জন হারালেন এক ইমাম ইসরায়েলি হামলায় আরও ৪২ ফিলিস্তিনি নিহত ট্রাম্প কি আসলেই তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হতে পারবেন লিবিয়ায় অপহৃত ২৩ বাংলাদেশি উদ্ধার দুদিনে নিহত ১৩, চট্টগ্রামের জাঙ্গালিয়া যেভাবে মরণফাঁদ হয়ে উঠলো বাংলাদেশের অর্থপাচার তদন্তে ব্রিটিশ এমপিদের বিভ্রান্ত করার চেষ্টা ভেনিজুয়েলার তেল-গ্যাস কিনলেই শুল্কারোপের হুমকি ট্রাম্পের সাভারে চলন্ত বাসে আবার ডাকাতি, চালক ও সহকারী আটক ছুটিতে এটিএম সেবা সবসময় চালু রাখার নির্দেশ উসকানিতে প্রভাবিত না হতে বললেন সেনাপ্রধান রেড ফ্ল্যাগ সতর্কতার আওতায় ২৫ মিলিয়নের বেশি মানুষ এনসিপি নেতা হান্নানের পথসভায় হামলা, আহত ‘অর্ধশতাধিক’ নির্বাচনী ট্রেনে বাংলাদেশ বাংলাদেশ সোসাইটি অব ব্র্রঙ্কসের সাধারণ সভা অনুষ্ঠিত সাবওয়ে ট্রেনে সন্তান প্রসব নিউইয়র্কে আইস পুলিশের বিশাল অফিস উদ্বোধন মেয়রের মামলা প্রত্যাহারে প্রসিকিউটরের পদত্যাগ হাসিনা নিজেই হত্যার নির্দেশদাতা জন্ম নাগরিকত্ব বাতিল আদেশ আটকে দিল আদালতে নিউইয়র্কে ডিমের ডজন ১২ ডলার নিউইয়র্কে ভালোবাসা দিবস উৎযাপন আমেরিকান বাংলাদেশী টেক কোয়ালিশন’র আত্মপ্রকাশ জামালপুর সমিতির সভাপতি সিদ্দিক ও সম্পাদক জাস্টিস শেখ হাসিনার আমলে বছরে গড়ে ১৬ বিলিয়ন ডলার পাচার হয়েছে বাংলাদেশিদের অস্ত্রোপচার বাতিলে কলকাতাজুড়ে হাসপাতালে হাহাকার দি‌ল্লি যাওয়া ছাড়াই পাওয়া যাবে মে‌ক্সি‌কান ভিসা বাজার থেকে উধাও বোতলজাত সয়াবিন কেউ আপনার স্ত্রীকে ‘হট’ বললে সেটা কি ভালো লাগে, প্রশ্ন সানার পাচারের ১৭ লাখ কোটি ফেরাবে কে এবাদুলের মিলিয়ন ডলারের কোম্পানি হংকং-দুবাইয়ে পাচারকারীরা বেপরোয়া ছিল শেখ পরিবারের প্রশ্রয়ে সোনার দাম দেশের ইতিহাসে সর্বোচ্চ, ভরি ১ লাখ ৪২ হাজার টাকা আবু সাঈদের মৃত্যু নিয়ে শেখ হাসিনার বক্তব্য কতটুকু সত্য? দিনে মাত্র একবেলা খাচ্ছে গাজার অনেক মানুষ পছন্দের লোক নিয়োগ দিতে বদলে দেয়া হয় মেট্রোরেলের নিয়োগবিধি যানজটের কারণে নষ্ট হচ্ছে দৈনিক ১৩৯ কোটি টাকা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নজর চার খাতে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় পতন হাথুরুসিংহের অপকর্ম ধামাচাপা দেন পাপন ‘ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ আমেরিকার জন্য বিশাল হুমকি হবে’ নীরবে সরবে চাঁদাবাজি পাকিস্তানকে হোয়াইটওয়াশের দ্বারপ্রান্তে বাংলাদেশ ইন্টারনেট ছাড়াই গুগল ম্যাপ ব্যবহারের উপায় নেতানিয়াহুর বিরুদ্ধে গুরুতর অভিযোগ বাইডেনের ভাড়া ফাঁকিবাজদের ধরতে চলছে সাঁড়াশি অভিযান সীমান্তে বাংলাদেশি কিশোরীকে গুলি করে মরদেহ নিয়ে গেল বিএসএফ ভিসা ফি ছাড়াই এবার পাকিস্তান যেতে পারবেন বাংলাদেশিরা ঢাকার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার কাফি আটক সাবেক আইজিপি বেনজীরের সম্পত্তি ক্রোকের নির্দেশ যুক্তরাষ্ট্রে ব্যয়বহুল সফরে ২৬ ব্যাংক এমডি যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ সাবেক সেনাপ্রধান ইরানের ওপর যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা দিনের বেলায় মরুভূমির চেয়েও উত্তপ্ত চাঁদ ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৩২৭ ৬ কংগ্রেসম্যানের চিঠির সত্যতা চ্যালেঞ্জ করে ২৬৭ প্রবাসী বাংলাদেশি অক্টোবরের মধ্যেই ‘আন্দোলনের ফসল’ ঘরে তুলতে চায় বিএনপি শর্তসাপেক্ষে নিউইয়র্কে মসজিদে আজানের অনুমতি বাংলাদেশ থেকে বিনা খরচে মালয়েশিয়া গেলেন ৩১ কর্মী খেলাপি ঋণ কমাতে কঠোর নির্দেশ জার্মানে পাঁচ বছর বাস করলেই পাওয়া যাবে নাগরিকত্ব বিএনপি-জাপা বৈঠক সিঙ্গাপুরে বাইডেন প্রশাসনকে হাসিনার কড়া বার্তা এবার হাসিনার পাশে রাশিয়া বঙ্গ সম্মেলনের ইতিহাসে ন্যাক্কারজনক ঘটনা স্টুডেন্ট লোন মওকুফ প্রস্তাব বাতিল বাংলাদেশিদের ওপর উপর্যুপরি হামলা যুক্তরাষ্ট্রের উচিত আগে নিজ দেশে মানবাধিকার রক্ষা করা: শেখ হাসিনা তামিমের অবসর অভিযোগের তীর পাপনের দিকে নিউইয়র্কে এখন চোরের উপদ্রুব যুক্তরাষ্ট্রের ২৪৭তম স্বাধীনতা দিবস উদযাপন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে হাতিরঝিলের ক্ষতি হবেই ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধবিরতি, পাঁচ দিনে নিহত ৩৫ যুক্তরাষ্ট্রে একের পর এক বন্দুক হামলার ঘটনা ঘটছে বাখমুত থেকে পিছু হটেছে সেনারা, স্বীকার করল রুশ প্রতিরক্ষা মন্ত্রণ ঘূর্ণিঝড় ‘মোখা’ সুপার সাইক্লোন হবে না, দাবি আবহাওয়া অধিদপ্তরের সুদানে যুদ্ধে সাড়ে ৪ লাখ শিশু বাস্তুচ্যুত : জাতিসংঘ পারস্য উপসাগরে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র দক্ষিণ এশিয়ায় খেলাপি ঋণে দ্বিতীয় বাংলাদেশ বিদ্যুৎ ও গ্যাস সংকটে সারা দেশে ভোগান্তি রুশ হামলা সামলে ফের বিদ্যুৎ রপ্তানি করতে যাচ্ছে ইউক্রেন রিজার্ভ সংকট, খাদ্যমূল্য বৃদ্ধির জন্য সরকারের দুর্বল নীতিও দায়ী পূজার ‘জিন’ একা দেখতে পারলেই মিলবে লাখ টাকা! সিরিয়ায় আর্টিলারি হামলা শুরু করেছে ইসরায়েল বাইডেন না দাঁড়ালে প্রার্থী হবেন কে নাইজেরিয়ায় ৭৪ জনকে গুলি করে হত্যা ভারতে বাড়ছে করোনা, বিধিনিষেধ জারি তিন রাজ্যে ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন লুলা যে কোনো দিন খুলবে স্বপ্নের বঙ্গবন্ধু টানেল শীতে কাঁপছে উত্তরাঞ্চল দেশে করোনার নতুন ধরন, সতর্কতা বিএনপির সব পদ থেকে বহিষ্কার আব্দুস সাত্তার ভূঁইয়া নৌকার প্রার্থীর পক্ষে মাঠে কাজ করবো: মাহিয়া মাহি মর্মান্তিক, মেয়েটিকে ১২ কিলোমিটার টেনে নিয়ে গেল ঘাতক গাড়ি! স্ট্যামফোর্ড-আশাসহ ৪ বিশ্ববিদ্যালয়ের ভর্তি বন্ধ রাখার সিদ্ধান্ত বর্ষবরণে বায়ু-শব্দদূষণ জনস্বাস্থ্যে ধাক্কা কোনো ভুল মানুষকে পাশে রাখতে চাই না বাসস্থানের চরম সংকটে নিউইয়র্কবাসী ট্রাকসেল লাইনে মধ্যবিত্ত-নিম্নবিত্ত একাকার! ছুটি ৬ মাসের বেশি হলে কুয়েতের ভিসা বাতিল ১০ হাজার বাড়িঘর ক্ষতিগ্রস্ত চুক্তিতে বিয়ে করে ইউরোপে পাড়ি আইফোন ১৪ প্রোর ক্যামেরায় নতুন দুই সমস্যা পায়ের কিছু অংশ কাটা হলো গায়ক আকবরের ১৫ দিনে রেমিট্যান্স এসেছে ১০০ কোটি ডলার নারী ফুটবলে দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়ন বাংলাদেশ অতীতের সব রেকর্ড ভেঙে আবার বাড়লো স্বর্ণের দাম
৪৩

আর্জেন্টিনার ঐতিহাসিক ফিরে আসার গল্প

প্রকাশিত: ১৮ জুলাই ২০২৬  



 
মেসিই সেরা। মেসিই অপ্রতিরোধ্য। এক গোলে পিছিয়ে থেকে আর্জেন্টিনা যেভাবে খেলায় ফিরেছে তার মূল কারিগর মেসি। তার নিখুঁত পাস থেকেই  গোল করেছেন এনজো ফার্নান্দেজ ও লাউতারো মার্টিনেজ।  দুর্দান্ত খেলেছেন মেসি। আর ভুলের মাশুল দিয়েছে ইংলিশরা। আর্জেন্টিনা এখন স্পেনের মুখোমুখি হবে ফাইনালে। এ যেন আর্জেন্টিনার ঐতিহাসিক ফিরে আসার গল্প । মেসির জন্য ইংলিশ পরীক্ষা ছিল কঠিন। কিন্তু বিশ্বকাপের এই সেমিফাইনালে ইংলিশদের গুঁড়িয়ে দিয়ে তিনি প্রমাণ করেছেন- মেসির বিকল্প মেসিই।  প্রথম গোল করেও খেলা শেষের আগে পরপর  দুটো গোল ইংলিশদের হজম করতে হয়। যা ছিল অনেকটা অবিশ্বাস্য। এর পেছনে ইংলিশ কোচ থমাস টুখেলের কৌশল ছিল ভুল। ডিফেন্সে ছয়জন রেখে ভুলের খেসারত তাকে দিতেই হলো।  মিশর যে ভুল করেছিল, ইংল্যান্ডও তাই করলো। আর্জেন্টিনার সঙ্গে ২ গোলে এগিয়ে থেকেও তারা হেরেছিল ডিফেন্সিভ কৌশলের কারণে।  কিন্তু আর্জেন্টিনার মতো টিমকে আটকানো কি এত সহজ! যেখানে মেসি রয়েছেন! মাঠ জুড়েই ছিলেন মেসি।  ৫৫ মিনিটে ইংলিশ ফরওয়ার্ড অ্যান্থনি গর্ডন  গোল করেন। এরপর থেকে তারা পুরোটাই ডিফেন্সিভ এবং অগোছালো হয়ে যায় । আর এর সুযোগ নেন  লিওনেল মেসি। মেসি তো এমনই। এটা মেসির শেষ বিশ্বকাপ। তাকে জিততেই হতো। একার লড়াই আর নিজের জাদুতে মেসি আর্জেন্টিনাকে ফাইনালে নিয়ে গেলেন। গোলের পর মেসি ফুঁসে ওঠেন। তিনি খেলায় একের পর আক্রমণ শানাতে থাকলেন।  আর্জেন্টাইন হানায় একদম ভেঙে পড়ে ইংলিশ রক্ষণভাগ। অবশ্য ইংলিশ গোলকিপার পিকফোর্ড নিশ্চিত তিনটি গোল রুখে দেন। ৫৮ মিনিটে আর্জেন্টিনা গোল পেয়েই যাচ্ছিল। ইংলিশ ডিফেন্ডার জেড স্পেনস আর্জেন্টিনার একটা অবধারিত অ্যাটাক বানচাল করে দেন। স্পেনস অসাধারণ খেলেছেন। জেড স্পেনস ইংল্যান্ডের প্রথম মুসলিম প্লেয়ার। নরওয়েকে হারানোর পর জেড স্পেনস হাঁটু গেড়ে বসেন এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিশ্বকাপে স্পেনসের উত্থান চোখে পড়ার মতো। যাইহোক,  খেলার শুরুটা ছিল উত্তেজনাপূর্ণ। একের পর এক ফাউল করে আর্জেন্টিনা খেলছিল। প্রথমার্ধেই ১২টি ফাউল করে। ইংল্যান্ড করেছিল ৭টি। এই খেলায় ৪টা হলুদ কার্ড হয়েছে। শেষ কথা, ইংলিশদের ভাগ্য বদলায়নি। এবার সুযোগটা এসেছিল। বলা চলে, নিজেরাই নিজেদের পায়ে কুড়াল মারলো। বদলালো না ইতিহাস। যে ইতিহাস বদলানোর জন্য ৬০ বছর ধরে তারা লড়াই করছে।
শ্বাসরুদ্ধকর এই খেলা শেষে গ্যালারি জুড়ে উচ্ছ্বাস। ওলে ওলে শব্দে মাঠ যেন কাঁপছিল। মেসির অন্তহীন আনন্দ। তিনি রীতিমতো কাঁপছিলেন। ফুটবলে ভাগ্য বলেও একটা কথা আছে। মেসি আসলেই ভাগ্যবান। ৩৯ বছর বয়সে তিনি যেভাবে এবার বিশ্বকাপ মাতালেন ইতিহাসে তা  নজিরবিহীন। ফাইনালে কী করেন দেখা যাক। নতুন কোনো ইতিহাস তৈরি হয় কিনা!   
খেলা শেষে হ্যারি কেইন যা বললেন
বিবিসি ওয়ানের সঙ্গে কথা বলতে গিয়ে ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইন বলেন“ছেলেদের জন্য ভীষণ কষ্ট হচ্ছে, দলের জন্য, কোচিং স্টাফের জন্য, সমর্থকদের জন্য। সবার জন্যই খুব খারাপ লাগছে।
ম্যাচের বেশিরভাগ সময় আমরা ভালো খেলেছি। ১-০ গোলে এগিয়ে যাওয়ার পর মনে হলো- আমরা শুধু সেই লিড ধরে রাখার চেষ্টা করেছি। কিন্তু এই পর্যায়ের ফুটবলে সেটা যথেষ্ট নয়। তাই খুব হতাশ লাগছে। কারণ এখানে পৌঁছাতে আমরা কঠোর পরিশ্রম করেছি এবং ছেলেরা নিজেদের শেষ শক্তিটুকু উজাড় করে দিয়েছে-দৌড়, রক্ত, ঘাম, চোখের জল সবকিছু।
তাই এত কাছে এসেও লক্ষ্য পূরণ করতে না পারাটা সত্যিই হৃদয়বিদারক।” ১-০ গোলে এগিয়ে যাওয়ার পর কী সমস্যা হয়েছে, সে সম্পর্কে কেইন বলেন
“আমরা বলের ওপর চাপ তৈরি করতে হিমশিম খেয়েছি। বিশেষ করে প্রথমার্ধে এবং দ্বিতীয়ার্ধের শুরুতে। যদিও আমরা তাদের ভালোভাবে প্রেস করেছিলাম এবং মাঠের উঁচু এলাকায় অনেক চাপ সৃষ্টি করেছিলাম। এর ফলে আমরা বল পুনরুদ্ধার করতে পেরেছি। কিছুটা ভালোভাবে খেলার নিয়ন্ত্রণও নিতে পেরেছি।” গোলের পর কী ঘটেছিল, সে সম্পর্কে  তার মন্তব্য, “গোল করার পর হয়তো তারা আরও বেশি খেলোয়াড় নিয়ে আক্রমণে উঠেছিল।  অথবা আমরা ব্যক্তি-ব্যক্তি লড়াইয়ে তাদের সঙ্গে তাল মেলাতে পারিনি। ফলে একের পর এক আক্রমণের ঢেউ আমাদের ওপর এসে আছড়ে পড়ছিল।
ছেলেরা সর্বোচ্চ চেষ্টা করে শট ব্লক করছিল, কিন্তু শেষ পর্যন্ত সেটি যথেষ্ট ছিল না।”
এটি কি দলের জন্য এক ম্যাচ বেশি হয়ে গেল কিনা-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন,
“আমি জানি না। ছেলেরা সবসময় ম্যাচের যেকোনো মুহূর্তের জন্য প্রস্তুত থাকে। আমরা এগিয়ে যাওয়ার পর বার্তা ছিল আবার আক্রমণে যাওয়া এবং আরেকটি গোল করার চেষ্টা করা।
কিন্তু তারা যখন তাদের দুটি গোল করে ফেলল, তখন আমরা ম্যাচে ফেরার জন্য কিছু একটা করার চেষ্টা করেছি। তবে দুর্ভাগ্যজনকভাবে আমরা আর খেলার গতি ও নিয়ন্ত্রণ নিজেদের পক্ষে ফিরিয়ে আনতে পারিনি।”

 

সাপ্তাহিক আজকাল
সাপ্তাহিক আজকাল
এই বিভাগের আরো খবর