পাকিস্তানের সঙ্গে চুক্তির ঘোষণা ট্রাম্পের
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার (৩০ জুলাই) বলেছেন, যুক্তরাষ্ট্র ও পাকিস্তান একটি চুক্তিতে পৌঁছেছে। এর আওতায় ওয়াশিংটন ইসলামাবাদকে 'বিশাল তেলের মজুদ' গড়তে সহায়তা করবে।
০১:৫২ এএম, ১ আগস্ট ২০২৫ শুক্রবার
যুক্তরাষ্ট্রে হারাচ্ছে গতি কর্মসংস্থান
যুক্তরাষ্ট্রের শ্রমবাজারে ধীর গতি লক্ষ্য করা যাচ্ছে। গত জুন মাসে চাকরির সুযোগ কমে দাঁড়িয়েছে ৭.৪ মিলিয়নে, যা মে মাসের তুলনায় ৩ লাখ কম। মঙ্গলবার (২৯ জুলাই) দেশটির শ্রম দপ্তর এই তথ্য জানায়। মে মাসে যেখানে চাকরির সংখ্যা ছিল ৭.৭ মিলিয়ন, জুনে তা কমে এসেছে ৭.৪ মিলিয়নে।
০১:৫০ এএম, ১ আগস্ট ২০২৫ শুক্রবার
যুক্তরাষ্ট্রে ২০২৫ সালের প্রথমার্ধেই শুল্ক আয়ে রেকর্ড
২০২৫ সালের প্রথম ছয় মাসে যুক্তরাষ্ট্রে শুল্ক থেকে রাজস্ব আদায়ের পরিমাণ ২০২৪ সালের পুরো বছরের চেয়েও বেশি হয়েছে। মার্কিন ট্রেজারি বিভাগের তথ্য সংকলিত করে এএফপি বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
০১:৩৭ এএম, ১ আগস্ট ২০২৫ শুক্রবার
গাজায় নিহত প্রায় ১৯ হাজার শিশুর নাম প্রকাশ করেছে ওয়াশিংটন পোস্ট
২০২৩ সালের অক্টোবর থেকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি গণহত্যার যুদ্ধে প্রায় ১৯ হাজার শিশু নিহত হয়েছে। প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম এসব শিশুর তালিকা করে তাদের নাম প্রকাশ করেছে।
০১:১৭ এএম, ৩১ জুলাই ২০২৫ বৃহস্পতিবার
যুক্তরাষ্ট্রের ট্যুরিস্ট ভিসা ফি বাড়ছে ২৫০ ডলার
বাংলাদেশ, ভারত, চীন, মেক্সিকো, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, ফিলিপাইনসহ বিভিন্ন দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রের ট্যুরিস্ট/বিজনেস ভিসার ফি বাড়ছে। বর্তমানে যে ফি দিতে হচ্ছে তার সাথে আরও ২৫০ ডলার যোগ হবে। অর্থাৎ বাংলাদেশিদের জন্যে ১ অক্টোবর থেকে নন-ইমিগ্র্যান্ট ভিসা ফি লাগবে ৪৩৫ ডলার তথা ৫২২০০ টাকা।
০২:১৪ এএম, ২৯ জুলাই ২০২৫ মঙ্গলবার
যুক্তরাষ্ট্রে ওড়ার ঠিক আগে কেঁপে উঠল উড়োজাহাজ- যাত্রীদের আতঙ্ক
রানওয়েতে দাঁড়িয়ে ছিল উড়োজাহাজটি। যাত্রীরা সবাই উঠে বসেছেন। ক্রুরাও প্রস্তুত। আর একটু পর উড়াল দেবে। তখনই ঘটে বিপত্তি। উড়ানের ঠিক আগমুহূর্তে উড়োজাহাজের ল্যান্ডিং গিয়ারে যান্ত্রিক ত্রুটি দেখা যায়। ছড়িয়ে পড়ে আতঙ্ক। শেষ পর্যন্ত বড় কোনো অঘটন ঘটেনি। আরোহীদের জরুরি স্লাইড ব্যবহার করে উড়োজাহাজ থেকে নিরাপদে নামিয়ে আনা হয়।
০২:১২ এএম, ২৯ জুলাই ২০২৫ মঙ্গলবার
স্যামসাং-টেসলার মাঝে ২ লাখ কোটি টাকার চিপ সরবরাহ চুক্তি
মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান টেসলার সঙ্গে ১৬.৫ বিলিয়ন ডলারের (২ লাখ কোটি টাকারও বেশি) চিপ সরবরাহ চুক্তি সই করেছে দক্ষিণ কোরিয়ার ইলেকট্রনিক্স জায়ান্ট স্যামসাং।
০২:০৭ এএম, ২৯ জুলাই ২০২৫ মঙ্গলবার
ট্রাম্পের ছয় মাসের শাসনে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চিত্র
দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় ফিরে আসার পর ছয় মাস পার হলো। এই সময়ের মধ্যেই মার্কিন অর্থনীতিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তনের ছাপ দেখা যাচ্ছে। কেউ বলছেন—এটি ‘আমেরিকান অর্থনীতির ঘুরে দাঁড়ানোর সময়’। কেউ আবার বলছেন—‘অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও বিশ্ববাণিজ্যের উত্তেজনায় তৈরি এক অস্থির পথযাত্রা’। যাই হোক, এই সময়ের পাঁচটি প্রধান অর্থনৈতিক দিক নিয়ে আলোচনা করলে বোঝা যাবে—এই পরিবর্তনের খুঁটিনাটি কীভাবে প্রভাব ফেলছে যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষের জীবনে।
০১:৫৫ এএম, ২৯ জুলাই ২০২৫ মঙ্গলবার
যুক্তরাষ্ট্রের ওয়ালমার্টে ছুরি হামলা, আহত ১১
যুক্তরাষ্ট্রের মিশিগানে ওয়ালামার্ট সুপারশপে ছুরি হামলার ঘটনা ঘটেছে। গতকাল শনিবার এই হামলায় অন্তত ১১ জন আহত হয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
০১:৪৬ এএম, ২৮ জুলাই ২০২৫ সোমবার
উড্ডয়নের আগ মুহূর্তে বোয়িংয়ের উড়োজাহাজে আগুন
ফেডারেল এভিয়েশন কর্তৃপক্ষের বরাত দিয়ে সিএনএন জানায়, ল্যান্ডিং গিয়ার সংক্রান্ত সমস্যার কারণে যাত্রীদের উড়োজাহাজ থেকে নেমে যেতে বলেন কর্মকর্তারা। ডেনভার ফায়ার ডিপার্টমেন্ট জানায়, বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ মডেলের ওই উড়োজাহাজে থাকা ১৭৩ যাত্রী ও ছয় ক্রু সদস্য সবাইকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। একজন সামান্য আহত হন।
০১:২৪ এএম, ২৮ জুলাই ২০২৫ সোমবার
শতভাগ কার্যকর এইচআইভি ওষুধের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র
প্রাণঘাতী ব্যাধি এইচআইভির বিরুদ্ধে শতভাগ কার্যকর ওষুধ ‘ইয়েজটুগো’ বা ‘লেনাক্যাপাভির’ অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ)। বছরে মাত্র দুটি ইনজেকশনের মাধ্যমে এইচআইভির বিরুদ্ধে প্রায় শতভাগ (৯৯ দশমিক ৯৯) সুরক্ষা দিতে পারে এই ওষুধ।
০১:২৩ এএম, ২৮ জুলাই ২০২৫ সোমবার
ভিসা ব্যবস্থা আর নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তনের আভাস ট্রাম্প প্রশা
দক্ষ বিদেশি কর্মীদের জন্য ভিসা ব্যবস্থায় বড় পরিবর্তনের পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন। একইসঙ্গে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পরীক্ষাও পরিবর্তন আনার আভাস মিলেছে। ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেসের (ইউএসসিআইএস) নতুন পরিচালক জোসেফ এডলো নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানান।
০১:২১ এএম, ২৮ জুলাই ২০২৫ সোমবার
যুক্তরাষ্ট্রে গরুর মাংসের দাম রেকর্ড বেড়েছে যে কারণে
যুক্তরাষ্ট্রে গরুর মাংসের দামে রেকর্ড ছুঁয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, দামে এমন ঊর্ধ্বগতি থেকে খুব শিগগির রেহাই পাচ্ছেন না ক্রেতারা। যদিও কয়েক বছর ধরেই যুক্তরাষ্ট্রে গরুর মাংসের দাম ধারাবাহিকভাবে বাড়ছে। কারণ গরুর সরবরাহ কম।
০১:২৪ এএম, ২৭ জুলাই ২০২৫ রোববার
মামদানিকে গ্রেফতারের নতুন হুমকি ট্রাম্পের
ডেমোক্র্যাটিক মেয়র পদপ্রার্থী জোহরান মামদানি তার বিতর্কিত সোশ্যাল মিডিয়া পোস্টের কারণে ইতালীয়-আমেরিকান এবং ইহুদি গোষ্ঠীগুলির সমালোচনার মুখোমুখি হয়েছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ রিপাবলিকান নেতারা তার বিরুদ্ধে সমাবেশ করেছেন এবং তার সমাজতান্ত্রিক নীতির সমালোচনা করেছেন।
০২:১৭ এএম, ২৬ জুলাই ২০২৫ শনিবার
ইউক্রেনে ৩২২ মিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্
ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ও সাঁজোয়া যুদ্ধযান সক্ষমতা জোরদারে ৩২২ মিলিয়ন মার্কিন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র।
০১:১৭ এএম, ২৫ জুলাই ২০২৫ শুক্রবার
‘আমরা তোমাদের অর্থনীতি গুঁড়িয়ে দেব’, ভারত-চীনকে মার্কিন সিনিটরের
রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ না করলে ভারত ও চীনের অর্থনীতি ধ্বংস করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম।
ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন রুশ তেল আমদানিকারক দেশগুলোর ওপর শতভাগ শুল্ক আরোপের পরিকল্পনা করছে।
০১:৩১ এএম, ২৩ জুলাই ২০২৫ বুধবার
ফের ইউনেস্কো থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নিলেন ট্রাম্প
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের শিক্ষা, সংস্কৃতি ও বিজ্ঞান সংস্থা ইউনেস্কো থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন। হোয়াইট হাউস মঙ্গলবার এক বিবৃতিতে জানায়, ইউনেস্কো “ওয়োক ও বিভাজনমূলক” সংস্কৃতি ও সামাজিক বিষয়াদিকে সমর্থন করে, যা সাধারণ আমেরিকানদের মতাদর্শের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
০১:২৬ এএম, ২৩ জুলাই ২০২৫ বুধবার
ট্রাম্পের চাওয়ায় কোকা-কোলায় এলো পরিবর্তন
যুক্তরাষ্ট্রে এবার আখের চিনি দিয়ে তৈরি কোকা-কোলা আনছে কোম্পানিটি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি দাবি করেছিলেন, ‘আখের চিনি দিয়ে তৈরি কোক—সবচেয়ে ভালো’, আর সে দাবি বাস্তবে রূপ নিচ্ছে।
০১:২১ এএম, ২৩ জুলাই ২০২৫ বুধবার
লস অ্যাঞ্জেলেসে নিয়ন্ত্রণ হারিয়ে ভিড়ে ঢুকে গেল, আহত ৩০
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসে মানুষের ভিড়ে গাড়ি চাপা দেওয়ার ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।
শহরের ইস্ট হলিউড এলাকায় স্থানীয় সময় শনিবার ভোরে এ ঘটনা ঘটেছে। লস অ্যাঞ্জেলেস অগ্নিনির্বাপণ বিভাগ (এলএফডি) এ সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।
০১:৫০ এএম, ২১ জুলাই ২০২৫ সোমবার
ক্রিপ্টোকারেন্সি নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রে নতুন আইন
শুক্রবার (১৮ জুলাই) এ সম্পর্কিত বিলে স্বাক্ষর করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিলটিকে ক্রিপ্টো খাত সংশ্লিষ্টদের কঠোর পরিশ্রমের একটি বড় স্বীকৃতি হিসেবে দেখছেন তিনি। এর আগে জাতীয় ক্রিপ্টোকারেন্সি বিল পাস করেন যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতারা। যা এই শিল্পের জন্য একটি মাইলফলক বলে মনে করা হচ্ছে। এদিকে বিলটি পাসের ক্রিপ্টো বা ডিজিটাল মুদ্রাবাজারের শীর্ষ কারেন্সি বিটকয়েনের দাম কিছুটা বেড়েছে। মুদ্রাটি এখন ১ লাখ ১৯ হাজার ডলারে কেনাবেঁচা হচ্ছে।
০১:৪৮ এএম, ২১ জুলাই ২০২৫ সোমবার
মাঝ আকাশে বিমানের ইঞ্জিনে আগুন
আকাশে ওড়ার সময় মাঝেমধ্যেই বিমানের ইঞ্জিনে ত্রুটি দেখা দেওয়া কিংবা আগুন ধরে যাওয়ার ঘটনা এখন প্রায় নিয়মিত ঘটনা হয়ে উঠেছে। সম্প্রতি ভারতের এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই দুটি ইঞ্জিনই বন্ধ হয়ে যায় এবং তা মুহূর্তেই ভেঙে পড়ে, যা ছিল এক ভয়াবহ দুর্ঘটনা।
০১:৪৪ এএম, ২১ জুলাই ২০২৫ সোমবার
ওয়াশিংটনে গুলিবর্ষণে নিহত ৩
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের রেনটন এলাকায় গুলিবর্ষণে অন্তত তিনজন নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (১৯ জুলাই) সন্ধ্যায় কির্কল্যান্ড এভিনিউ নর্থইস্ট ও নর্থইস্ট ১৮তম স্ট্রিট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
০১:৩৮ এএম, ২১ জুলাই ২০২৫ সোমবার
ট্রাম্পের জন্য নিজের ফোন নম্বরই বদলে ফেললেন মাস্ক
বিশ্বের অন্যতম ক্ষমতাধর দুই ব্যক্তি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির তকমা পাওয়া ইলন মাস্কের বিরোধ এখন সবারই জানা। অথচ কিছুদিন আগেও তাদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ও বন্ধুত্ব ছিল আলোচনার বিষয়। এবার তাদের দ্বন্দ্ব নিয়ে নতুন এক আলোচনা সামনে এসেছে।
০১:২৩ এএম, ২০ জুলাই ২০২৫ রোববার
রুপার্ট মারডক ও ওয়াল স্ট্রিট জার্নালের বিরুদ্ধে ট্রাম্পের মামলা
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গণমাধ্যমের শীর্ষ ব্যক্তি রুপার্ট মারডক এবং তার মালিকানাধীন ওয়াল স্ট্রিট জার্নালের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন। মায়ামির একটি ফেডারেল আদালতে করা এ মামলায় ট্রাম্প ক্ষতিপূরণ হিসেবে দাবি করেছেন অন্তত এক হাজার কোটি ডলার।
০১:১৯ এএম, ২০ জুলাই ২০২৫ রোববার
- এত কমছে কেন স্বর্ণের দাম, সামনে কী হবে?
- মালবাহী ট্রেন থেকে নাইকির শতকোটি টাকার জুতা চুরি
- এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী,দুই মাসেও অধরা সমন্বয়ক
- ট্রাম্পের ফোন ও চিঠিকে পাত্তা দিচ্ছেন না কিম
- নৈরাজ্য রোধে ঐক্যের যাত্রা
- বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার, সর্বোচ্চ সতর্ক অবস্থানে বিজিবি
- টানা সাড়ে ৫২ ঘণ্টা খেলে জিটিএ সিক্স শেষ করলেন ‘আইশোস্পিড’
- মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯
- ঢাকার সরকারি স্কুলে প্রথম শ্রেণির ভর্তি লটারি ১৫ ডিসেম্বর
- সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি
- পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে?
- ভারতে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমেছে ৬৭ হাজার রুপি
- যুক্তরাষ্ট্রে খালেদা জিয়ার নামে সড়ক নামকরণের প্রস্তাব
- মিয়ানমারের জান্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি
- ২০৩০ সালের মধ্যে ‘ওয়ান র্যাঙ্ক, ওয়ান পেনশন’ পদ্ধতি
- ‘কুখ্যাত রাইকার্স কারাগার’ বন্ধের ঘোষণা মেয়র মামদানির
- চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস
- প্রথমবার ট্রাম্প, পুতিন ও শি এক মঞ্চে
- বাংলাদেশে ব্যাংকগুলো দেউলিয়ার দ্বারপ্রান্তে
- ইউএনডিপি’র সহযোগিতা চাইলেন জহির উদ্দিন স্বপন
- বাংলাদেশ ল’ সোসাইটির বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত
- জহিরুল ইসলাম ও আলাউদ্দিন আহমেদের যুগলবন্দি সন্ধ্যা অনুষ্ঠিত
- নিউইয়র্ক স্টেট বিএনপির উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা
- কনসুলেটে বিপ্লব ও সংহতি দিবস পালন
- বিপুল ভোটে জাতিসংঘে রোহিঙ্গা প্রস্তাব গৃহীত
- নিউইয়র্কে মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী পালিত
- ব্রঙ্কসে সিম্ফনি মিউজিকের প্রথম বর্ষপূর্তি উদ্যাপন
- নিউইয়র্কে নীলা ড্যান্স একাডেমির ‘নৃত্য অর্পণ’
- খাদ্য সহায়তা হারাতে পারে ৬৩ লাখ আমেরিকান
- যুক্তরাষ্ট্রের বিমান চলাচল স্বাভাবিক হওয়ার আশা
- আজকাল ৯২১
- আজকাল ৯৩২
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯২৪
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯৩৮
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- মন্তব্য প্রতিবেদন
কর্নেল অলির প্রার্থীতা ও কাজি মন্টুর কলাম - আজকাল ৯২৫
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- মন্তব্য প্রতিবেদন
ম্লান যুক্তরাষ্ট্র বিএনপি : উজ্জীবিত ‘নিষিদ্ধ’ - আজ পবিত্র ঈদুল আজহা
- আজকাল ৯২৬
- আজকাল ৯২৩
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী


































