আলিঙ্গন থেকে নৈশভোজে পুতিন-মোদি, যা বলল যুক্তরাষ্ট্র
নিউজ ডেস্ক
প্রকাশিত: ৯ জুলাই ২০২৪
ইউক্রেনে আগ্রাসন চালানো রাশিয়ার সঙ্গে ভারতের বন্ধুত্ব এখন আর গোপন বিষয় নয়। এ নিয়ে ওয়াশিংটনের সঙ্গে নয়াদিল্লির টানাপোড়েন চলছে। কিন্তু তার মধ্যেই তৃতীয় দফায় সরকার গঠন করে মস্কো সফরে গেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আমেরিকা।
সোমবার মস্কোয় পৌঁছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করেন মোদি। দুই রাষ্ট্রনেতার সাক্ষাতেই মোদিকে আলিঙ্গন করেন পুতিন।
চলতি বছর দুই দেশেই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। রাশিয়ার পুতিন বিপুল ব্যবধানে জয়ী হয়েছেন। আর ভারতে রেকর্ড তৃতীয়বারের জন্য সরকার গঠন করতে সক্ষম হয়েছেন মোদি। পুনর্নিবাচিত হওয়ার পর এই ছিল মোদি ও পুতিনের প্রথম সাক্ষাৎ। রুশ প্রেসিডেন্টের বাসভবনে রাজকীয় নৈশভোজেও অংশ নেন ভারতীয় প্রধানমন্ত্রী।
এদিকে মোদি ও পুতিনের এমন বন্ধুত্বে উদ্বেগ প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। মোদির রাশিয়া সফর নিয়ে প্রশ্ন করা হলে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, ‘রাশিয়া সফরে গিয়ে নরেন্দ্র মোদি কী বক্তব্য রাখছেন, সেই বিষয়ে আমরা নজর রাখব। তবে আমরা জানাতে চাই, ভারতের সঙ্গে রাশিয়ার বন্ধুত্বের বিষয়ে ওয়াশিংটন ইতোমধ্যেই নিজেদের উদ্বেগের কথা জানিয়েছে দিল্লির কাছে।’
মিলার এদিন আরও বলেন, ‘আমেরিকা আশা করে, ভারত বা যেকোনো দেশ যখন রাশিয়ার সঙ্গে সম্পর্ক রাখছে, তখন তারা মস্কোকে যেন জাতিসংঘের চার্টার মেনে চলার কথা মনে করিয়ে দেয়।’
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। এরপর বিগত দুই বছর ধরেই রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক নিয়ে দিল্লির ওপর চাপ বাড়িয়ে চলেছে ওয়াশিংটন। তবে আমেরিকার চাপের কাছে ভারত মাথানত করেনি। উল্টো রাশিয়া থেকে এই দুই বছর ধরে কম দামে জ্বালানি তেল কিনে চলেছে ভারত। সেই তেল আবার ভারতে শোধন করে আমেরিকা এবং ইউরোপে রপ্তানি করে মোটা টাকা মুনাফা করছে দিল্লি।
এদিকে রাশিয়ার সঙ্গে ভারতের ঐতিহাসিক সম্পর্কের কথা উল্লেখ করে মার্কিন হস্তক্ষেপে আপত্তি জানিয়েছে দিল্লি। একইসঙ্গে জাতিসংঘে বিভিন্ন প্রস্তাবে রাশিয়ার বিরুদ্ধে ভোট দেওয়া থেকে বিরত থেকেছে ভারত। তবে বারবারই আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণভাবে ইউক্রেন যুদ্ধ বন্ধের আহ্বানও জানিয়ে এসেছে দিল্লি।
এই পরিস্থিতির মাঝেই তিন বছর পর ফের রাশিয়া সফরে গেলেন মোদি। পুতিনের সঙ্গে সাক্ষাতের পর নিজের এক্স হ্যান্ডেলে সেই ছবি পোস্ট করেছেন ভারতীয় প্রধানমন্ত্রী। সফরকালে ভ্লাদিমির পুতিনের সাথে দ্বিপাক্ষিক সম্পর্কের পর্যালোচনা এবং ভবিষ্যতের সহযোগিতার জন্য একটি রোডম্যাপ তৈরি করতে দীর্ঘ আলোচনা করার কথা রয়েছে মোদির।
- আমার এখনও বিয়ে হয়নি: পূজা চেরি
- প্রতি রাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যার আহ্বান ইসরায়েলি মন্ত্রীর
- র্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের চূড়ান্ত অনুমোদন
- ওমানে বোমা হামলার হুঁশিয়ারি ট্রাম্পের
- তারেক রহমানের ভারত সফর নিয়ে কঠিন শর্ত বাংলাদেশের
- হরমুজে বাণিজ্যিক জাহাজ চলাচলে ইরান-ওমানের চুক্তি স্বাক্ষর
- হাওয়াইয়ে হারিকেন লালার আঘাতের শঙ্কা, বিদ্যুৎহীন ৪২ হাজারের বেশি
- ট্রাম্পের সঙ্গে বিরোধের জেরে পদত্যাগ করেছেন লেভিট
- ইরান যুদ্ধে ৪৫টি রিপার ড্রোন হারিয়েছে যুক্তরাষ্ট্র
- অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ
- বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী
- পাসওয়ার্ডের বিকল্প ‘পাসকি’, কতটা নিরাপদ?
- নিউইয়র্কে হাইস্কুল শিক্ষার্থীদের জন্য ফ্রি ব্রডওয়ে অফার
- দুর্ঘটনার পর যুক্তরাষ্ট্রের টেক্সাসে সামরিক প্রশিক্ষণ ফ্লাইট স্থগ
- যুক্তরাষ্ট্রের পার্কে গুলিতে নিহত ১, আহত ৪
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী
- ইরানে হামলার জন্য ক্ষমা চাইবেন না ট্রাম্প
- নিউইয়র্কে নাহার এর অ্যাপ্রিসিয়েশন লাঞ্চ
- রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই’র আহবায়ক কমিটি গঠিত
- নিউইয়র্কে গ্লোবাল শর্ট ফিল্ম ফেস্ট অনুষ্ঠিত
- হিলসাইড কমিউনিটির সঙ্গে কুইন্স বরো প্রেসিডেন্টর সভা
- জ্যাকসন হাইটসে ওয়াহেদ আলী মন্ডলের ওপর হামলা
- প্যাট্রিয়ট অব বাংলাদেশের জুলাই বিপ্লব বর্ষপূর্তি পালন
- মক্কা চুক্তি ঘিরে সৌদি আরব ও আমিরাতের মধ্যে উত্তেজনা
- সবিতা ‘লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’ পেলেন
- চলে গেলেন মির্জা আজম
- জুলাই গণঅভ্যুত্থান স্মরণে যুক্তরাষ্ট্র বিএনপি
- সাইবার লায়ন্স ক্লাবের রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত
- কবিরহাট উপজেলার বার্ষিক বনভোজন
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯০৯
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৩
- আজকাল ৯২৪
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
