কমলা হ্যারিসকে ‘ট্রাম্প’ আর জেলেনস্কিকে ‘পুতিন’ বললেন বাইডেন
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১২ জুলাই ২০২৪
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন তার ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের নামের সঙ্গে রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পের নাম গুলিয়ে ফেলে আবারও বিব্রতকর অবস্থার মধ্যে পড়েছেন। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে কমলা হ্যারিস সম্পর্কে বলতে গিয়ে তিনি কমলার নামের জায়গায় ট্রাম্প বলে ফেলেন।
স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর ৭৫তম সম্মেলন শেষে একক সংবাদ সম্মেলন করেন বাইডেন।
এক ঘণ্টার ওই সংবাদ সম্মেলনের শুরুর দিকেই কমলা হ্যারিসের সঙ্গে ট্রাম্পের নাম গুলিয়ে ফেলে বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়েন মার্কিন প্রেসিডেন্ট।
সম্মেলনে রয়টার্সের পক্ষ থেকে বাইডেনের কাছে জানতে চাওয়া হয়েছিল, কমলা হ্যারিসের ওপর তার আস্থা আছে কি না। জবাবে তিনি বলেন, দেখুন, প্রেসিডেন্ট হওয়ার যোগ্যতা না থাকলে তো আমি ট্রাম্পকে (হবে কমলা) ভাইস প্রেসিডেন্ট হিসেবে বেছে নিতাম না।
এর আগেও বাইডেন ভুল করেছেন। ন্যাটো সম্মেলন চলাকালে তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কথা বলতে গিয়ে মুখ ফসকে প্রেসিডেন্ট পুতিন বলে ফেলেন। পরিস্থিতি সামলাতে জেলেনস্কি বলেন, তিনি পুতিনের চেয়ে ভালো।
সংবাদ সম্মেলনে বাইডেন ঘন ঘন কাশছিলেন। সংবাদ সম্মেলনের শুরুর দিকে বিভিন্ন প্রশ্নের জবাব দেওয়ার সময় তিনি কথার খেই হারিয়ে ফেলছিলেন। শেষের দিকে তার কথাগুলো খুব একটা স্পষ্টভাবে বোঝাও যাচ্ছিল না। তবে বাইডেন জোর দিয়ে বলেছেন, আসন্ন নির্বাচনে ডেমোক্র্যাট দলের হয়ে তিনিই প্রতিদ্বন্দ্বিতা করবেন। সংবাদ সম্মেলনে ইসরাইল-গাজা সংঘাত এবং রাশিয়া ও চীনকে মোকাবিলায় পশ্চিমা দেশগুলোর আরও বেশি সামরিক অস্ত্র তৈরির প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন বাইডেন।
প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে দুই সপ্তাহ আগে ট্রাম্পের সঙ্গে বিতর্কে ধরাশায়ী হওয়া বাইডেন এমনিতেই দলের ভেতরে-বাইরে চাপের মুখে আছেন। তিনি ৫ নভেম্বর অনুষ্ঠেয় নির্বাচনে আদৌ জিততে পারবেন কি না, তা নিয়ে সমর্থক, তহবিল দাতা, এমনকি ডেমোক্র্যাট দলের নেতারাও প্রশ্ন তুলেছেন। ৮১ বছর বয়সি বাইডেনকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছেন তারা।
তবে বাইডেনের দাবি, আন্তর্জাতিক পর্যায়ে কাজ করার কয়েক দশকের অভিজ্ঞতা আছে তার। ৭৮ বছর বয়সি সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করার ক্ষেত্রে তার অনন্য যোগ্যতা আছে। বাইডেন বলেন, আপনারা মনোযোগ দিয়ে খেয়াল করলে বুঝতে পারবেন, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের জ্ঞানও কিছুটা বাড়ে।
- দুর্নীতির সংবাদ করায় এনায়েত শাওনকে বিটিআরসি কর্মকর্তার হুমকি
- ট্রাম্পের বরখাস্ত ক্ষমতা বাড়াল সুপ্রিম কোর্ট,
- তেলের দাম কমার কৃতিত্ব নিজের বলে দাবি ট্রাম্পের
- শেষ মুহুর্তের গোলে শেষ ষোলোর টিকিট কাটল ব্রাজিল
- জিপিএস, নজরদারি ও স্যাটেলাইট বিধ্বংসী প্রযুক্তিতে এগিয়ে চীন
- ৫ ব্যাংকের গ্রাহকদের টাকা ফেরত নিয়ে বড় ঘোষণা
- নখের সমান চিপে ১০০ বিলিয়ন ট্রানজিস্টর
- মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া
- ইউরোপে তাপপ্রবাহজনিত কারণে ১৩০০ মৃত্যু: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- প্যাকেজ ভ্যাট থাকছে না ক্ষুদ্র ব্যবসায়
- গরুর মাংস রান্না করায় ভারতে বাড়ি থেকে তিন নারীকে গ্রেপ্তার
- ইরানকে আবারও নিশ্চিহ্ন করার হুমকি দিলেন ট্রাম্প
- বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে জনপ্রতি ট্যাক্স নেওয়ার প্রস্তাব
- হাজার ছাড়াল লাশ নিখোঁজ অর্ধলাখ
- ধসে পড়া ভবন থেকে দুদিন পর গোঙানির শব্দ
- বিবাহিত ছেলের প্রেমে পড়া নিয়ে যে উপদেশ প্রভার
- ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে হত্যা
- মৌলভীবাজার সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিরোধে বিজিবি
- বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে প্রথম
- এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে ক্যামেরা বসানোর নির্দেশ
- জামালপুরের সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদ আটক
- তুরাগে ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ
- সমঝোতা লঙ্ঘন করলে জবাব হবে দ্রুত ও চূড়ান্ত: ইরানের হুঁশিয়ারি
- ইরান যুদ্ধের খরচ মেটাতে ৮৮ বিলিয়ন ডলার চাইলেন ট্রাম্প
- মুন্সীগঞ্জ বিক্রমপুর অ্যাসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠিত
- বিএনপির জিল্লু ৬ মাস পর ফিরলেন
- শত্রুর বিরুদ্ধে মিন্টুর হুংকার
- ৩০ জুনই নির্বাচনী মহড়ার প্রাথমিক দৃশ্য
- যুক্তরাষ্ট্রের আদালতে আইস’র গ্রেপ্তার সাময়িকভাবে নিষিদ্ধ
- নতুন তারকার জন্ম হয়নি এবারের বিশ্বকাপে
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০০
- আজকাল ৯০৪
- আজকাল ৯০১
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- ফেসবুক অ্যাপে ফের বড় পরিবর্তন
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
