অস্ট্রেলিয়ার শিক্ষার্থী ভিসায় কড়াকড়ি
আজকাল রিপোর্ট -
প্রকাশিত: ৭ ফেব্রুয়ারি ২০২৬
অস্ট্রেলিয়ার আন্তর্জাতিক শিক্ষা ও অভিবাসন নীতিতে আকস্মিক এক পরিবর্তনের ফলে সংকটের মুখে পড়েছেন উচ্চশিক্ষায় আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীরা। অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র বিভাগ (ডিপার্টমেন্ট অব হোম অ্যাফেয়ার্স) সম্প্রতি বাংলাদেশকে ‘প্রমাণের স্তর ৩’ (এভিডেন্স লেভেল ৩) বা সর্বোচ্চ ঝুঁকির তালিকায় অন্তর্ভুক্ত করেছে। এই সিদ্ধান্তের ফলে ভিসা পাওয়ার শর্তাবলি আগের চেয়ে বেশি কঠোর করা হয়েছে, যা অবিলম্বে কার্যকর হয়েছে।
স্বরাষ্ট্র বিভাগের নতুন নির্দেশনা অনুযায়ী, এখন থেকে বাংলাদেশি আবেদনকারীদের নথিপত্র যাচাইয়ের ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করা হবে। আগে যেখানে অনেক ক্ষেত্রে শিথিলতা ছিল, এখন সেখানে প্রতিটি তথ্যের পেছনে অকাট্য প্রমাণের প্রয়োজন পড়বে।
যদি কোনো শিক্ষার্থীর ব্যাংক অ্যাকাউন্টে জমা রাখা টাকা ছয় মাসের কম সময়ের পুরোনো হয়, তবে সেই টাকার সুনির্দিষ্ট ও স্বচ্ছ উৎস দেখাতে হবে। আগে এটি তিন মাসের হিসাব দেখালেই চলত।
পরিবারের সব ধরনের আয় অবশ্যই ব্যাংকের মাধ্যমে হতে হবে। অন্তত ছয় মাসের ব্যাংক হিসাবের বিবরণী জমা দেওয়া এখন বাধ্যতামূলক। নগদ আয় এখন আর গ্রহণযোগ্য হবে না।
জমি বিক্রয় বা বিনিয়োগ থেকে আসা অর্থের ক্ষেত্রে কেবল হলফনামা বা ঘোষণা দিলে চলবে না। ব্যাংক চেক বা ব্যাংক স্থানান্তরের প্রমাণ দেখাতে হবে। লিজ বা ইজারা থেকে আয়ের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য।
স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের জন্য বেতনের বিবরণী বা স্লিপ জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। নগদ বেতনের ক্ষেত্রে নিয়োগকর্তার সত্যতা ও কর পরিশোধের তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করা হবে।
এখন থেকে শিক্ষার্থীদের অনেক বেশি দীর্ঘ ও বিস্তারিত সাক্ষাৎকারের মুখোমুখি হতে পারে। সেখানে কোর্সের বিস্তারিত তথ্য, বাসস্থানের পরিকল্পনা, পছন্দের জায়গা, কর্মজীবনের লক্ষ্য ও পারিবারিক সম্পর্কের মতো বিষয়গুলো নিয়ে গভীর প্রশ্ন করা হতে পারে।
স্বরাষ্ট্র বিভাগের নতুন নির্দেশনা অনুযায়ী, এখন থেকে বাংলাদেশি আবেদনকারীদের নথিপত্র যাচাইয়ের ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করা হবে। আগে যেখানে অনেক ক্ষেত্রে শিথিলতা ছিল, এখন সেখানে প্রতিটি তথ্যের পেছনে অকাট্য প্রমাণের প্রয়োজন পড়বে।
শিক্ষার্থীরা যেসব সমস্যার মুখোমুখি হতে পারেন
১. ভিসা প্রত্যাখ্যানের উচ্চ হার: নথিপত্রের ছোটখাটো ত্রুটি বা আয়ের উৎসে অস্পষ্টতা থাকলে সরাসরি ভিসা বাতিল হওয়ার আশঙ্কা আগের চেয়ে অনেক বাড়বে।
২. সময়ক্ষেপণ: নতুন নিয়মে প্রতিটি নথি আলাদাভাবে ব্যাংকের সঙ্গে যোগাযোগ করে বা সরাসরি যাচাই করা হতে পারে। ফলে ভিসা পেতে আগের চেয়ে অনেক বেশি সময় লাগতে পারে।
৩. আর্থিক জটিলতা: বাংলাদেশে অনেক পরিবার জমি বিক্রয় বা ব্যবসার ক্ষেত্রে নগদ লেনদেন করে থাকে। ব্যাংক লেনদেনের অকাট্য প্রমাণ না থাকায় অনেক মেধাবী শিক্ষার্থী যোগ্যতা থাকা সত্ত্বেও আবেদনের সুযোগ হারাতে পারেন।
৪. সাক্ষাৎকারের আতঙ্ক: ইংরেজির দক্ষতা, অস্ট্রেলিয়ার আবাসন ও কোর্স সম্পর্কে গভীর জ্ঞান না থাকলে সাক্ষাৎকারে উত্তীর্ণ হওয়া কঠিন হতে পারে।
অস্ট্রেলিয়ার সরকার যদিও ২০২৬ সালের জন্য লক্ষ্যমাত্রা কিছুটা বাড়িয়েছে, তবে গুণগত মান নিশ্চিত করতে তাদের এই কড়াকড়ি অন্য দেশের শিক্ষার্থীদের জন্য সুযোগ তৈরি করলেও বাংলাদেশের জন্য তা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তাই এখন কেবল মেধা নয়, নথিপত্রের সত্যতা ও স্বচ্ছতাই হতে পারে অস্ট্রেলিয়ার ভিসা পাওয়ার অন্যতম চাবিকাঠি।
- ড.ইউনূসকে হয়রানি ও হেনস্তায় তীব্র ক্ষোভ সাবেক ১২ উপদেষ্টার
- ইরানে ফের হামলার ছক?
- ইরান নিয়ে সম্ভবত আমরা বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
- তেলের দাম বাড়াতে হুতিরা হামলা চালাচ্ছে: ট্রাম্প
- সৌদির রাষ্ট্রীয় তেল কোম্পানিতে হুথিদের হামলা
- কেন হুথিদের হামলা ঠেকাতে পারছে না সৌদি?
- এলপিজি সিলিন্ডার মিলছে না, কোথাও পেলে দাম বেশি
- রিয়াদে হামলা আতঙ্ক, ঢাকায় চরম ভোগান্তি
- ড. ইউনূসকে হয়রানি ও হেনস্তায় সাবেক ১২ উপদেষ্টার ক্ষোভ
- নিউইয়র্কে হেনস্তার শিকার ড. ইউনূস
- সৌদি আরবে কাজ হারানোর শঙ্কায় হাজার হাজার প্রবাসী
- গাজায় ইসরায়েলি ড্রোন হামলা, নিহত ৩ ফিলিস্তিনি
- স্কুলছাত্রী তাজমিন হত্যা: কক্সবাজার থেকে হোটেল কর্মচারী রাজু আটক
- আন্দোলনকারীদের দেশবিরোধী আখ্যা কঙ্গনার
- ইউরোপের স্বপ্ন দেখিয়ে লিবিয়ায় জিম্মি করে মুক্তিপণ আদায়
- ঘূর্ণিঝড় ইসাইয়াসের তাণ্ডবে যুক্তরাষ্ট্রে ৪ জনের মৃত্যু
- নেপালে আকস্মিক বন্যায় ভেসে গেল ৪০ বাড়ি
- সৌদি আরবে বিমানবন্দরে হামলায় নিহত ও আহত ২৬ বাংলাদেশি
- গাজায় যুদ্ধবিরতি শুধু নামেই
- এত কিছু করেও নোবেল পেলাম না, ক্ষোভ ট্রাম্পের
- যুক্তরাষ্ট্রে বাড়িতে ঢুকে নির্বিচারে গুলি, শিশুসহ নিহত ৯
- ট্রাম্পের নতুন ঘনিষ্ঠ সহযোগী ও প্রেস সেক্রেটারি কেটি জ্যাকারিয়া
- যুক্তরাষ্ট্রের উপকূলে ১৭০ কিমি বেগে আঘাত হানল হ্যারিকেন ‘ইসাইয়াস’
- ‘ঢাকা থেকে পাশে আছি’, ভারতের আন্দোলনরত তরুণদের প্রতি নাহিদ
- টিএলসি লাইসেন্স ফিরে পেলেন একাধিক চালক
- প্রধান নির্বাচন কমিশনার পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলবে
- রিয়াদ বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২
- বিজনেস আমেরিকা ম্যাগাজিনের ‘সফল ৫০ বাংলাদেশী’ তালিকায় চট্টগ্রামের
- সৌদিগামী ২ ফ্লাইট স্থগিত, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ
- ৫৯ শতাংশ মানুষই জানেন না তাদের উচ্চ রক্তচাপ আছে: গবেষণা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- আজকাল ৯৩২
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩৮
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- মালিতে অতর্কিত হামলায় ওয়াগনারের ৫০ সৈন্য নিহত
- তালিকা বানাবে পাঁচ প্রতিষ্ঠান ঢাকা অফিস
- খিজির হায়াৎ হত্যার পরিকল্পনাকারী ২ জঙ্গি রিমান্ডে
- ৫ কোম্পানির বোতলজাত পানি মানহীন
- মসজিদ ভাঙা নিয়ে চীনে বিক্ষোভ চলছে
- ইসরায়েলের হামলায় ১৯০০ ফিলিস্তিনি নিহত
- দণ্ডপ্রাপ্তকে নির্বাচনের সুযোগ দিলে সংবিধান লঙ্ঘন হবে
- হাওলাদার-নাসিরের আবেদন কার্যতালিকা থেকে বাদ
- আবার ধেয়ে আসছে কানাডার ধোঁয়া
- স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে মার্কিন জাহাজ ‘অনুপ্রবেশের’ দাবি চীনের
- শ্রীনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- রানির শেষকৃত্যে যে তিন দেশকে আমন্ত্রণ জানায়নি ব্রিটেন
- নাইকো দুর্নীতি মামলায় খালেদার হাজিরা সোমবার
- শীতে জবুথবু পুরো ভারত
- যুক্তরাজ্যের শরণার্থী হোটেলের বাইরে সহিংস বিক্ষোভ, গ্রেফতার ১৫
