ট্রাম্পের সমাবেশে নিহত দমকলকর্মী কোরি কম্পেরাটোর
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৫ জুলাই ২০২৪
পেনসিলভেনিয়ার গভর্নর জশ শাপিরো বলেছেন, সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে হত্যাচেষ্টার সময় দমকল কর্মী কোরি কম্পেরাটোর নিহত হয়েছেন। ট্রাম্পের ২০২৪ সালের পুনর্নির্বাচন প্রচেষ্টার অংশ পেনসিলভেনিয়ার বাটলারে সমাবেশে অংশ নেয়া হাজার হাজার সমর্থকের মধ্যে কম্পেরেটর একজন। পরিবারকে রক্ষা করতে গিয়ে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন গভর্নর।
কর্তৃপক্ষ শনিবারের হামলায় বন্দুকধারীকে ২০ বছর বয়সী টমাস ম্যাথিউ ক্রুকস বলে শনাক্ত করেছে, যাকে সিক্রেট সার্ভিস এজেন্টরা ঘটনাস্থলে গুলি করে হত্যা করে। এফবিআই এই হামলাকে হত্যাচেষ্টা হিসেবে তদন্ত করছে বলে জানিয়েছে সংস্থাটি।
গভর্নর শাপিরো বলেন, ‘আমি কোরি কম্পেরাটোরের স্ত্রী ও দুই মেয়ের সঙ্গে কথা বলেছি।’
গভর্নর জানান, কোরি ছিলেন দমকলকর্মী। প্রতি রোববার গির্জায় যেতেন তিনি। তিনি তার কমিউনিটি ও পরিবারকে ভালোবাসতেন। কোরি কম্পেরাটোর সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের একনিষ্ঠ সমর্থক ছিলেন এবং গত রাতে কমিউনিটিতে তার সঙ্গে থাকতে পেরে তিনি খুবই উচ্ছ্বসিত ছিলেন।
গভর্নর বলেন, ‘আমি কোরির স্ত্রীকে জিজ্ঞাসা করেছিলাম যে, কোরি কম্পেরাটোরের মৃত্যুর শোক আমরা ভাগ করে নিতে পারি কিনা। তিনি সম্মতি দিয়েছেন।’
শাপিরো বলেন, তিনি কম্পেরাটোরের স্মরণে পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দিয়েছেন। পেনসিলভেনিয়া রাজ্য পুলিশ জানিয়েছে, এ ঘটনায় একজন নিহত ও দুজন গুরুতর আহত হয়েছেন। সাবেক এই প্রেসিডেন্টের ডান কানে গুলি লেগেছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন তিনি, যার ফলে তার মুখ রক্তে ভেসে গেছে।
রিপাবলিকান দলের কংগ্রেসম্যান ড্যান মিউজার সিএনএনকে বলেন, তিনি পেনসিলভেনিয়ার সিনেট প্রার্থী ডেভ ম্যাককরমিক ও রিপাবলিকান প্রতিনিধি মাইক কেলির সঙ্গে সমাবেশের সামনের সারিতে বসেছিলেন। তিনি মঞ্চের '২০ ফুটের বেশি পেছনে' একজনকে গুলিবিদ্ধ হতে দেখেছেন বলে জানান।
পেনসিলভেনিয়ার গ্রোভ সিটির সার্জন জোসেফ মেইন সিএনএনকে বলেন, তিনি এক ব্যক্তির মরদেহ স্টেডিয়ামের বাইরে নিয়ে যেতে সাহায্য করেন। তিনি ট্রাম্পের ভাষণের ভিডিও করছিলেন, তখন হঠাৎ তিনি গুলির শব্দ শুনতে পান।
মেইন সিএনএনকে বলেন, ‘আমি যখন পেছনে যাচ্ছিলাম, তখন দুই থেকে তিন সেকেন্ডের মধ্যে পরপর সাতটি গুলির শব্দ শুনতে পাই। আমি বন্দুকের শব্দের সঙ্গে পরিচিত, আমি তাৎক্ষণিকভাবে বুঝতে পারি এটি বন্দুকের গুলি।’
টেক্সাসের রিপাবলিকান প্রতিনিধি রনি জ্যাকসন জানিয়েছেন, গোলাগুলিতে তার ভাগ্নেও আহত হয়েছেন। ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে জ্যাকসন বলেন, তার ভাগ্নের ঘাড়ে আঘাত লেগেছে, ঘাড় কেটে গেছে এবং তার রক্তক্ষরণ হচ্ছে।
কংগ্রেসম্যান এই ঘটনাকে ‘ভয়ঙ্কর অভিজ্ঞতা’ বলে অভিহিত করেছেন। গোলাগুলির ঘটনার প্রত্যক্ষদর্শী আরেকজন ‘সম্পূর্ণ হতবাক’ হওয়ার মতো পরিবেশের বর্ণনা দিয়েছেন।
- অটোরিকশায় রক্তাক্ত মহাসড়ক
- যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করে এই যুদ্ধ থামাতে পারবে না: আরাগচি
- বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
- তাঁতীবাজার থেকে ‘পালিয়েছিলেন’ পিচ্চি রাজা, দুই পুলিশ গ্রেপ্তার
- ১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি
- বাংলাদেশে আঞ্চলিক অফিস খোলার প্রস্তাবে ইতিবাচক মেটা: শামা ওবায়েদ
- এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা
- চতুর্থ মাসের কেমোথেরাপি চলছে, লাইভে আরও যা জানালেন তানিয়া বৃষ্টি
- আমার বুদ্ধি সবচেয়ে বেশি: ট্রাম্প
- ট্রাম্পের সঙ্গে ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বিয়ে নিবন্ধনে আসছে বড় পরিবর্তন
- শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
- ইরান ইস্যুতে ট্রাম্পের ভূমিকায় অসন্তুস্ট মার্কিনিরা
- ইরান-ইয়েমেন পরিস্থিতি নিয়ে ট্রাম্পের শীর্ষ কর্মকর্তাদের গোপন বৈঠক
- সালমান মুক্তাদিরের শ্বশুরের ফু-ওয়াংসহ ৪ বারে অভিযান
- ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬০৮
- ইলিশের নামে ‘রুপালি ধোঁকা’
- টাইমস স্কয়ারে ১০ ও ১১ অক্টোবর মহালয়া ও দুর্গোৎসব
- যুক্তরাষ্ট্র যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত
- আটলান্টিক সিটিতে খুলনা ডিভিশনাল সোসাইটির আত্মপ্রকাশ
- বাংলাদেশ সীমান্তে মিয়ানমারের বিমান হামলায় জাতিসংঘের গভীর উদ্বেগ
- জাতিসংঘের পরবর্তী মহাসচিব প্রার্থী রেবেকা গ্রিনস্প্যান
- ফুসফুসের সুস্থতা রক্ষায় সমন্বিত উদ্যোগ জরুরী
- নিউইয়র্কে ইউএসডিএন’র যাত্রা শুরু হলো
- দিল্লিতে বাংলাদেশসহ ১১ মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক
- নিউইয়র্কে এমপি সারোয়ার আলমগীরকে সংবর্ধনা
- দি অপটিমিস্টস’র ২৫ বছর পূর্তি অনুষ্ঠান ১১ অক্টোবর
- ওজনপার্কে ‘সেলিম-আলী’ প্যানেলের নির্বাচনী অফিস উদ্বোধন
- ম্যানহাটনে মুসলিম ডে প্যারেড অনুষ্ঠিত
- ড্রোন হামলায় বরিস জনসন কি টার্গেট ছিলেন!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩২
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- আজকাল ৯৩৮
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
