বাইডেনের সমর্থনে অটল মিশিগানের সমর্থকরা
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৪ জুলাই ২০২৪
বিতর্ক আর সমালোচনা যেন পিছুই ছাড়ছে না প্রেসিডেন্ট জো বাইডেনের। উলটাপালটা মন্তব্য ও ভুলভ্রান্তির বেড়াজালে থমকে গেছে তার প্রেসিডেন্ট হওয়ার যাত্রা। একের পর এক মুখ ফিরিয়ে নিচ্ছেন বাইডেনের ডেমোক্র্যাট সহকর্মীরা। এমনকি আগামী নির্বাচনে তার প্রার্থিতা নিয়েও শঙ্কায় আছেন বহু সমর্থক।
এতশত নেতিবাচকতার পরও বাইডেন সমর্থনে অটল আছেন কেউ কেউ। যুক্তরাষ্ট্রের মিশিগান রাজ্যের ডেট্রয়টে এক সমাবেশে বাইডেনের জোরালো সমর্থন ছিল চোখে পড়ার মতো। শুক্রবার সেই সমাবেশে উল্লসিত সমর্থকরা বাইডেনকে উদ্দেশ করে চিৎকার করে বলতে থাকেন, হাল ছেড়ো না! খবর বিবিসির।
সমর্থকদের উদ্দেশে জবাবে বাইডেন বলেন, ‘আমিই প্রার্থী। আমি কোথাও যাচ্ছি না এবং আমিই জিতব!’
বাইডেন যখন সমাবেশ মঞ্চ ছেড়ে যাচ্ছিলেন, তখন রেনেসাঁ হাইস্কুলে নির্বাচনি ওই প্রচার সভায় টম পেটির হিট গান, ‘আই ওয়ান্ট ব্যাক ডাউন’ বাজছিল। বয়সজনিত কারণে অনেক ডেমোক্র্যাট নেতা তাকে প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে যেতে বলেছিলেন। কিন্তু এই গান যেন বুঝিয়ে দিল, বাইডেনের কিছু ভুল-ত্রুটির পরও তার অভিজ্ঞতা ও নীতিকে সমর্থন করছেন ডেমোক্র্যাট নেতারা। কারণ এরই মধ্যে অন্তত ৮০ জন ডেমোক্র্যাটিক রাজনীতিবিদ প্রকাশ্যে ৮১ বছর বয়সি বাইডেনকে সমর্থন জানিয়েছেন। আরও অনেকেই তার পাশে দাঁড়াচ্ছেন।
তাদের মতে, বাইডেনের রাজনৈতিক রেকর্ড, নীতিমালা এবং ২০২০ সালে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বিজয় তার বয়সজনিত উদ্বেগের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তবে সমর্থনের পাশাপাশি বাইডেনকে অসমর্থনেও রয়েছে বহু ডেমোক্র্যাট নেতা। মার্কিন কংগ্রেসের সাবেক দুই ডজন ডেমোক্র্যাট আইনপ্রণেতা শুক্রবার একটি খোলাচিঠি প্রকাশ করেছেন। চিঠিতে তারা জো বাইডেনের প্রতি প্রেসিডেন্ট পদে দলীয় মনোনয়ন পেতে অন্যদের সুযোগ করে দেওয়ার অনুরোধ জানিয়েছেন।
আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। ২৪ জনের স্বাক্ষর করা ওই চিঠিতে বলা হয়, দলের আসন্ন জাতীয় সম্মেলনে যেসব প্রতিনিধি বাইডেনকে ভোট দেওয়ার অঙ্গীকার করেছেন, তাদের নিষ্কৃতি দেওয়ার মাধ্যমে তিনি দেশকে আরও ভালোভাবে সেবা দিতে পারবেন। নয়তো জাতীয় সম্মেলনে দলের আনুষ্ঠানিক প্রেসিডেন্ট প্রার্থী হিসাবে তিনিই চ‚ড়ান্ত হবেন। সাবেক আইনপ্রণেতারা এর পরিবর্তে মনোনয়ন পেতে অন্য প্রার্থীদের প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ করে দেওয়ার আহ্বান জানিয়েছেন।
মার্কিন সংবাদমাধ্যম পলিটিকোয় প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের জনগণকে চিঠিটি পড়ার অনুরোধ জানিয়ে বলা হয়, ‘আমরা আত্মবিশ্বাসী যে, এক বা দুজন প্রার্থী সামনে এগিয়ে আসবেন। ফলে উদ্দীপনা ও আশাবাদ ফিরে আসবে।’ শুধু প্রেসিডেন্টের পদ নিয়েই নয়, বরং নির্বাচনে রিপাবলিকানদের কাছে সব আসন হারানোর উদ্বেগও প্রকাশ করা হয়েছে চিঠিতে।
এতে সাবেক ডেমোক্র্যাট আইনপ্রণেতারা বলেন, ‘যদি সবচেয়ে বাজে ঘটনাটাই ঘটে, ট্রাম্প আবার ক্ষমতায় আসে, তাহলে কংগ্রেসে ডেমোক্র্যাটদের অন্তত একটি কক্ষে হলেও সংখ্যাগরিষ্ঠতা দরকার, যাতে আমরা স্বাধীনতা ও আইনের শাসনের সুরক্ষা নিশ্চিত করতে পারি।’
- অটোরিকশায় রক্তাক্ত মহাসড়ক
- যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করে এই যুদ্ধ থামাতে পারবে না: আরাগচি
- বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
- তাঁতীবাজার থেকে ‘পালিয়েছিলেন’ পিচ্চি রাজা, দুই পুলিশ গ্রেপ্তার
- ১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি
- বাংলাদেশে আঞ্চলিক অফিস খোলার প্রস্তাবে ইতিবাচক মেটা: শামা ওবায়েদ
- এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা
- চতুর্থ মাসের কেমোথেরাপি চলছে, লাইভে আরও যা জানালেন তানিয়া বৃষ্টি
- আমার বুদ্ধি সবচেয়ে বেশি: ট্রাম্প
- ট্রাম্পের সঙ্গে ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বিয়ে নিবন্ধনে আসছে বড় পরিবর্তন
- শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
- ইরান ইস্যুতে ট্রাম্পের ভূমিকায় অসন্তুস্ট মার্কিনিরা
- ইরান-ইয়েমেন পরিস্থিতি নিয়ে ট্রাম্পের শীর্ষ কর্মকর্তাদের গোপন বৈঠক
- সালমান মুক্তাদিরের শ্বশুরের ফু-ওয়াংসহ ৪ বারে অভিযান
- ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬০৮
- ইলিশের নামে ‘রুপালি ধোঁকা’
- টাইমস স্কয়ারে ১০ ও ১১ অক্টোবর মহালয়া ও দুর্গোৎসব
- যুক্তরাষ্ট্র যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত
- আটলান্টিক সিটিতে খুলনা ডিভিশনাল সোসাইটির আত্মপ্রকাশ
- বাংলাদেশ সীমান্তে মিয়ানমারের বিমান হামলায় জাতিসংঘের গভীর উদ্বেগ
- জাতিসংঘের পরবর্তী মহাসচিব প্রার্থী রেবেকা গ্রিনস্প্যান
- ফুসফুসের সুস্থতা রক্ষায় সমন্বিত উদ্যোগ জরুরী
- নিউইয়র্কে ইউএসডিএন’র যাত্রা শুরু হলো
- দিল্লিতে বাংলাদেশসহ ১১ মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক
- নিউইয়র্কে এমপি সারোয়ার আলমগীরকে সংবর্ধনা
- দি অপটিমিস্টস’র ২৫ বছর পূর্তি অনুষ্ঠান ১১ অক্টোবর
- ওজনপার্কে ‘সেলিম-আলী’ প্যানেলের নির্বাচনী অফিস উদ্বোধন
- ম্যানহাটনে মুসলিম ডে প্যারেড অনুষ্ঠিত
- ড্রোন হামলায় বরিস জনসন কি টার্গেট ছিলেন!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩২
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- আজকাল ৯৩৮
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
