প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে কমলা হ্যারিসকে ‘পছন্দ নয়’ ওবামার
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৫ জুলাই ২০২৪
আসন্ন মার্কিন নির্বাচনের দৌড় থেকে সরে গিয়ে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের নাম অনুমোদন করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। ডেমোক্রেট শিবির থেকে এখনো চূড়ান্ত প্রার্থী ঘোষণা না হলেও নির্বাচনি প্রচারণা শুরু করে দিয়েছেন কমলা হ্যারিস।
তবে কমলা হ্যারিস নিয়ে নিজের অসন্তোষের কথা জানিয়েছেন ডেমোক্রেট দল থেকে নির্বাচিত সাবেক দুইবারের প্রেসিডেন্ট বারাক ওবামা। নিউইয়র্ক পোস্টের সূত্র দিয়ে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
কমলা হ্যারিসকে নিয়ে জো বাইডেনের পরিবারের এক সূত্র নিউইয়র্ক পোস্টকে বারাক ওবামার মত জানিয়েছেন। ওই সূত্র দাবি করেছে, ডোনাল্ড ট্রাম্পের প্রতিদ্বন্ধী প্রার্থী হিসেবে কমলা হ্যারিসকে যোগ্য মনে করছেন না ওবামা।
বাইডেনের পরিবার সূত্রে নিউইয়র্ক পোস্ট লিখেছে, ‘ওবামা খুব বিরক্ত, কারণ তিনি জানেন যে কমলা হ্যারিস জিততে পারবেন না।’
ওই সূত্রটি আরো জানিয়েছে যে, ‘ওবামা জানেন প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে কমলা যোগ্য নয়। ভাইস প্রেসিডেন্ট হ্যারিস কখনও সীমান্ত পরিদর্শন করেননি, অথচ তিনি দাবি করেছেন যে সব অভিবাসীদের স্বাস্থ্য বীমা থাকা উচিত। তিনি কিছুতেই চ্যালেঞ্জ জয় করতে পারবেন না।’
গত রোববার স্থানীয় সময় দুপুরে সামাজিকমাধ্যমে এক ঘোষণায় আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দেন জো বাইডেন। এরপর থেকে ডেমোক্রেট দলের প্রার্থীতা নিয়ে জোরেশোরে আলোচনা হচ্ছে মার্কিন রাজনীতিতে। ট্রাম্পের বিপক্ষে প্রথম বিতর্কে হেরে গিয়ে বাইডেনের শক্তিমত্তা নিয়ে আগে থেকেই প্রশ্ন উঠে। এবার তার সরে যাওয়ার পর ডেমোক্রেট শিবির যোগ্য প্রার্থী সংকটে ভুগছে বলে দাবি করছে রিপাবলিকানরা।
কমলা হ্যারিসকে নিয়ে সূত্রটি জানাচ্ছে ওবামা আরো বলেছেন, ‘কেউ যখন প্রেসিডেন্ট পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেন তখন এমন অনেক কিছু রয়েছে যা আপনি বলতে পারেন না। কমলা হ্যারিস সেসবের তোয়াক্কা করেনি।’
নিউইয়র্ক পোস্ট দাবি করেছে, কমলা হ্যারিসের বদলে অ্যারিজোনার সিনেটর মার্ক কেলিকে এগিয়ে রাখছেন ওবামা। তবে ওবামার মতামতের উপর ভিত্তি করে একক সিদ্ধান্ত নিবে না ডেমোক্রেট শিবির।
তবে নিউইয়র্কের পোস্টের দাবি উড়িয়ে দিয়ে ভিন্ন খবর জানিয়েছে আরেক মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ। আজ বৃহস্পতিবার এক প্রতিবেদনে তারা জানিয়েছে যে, খুব শীঘ্রই কমলা হ্যারিসকে সমর্থন করার জানানোর পরিকল্পনা করছেন বারাক ওবামা। ব্যক্তিগতভাবে কমলা হ্যারিসের প্রার্থীতাকে সম্পূর্ণ সমর্থন করেছেন এবং তাঁর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন।
এনবিসি নিউজ লিখেছে, ‘ওবামা এবং হ্যারিসের সহযোগিরাও প্রচারে তাঁদের দু’জনকে একসঙ্গে উপস্থিত হওয়ার বিষয়ে আলোচনা করেছেন, যদিও কোনও তারিখ নির্ধারণ করা হয়নি।’
- দুর্নীতির সংবাদ করায় এনায়েত শাওনকে বিটিআরসি কর্মকর্তার হুমকি
- ট্রাম্পের বরখাস্ত ক্ষমতা বাড়াল সুপ্রিম কোর্ট,
- তেলের দাম কমার কৃতিত্ব নিজের বলে দাবি ট্রাম্পের
- শেষ মুহুর্তের গোলে শেষ ষোলোর টিকিট কাটল ব্রাজিল
- জিপিএস, নজরদারি ও স্যাটেলাইট বিধ্বংসী প্রযুক্তিতে এগিয়ে চীন
- ৫ ব্যাংকের গ্রাহকদের টাকা ফেরত নিয়ে বড় ঘোষণা
- নখের সমান চিপে ১০০ বিলিয়ন ট্রানজিস্টর
- মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া
- ইউরোপে তাপপ্রবাহজনিত কারণে ১৩০০ মৃত্যু: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- প্যাকেজ ভ্যাট থাকছে না ক্ষুদ্র ব্যবসায়
- গরুর মাংস রান্না করায় ভারতে বাড়ি থেকে তিন নারীকে গ্রেপ্তার
- ইরানকে আবারও নিশ্চিহ্ন করার হুমকি দিলেন ট্রাম্প
- বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে জনপ্রতি ট্যাক্স নেওয়ার প্রস্তাব
- হাজার ছাড়াল লাশ নিখোঁজ অর্ধলাখ
- ধসে পড়া ভবন থেকে দুদিন পর গোঙানির শব্দ
- বিবাহিত ছেলের প্রেমে পড়া নিয়ে যে উপদেশ প্রভার
- ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে হত্যা
- মৌলভীবাজার সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিরোধে বিজিবি
- বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে প্রথম
- এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে ক্যামেরা বসানোর নির্দেশ
- জামালপুরের সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদ আটক
- তুরাগে ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ
- সমঝোতা লঙ্ঘন করলে জবাব হবে দ্রুত ও চূড়ান্ত: ইরানের হুঁশিয়ারি
- ইরান যুদ্ধের খরচ মেটাতে ৮৮ বিলিয়ন ডলার চাইলেন ট্রাম্প
- মুন্সীগঞ্জ বিক্রমপুর অ্যাসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠিত
- বিএনপির জিল্লু ৬ মাস পর ফিরলেন
- শত্রুর বিরুদ্ধে মিন্টুর হুংকার
- ৩০ জুনই নির্বাচনী মহড়ার প্রাথমিক দৃশ্য
- যুক্তরাষ্ট্রের আদালতে আইস’র গ্রেপ্তার সাময়িকভাবে নিষিদ্ধ
- নতুন তারকার জন্ম হয়নি এবারের বিশ্বকাপে
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০০
- আজকাল ৯০৪
- আজকাল ৯০১
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- ফেসবুক অ্যাপে ফের বড় পরিবর্তন
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
