জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
বৈঠকে বাংলাদেশের আগামী নির্বাচন, সংস্কার ও রোহিঙ্গা সংকট সমাধানের বিষয় উঠে আসে। প্রধান উপদেষ্টা জাতিসংঘ মহাসচিবকে বাংলাদেশের গণতান্ত্রিক ও মানবাধিকার পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন। এ ছাড়াও সংস্কার বিষয়ক কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে আন্তোনিও গুতেরেসকে জানান তিনি।
০১:১৮ এএম, ৩০ সেপ্টেম্বর ২০২৫ মঙ্গলবার
ফিলিস্তিনকে স্বীকৃতি দিল আরও এক দেশ
ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে ইউরোপের ক্ষুদ্রতম একটি দেশ সান মারিনো। এর মধ্য দিয়ে এখন পর্যন্ত বিশ্বের ১৫৮টি দেশ ইসরায়েলের আগ্রাসনের শিকার দেশটিকে রাষ্ট্রস্বীকৃতি দিল। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ফিলিস্তিনের ওয়াফা নিউজ।
০২:০৯ এএম, ২৯ সেপ্টেম্বর ২০২৫ সোমবার
কোন ষড়যন্ত্রই নির্বাচন রুখতে পারবে না-প্রধান উপদেষ্টার প্রেস সচিব
কোন ষড়যন্ত্রই ফেব্রুয়ারির সংসদ নির্বাচন রুখতে পারবে না। এ ব্যপারে অর্ন্তবর্তিকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস বদ্ধ পরিকর। ১৫ ফেব্রয়ারির পর একদিনও তিনি ক্ষমতায় থাকতে চান না।
০১:২৩ এএম, ২৭ সেপ্টেম্বর ২০২৫ শনিবার
আবার দখল সড়ক
ঢাকার অন্যতম ব্যস্ততম শিল্প এলাকা তেজগাঁওয়ের সাতরাস্তার মোড় থেকে লেভেলক্রসিং পর্যন্ত সড়ক ফের দখলের কবলে পড়েছে। রাস্তার দুই পাশজুড়ে ট্রাক, কাভার্ডভ্যান ও পিকআপ সারি সারি পার্কিং করে রাখায় এ সড়ক কার্যত অচল হয়ে পড়ছে। যতদূর চোখ যায় সারি সারি লেগুনা, ট্রাক, কাভার্ডভ্যান দাঁড়িয়ে। এ সড়কে ছোট গাড়ি কিংবা রিকশা চলতেও অনেক সময় পড়তে হয় বাধার মুখে। যানজট নিত্যসঙ্গী।
০১:৩৫ এএম, ১৮ সেপ্টেম্বর ২০২৫ বৃহস্পতিবার
রোমানিয়ার আকাশসীমায় রাশিয়ার যুদ্ধড্রোন, উত্তেজনা
ইউক্রেনে হামলার সময় রাশিয়ার একটি ড্রোন রোমানিয়ার আকাশে অনুপ্রবেশ করে। সঙ্গে সঙ্গে সেটি ভূপাতিত করতে যুদ্ধবিমান পাঠায় রোমানিয়া। বিমানটি ড্রোনের খুব কাছে চলে গেলেও হামলার ঠিক আগ মুহূর্তে ড্রোনটি রোমানিয়া ত্যাগ করে। খবর আল জাজিরার।
০১:৩১ এএম, ১৫ সেপ্টেম্বর ২০২৫ সোমবার
ব্যয় হয় না বরাদ্দের অর্থ, এডিপি তলানিতে
বাজেট শতভাগ বাস্তবায়ন যেন অধরাই থেকে যাচ্ছে। অথচ প্রতি অর্থবছরেই বিশাল আকারের বাজেট দেওয়া হয়। অর্থবছরের শেষার্ধে তা সংশোধন করে কমানো হয়। কিন্তু অর্থবছর শেষে দেখা যায়, সংশোধিত বাজেটও বাস্তবায়িত হয় না। গত কয়েক বছর ধরে ঘোষিত বাজেটের চেয়ে প্রায় ১ লাখ কোটি টাকা কম ব্যয় হচ্ছে। অর্থাৎ বাজেটের অর্থ ব্যয় করতে পারছে না সরকার। অর্থ বিভাগের ১০ বছরের তথ্য-উপাত্ত অনুযায়ী, প্রতিবারই বাজেট বাস্তবায়ন হচ্ছে ৮০ থেকে ৮৫ শতাংশ। আগের ধরাবাহিকতা চলতি ২০২৫-২৬ অর্থবছরেও অব্যাহত রয়েছে।
০২:০১ এএম, ১৪ সেপ্টেম্বর ২০২৫ রোববার
পশ্চিমা বাজারের ওপর নির্ভরতা পোশাক খাতের বড় চ্যালেঞ্জ
বাংলাদেশের তৈরি পোশাকের সবচেয়ে বড় বাজার ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। দেশের মোট পোশাক রপ্তানির অর্ধেকের গন্তব্য হচ্ছে ইইউভুক্ত দেশগুলোতে। আর যুক্তরাষ্ট্র বাংলাদেশের রপ্তানি পণ্যের একক বৃহত্তম বাজার। মোট রপ্তানির ২০ শতাংশ যুক্তরাষ্ট্রে রপ্তানি হয়।
০১:২৬ এএম, ১ সেপ্টেম্বর ২০২৫ সোমবার
আতঙ্ক বাড়াচ্ছে আগ্নেয়াস্ত্র
কোথাও ময়লার স্তূপে আবার কোথাও ঝোপঝাড়ে মিলছে আগ্নেয়াস্ত্র। সীমান্ত এলাকায় চোরাকারবারিদের ফেলে যাওয়া অস্ত্রও উদ্ধার হচ্ছে। গেল এক মাসে সিলেটে র্যাব, পুলিশ ও বিজিবির অভিযানে বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে।
০১:৫৯ এএম, ৩১ আগস্ট ২০২৫ রোববার
কর্মচারীদের দুর্নীতি, টেন্ডার বাণিজ্য-লোকসানে বিমান বাংলাদেশ
গত শনিবার (১৬ আগস্ট) রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের হাই সিকিউরিটি এলাকায় বিমানের হ্যাঙ্গারের গুদাম থেকে ১০টি চাকা চুরি হয়। প্রতিটি চাকাই বোয়িং–৭৭৭ উড়োজাহাজের। বাজারমূল্য ১৫–২৫ হাজার মার্কিন ডলার (প্রায় ২০ লাখ টাকা) করে। সব মিলিয়ে ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় দুই কোটি টাকা।
০২:৩১ এএম, ২০ আগস্ট ২০২৫ বুধবার
এলডিসি উত্তরণের সিদ্ধান্ত আত্মঘাতী
স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণ-পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুতির ঘাটতি আছে। অতীতে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল রাজনৈতিক বাহবা নিতে। বর্তমান অন্তর্বর্তী সরকার সেই পথে চললে তা দেশের অর্থনীতি জন্য হবে আত্মঘাতী সিদ্ধান্ত। তাই উত্তরণের সময় ৩-৫ বছর পেছানো উচিত।
০২:৪৩ এএম, ১৫ আগস্ট ২০২৫ শুক্রবার
‘কেন সিসি ক্যামেরা লাগিয়েছিস’ বলে চড় মারে ডাকাত
কক্সবাজারের চকরিয়ায় বাড়ির জানালার গ্রিল কেটে ঘরে ঢোকে ডাকাত সদস্যরা। এর আগে তারা বাড়ির ক্লোজ সার্কিট (সিসিটিভি) ক্যামেরা ভেঙে ফেলে। ঘরে ঢুকেই পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ১০ ভরি স্বর্ণ ও নগদ আড়াই লাখ টাকা লুট করে। এ সময় এক ডাকাত গৃহকর্তার গালে চড় দিয়ে বলে, ‘কেন সিসি ক্যামেরা লাগিয়েছিস?’
০২:৩০ এএম, ১৫ আগস্ট ২০২৫ শুক্রবার
হাইতিতে দূতাবাস কার্যক্রম স্থগিত করল যুক্তরাষ্ট্র
হাইতির রাজধানী পোর্ট-অ-প্রিন্সে তীব্র গোলাগুলির ঘটনায় দেশটিতে অবস্থিত দূতাবাসের কার্যক্রম স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। সোমবার (৪ আগস্ট) মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, দূতাবাসের কর্মীদের নিরাপত্তার জন্য তাদের কূটনৈতিক চত্বরে সীমাবদ্ধ রাখা হয়েছে এবং বাহিরে যাতায়াত সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে।
০১:১২ এএম, ৬ আগস্ট ২০২৫ বুধবার
কক্সবাজারে নয়, আমেরিকায় পিটার হাস
বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাস বর্তমানে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অবস্থান করছেন। মঙ্গলবার (৫ আগস্ট) ওয়াশিংটনের নির্ভরযোগ্য একাধিক সূত্র গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে।
১২:৫৯ এএম, ৬ আগস্ট ২০২৫ বুধবার
মানুষ পরিবর্তন চেয়েছিল বলেই অভ্যুত্থান সফল হয়েছে
শুরুতে জানতাম না, এ আন্দোলন কোথায় গিয়ে দাঁড়াবে। ছাত্রদের সাহস আমাকেও সাহসী করেছে। দেশের মানুষের পাশে থাকার শক্তি দিয়েছে। নিজের মতো করে কথা বলার সাহস দিয়েছে। এমনকি বেঁচে থাকার অনুপ্রেরণাও দিয়েছে এই আন্দোলন। মানুষ পরিবর্তন চেয়েছিল বলেই এ অভ্যুত্থান সফল হয়েছে।
০২:৪৬ পিএম, ৫ আগস্ট ২০২৫ মঙ্গলবার
ইয়ামিনকে এপিসি থেকে ফেলা এএসআই গ্রেফতার
ঢাকার সাভারে জুলাই আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ অবস্থায় শিক্ষার্থী আসহাবুল ইয়ামিনকে পুলিশের সাঁজোয়া যানের (এপিসি) ওপর থেকে টেনে-হিঁচড়ে নিচে ফেলে মৃত্যু নিশ্চিত করা হয়। এ হত্যার ঘটনায় সহকারী উপপরিদর্শক (এএসআই) মোহাম্মদ আলীকে গ্রেফতার করেছে পুলিশ।
০১:৩৮ এএম, ৪ আগস্ট ২০২৫ সোমবার
যুদ্ধ নিয়ে ভয়ংকর ঘোষণা দিলেন ইসরায়েলি সেনাপ্রধান
ইসরায়েলি সেনাবাহিনীর প্রধান হুঁশিয়ার করে বলেছেন, গাজায় হামাসের হাতে জিম্মি থাকা বন্দীদের মুক্তি না দেওয়া পর্যন্ত যুদ্ধ থামবে না। তিনি হুমকি দিয়ে বলেন, অবরুদ্ধ উপত্যকায় আটক বন্দীদের মুক্তি নিশ্চিত করতে আলোচনা ব্যর্থ হলে গাজায় যুদ্ধ অব্যাহত থাকবে।
০১:৩৬ এএম, ৩ আগস্ট ২০২৫ রোববার
ট্রাম্পের হুঁশিয়ারির পর রুশ তেল কেনা বন্ধ করল ভারত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারির পর রাশিয়া থেকে তেল কেনা সাময়িকভাবে বন্ধ রেখেছে ভারত। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের রাষ্ট্রায়ত্ত চারটি প্রধান তেল শোধনাগার বিগত এক সপ্তাহে রুশ তেলের নতুন কোনো অর্ডার দেয়নি।
০২:০০ এএম, ১ আগস্ট ২০২৫ শুক্রবার
ইলিশ যেন বিলাসী পণ্য
সাগরে ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে রুপালি ইলিশ। বাজারেও সরবরাহ একেবারে কম নয়। মাঝারি থেকে বেশ বড় সাইজের ইলিশও বাজারে উঠছে। কিন্তু দাম যেন আকাশচুম্বী। ৫০০ থেকে ৬০০ গ্রাম ওজনের ইলিশের দাম দেড় হাজার টাকা কেজি। ৭৫০ গ্রাম থেকে ১ কেজি কম ওজনের ইলিশের কেজি ২০০০ টাকা। ১ কেজি হলেই সেটার দাম হাঁকানো হচ্ছে ২৩০০-২৫০০ টাকা। ফলে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার নাগালের বাইরে চলে গেছে ইলিশ। তাদের পাতে আর উঠছে না অতি সুস্বাদু এই মাছটি। চলতি মৌসুমে ইলিশ যেন এক বিলাসী পণ্যে পরিণত হয়েছে। রাজধানীর রামপুরা, খিলগাঁও, সেগুনবাগিচা, কারওয়ান বাজার, মালিবাগসহ বিভিন্ন বাজার ঘুরে ও ক্রেত-বিক্রেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।
০১:৪৭ এএম, ১ আগস্ট ২০২৫ শুক্রবার
১৪ হাজার কোটি টাকার পায়রা বন্দর চ্যালেঞ্জে
দক্ষিণাঞ্চলের প্রত্যন্ত জনপদ পটুয়াখালীর কলাপাড়ার বুকে গড়ে ওঠা পায়রা সমুদ্রবন্দর যেমন উজ্জ্বল সম্ভাবনার প্রতীক হয়ে উঠেছে, তেমনি সমালোচনার মুখেও পড়েছে। এখন পর্যন্ত এ প্রকল্পে প্রায় ১৪ হাজার কোটি টাকা ব্যয় হয়েছে। আয় হয়েছে মাত্র ২ হাজার কোটি টাকা। বাস্তবায়নেও ধীরগতি। ২০৪৩ সালের মধ্যে লাভের টার্গেট করা হয়েছে। কেউ এটিকে দক্ষিণ বাংলার অর্থনৈতিক উত্থানের সোপান হিসেবে দেখছেন। কেউ বলছেন, এটি এক ব্যয়বহুল ভুল। যার ভার বইবে দেশের জনগণ। ২০১৩ সালে শুরু হওয়া এ প্রকল্পের কাজ এখন পর্যন্ত ৯০ শতাংশ শেষ হয়েছে। ২০২৬ সালের জুলাই থেকে পুরোদমে অপারেশনাল কার্যক্রম শুরুর লক্ষ্যে এগোচ্ছে প্রকল্প। অনেকেরই প্রশ্ন- এ বন্দরের ভবিষ্যৎ কতটা টেকসই।
০১:১০ এএম, ১৫ জুলাই ২০২৫ মঙ্গলবার
মুহুরী নদীর বাঁধ ভেঙে প্লাবিত ১৫ গ্রাম
টানা পাঁচ দিন বৃষ্টির ফলে ফেনী শহরে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। শহরের অধিকাংশ এলাকায় হাঁটু পানির নিচে। শহরের জলাবদ্ধতার কারণে নিচু স্থানের অনেক বাসা-বাড়িতে পানি ঢুকে গেছে। এত পরম দুর্ভোগে পড়েছে শহরবাসী।
০২:৪৬ এএম, ৯ জুলাই ২০২৫ বুধবার
বাফেলোতে ফোবানার মতবিনিময় সভা
আগামী ২৯, ৩০ ও ৩১ আগস্ট, লেবার ডে উইক্যান্ডে নিউইয়র্কের পর্যটক আকৃষ্ট নায়াগ্রায় অনুষ্ঠিত হচ্ছে ৩৯তম ফোবানা সম্মেলন ২০২৫। এ সম্মেলন সফল করতে ফোবানা স্টিয়ারিং কমিটি নানা পদেক্ষপ গ্রহণ করেছে। এ পদক্ষেপের অংশ হিসেবে গত ৩০ জুন, সোমবার ফোবানার স্টিয়ারিং কমিটির প্রতিনিধি দল সম্মেলনের ভেন্যু পরিদর্শন এবং বাফেলো ও নায়াগ্রাবাসীর সঙ্গে মতবিনিময় করে।
০৩:০৮ এএম, ৫ জুলাই ২০২৫ শনিবার
‘সিরাজুল আলম খান ইতিহাসের অংশ’
নিউইয়র্কে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সিরাজুল আলম খানের দ্বিতীয় প্রয়াণ দিবস উপলক্ষে গত ২২ জুন বিকেল ৭টায় জ্যাকসন হাইটস জুইস সেন্টারে স্মরণসভার আয়োজন করা হয়। সিরাজুল আলম খান স্মৃতি পরিষদ নিউইয়র্ক শাখার সভাপতি ডা. মুজিবুল হক সভার সভাপতিত্ব করেন। সঞ্চালনা করেন সংগঠনের সদস্য সচিব শাহাব উদ্দীন।
০২:৪৮ এএম, ২৮ জুন ২০২৫ শনিবার
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ভবনে ইসরায়েলি হামলা
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ভবনে হামলা চালিয়েছে ইসরায়েল। রাষ্ট্রীয় টেলিভিশনে সংক্ষেপে প্রচারিত ঘোষণায় বলা হয়েছে, ‘রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম বর্তমানে ইসরায়েলি হামলার লক্ষ্যবস্তু।’
কিছুক্ষণ আগে এই হামলা হয়েছে বলে জানিয়েছে বিবিসি ও আল-জাজিরা। এতে কিছুক্ষণের জন্য টেলিভিশনটির সম্প্রচার কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে যায়। কয়েক মিনিট পরে সেটি পুনরায় সম্প্রচারে আসে।
১২:৫৯ এএম, ১৭ জুন ২০২৫ মঙ্গলবার
গাজাকে ‘সম্পূর্ণ অন্ধকারে’ ঠেলে দিল ইসরাইল
দখলদার ইসরাইলি বাহিনী গাজার শেষ অপটিক্যাল ফাইবার লাইনটিও ধ্বংস করেছে।এতে পুরো গাজা উপত্যকায় ইন্টারনেট ও ল্যান্ডলাইন যোগাযোগ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে গেছে। ফিলিস্তিনি কর্মকর্তারা একে ‘অত্যন্ত বিপজ্জনক’ পদক্ষেপ বলে অভিহিত করেছেন, যার উদ্দেশ্য গাজার জনগণকে ‘ডিজিটালি অন্ধ’ করে দেওয়া।
০৮:২২ পিএম, ১২ জুন ২০২৫ বৃহস্পতিবার
- বেলজিয়াম ও সুইডেনের সুপারমার্কেটের ফ্রিজে ফের সাইবার হামলা
- হামে ৩০ বছরের মধ্যে প্রথম শিশুমৃত্যু দেখল নিউইয়র্ক
- বৃহত্তর জাতীয় সরকার গঠনে রাজি নেতানিয়াহু, থাকতে চান প্রধানমন্ত্রী
- জুয়ার ওয়েবসাইটের লিংক পাঠিয়ে বিসিবির ইনস্টাগ্রাম হ্যাকের চেষ্টা
- ই-রিকশার নিবন্ধন কীভাবে, কারা পাবেন জেনে নিন
- হ্যালোইন উৎসবে আমেরিকাজুড়ে বন্দুক হামলা, নিহত ২৪
- যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন আজ
- টিন নিয়ে বিপাকে? বাতিল করতে পারবেন যেসব শর্তে
- ফ্রান্সে স্কুল ছুটি শেষে আবার বিক্ষোভ
- ইরানে ফের মার্কিন হামলা, উপকূলীয় এলাকায় দফায় দফায় বিস্ফোরণ
- ক্যালিফোর্নিয়ায় ২০ হাজার ভোট বাতিলে ট্রাম্প প্রশাসনের আবেদন খারিজ
- হরমুজে পুঁতে রাখা মাইনের আঘাতে দুই তেলবাহী জাহাজে বিস্ফোরণ
- হ্যাকের পর বিন্যান্স থেকে অর্থ তুলে নিচ্ছেন গ্রাহকরা
- ৩৫৭ পুলিশ কর্মকর্তার তথ্য চেয়েছে সদরদপ্তর
- আমরা এক দফার দিকে যাচ্ছি: নাসীরুদ্দীন পাটওয়ারী
- যুক্তরাষ্ট্রে আবাসিক এলাকায় বিমান বিধ্বস্ত
- রেকর্ড ভেঙে ফেল ৫ লাখ ৯৪ হাজার শিক্ষার্থী
- পোশাক খাতে অস্থিরতায় রাজনৈতিক ইন্ধনের গন্ধ
- ভয়ংকর ক্লাস্টার ওয়ারহেডের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
- সাবেক মোসাদ এজেন্টের সহায়তায় ব্রাজিল ছাড়েন ফ্লাভিও বলসোনারো!
- সীমিত হামলাও বড় সংঘাত ডেকে আনতে পারে, খামেনির হুঙ্কার
- মিরপুরে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ
- পোশাক শ্রমিকদের নতুন মজুরি বোর্ড গঠন
- ইরানের পিকঅ্যাক্স মাউন্টেন নিয়ে কেন এত উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র?
- দৈনিক তরুণ কণ্ঠ’র যুক্তরাষ্ট্র প্রধান প্রতিনিধি আবুল কাশেম
- যুক্তরাষ্ট্রে সহিংস অপরাধ কমার দাবী হোয়াইট হাউসের
- ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ৪৭ বিলিয়ন ডলার ব্যয়
- ঢাকার খোলা বাজারে হঠাৎ ডলার ১২৮ টাকা ছাড়িয়েছে
- নির্বাচন স্থগিত হওয়ায় কুনু-ফিরোজ প্যানেলের সভায় প্রতিবাদ
- অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসং
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা


































