জয়ের গাড়িবিলাস যুক্তরাষ্ট্রে
প্রকাশিত: ১৫ জানুয়ারি ২০২৫
এফবিআইয়ের তদন্তে ৩৬০০ কোটি টাকা পাচারসহ নানা তথ্য
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তাঁর সাবেক আইসিটিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় যুক্তরাষ্ট্রে বিলাসী জীবনযাপন করছেন। তাঁর মালিকানায় রয়েছে বিলাসবহুল আটটি গাড়ি। পাঁচটি প্রতিষ্ঠানের সঙ্গে রয়েছে তাঁর আর্থিক সম্পৃক্ততা। এ ছাড়া যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে পাচার করেছেন ৩০০ মিলিয়ন (প্রায় ৩ হাজার ৬০০ কোটি টাকা) ডলার। মার্কিন গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)-এর প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। তবে এফবিআইয়ের প্রতিবেদনকে মিথ্যা ও বানোয়াট দাবি করেছেন সজীব ওয়াজেদ জয়।
২০২৩ সালের ২৩ এপ্রিল মার্কিন বিচার বিভাগের অপরাধ বিভাগের সহকারী অ্যাটর্নি জেনারেলের কাছে এসব তথ্য উল্লেখ করে প্রতিবেদন জমা দেয় এফবিআই। ওই প্রতিবেদনের একটি অনুলিপি গত ডিসেম্বরে দুর্নীতি দমন কমিশন (দুদক) পেয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির একাধিক কর্মকর্তা।
এফবিআইয়ের প্রতিবেদনে বলা হয়, তদন্তে জয়ের মালিকানায় আটটি বিলাসবহুল গাড়ি থাকার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে ম্যাকলারেন ৭২০এস মডেলের গাড়ির বাজারমূল্য ২ লাখ ৫০ হাজার ৫৭৮ ডলার (প্রায় ৩ কোটি ৪ লাখ ৭৪ হাজার ২৯৮ টাকা), মার্সিডিজ বেঞ্জ এএমজি জিটির মূল্য ১ লাখ ৯ হাজার ৮০৬ ডলার (প্রায় ১ কোটি ৩৩ লাখ ৫৪ হাজার ১৬৮ টাকা), মার্সিডিজ বেঞ্জ এস-ক্লাসের মূল্য ৫১ হাজার ৮ ডলার (প্রায় ৬২ লাখ ৩ হাজার ৩৮৯ টাকা), এসএল শ্রেণির মার্সিডিজ বেঞ্জের মূল্য ৭৩ হাজার ৫৭০ ডলার (প্রায় ৮৯ লাখ ৪৭ হাজার ২৯০ টাকা), লেক্সাস জিএক্স ৪৬০ মডেলের গাড়ির মূল্য ৩০ হাজার ১৮২ ডলার (প্রায় ৩৬ লাখ ৭০ হাজার ৬১৪ টাকা), রেঞ্জ রোভারের মূল্য ৩৭ হাজার ৫৮৬ ডলার (প্রায় ৪৫ লাখ ৭১ হাজার ৫৯ টাকা), জিপ গ্র্যান্ড চেরোকির মূল্য ৭ হাজার ৪৯১ ডলার (প্রায় ৯ লাখ ১১ হাজার ২৫ টাকা) ও গ্র্যান্ড চেরোকির বাজারমূল্য ৪ হাজার ৪৭৭ ডলার (প্রায় ৫ লাখ ৪৪ হাজার ৪৭৪ টাকা)।
এ ছাড়া পাঁচটি প্রতিষ্ঠানে সজীব ওয়াজেদ জয়ের সম্পৃক্ততা খুঁজে পেয়েছে এফবিআই। এর মধ্যে রয়েছে ওয়াজেদ কনসাল্টিং, ইকম সিস্টেমস, এমভিয়ন ও ইন্টেলিজেন্ট ট্রেড সিস্টেমস লিমিটেড। প্রতিষ্ঠানগুলোর গোপন তথ্যদাতা জয়ের দুই সহযোগীর নামও জানিয়েছে এফবিআই। তাঁরা হলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতা সিদ্দিকুর রহমান ও নিজাম চৌধুরী।
প্রতিবেদনে এফবিআই জানায়, মার্কিন গোয়েন্দা সংস্থা হংকং ও কেম্যান আইল্যান্ডে সজীবের ব্যাংক হিসাব পেয়েছে। স্থানীয় একটি মানি এক্সচেঞ্জ কোম্পানির মাধ্যমে ওয়াশিংটন ডিসি, নিউইয়র্ক ও লন্ডনে সন্দেহমূলক অর্থ স্থানান্তরের বিষয়টি জানা গেছে। জয়ের সন্দেহমূলক কার্যকলাপ খতিয়ে দেখতে এফবিআই যুক্তরাজ্যের গোয়েন্দাদের সঙ্গে যোগাযোগ করেছে। স্পেশাল এজেন্ট লা প্রিভোটের সঙ্গে মার্কিন বিচার বিভাগের সিনিয়র ট্রায়াল অ্যাটর্নি লিন্ডা স্যামুয়েলসের যোগাযোগ হয়েছে। এর আগে তিনি বাংলাদেশ থেকে ৩০০ মিলিয়ন ডলার চুরি এবং যুক্তরাষ্ট্রে ব্যাংক অ্যাকাউন্টে পাচারসংক্রান্ত একটি মামলায় ওয়াশিংটন ফিল্ডের সহায়তা চেয়েছিলেন।
প্রতিবেদনে আরও বলা হয়, শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয় যুক্তরাষ্ট্র ও কেম্যান আইল্যান্ডে অর্থ পাচার করেছেন। বিচার বিভাগের সম্পদ বাজেয়াপ্তকরণ বা মানি লন্ডারিং বিভাগ এসব তহবিল খুঁজে বের, সংযত ও জব্দ করতে ওয়াশিংটন ফিল্ডের সহায়তা চেয়েছিল। তদন্তে ওয়াজেদ কনসাল্টিং ইনকরপোরেটেড নামে সন্দেহমূলক কার্যকলাপও পাওয়া গেছে। ওয়াজেদ কনসালট্যান্ট বাংলাদেশ সরকারের সঙ্গে অনেক ব্যবসায় নিয়োজিত এবং বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট প্রকল্পে যুক্ত ছিল। এসব আর্থিক লেনদেনের বৈধতা নির্ধারণ ও জবাবদিহি নিশ্চিত করতে সতর্কতার সঙ্গে যাচাইবাছাই ও তদন্তের দাবি রাখে।
এফবিআই আরও বলেছে, তারা ব্যাংক অ্যাকাউন্টের তথ্য যাচাই এবং যে কোনো সম্ভাব্য অবৈধ কার্যক্রম মোকাবিলায় সহযোগিতা করার জন্য দুদকের সঙ্গে যোগাযোগ করেছে। তদন্তে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ও ভার্জিনিয়ায় সজীবের স্ত্রী ক্রিস্টিনের সঙ্গে সন্দেহমূলক ব্যাংক কার্যক্রমের তথ্যও পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়।
এদিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সজীব ওয়াজেদ জয় বলেন, ‘এফবিআইয়ের প্রতিবেদনে দুর্নীতির যে অভিযোগ আনা হয়েছে, তা সম্পূর্ণ বানোয়াট। আমরা কখনো কোনো সরকারি প্রকল্পের সঙ্গে জড়িত ছিলাম না। অবশ্যই এ দুই দেশে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে। তবে আমাদের কোনো অফশোর অ্যাকাউন্ট নেই। যে পরিমাণ অর্থের কথা বলা হচ্ছে, তা আমরা কেউ কখনো দেখিনি।’
- ভূমি মন্ত্রণালয়ের কর্তারাই ভূমিখেকো
- ‘ফিলিস্তিনকে মুছে দিচ্ছে ইসরাইল’
- ২০২৫ সালে ২০ হাজারেরও বেশি যৌন নিপীড়ন ঘটেছে মার্কিন সেনাবাহিনীতে
- তালাবদ্ধ বাড়িতে চারজনের মরদেহ
- শুল্ক নিয়ে কানাডা ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি ঘোষণা
- বাংলাদেশসহ ৭৫ দেশে আরোপ করা ট্রাম্পের সেই ভিসানীতি বাতিল
- শিশুদের গোপনীয়তা লঙ্ঘনে যুক্তরাষ্ট্রকে ৪০ কোটি ডলার দেবে টিকটক
- ‘নিষেধাজ্ঞার’ এলএনজি কার্গো আমদানির অনুমোদন
- ভারতে ৭ বাংলাদেশি নিহত: শিখা ইন হোটেল মালিক গ্রেফতার
- তথ্যমন্ত্রী হলেন আন্দালিব রহমান পার্থ
- অস্ট্রেলিয়াকে ২১০ রানে থামালো বাংলাদেশ, শরীফুলের ৭ উইকেট
- এনবিসির উদ্যোগে বার্ষিক বনভোজন ও ম্যাগাজিন উদ্বোধন
- এনবিসির উদ্যোগে বার্ষিক বনভোজন ও ম্যাগাজিন উদ্বোধন
- কুইন্স লাইব্রেরিতে কবি শহীদ কাদরী’র ওপর আলোচনা
- ডালাস বাংলা উৎসব আনুষ্ঠানিক যাত্রা শুরু
- আটলান্টিক সিটিতে ‘ওয়েডিং অব দ্য সী’ অনুষ্ঠিত
- নিউইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অব বিল্ডিংস (ডিওবি)-এর কমিশনারের সঙ্গে
- কানাডার ওপর নতুন শুল্ক স্থগিত করলেন ট্রাম্প
- নিউইয়র্কে জামায়াত নেতা জুবায়ের : প্রধানমন্ত্রীর ভারত সফর ঠিক হবে
- নতুন জরিপে ট্রাম্পের জনপ্রিয়তায় ধ্বস: প্রধান কারন ইরান যুদ্ধ
- নিউইয়র্ক স্টেট বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার জন্মদিন পালন
- ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র উদ্যোগে ১৫ আগস্ট পালন
- হাসিনার ফেরার ঘোষণা
তারেকের ভারত সফর স্থগিত - রাষ্ট্রের অভিভাবক পরীক্ষিত ফখরুল
- মন্তব্য প্রতিবেদন
ম্লান যুক্তরাষ্ট্র বিএনপি : উজ্জীবিত ‘নিষিদ্ধ’ - আমরাতো ট্যুরিস্ট-কিছুতো করতে পারবো: শামীম ওসমান
- টরেন্টোতে ইতিহাসের বৃহত্তম ফোবানা কনভেনশনের ঘোষণা
- যৌন নিপীড়ন মামলায় হেরে গেলেন ডোনাল্ড ট্রাম্প
- বাংলাদেশি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বাংলায় কথা বললেন মেয়র মামদানি
- সোসাইটির নির্বাচনের নতুন তারিখ ২৫ অক্টোবর
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯০৯
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১৩
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
- ভূতের ছবি দেখতে গিয়ে প্রেক্ষাগৃহেই ব্রিটিশ নাগরিকের মৃত্যু
