কোটি টাকা ‘চাঁদা না পেয়ে’ ব্যবসায়ীর বাসা লক্ষ্য করে গুলি
প্রকাশিত: ১ মার্চ ২০২৬
কোটি টাকা ‘চাঁদা না পেয়ে’ চট্টগ্রামের এক শীর্ষ ব্যবসায়ীর বাসা লক্ষ্য করে প্রকাশ্যে গুলি চালানোর ঘটনা ঘটেছে। নগরের চন্দনপুরা এলাকায় শনিবার সকাল সাড়ে ছয়টার দিকে স্মার্ট গ্রুপের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানের বাসা লক্ষ্য করে গুলি করার এই ঘটনা ঘটে। পুলিশের ধারণা, পলাতক সন্ত্রাসী সাজ্জাদ আলীর লোকজন এ ঘটনার সঙ্গে জড়িত।
এর আগে গত ২ জানুয়ারি একই বাসায় কয়েকজন গুলি ছোঁড়ে। সেদিন গুলিতে বাসার জানালার বেশকিছু কাচ ভেঙে যায়। গুলি লাগে বাসার দরজায়ও। এরপর থেকে বাসাটি পুলিশের পাহারায় ছিল। তবে পুলিশের পাহারার মধ্যেই দেড় মাসের মাথায় বাসাটিতে আবারও গুলির ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
শনিবারে একটি সিসিটিভি ফুটেজে দেখা যায়, আগ্নেয়াস্ত্র নিয়ে ব্যবসায়ীর বাসার কাছে আসে চার ব্যক্তি। এসময় সবাই মুখোশ পরা অবস্থায় ছিল। এর কিছুক্ষণ পর বাসাটি লক্ষ্য করে অস্ত্র উঁচিয়ে একের পর এক গুলি ছুড়তে থাকে তারা। এসময় একজনের হাতে দুটি পিস্তল দেখা যায়। বাকিদের মধ্যে একজনের হাতে চায়নিজ রাইফেল, অন্যজনের হাতে মেশিনগান এবং বাকিদের হাতে শটগান দেখা গেছে।
নগর পুলিশের উপকমিশনার (দক্ষিণ) হোসাইন কবির ভূঁইয়া সমকালকে বলেন, একটি প্রাইভেটকার ও মোটরসাইকেলে করে ব্যবসায়ীর বাসার সামনে আসে সন্ত্রাসীরা। এসময় সবাই মুখোশ পরা ছিল। গাড়ি কিছুটা দূরে রেখে পায়ে হেঁটে তারা বাসার কাছে গিয়েই গুলি করতে থাকে। এরপর কয়েক মিনিটের মধ্যেই তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। প্রাথমিকভাবে আমাদের মনে হচ্ছে, বিদেশে পলাতক সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদ চাঁদার জন্যই তার লোকজন দিয়ে ঘটনাটি ঘটিয়েছে। কারণ এর আগে ঘটা এ ধরনের কয়েকটি ঘটনায়ও সাজ্জাদের লোকজন জড়িত থাকার তথ্য পেয়েছিল পুলিশ। এবারের ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে। প্রাথমিকভাবে সাজ্জাদের সহযোগী সন্ত্রাসী মো. রায়হান ও বোরহান এবারের ঘটনার সঙ্গে জড়িত বলে ধারণা করা হচ্ছে।
বিদেশে পলাতক সন্ত্রাসী সাজ্জাদ দীর্ঘদিন ধরে চাঁদা দাবি করে আসছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন ভুক্তভোগী ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান। এ ব্যাপারে তিনি বলেন, ‘‘ফোন করে প্রথমে ১০ কোটি ও পরে ৫ কোটি টাকা চাঁদা দাবি করেছে সাজ্জাদ। কিন্তু চাঁদার টাকা না দেওয়ায় তারা আবারও আমার বাসায় গুলি ছুঁড়েছে। এর আগে গত ২ জানুয়ারিও চাঁদার দাবিতে আমার বাসায় গুলি করা হয়েছিল। এরপরও চাঁদা না পেয়ে ২০ দিন আগে আমার হোয়াটসঅ্যাপে ‘ওয়েট অ্যান্ড সি’ লিখে একটি বার্তা পাঠায় সাজ্জাদ। শনিবার ভোরে সেহেরি খেয়ে নামাজ পড়ে সবাই যখন ঘুমাতে যাচ্ছিলাম তখন সকাল সাড়ে ছয়টার দিকে বাসার পেছনে কয়েকজন মুখোশধারীকে অস্ত্র হাতে দেখি। পরে তারা অনবরত গুলি ছুঁড়তে থাকে। কয়েক মিনিটে ৬ থেকে ৭ রাউন্ড গুলি করে পালিয়ে যায় তারা।’ বাসায় থাকা পুলিশ সদস্যরা ভবনের দোতলায় উঠে সন্ত্রাসীদের লক্ষ্য করে গুলি করতে যাওয়ার আগেই সন্ত্রাসীরা পালিয়ে যায় বলে জানান ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান।
প্রসঙ্গত, স্মার্ট গ্রুপ একটি বৃহৎ শিল্পগোষ্ঠী। এটির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানের ছোট ভাই মুজিবুর রহমান ২০২৪ সালের নির্বাচনে চট্টগ্রাম-৬ (বাঁশখালী) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
- অলিগলি ছাড়িয়ে প্রধান সড়ক, উঠছে উড়ালসড়কেও ঢাকার বিষফোড়া ই-রিকশা
- ডেঙ্গুতে এক দিনে ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৬৩
- সার সংকট নিয়ে উদ্বেগ সংসদে
- হাম ও উপসর্গে মৃত্যু হাজার ছাড়াল
- জালিয়াতির অভিযোগে ডব্লিউএইচওর আঞ্চলিক পরিচালকের পদ ছাড়লেন পুতুল
- বিএনপি ক্ষমতায় আসবে আর গ্যাস-বিদ্যুৎ সংকট হবে না, এটা হতেই পারে ন
- হরমুজে মার্কিন সাবমার্সিবল আটক করার দাবি ইরানের
- হামলার ঘটনার পর বাঁধন বললেন, ‘আমি এটার শেষ দেখে ছাড়ব’
- মার্কিন পণ্যে কানাডার শুল্ক কার্যকর, বাণিজ্যযুদ্ধ তীব্র হওয়ার আশঙ
- মালয়েশিয়ায় ঝুঁকিতে বাংলাদেশি শ্রমিকরা, আটক ৩১৭
- ২০৩০ সালের মধ্যে ৫৫০০ মেগাওয়াট সৌরবিদ্যুতের লক্ষ্য
- যুদ্ধ শেষ হলে তেলের দাম ২ ডলারের নিচে নামবে: ট্রাম্প
- মক্কা চুক্তিতে ইরানকে যুক্ত করার আহ্বান রাশিয়ার
- বিপদ বাড়াচ্ছে ডেঙ্গু
- চাঁদাবাজির রিমোট বিদেশে
- ঋণের নামে ব্যাংক লুট বিদেশে বিশাল সাম্রাজ্য
- ৪০ পেরিয়ে সুখী ও সুন্দর থাকার চার মন্ত্র কুসুমের
- নিহত মার্কিন সেনাদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে পেন্টাগনের অস্বীকৃতি
- বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি চান ভলকার তুর্ক
- অটোরিকশা নিয়ন্ত্রণে কি উদ্যোগ নিচ্ছে সরকার ?
- আজমেরী হক বাঁধনের ওপর হামলার অভিযোগ
- অ্যাপের ঋণে ভয়ংকর ব্ল্যাকমেলার
- গ্যাস না পেয়েও ৬২ কোটি টাকার বাড়তি বিল
- তিন কোটি টাকার কাপড়সহ কনটেইনারের হদিস মিলছে না
- ছয় মাসে তেল কিনতেই মার্কিনিদের অতিরিক্ত খরচ ১০০ বিলিয়ন ডলার
- মাদকবিরোধী অভিযান, ডোপ টেস্টের খরচে নাভিশ্বাস পুলিশের
- ৩৬ হাজার স্কুলে নেই প্রধান শিক্ষক
- সিঙ্গাপুরের ৫০ শীর্ষ ধনীর তালিকা থেকে বাদ পড়লেন আজিজ খান
- মিস ওয়ার্ল্ড মুকুটজয়ী কে এই জোহেইরি মোলা
- ট্রাম্পের প্রতি জনসমর্থন সর্বনিম্ন পর্যায়ে, চাপে রিপাবলিকানরা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
