গাজাকে ‘সম্পূর্ণ অন্ধকারে’ ঠেলে দিল ইসরাইল
প্রকাশিত: ১২ জুন ২০২৫
দখলদার ইসরাইলি বাহিনী গাজার শেষ অপটিক্যাল ফাইবার লাইনটিও ধ্বংস করেছে।এতে পুরো গাজা উপত্যকায় ইন্টারনেট ও ল্যান্ডলাইন যোগাযোগ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে গেছে। ফিলিস্তিনি কর্মকর্তারা একে ‘অত্যন্ত বিপজ্জনক’ পদক্ষেপ বলে অভিহিত করেছেন, যার উদ্দেশ্য গাজার জনগণকে ‘ডিজিটালি অন্ধ’ করে দেওয়া।
ফিলিস্তিনি টেলিকম নিয়ন্ত্রক কর্তৃপক্ষ (পিটিআরএ) বৃহস্পতিবার এক বিবৃতিতে জানায়, ‘গাজায় ফাইবার নেটওয়ার্কের শেষ প্রধান রুটকে টার্গেট করার ফলে ইন্টারনেট ও ল্যান্ডলাইন যোগাযোগ সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে। এই ব্ল্যাকআউটের জন্য দখলদার ইসরাইলি বাহিনী পুরোপুরি দায়ী’।
কর্তৃপক্ষ আরও জানায়, এটি গাজার টেলিযোগাযোগ ব্যবস্থার বিরুদ্ধে একটি ধারাবাহিক ও পরিকল্পিত হামলার অংশ। যার উদ্দেশ্য গাজার জনগণের কণ্ঠরোধ এবং তাদের সম্পূর্ণভাবে বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে দেওয়া।
মানবিক সংকট আরও ঘনীভূত
এ ঘটনাটি এমন এক সময়ে ঘটল যখন গাজায় মানবিক সহায়তা কার্যক্রম মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে। সাম্প্রতিক মাসগুলোতে ধারাবাহিক ইসরাইলি বিমান হামলায় গাজার টেলিযোগাযোগ অবকাঠামো ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
মানবাধিকার সংস্থাগুলো বলছে, এ ধরনের যোগাযোগ বিচ্ছিন্নতা আন্তর্জাতিক মানবাধিকার আইনের লঙ্ঘন। কারণ এতে:
• বেসামরিক মানুষ আরও ঝুঁকির মুখে পড়ছে;
• জরুরি সেবার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হচ্ছে;
• চলমান গণহত্যার স্বাধীনভাবে নথিভুক্তিকরণ ব্যাহত হচ্ছে।
গণহত্যার মূর্ত চিত্র
এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অব্যাহত ইসরাইলি হামলায় গত ২৪ ঘণ্টায় আরও ১০৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ সময়ে আহত হয়েছেন ৪২৭ জন।
এ নিয়ে ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরাইলি আগ্রাসনে গাজায় এ পর্যন্ত ৫৫,২০৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং ১,২৭,৩৯৪ জনের বেশি আহত হয়েছেন।
তবে গাজার সরকারি মিডিয়া অফিস তাদের মৃতের সংখ্যা ৬২,০০০-এরও বেশি বলে উল্লেখ করেছে। জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ হাজার হাজার মানুষ মৃত বলে ধারণা করা হচ্ছে।
গাজার স্বাস্থ্য কর্মকর্তাদের মতে, এটি আধুনিক ইতিহাসের অন্যতম ভয়াবহ মানবিক বিপর্যয়। সূত্র: আল-মায়াদিন
- ‘মক্কা চুক্তি’ আলোচনার মধ্যে সৌদি যুবরাজকে চিঠি প্রধানমন্ত্রীর
- শারীরিক সম্পর্কের সময় শ্বাসরোধ হয়ে কিশোরীর মৃত্যু
- ইউনিটপ্রতি ২৫ টাকা দরে চীনের কাছ থেকে বিদ্যুৎ কিনবে সরকার
- ভারতের ৪ কোম্পানির ওপর মার্কিন নিষেধাজ্ঞা
- ২০ চীনা যুদ্ধবিমান, ব্যয় ২৬ হাজার কোটি টাকা
- সংকটের নেপথ্যে স্যাবোটাজ
- ‘চোখের সামনে পরিবারের সদস্যদের ভাসিয়ে নিয়ে গেছে’
- বিশ্বজুড়ে মার্কিন ভিসা সাক্ষাৎকার স্থগিত
- নেপালে ভালো আছি চিন্তা করবেন না: অপু বিশ্বাস
- শিশু-কিশোরদের নিরাপত্তায় মেটার ১৮ বিলিয়ন ডলারের সমঝোতা
- নেপালে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক ও সহযোগিতার বার্তা
- বম্বে সুইটসের মসলা ও বাঘাবাড়ি ঘিসহ ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ
- নেপালের বন্যায় পর্যটকসহ নিখোঁজ ৫৭৯, নিহত ৯৮
- মার্কিন কোম্পানিগুলোয় হামলার হুমকি দিল ইরান
- সন্তান জন্ম দিলেই ৬০ লাখ টাকা দেবে এশিয়ার যে দেশ!
- মার্কিন এইচ-১বি ভিসায় ১ লাখ ডলারের বেশি ফি কার্যকরের প্রস্তাব
- কলকাতায় ২ দিনে বন্ধ দুইশর বেশি হোটেল, বিপাকে বাংলাদেশি পর্যটক
- হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল কমেছে ৯০ শতাংশ
- ব্রিটিশ নাগরিকত্বের প্রশ্নে প্রতিমন্ত্রী বললেন, ‘কার এত জ্বালা’
- ‘এক ফোঁটা তেলও রপ্তানি হবে না’
- সংসদে বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব বণ্টন
- গাজায় নেই দাফনের জায়গা
- যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য ভিসা বুলেটিন প্রকাশ
- যুক্তরাষ্ট্রে বিমান অবতরণের সময় যাত্রীর ল্যাপটপে আগুন
- রোহিঙ্গাদের হাতে বাংলাদেশি এনআইডি ও পাসপোর্ট
- থাইল্যান্ডের দক্ষিণে একযোগে ৫০ স্থানে অগ্নিসংযোগ ও ককটেল হামলা
- মালয়েশিয়ার কলিং ভিসা নিয়ে বড় সুখবর, উচ্ছ্বসিত গমনেচ্ছুরা
- তিন স্থলবন্দরের মেগা প্রকল্পে ঋণের বোঝা, আয় অর্ধেক
- তিন স্থলবন্দরের মেগা প্রকল্পে ঋণের বোঝা, আয় অর্ধেক
- ভারতীয় বিদ্যুৎ আমদানিতে যুক্ত হচ্ছে নতুন চার্জ
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১২
- আজকাল ৯০৯
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১৩
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- আজকাল ৯২৪
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- ভূতের ছবি দেখতে গিয়ে প্রেক্ষাগৃহেই ব্রিটিশ নাগরিকের মৃত্যু
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
