হঠাৎ করেই বিচার বিভাগ-পুলিশে ব্যাপক রদবদল, ছয় জেলায় নতুন ডিসি
প্রকাশিত: ২৬ আগস্ট ২০২৫
দেশের বিচার বিভাগ, প্রশাসন ও পুলিশে গতকাল সোমবার বড় রদবদল হয়েছে। জেলা ও দায়রা জজসহ বিভিন্ন পদমর্যাদার ২৩০ বিচারককে বদলি করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। একইসাথে বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক (অতিরিক্ত আইজিপি) উপমহাপুলিশ পরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি)পদে ৫২ কর্মকর্তাকে বদলি ও পদায়ন এবং ৬টি জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় পৃথক চারটি প্রজ্ঞাপন জারি করে জেলা ও দায়রা জজসহ বিভিন্ন পদমর্যাদার ২৩০ বিচারককে বদলি করেছে। সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে গৃহীত সিদ্ধান্তে বদলিকৃতদের মধ্যে ১২ জন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রয়েছেন।
প্রজ্ঞাপন অনুযায়ী জেলা ও দায়রা জজ পদমর্যাদার ৪১ বিচারক, অতিরিক্ত জেলা দায়রা জজ পদমর্যাদার ৫৩ বিচারক, যুগ্ম জেলা ও দায়রা জজ পদমর্যাদার ৪০ বিচারক, সিনিয়র সহকারী জজ ও সহকারী জজ পদমর্যাদার ৯৬ জন বিচারক বদলি করা হয়েছে। বদলিকৃত বিচারকরা দেশের বিভিন্ন আদালতে কর্মরত ছিলেন। আবার অনেকে প্রেষণে বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তরে দায়িত্ব পালন করছিলেন। আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে তাদের বদলি করতে পৃথক পৃথক প্রস্তাব সুপ্রিম কোর্টে পাঠানো হয়। ওই প্রস্তাব সুপ্রিম কোর্ট প্রশাসন জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন কমিটিতে (জিএ) প্রেরণ করে। জিএ কমিটির অনুমোদন ক্রমে তা চূড়ান্ত করা হয়। এই অনুমোদনের পরই বদলির ফাইল পুনরায় মন্ত্রণালয়ে যায়। এরপরই প্রজ্ঞাপন জারি করে মন্ত্রণালয়।
বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক (অতিরিক্ত আইজিপি) উপমহাপুলিশ পরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি)পদে ৫২ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করে তিনটি পৃথক প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। প্রজ্ঞাপন অনুযায়ী, চলতি দায়িত্বে থাকা বাংলাদেশ পুলিশের ১২ জনকে অতিরিক্ত আইজিপি করা হয়েছে। সুপার নিউমারারি পদে পদোন্নতিপ্রাপ্ত ছয়জনকে নিয়মিত ডিআইজি করা হয়েছে। অপর এক প্রজ্ঞাপনে ১২ জন ডিআইজির দপ্তর বদল করা হয়েছে। অপর একটি প্রজ্ঞাপনে পুলিশ সুপার মর্যাদার ১৪ জনকে বদলি ও পদায়ন করা হয়েছে।
এদিকে পটুয়াখালী, কুষ্টিয়া, কুড়িগ্রাম, মেহেরপুর, নেত্রকোণা ও খুলনায় নতুন ছয় ডিসিকে নিয়োগ ও বদলি করা করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এর মধ্যে তিন জেলার ডিসিকে অন্য তিন জেলায় বদলি করা হয়েছে। আর তিন জেলায় তিনজন উপসচিবকে ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপসচিব ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরীকে পটুয়াখালীর জেলা প্রশাসক এবং পটুয়াখালীর ডিসি আবু হাসনাত মোহাম্মদ আরেফীনকে কুষ্টিয়ার জেলা প্রশাসক করা হয়েছে। মেহেরপুরের ডিসি সিফাত মেহনাজকে কুড়িগ্রামের, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ড. মোহাম্মদ আবদুল ছালামকে মেহেপুরের, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের জোনাল সেটেলমেন্ট অফিসার (উপসচিব) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামানকে নেত্রকোণার এবং কুষ্টিয়ার ডিসি মো. তৌফিকুর রহমানকে খুলনার জেলা প্রশাসক করা হয়েছে।
খুলনার ডিসিকে বদলি করায় ক্ষুব্ধ স্থানীয়রা:
স্থানীয় সূত্র জানায়, খুলনার ডিসি সাইফুল ইসলামকে হঠাৎ বদলি করে জনশক্তি কর্মসংস্থান প্রশিক্ষণ ব্যুরোর পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। খুলনায় নিয়োগ পাওয়ার পর থেকে অসামান্য দক্ষতার সঙ্গে কাজ করে এলাকায় মানুষের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। খুলনা জেলার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা, উন্নয়ন কর্মকাণ্ড, নিবিড় জনসেবা এবং জনগণের দারগোড়ায় সেবা পৌঁছানোর ক্ষেত্রে তার সাফল্য ছিল অভাবনীয়। তা সত্ত্বেও এ বদলিতে হতাশা প্রকাশ করে জেলাবাসীরা বলছেন- কার স্বার্থে ও প্ররোচনায় এ বদলি হলো তা রহস্যজনক। ক্ষুব্ধ খুলনার অধিকাংশ মানুষ। গতকাল খুলনার বিভিন্ন স্থানে তাকে ডিসি পদে বহাল রাখার দাবি জানিয়ে সভা হয়েছে।
- নাটালিসহ চারজনকে ১ লাখ ৫৫ হাজার ডলার `হলিডে গিফট` দিলেন ট্রাম্প
- ফের সুইমিং পুলে মোহনীয় পরীমনি
- অবহেলায় রুগ্ণ বাপেক্স
- ইরাকের ১১ ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
- প্রাপ্তবয়স্কদের ৫ হাজার ডলার করে দেবেন ট্রাম্প !
- ‘মাননীয়’ বাদ দেয়ার সিদ্ধান্ত নিজ দপ্তর থেকেই বাস্তবায়ন
- আমাকে সংসদে অকথ্য ভাষায় গালাগালি করা হয়েছে: রুমিন ফারহানা
- বাকস্বাধীনতা যেন বাকশালীনতার সীমা লঙ্ঘন না করে: প্রধানমন্ত্রী
- দেশবাসীকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী
- অলিগলি ছাড়িয়ে প্রধান সড়ক, উঠছে উড়ালসড়কেও ঢাকার বিষফোড়া ই-রিকশা
- ডেঙ্গুতে এক দিনে ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৬৩
- সার সংকট নিয়ে উদ্বেগ সংসদে
- হাম ও উপসর্গে মৃত্যু হাজার ছাড়াল
- জালিয়াতির অভিযোগে ডব্লিউএইচওর আঞ্চলিক পরিচালকের পদ ছাড়লেন পুতুল
- বিএনপি ক্ষমতায় আসবে আর গ্যাস-বিদ্যুৎ সংকট হবে না, এটা হতেই পারে ন
- হরমুজে মার্কিন সাবমার্সিবল আটক করার দাবি ইরানের
- হামলার ঘটনার পর বাঁধন বললেন, ‘আমি এটার শেষ দেখে ছাড়ব’
- মার্কিন পণ্যে কানাডার শুল্ক কার্যকর, বাণিজ্যযুদ্ধ তীব্র হওয়ার আশঙ
- মালয়েশিয়ায় ঝুঁকিতে বাংলাদেশি শ্রমিকরা, আটক ৩১৭
- ২০৩০ সালের মধ্যে ৫৫০০ মেগাওয়াট সৌরবিদ্যুতের লক্ষ্য
- যুদ্ধ শেষ হলে তেলের দাম ২ ডলারের নিচে নামবে: ট্রাম্প
- মক্কা চুক্তিতে ইরানকে যুক্ত করার আহ্বান রাশিয়ার
- বিপদ বাড়াচ্ছে ডেঙ্গু
- চাঁদাবাজির রিমোট বিদেশে
- ঋণের নামে ব্যাংক লুট বিদেশে বিশাল সাম্রাজ্য
- ৪০ পেরিয়ে সুখী ও সুন্দর থাকার চার মন্ত্র কুসুমের
- নিহত মার্কিন সেনাদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে পেন্টাগনের অস্বীকৃতি
- বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি চান ভলকার তুর্ক
- অটোরিকশা নিয়ন্ত্রণে কি উদ্যোগ নিচ্ছে সরকার ?
- আজমেরী হক বাঁধনের ওপর হামলার অভিযোগ
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
