ডাকসু নির্বাচন: লড়াইয়ে ছাত্রদল-শিবির এগিয়ে
আজকাল ডেস্ক
প্রকাশিত: ২৩ আগস্ট ২০২৫
সুষ্ঠু নির্বাচনের প্রত্যয় নিয়ে ছুটছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ট্রেন। রাজনৈতিক পরীক্ষাগারখ্যাত ডাকসু নির্বাচনকে বরাবরই গুরুত্ব দিয়েছে দলগুলো। বিএনপি’র ছাত্র সংগঠন ছাত্রদলের প্যানেল মনোনয়ন দিয়েছেন খোদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যাতে শীর্ষ স্থানে জায়গা পেয়েছেন পরিচিত নাম। ছাত্রশিবির এগুচ্ছে সংগঠিতভাবে। উচ্চপদগুলোর পাশাপাশি নজর হলপাড়াতেও। এছাড়াও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) কিছু স্বতন্ত্র নাম আছে আলোচনায়।
১৯ আগষ্ট ছিল মনোনয়নপত্র জমাদানের শেষ দিন। আগামী ৯ই সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে নির্বাচন। ভোটার প্রায় ৪০ হাজার। ধারণা করা যায় এবারের ডাকসু নির্বাচন হতে যাচ্ছে ব্যতিক্রম। প্রতিটি ডাকসু নির্বাচনই কোনো না কোনো কারণে অল্প-বিস্তর বিতর্কিত ছিল। এবারে সুষ্ঠু নির্বাচন ও সর্বোচ্চ শিক্ষার্থীদের অংশগ্রহণের সম্ভাবনা তৈরি হয়েছে। সব থেকে বেশি নারীদের অংশগ্রহণ। ইতিহাসে প্রথমবার শিবির সর্বোচ্চ শক্তিমত্তা নিয়ে নির্বাচন করতে পারছে। বিরাজ করছে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ। নির্বাচনে অংশ নিচ্ছে আটটি প্যানেল।
নির্বাচনে সব থেকে সম্মানজনক পদ ভিপি (সহ-সভাপতি)। এই পদে শক্তিশালী নাম ছাত্রদলের মো. আবিদুল ইসলাম খান, শিবিরের সাদিক কায়েম, স্বতন্ত্র প্যানেলের উমামা ফাতেমা। এছাড়াও উচ্চারিত হচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র সংসদের আবদুল কাদের ও ছাত্রঅধিকার পরিষদের বিন ইয়ামিন মোল্লার নামও।
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবিদুল ইসলাম খান। তিনি লড়াই করবেন ভিপি পদে। ক্যাম্পাসে পরিচিত আবিদুল অধিক আলোচিত হন ’২৪ আন্দোলনে। তার একটি কথা বেশ ভাইরাল হয়েছিল। সকলের প্রতি আহ্বান জানিয়ে বলেছিলেন ‘প্লিজ! কেউ কাউকে ছেড়ে যাইয়েন না।’ যা জুলাই গণ-অভ্যুত্থানের এক আবেগতাড়িত বাণী। ক্যাম্পাসে দীর্ঘ এক বছর ধরেই সংগঠিত করার কাজ করছে ছাত্রশিবির। ভিপি পদে লড়বেন ঢাবি শাখা শিবিরের সাবেক সভাপতি সাদিক কায়েম। স্বতন্ত্র প্রার্থী উমামা ফাতেমাও ছিলেন ’২৪ আন্দোলনের অন্যতম সংগঠক। উমামা রাজনৈতিক প্যানেলের বাইরে হতে পারেন বড় চমক।
জিএস পদে আলোচনায় আছেন কবি জসীমউদ্দীন হল শাখা ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিম। এই পদে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে ঢাবি শিবিরের সভাপতি এসএম ফরহাদের মাঝে। দু’জনই ক্যাম্পাসে পরিচিত মুখ। এছাড়াও আলোচনায় আছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের ‘বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ’ প্যানেলের মো. আবু বাকের মজুমদার। ’২৪ এর আন্দোলনে গুরুত্বপূর্ণ চরিত্র তিনি। ’২৪-এর আন্দোলনে বর্তমানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের আঘাতে জর্জরিত হয়েছিলেন সানজিদা আহমেদ তন্বী। তার প্রতি সম্মান রেখে গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে প্রার্থী দেয়নি ছাত্রদল, বাগছাসসহ প্রায় ছয়টি প্যানেল। স্বতন্ত্র পদে লড়বেন তন্বী।
ঢাবি শাখার শিবির সেক্রেটারি মহিউদ্দিন খান স্নাতকোত্তরে প্রথম হয়েছেন। তার সিজিপিএ ৩.৯৭। তিনি লড়ছেন এজিএস পদে। এই পদে শক্ত প্রতিদ্বন্দ্বিতা হতে পারে ছাত্রদলের তানভীর হাদী মায়েদের সঙ্গে। মায়েদ দক্ষ সংগঠক হিসেবে ক্যাম্পাসে পরিচিত। বাগছাস থেকে এজিএম হতে চান সাবেক সমন্বয়ক আশরেফা খাতুন। আলোচনায় থাকা নামের মধ্যে রয়েছেন মেঘ মল্লার বসু। তিনি বাম গণতান্ত্রিক ছাত্র জোটের প্যানেল থেকে জিএস পদে লড়বেন।
ছাত্রদল থেকে বিশ্ববিদ্যালয়ের পরিচিত ফুটবলার ক্রীড়া বিষয়ক সম্পাদক চিম চিম্যা চাকমা, ছাত্র পরিবহন বিষয়ক সম্পাদক মো. সাইফ উল্লাহ্ (সাইফ), সদস্য পদে মেহেরুন্নেসা কেয়া পরিচিত মুখ। শিবির থেকে লড়বেন জুলাই আন্দোলনে এক চোখ হারানো খান জসিম (আন্তর্জাতিক সম্পাদক) ও দৃষ্টি প্রতিবন্ধী রাইসুল ইসলাম (সদস্য)। বাগছাসের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক: মো. হাসিবুল ইসলাম, ‘ডিইউ র্ফাস্ট’ প্যানেল থেকে লড়বেন সাবেক সমন্বয়ক ও বহিষ্কৃত এনসিপি নেতা মাহিন সরকার আছেন আলোচনায়।
ডাকসু শুধু ছাত্রদের সংগঠন নয়, বরং বাংলাদেশের জাতীয় রাজনীতির জন্যও একধরনের প্রশিক্ষণ ক্ষেত্র। এই গুরুত্বপূর্ণ নির্বাচনে চোখ রাখছেন রাজনীতি সচেতন মহল। গতকাল ছিল মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন। ডাকসু’র ২৮ পদে মোট ৫০৯টি মনোনয়নপত্র জমা পড়েছে। এবার বিভিন্ন পদে শিক্ষার্থীরা ৬৫৮টি মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। সেই হিসাবে ১৪৯টি মনোনয়নপত্র জমা পড়েনি। বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের তৃতীয় তলায় ডাকসু নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন এক ব্রিফিংয়ে এ তথ্য জানান। ঘোষিত তফসিল অনুযায়ী বৃহস্পতিবার প্রার্থীদের খসড়া তালিকা প্রকাশ করা হবে।
ছাত্রদলের প্যানেল, ভিপি-জিএস পদে লড়বেন আবিদুল- হামিম: গতকাল প্যানেল ঘোষণা করে ছাত্রদল। সংগঠনটির মনোনীত ভিপি প্রার্থী হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবিদুল ইসলাম খান। আর জিএস পদে প্রার্থী হয়েছেন কবি জসীমউদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক ও উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তানভীর বারী হামিম। সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে প্রার্থী হয়েছেন তানভীর হাদি আল মায়েদ।
বুধবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই প্যানেল ঘোষণা করেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। এছাড়া অন্যান্য পদে যাদের নাম ঘোষণা করা হয় তারা হলেন- মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক আরিফুল ইসলাম; বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এহসানুল ইসলাম; কমনরুম, পাঠকক্ষ ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক চেমন ফারিয়া ইসলাম মেঘলা; আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. মেহেদী হাসান; সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক আবু হায়াত মো. জুলফিকার জিসান। গবেষণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ১৫ই জুলাইয়ে আহত সানজিদা আহমেদ তন্বীর সম্মানে খালি থাকবে।
ক্রীড়া বিষয়ক সম্পাদক চিম চিম্যা চাকমা; ছাত্র পরিবহন বিষয়ক সম্পাদক মো সাইফ উল্লাহ্ (সাইফ); সমাজসেবা সম্পাদক সৈয়দ ইমাম হাসান অনিক; ক্যারিয়ার উন্নয়ন বিষয়ক সম্পাদক মো. আরকানুল ইসলাম রূপক; স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক আনোয়ার হোসাইন; মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক মো মেহেদী হাসান মুন্না।
সদস্য পদে রয়েছেন, মো. জারিফ রহমান, মাহমুদুল হাসান, নাহিদ হাসান, মো. হাসিবুর রহমান সাকিব, মো. শামীম রানা, ইয়াসিন আরাফাত আলিফ, মুনইম হাসান অরূপ, রঞ্জন রায়, সোয়াইব ইসলাম ওমি, মেহেরুন্নেসা কেয়া, ইবনু আহমেদ, সামসুল হক আনান ও নিত্যানন্দ পাল।
বাগছাস: আব্দুল কাদের ও আবু বাকেরকে সামনে রেখে প্যানেল ঘোষণা
বুধবার ডাকসু নির্বাচনের প্রেক্ষিতে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) সমর্থিত বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ তাদের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করে। প্যানেলের সভাপতি (ভিপি) পদে আব্দুল কাদের, সাধারণ সম্পাদক (জিএস) হিসেবে মো. আবু বাকের মজুমদার এবং সহ-সাধারণ সম্পাদক হিসেবে আশরেফা খাতুন মনোনীত হয়েছেন।
এছাড়াও, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক নাহিয়ান ফারুক, সমাজসেবা সম্পাদক মহির আলম, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক মো. হাসিবুল ইসলাম, আন্তর্জাতিক সম্পাদক মোহাম্মদ সাকিব, ক্রীড়া সম্পাদক আল আমিন সরকার, আইন ও মানবাধিকার সম্পাদক আনিকা তাহসিনা, কমনরুম ও ক্যাফেটরিয়া সম্পাদক মিতু আক্তার, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আহাদ বিন ইসলাম শোয়েব, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক সাব্বির আহমেদ, ক্যারিয়ার ও উন্নয়ন সম্পাদক রেজওয়ান আহমেদ রিফাত এবং ছাত্র পরিবহন সম্পাদক মো. ঈসমাইল হোসেন রুদ্র মনোনীত হয়েছেন। গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে ১৫ই জুলাই আহত সানজিদা আহমেদ তন্বীর প্রতি সমর্থন জানিয়ে মনোনয়ন দেয়া হয়েছে।
সদস্য হিসেবে প্যানেলে রয়েছেন মো. মাসউদুজ্জামান, ফেরদৌস আইয়াম, ইসমাঈল, তাপসী রাবেয়া, মো. আরমানুল ইসলাম, আব্দুল্লাহ আল মাহমুদ, রিফতি আল জাবেদ, আশরাফ অনিক, রওনক জাহান, মাহফুজা নওয়ার নওরীন, নুরুল ইসলাম নাহিদ, আরিফুর রহমান এবং ফেরদৌস আলম।
প্যানেল ঘোষণার মাধ্যমে সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, তারা শিক্ষার্থীদের মধ্যে বৈষম্যমুক্ত পরিবেশ এবং গণতান্ত্রিক নীতির প্রতিষ্ঠায় কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।
- নেতানিয়াহু থাকছেন নাকি বিদায় নিচ্ছেন, রায় আজ
- ব্যালন ডি’অর জিতলেন হ্যারি কেইন
- জনমত জরিপকে ‘ভুয়া’ বললেন ট্রাম্প, নিজের সমর্থন ৬০ শতাংশ দাবি
- ট্রাম্পের নির্দেশ পেলে ৯৬ ঘণ্টার মধ্যে ইরানে হামলার প্রস্তুতি যুক
- সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল রোম
- বিদেশে পাচার হচ্ছে কোটি কোটি টাকার প্রত্নসম্পদ
- দেশ ছাড়ার খবর জানিয়ে রুমি বললেন— ‘আপনারা ভালো থাকেন’
- ভারতের গুয়াহাটিতে হোটেলে গুলি, নিহত ৫
- মাদকের অর্থে হোটেল রিসোর্ট
- যুক্তরাষ্ট্র ও ইসরায়েল থেকে ইউরোপকে দূরত্ব বজায় রাখার আহ্বান ইরান
- যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে আগাম ভোট দিলেন ট্রাম্প
- প্রশ্নবিদ্ধ বাংলাদেশিদের গ্রহণযোগ্যতা
- ইরানে হামলার সিদ্ধান্ত থেকে পিছু হটলেন ট্রাম্প
- মাথাপিছু আয়ে ভারতকে পেছনে ফেলছে বাংলাদেশ
- ১২৪৩ কোটি টাকা আত্মসাৎ
- রাজধানীতে চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা গ্রেপ্তার
- বারাক ওবামা ‘চরম অযোগ্য’: ট্রাম্প
- চারদিনের রাষ্ট্রীয় সফরে টোকিও`র পথে প্রধানমন্ত্রী
- সাজেক সড়কে অবরোধ অব্যাহত, মাটিরাঙ্গায় অস্ত্র নিয়ে মহড়া
- বিসিবি থেকে চাকরি হারালেন আশরাফুল
- ফিলিস্তিনি কর্তৃপক্ষের জন্য ‘বড় চমক’ অপেক্ষা করছে: নেতানিয়াহু
- সৌদি রুটে ১৪৪ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ২২ হাজার যাত্রী
- ৮ যুদ্ধ থামিয়েছি, তবুও নোবেল পেলাম না: ট্রাম্প
- রাজধানীমুখী মানুষের ঢল
- আতঙ্ক ছড়াচ্ছে কারা
- পারস্য উপসাগরে মার্কিন জাহাজ ঢুকতে দেবে না ইরান
- ‘তদন্তের স্বার্থে’ রুমির বিষয়ে পুলিশের সিদ্ধান্ত বদল
- সীমান্ত পেরিয়ে বাংলাদেশিদের ওপর সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করল বিএসএফ
- কেলার উইলিয়ামস ল্যান্ডমার্ক ২-এর স্বাগত অনুষ্ঠান সম্পন্ন
- জ্যামাইকায় সেলিম-আলী পরিষদের প্যানেল পরিচিতি ও নির্বাচনী সভা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩২
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩৮
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
