মাইকে ঘোষণা দিয়ে যুবদল নেতার চাঁদাবাজি
প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২৫
গাজীপুরের শ্রীপুর উপজেলা যুবদলের সদস্য ও সাবেক যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম পিন্টু বলেছেন, আজ থেকে এই বাজারে টাকা তুলবো আমি। আমি যতদিন বেঁচে থাকবো, ততদিন পর্যন্ত এই বাজার আমার নেতৃত্বে চলবে। কেউ বাধা দিলে তাকে অনেক খেসারত দিতে হবে।
শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার মাওনা ইউনিয়নের এমসি বাজারে এ মিছিল শেষে তিনি এসব কথা বলেন।
এর আগে তার নেতৃত্বে উপজেলার এমসি বাজারে প্রকাশ্যে রামদা হাতে নিয়ে মিছিল করেন যুবদলের নেতাকর্মীরা। ইতোমধ্যে মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ছড়িয়ে পড়া ভিডিওতে নেতাকর্মীদের হাতে বিভিন্ন ধরনের অস্ত্র দেখা যায়। তাদের কারও হাতে ছিল রামদা, কারও হাতে লোহার রড। রামদা হাতে মিছিল ও চাঁদা তোলার হুমকির ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ার পর এরই মধ্যে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
জাহাঙ্গীর আলম পিন্টু তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের নূরুল ইসলাম নূরের ছেলে এবং শ্রীপুর উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এবং বর্তমান সদস্য।
প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার মাওনা ইউনিয়নের এমসি বাজারে যুবদল নেতা জাহাঙ্গীর আলম পিন্টুর নেতৃত্বে মিছিল করা হয়। মিছিলে অংশগ্রহণকারীদের বেশিরভাগই ধারালো হাঁসুয়া, রামদা, ও লোহার রড উঁচিয়ে মহড়া দেন। অনেকের মুখে ও মাথায় লাল গামছা প্যাঁচানো ছিল। তারা এমসি বাজার ঘুরে মিছিল করেছেন। পরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রোড ডিভাইডারের ওপর দাঁড়িয়ে সমাবেশ করেছেন তারা। সমাবেশে হ্যান্ডমাইকে বক্তব্য দিয়েছেন জাহাঙ্গীর আলম।
ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে জাহাঙ্গীর আলমকে বলতে শোনা যায়, দোকানদার ভাইয়েরা আমি জেল থেকে এসে আপনাদের ঘোষণা দিয়েছিলাম, সবার সহযোগিতায় এমসি বাজার সুন্দরভাবে পরিচালনা করবো। কিন্তু বিএনপির দালাল চক্রের কারণে আমি এটি করতে পারিনি। আমার সব লোকজন নিয়ে আজ বাজারে এসেছি আপনাদের সঙ্গে সম্পর্ক করতে। আপনাদের সহযোগিতা করতে। আজকের পর থেকে এই বাজারের সব টাকা তুলবো আমি। কে বাজার ডাকছে, কে ডাকে নাই; সেটা আমার জানার দরকার নাই। আমার নেতৃত্বে বাজার চলবে। আমি যতদিন বেঁচে থাকবো, ততদিন এই বাজার আমার নেতৃত্বে চলবে। দোকানদার ভাইয়েরা আজকে থেকে টাকা দেওয়া শুরু করবেন। এখন থেকে আমার লোকজন টাকা তোলা শুরু করবে। কেউ বাধা দেওয়ার চেষ্টা করলে প্রতিহত করবো এবং তাকে অনেক খেসারত দিতে হবে। সবাইকে পরিষ্কারভাবে বলছি, কেউ বাধা দিতে আসবেন না। আমাদের কাজ আমাদের করতে দিন।
জাহাঙ্গীর আলম পিন্টুর নেতৃত্বে মাওনা ইউনিয়নের এমসি বাজারে সংক্ষিপ্ত সমাবেশ শেষে রামদা হাতে মিছিল নিয়ে এমসি বাজারের পূর্ব দিকে হয়ে সাতকাফ মাঠ হয়ে আশপাশের এলাকা প্রদক্ষিণ করে স্থানীয় ইউনিয়ন গার্মেন্টসের সামনে দিয়ে চলে যান জাহাঙ্গীর ও তার অনুসারীরা। এ ঘটনায় এলাকাবাসী, ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এরই মধ্যে রামদা হাতে মিছিল ও চাঁদা আদায়ের ঘোষণার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে জাহাঙ্গীর আলমকে দলের প্রাথমিক সদস্য পদসহ বহিষ্কার করা হয়েছে। শনিবার সন্ধ্যা ৬টায় যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন বলে নিশ্চিত করেছেন জেলা যুবদলের আহ্বায়ক।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বহিষ্কৃত জাহাঙ্গীর আলমের কোনও ধরনের অপকর্মের দায় নেবে না দল। যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হলো।
এ ব্যাপারে শ্রীপুর থানার ওসি জয়নাল আবেদীন মন্ডল কালবেলাকে বলেন, বাজারের লোকজন বলেছেন, এক ছেলের নেতৃত্বে ১৫-২০ জন বাজারে মহড়া দিয়েছে। পুলিশের অভিযান চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
- কেলার উইলিয়ামস ল্যান্ডমার্ক ২-এর স্বাগত অনুষ্ঠান সম্পন্ন
- জ্যামাইকায় সেলিম-আলী পরিষদের প্যানেল পরিচিতি ও নির্বাচনী সভা
- ডিভি লটারি স্থগিত চেয়ে আদালতে ট্রাম্প প্রশাসনের আপিল
- আমেরিকার প্রতিটি শিশু জন্য স্পেসএক্সের শেয়ার
- জেএমসি’র স্পেশাল ফান্ড রেইজিং কাল
- জিপ কোডের ভিত্তিতে ভোটকেন্দ্র নির্ধারণ
- আটলান্টিক সিটিতে ভ্রাম্যমাণ কনস্যুলেট সেবা ১০ নভেম্বর
- কুনু-ফিরোজ প্যানেলের ব্রুকলিনের সভা অনুষ্ঠিত
- ইসরায়েলসহ ১২ দেশে নাগরিকদের সতর্ক করলো যুক্তরাষ্ট্র
- সাবেক চিফ প্রসিকিউটরে তাজুল ইসলামের সঙ্গে মতবিনিময়
- ওয়ার্ল্ড হিউম্যান রাইটসের সাধারণ সম্পাদক ড. সাদিয়া
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর
- লেখকের অঙ্গনের ৩০তম গ্রন্থালোচনা অনুষ্ঠিত
- প্রতিবাদে ব্রুকলিনে বিক্ষোভ
- অভিবাসিদের ৩ লাখের বেশি ভিসা যুক্তরাষ্ট্রে বাতিল
- মন্ত্রী-এমপিদের কঠিন বার্তা দিলেন তারেক রহমান
- নৃত্যশিল্পী তাহসিনের মৃত্যুতে শোকে মুহ্যমান কমিউনিটি
- কুমিল্লা বিভাগীয় জাতীয়তাবাদী ফোরাম গঠন
- উৎসবমুখর পরিবেশে নির্বাচনের প্রত্যাশা কমিশনের
- ডিভি লটারিতে বাংলাদেশসহ নেই ২১ দেশ
- নির্বাচনের পর মধ্যপ্রাচ্য অস্থির হয়ে উঠবে?
- ডেমোক্র্যাটরা জিতলেও কি ট্রাম্প বাধার সৃষ্টি করবেন?
- ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান যা বললেন
- অ্যাসালের বার্ষিক কনভেনশন অনুষ্ঠিত
- জ্যাকসন হাইটসে হচ্ছে কমিউনিটি সেন্টার
- মধ্যবর্তী নির্বাচনে মুসলিম বিদ্বেষী প্রচারণায় রিপাবলিক্যানরা
- ৯৪ বছর পর ডেমোক্র্যাটরা ক্যানসাসে স্বপ্ন দেখছেন
- ডেমোক্র্যাটরা জিতলে ফ্রান্সের মতো পরিস্থিতি হবে যুক্তরাষ্ট্রে, ট্
- ট্রাম্পের আশংকা: প্যারিস মুসলিম শহরে পরিণত হবে
- নিউ মেক্সিকো’র নাম পরিবর্তনে ট্রাম্পের আবারও আহবান
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯৩২
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩৮
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- ভূতের ছবি দেখতে গিয়ে প্রেক্ষাগৃহেই ব্রিটিশ নাগরিকের মৃত্যু
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
