রোমানিয়ার আকাশসীমায় রাশিয়ার যুদ্ধড্রোন, উত্তেজনা
প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২৫
ইউক্রেনে হামলার সময় রাশিয়ার একটি ড্রোন রোমানিয়ার আকাশে অনুপ্রবেশ করে। সঙ্গে সঙ্গে সেটি ভূপাতিত করতে যুদ্ধবিমান পাঠায় রোমানিয়া। বিমানটি ড্রোনের খুব কাছে চলে গেলেও হামলার ঠিক আগ মুহূর্তে ড্রোনটি রোমানিয়া ত্যাগ করে। খবর আল জাজিরার।
রোমানিয়ার প্রতিরক্ষামন্ত্রী ইউনুত মোসতেয়ানু বলেন, শনিবার রুশ ড্রোন প্রবেশের ঘটনা ঘটে। ড্রোনটি খুব নিচে দিয়ে উড়ছিল। আমাদের এফ-১৬ যুদ্ধবিমানের পাইলটরা ড্রোনটি ধ্বংস করার জন্য খুব কাছাকাছি চলে এসেছিলেন। কিন্তু এর আগেই সেটি ইউক্রেনের দিকে চলে যায়।
রোমানিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, রুশ ড্রোন ধ্বংসে রোমানিয়া দুটি এফ-১৬ যুদ্ধবিমান এবং পরে দুটি ইউরোফাইটার যুদ্ধবিমান মোতায়েন করে। যুদ্ধবিমানগুলো রোমানিয়ার আকাশসীমায় ড্রোনটি শনাক্ত করে এটির পিছু নেয়। একপর্যায়ে এটি চিলিয়া ভেচে গ্রামের ২০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে গিয়ে রাডার থেকে হারিয়ে যায়। এ সময় দানিয়ুব ও ইউক্রেন সীমান্তসংলগ্ন তুলসিয়া কাউন্টির নাগরিকদের নিরাপদ স্থানে থাকার নির্দেশ দেয়।
এদিকে প্রায় একই সময় পোল্যান্ডও ড্রোন হুমকির কারণে যুদ্ধবিমান মোতায়েন করে। তবে কোনো অ্যাকশনের ঘটনা ঘটেনি। গত সপ্তাহে এক ডজনেরও বেশি ড্রোন পোলিশ আকাশসীমায় প্রবেশ করলে যুদ্ধবিমানগুলোকে তৎপর করা হয়। তখন প্রথমবারের মতো পোলিশ এবং ন্যাটো বাহিনী সংঘাতে জড়িয়ে পড়েছিল। তখন পোলিশ সশস্ত্র বাহিনীর অপারেশনাল কমান্ড এক বিবৃতিতে জানিয়েছিল, ইউক্রেনের লক্ষ্যবস্তুতে রাশিয়ান ফেডারেশনের আক্রমণের সময় আমাদের আকাশসীমা বারবার ড্রোন দ্বারা লঙ্ঘিত হয়েছে। সশস্ত্র বাহিনীর অপারেশনাল কমান্ডারের অনুরোধে অস্ত্র ব্যবহার করা হয়েছে এবং ধ্বংস হওয়া লক্ষ্যবস্তুগুলো শনাক্ত করার জন্য সেগুলো সংগ্রহ করা হয়।
ইউক্রেনের সঙ্গে রোমানিয়ার ৬৫০ কিলোমিটার সীমান্ত রয়েছে। যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই বিভিন্ন সময় দেশটিতে রুশ ড্রোনের ধ্বংসাবশেষ পড়তে দেখা গেছে। তবে দীর্ঘ সময় রোমানিয়া ছিল প্রতিক্রিয়াহীন। কিন্তু এবার সঙ্গে সঙ্গে শক্তিশালী যুদ্ধবিমান পাঠানো যুদ্ধক্ষেত্রে মোড় পরিবর্তনের ইঙ্গিত দেয়।
- শ্রীলংকা গেল তো গেল, পাকিস্তানকে নিয়েই ‘রসাতলে’ গেল
- হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি তেল পরিবহন স্থগিত
- ফাঁস হলো আলভীর স্ত্রীর আত্মহত্যার বিস্ফোরক তথ্য
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় এক বাংলাদেশিসহ আহত কয়েকজন
- ট্রাম্পের ক্ষমতা দখলের আহ্বানকে বৃদ্ধাঙ্গুলি দেখালেন ইরানিরা
- কোটি টাকা ‘চাঁদা না পেয়ে’ ব্যবসায়ীর বাসা লক্ষ্য করে গুলি
- ইসরাইলি হামলায় খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস
- ইরানের ৩২ প্রদেশের মধ্যে অন্তত ২০টিতে হামলা: রেড ক্রিসেন্ট
- ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত ২০১
- জামায়াতের ইফতারে প্রধানমন্ত্রী
- ইরানের একাধিক জ্যেষ্ঠ নেতা হামলায় নিহত, দাবি ইসরায়েলের
- সরকারে বিএনপি ছন্দপতন দলে
- জামিন পেলেন আ.লীগ নেতা ইয়াবা বদি
- সাবেক ছাত্রদল নেতা সরওয়ার ডিএমপি কমিশনারের দায়িত্বে
- আমেরিকার স্বর্ণযুগ শুরু হয়েছে
- ব্রংকসে বাকা’র ইফতার পার্টি অনুষ্ঠিত
- জাতিসংঘর সম্মেলনে বাংলাদেশি আহাদ
- গভীর শ্রদ্ধায় শহীদ দিবস পালিত
- তারেকের নজর ক্যান্টনমেন্ট ও প্রশাসনে
- জাতিসংঘ সাধারণ পরিষদে সভাপতি পদে লড়বেন খলিল
- ট্রাম্পকে মামদানির ফোন
- মামদানির ট্যাক্স বৃদ্ধির প্রস্তাবে প্রতিবাদ
- বাংলাদেশ ব্যাংক নিয়ে এই ঘোলাটে অবস্থা হল কেন
- ইরানেও কি ইরাকের মতো ফাঁদে পড়বে যুক্তরাষ্ট্র
- যমুনায় উঠছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- ‘কবি মোহন রায়হানকে অপমান কোন যুক্তিতে’
- আজকাল ৯১১
- বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমান, প্রজ্ঞাপন জারি
- এপস্টেইন কাণ্ডে নিজের দায় স্বীকার করলেন বিল গেটস
- ইসরাইলি খেজুর চেনার উপায় কী?
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৪ তম সংখ্যা
- পবিত্র ঈদে মিলাদুন্নবী ৬ সেপ্টেম্বর
- আজকাল ৮৮৭
- আজকাল ৮৮৬ তম সংখ্যা
- আজকাল ৮৮৯
- জামাত কেন এবারই ক্ষমতায় যেতে চায়!
- আজকাল ৮৮৫ তম সংখ্যা
- ইনস্টাগ্রামের ফিচার এখন হোয়াটসঅ্যাপে
- আজকালের আজকের সংখ্যা ৮৮৩
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- পবিত্র রমজান মাস শুরু হতে পারে ১৭ ফেব্রুয়ারি
- শুভ জন্মদিন সাদমান
- আজকাল ৮৯৪
- আজকাল ৮৯০
- ডাকসু ইলেকশন মেটিকুলাসলি ডিজাইন্ড!
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
- সাত বছরের শিশুর আয় ১৭৬ কোটি টাকা
