সন্ধ্যা ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ
কোটাবিরোধী আন্দোলন ঘিরে সহিংসতা ও অসহযোগ কর্মসূচিতে স্থবির হয়ে আছে গোটা দেশ। এরকম পরিস্থিতিতে সরকার আজ সন্ধ্যা ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করেছে।
০৯:৪১ পিএম, ৪ আগস্ট ২০২৪ রোববার
আইনের সর্বোচ্চ প্রয়োগ করতে হবে : প্রতিমন্ত্রী
শনিবার শহীদ মিনারে ব্যর্থ হয়ে আজ আন্দোলনকারীরা সন্ত্রাসী কর্মকাণ্ড করছে। এজন্য সন্ত্রাস দমনে আইনের সর্বোচ্চ প্রয়োগ করতে হবে বলে জানিয়েছে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। প্রতিমন্ত্রী এ সময় বিএনপির চাওয়ার সঙ্গে আন্দোলনকারীরা একাত্মতা প্রকাশ করেছেন বলেও জানান।
০৯:৩৯ পিএম, ৪ আগস্ট ২০২৪ রোববার
দাঙ্গা না বাঁধলে কোনো তাজা গুলি ব্যবহার নয় : হাইকোর্ট
‘আন্দোলনে গুলি না চালানোর’ রিট খারিজের আদেশে হাইকোর্ট বলেছেন, যদি কেউ আইন লঙ্ঘন করে, তবে পুলিশ বা আইন প্রয়োগকারী সংস্থা রাবার বুলেট ও টিয়ারশেল ব্যবহার করতে পারবে। আইনের লঙ্ঘন না হলে বা দাঙ্গা না বাঁধলে কোনো তাজা গুলি ব্যবহার করা যাবে না।
০৯:৩৫ পিএম, ৪ আগস্ট ২০২৪ রোববার
সোমবার থেকে ৩ দিনের সাধারণ ছুটি ঘোষণা
দেশে চলমান উদ্ভূত পরিস্থিতিতে সোমবার থেকে তিন দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। রোববার (৪ আগস্ট) নির্বাহী আদেশে এ ছুটি ঘোষণা করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
০৯:২৭ পিএম, ৪ আগস্ট ২০২৪ রোববার
একদিন এগিয়ে সোমবারই ‘মার্চ টু ঢাকা’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি একদিন এগিয়ে সোমবার নির্ধারণ করা হয়েছে।
০৯:২৫ পিএম, ৪ আগস্ট ২০২৪ রোববার
নরসিংদীতে সংঘর্ষে চেয়ারম্যান ও কাউন্সিলরসহ নিহত ৬
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পূর্বঘোষিত বিক্ষোভ কর্মসূচি অনুযায়ী নরসিংদীর মাধবদী এলাকায় আন্দোলনকারী ও আওয়ামী লীগের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন।
০৯:২১ পিএম, ৪ আগস্ট ২০২৪ রোববার
ফেনীতে ছাত্র-জনতার অবস্থান কর্মসূচিতে নির্বিচার গুলি, নিহত ৮
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা সরকার পতনের এক দফা কর্মসূচির সমর্থনে ফেনীতে ছাত্র-জনতার অবস্থান কর্মসূচিতে হামলা চালানোর অভিযোগ উঠেছে আওয়ামী লীগের বিরুদ্ধে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত হামলায় ৮ জন নিহত হয়েছেন। এছাড়া আন্দোলনকারী শিক্ষার্থী, পথচারী ও সাংবাদিকসহ আহত হয়েছেন দেড় শতাধিক ব্যক্তি।
০৯:১৯ পিএম, ৪ আগস্ট ২০২৪ রোববার
ঢাকাসহ ১৫ জেলায় সহিংসতায় নিহত ৬৬
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সর্বাত্মক অসহযোগ কর্মসূচি ঘিরে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসব সংঘর্ষে প্রচুর প্রাণহানির খবর পাওয়া গেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ঢাকায় সাতজন মারা গেছেন।
০৯:১৮ পিএম, ৪ আগস্ট ২০২৪ রোববার
এনায়েতপুর থানায় হামলা, ১৩ পুলিশ সদস্য নিহত
সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় হামলা চালিয়ে ১৩ পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করা হয়েছে। রোববার বিকেলে এ ঘটনা ঘটে।পুলিশ সদর দপ্তর এবং সিরাজগঞ্জের এসপি আরিফুর রহমান মণ্ডল এ তথ্য নিশ্চিত করেছেন।
০৯:১৫ পিএম, ৪ আগস্ট ২০২৪ রোববার
আবু সাঈদ হত্যা : এএসআইসহ ২ পুলিশ বরখাস্ত
রংপুরে কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের মৃত্যুর ঘটনায় দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এরা হলেন— রংপুর পুলিশ লাইন্সের এএসআই আমির হোসেন ও তাজহাট থানার কনস্টেবল সুজন চন্দ্র রায়।
০৯:১৬ পিএম, ৩ আগস্ট ২০২৪ শনিবার
শিক্ষামন্ত্রীর বাসায় হামলা, গাড়ি ভাঙচুর
শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের চট্টগ্রামের চশমা হিলের বাসায় হামলা চালানো হয়েছে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে।
০৯:১৩ পিএম, ৩ আগস্ট ২০২৪ শনিবার
আন্দোলনকারীদের সঙ্গে বসতে চান প্রধানমন্ত্রী
কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে নিজেই বসতে চান ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার গণভবনে পেশাজীবী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে বৈঠকে সরকারপ্রধান এ কথা বলেন।
০৯:১১ পিএম, ৩ আগস্ট ২০২৪ শনিবার
আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থান, থমথমে উত্তরা
রাজধানীর উত্তরার বিএনএস সেন্টারসহ গুরুত্বপূর্ণ জায়গায় অবস্থান নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশসহ (বিজিবি) বিপুল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এছাড়া উত্তরাজুড়ে সর্তক অবস্থান নিয়েছে বিজিবি। তবে রাস্তায় এক ধরনের থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
০৯:০৮ পিএম, ৩ আগস্ট ২০২৪ শনিবার
শহিদ মিনার থেকে সরকার পদত্যাগের একদফা
রাজধানী ঢাকায় কেন্দ্রীয় শহিদ মিনারে বিক্ষোভ সমাবেশ থেকে সরকার পদত্যাগের একদফা দাবি ঘোষণা করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো. নাহিদ ইসলাম।
০৯:০৭ পিএম, ৩ আগস্ট ২০২৪ শনিবার
শরীরে পতাকা জড়িয়ে আন্দোলনে কলেজ অধ্যক্ষ
শরীরে জাতীয় পতাকা জড়িয়ে কয়েকজন শিক্ষার্থীকে নিয়ে রাজশাহী মহানগরীর সাহেববাজার জিরোপয়েন্টের আরডিএ মার্কেটের সামনে প্রতিবাদ জানিয়েছেন মাদারবক্স গার্হস্থ্য অর্থনীতি কলেজের অধ্যক্ষ সালমা শাহাদাৎ।
০৯:০৭ পিএম, ৩ আগস্ট ২০২৪ শনিবার
বিজয় না আসা পর্যন্ত আন্দোলন চলবে: সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ
রাজধানী ঢাকায় কেন্দ্রীয় শহিদ মিনারে বিক্ষোভ সমাবেশ থেকে সরকার পদত্যাগের একদফা দাবি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
০৯:০৫ পিএম, ৩ আগস্ট ২০২৪ শনিবার
গাজীপুরে শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশের টিয়ারশেল নিক্ষেপ
গাজিপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা ও আশাপাশ এলাকায় বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ ও অবরোধ করছে। অপরদিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায় হাজার হাজার শিক্ষার্থী বিক্ষোভ করছেন।
০৯:০৪ পিএম, ৩ আগস্ট ২০২৪ শনিবার
ইসলামী আন্দোলন শুরু থেকে কোটা আন্দোলনের পাশে ছিল: ফয়জুল করীম
শুরু থেকেই চরমোনাই পিরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ শিক্ষার্থীদের কোটাবিরোধী আন্দোলনের পাশে ছিল বলে দাবি করেছেন দলটির সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।
০৯:০১ পিএম, ৩ আগস্ট ২০২৪ শনিবার
দেশে ফিরে জাহাঙ্গীর বললেন ‘আমি দ্বিতীয়বার জীবন পেয়েছি’
গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম সিঙ্গাপুরে চিকিৎসা শেষে ১৬ দিন পর দেশে ফিরেছেন।
০৮:৫৯ পিএম, ৩ আগস্ট ২০২৪ শনিবার
ফেসবুক প্রোফাইল পিকচার লালে রঞ্জিত
বাংলাদেশে কোটা বিরোধি গণহত্যায় সোশ্যাল মিডিয়া লালে লাল। রঞ্জিত হয়েছে রক্তের রঙে। বাদ যাননি নোবেল বিজয়ি প্রফেসর ড. মোহাম্মদ ইউনূসও। তিনিও গতকাল বৃহস্পতিবার তার ফেসবুক প্রোফাইল পিকচার লাল করেছেন। ‘রক্ত লাল’ প্রতিবাদে গত মঙ্গলবার সরব হয়েছিল সমগ্র বাংলাদেশ ও প্রবাসিরা।
০৩:৩৬ এএম, ৩ আগস্ট ২০২৪ শনিবার
আটাবের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত
আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশের (আটাব) উৎসবমুখর পরিবেশে বনভোজন অনুষ্ঠিত হলো। এতে সংগঠনের ৩৩টি ট্রাভেল এজেন্ট প্রতিষ্ঠানের কর্ণধার ও তাদের পবিারের সদস্যরা অংশ নেন।
০৩:৩০ এএম, ৩ আগস্ট ২০২৪ শনিবার
৬৪ কোটি ডলার রেমিট্যান্স কম গেছে জুলাই মাসে
ডলারের দাম আকস্মিকভাবে বেড়েছে বাংলাদেশে এবং নিউইয়র্কে। সরকারী সিদ্ধান্তের বাইরে গিয়ে বাংলাদেশের ব্যাংকগুলো প্রবাসীদের জন্য ডলারের মূল্য বৃদ্ধি করেছে রেমিট্যান্সে উৎসাহ যোগাতে। রেমিট্যান্স ব্যবসায়ীরা জানান, বাংলাদেশে ডলারের সংকট থাকার কারণে দাম আরও বাড়তে পারে।
০৩:১৪ এএম, ৩ আগস্ট ২০২৪ শনিবার
বাংলাদেশিদের ট্রাভেল ব্যবসায় ধস
কোটা সংস্কার আন্দোলন নিয়ে দেশে সহিংস ঘটনাবলীর মাশুল দিতে হচ্ছে নিউইয়র্কের বাংলাদেশি ট্রাভেল ব্যবসায়ীদের। আতঙ্কে অনেকে দেশে যাওয়া বন্ধ রেখেছেন, পূর্ব নির্ধারিত টিকিট বাতিল করছেন। আবার যারা গেছেন তাদের কেউ কেউ নির্ধারিত সময়ের আগেই ফিরে আসছেন, এর জন্য চড়া দ- দিতে হচ্ছে গ্রাহকদের। এতে সমস্যায় পড়েছেন ট্রাভেল এজেন্টরা। এ অবস্থায় সামারের সময়ে যেখানে জমজমাট ব্যবসা হওয়ার কথা সেখানে উল্টো ব্যবসা টিকিয়ে রাখাই দায় হয়ে পড়েছে বলে জানান ব্যবসায়ীরা।
০৩:১১ এএম, ৩ আগস্ট ২০২৪ শনিবার
আওয়ামী লীগ সরকারের পদত্যাগ দাবী
বাংলাদেশে গণহাওে ছাত্র হত্যার প্রতিবাদে নিউইয়র্কে জাতিসংঘ প্রধান কার্যালয়ে গত ৩১ জুলাই, বুধবার দুপুরে মহাসচিব অ্যান্থনিও ম্যানোয়েল গুতেরিস বরাবরে স্মারকলিপি প্রদান করেছেন ‘সেভ বাংলাদেশ’ সংগঠনের নেতৃবৃন্দ। এর আগে জাতিসংঘের সামনে সংগঠনের সদস্য এবং প্রবাসি বাংলাদেশিরা কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের হত্যার তীব্র প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করেন। এসময় তারা বর্তমান আওয়ামী লীগ সরকারের পদত্যাগ দাবি করেন। বিক্ষোভকারীরা বলেন, একটি দেশের মেধাবী জেনারেশনকে পরিকল্পিতভাবে অত্যন্ত বর্বর কায়দায় হত্যা করা হয়েছে। সরকার এবং তাদের দোসরদের এই নির্মম হত্যাযজ্ঞের অভিযোগে বিচারের আওতায় আনার দাবি করেন আয়োজকরা।বাংলাদেশে গণহাওে ছাত্র হত্যার প্রতিবাদে নিউইয়র্কে জাতিসংঘ প্রধান কার্যালয়ে গত ৩১ জুলাই, বুধবার দুপুরে মহাসচিব অ্যান্থনিও ম্যানোয়েল গুতেরিস বরাবরে স্মারকলিপি প্রদান করেছেন ‘সেভ বাংলাদেশ’ সংগঠনের নেতৃবৃন্দ। এর আগে জাতিসংঘের সামনে সংগঠনের সদস্য এবং প্রবাসি বাংলাদেশিরা কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের হত্যার তীব্র প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করেন। এসময় তারা বর্তমান আওয়ামী লীগ সরকারের পদত্যাগ দাবি করেন। বিক্ষোভকারীরা বলেন, একটি দেশের মেধাবী জেনারেশনকে পরিকল্পিতভাবে অত্যন্ত বর্বর কায়দায় হত্যা করা হয়েছে। সরকার এবং তাদের দোসরদের এই নির্মম হত্যাযজ্ঞের অভিযোগে বিচারের আওতায় আনার দাবি করেন আয়োজকরা।
০৩:০৯ এএম, ৩ আগস্ট ২০২৪ শনিবার
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে: ট্রাম্প
- হিসাব মেলানোই দায়
- প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব
- ইরানে ফের মার্কিন বিমান হামলা শুরু, জানালেন ট্রাম্প
- ‘আমি বেঁচে গেছি, কিন্তু আমার ভাই-বোন পারেনি’
- ৪৯ বছরে বিএনপি
- পালটা-পালটি হামলার পর এবার ইরানকে আরও কঠোর হুমকি দিলেন ট্রাম্প
- ইরানে পারমাণবিক হামলার সম্ভাবনা নাকচ করলেন ট্রাম্প
- ইরান-যুক্তরাষ্ট্রের নতুন সংঘাতের প্রভাব তেলের বাজারে
- পে-স্কেলের প্রস্তাবিত গেজেটে দেখুন কার বেতন কত বাড়ল
- শীর্ষ সন্ত্রাসীদের হাতে লুটের অস্ত্র
- বিমানবন্দরের থার্ড টার্মিনালে দুর্ঘটনা, বিমানবাহিনীর ৩ সদস্য নিহত
- জ্বালানির বহুমুখী সংকটে বিদ্যুৎ পরিস্থিতি নাজুক
- নিউ ইয়র্কে তোপের মুখে আরএসএস প্রধান মোহন ভাগবত
- নেপালে বন্যা বিপর্যয়: সর্বশেষ প্রাণহানি ও নিখোঁজ কতজন?
- নিউ ইয়র্কে পুতুলনাচের আসরে ইসরাইলবিরোধী বিক্ষোভ
- মান নিয়ে প্রশ্ন, তবু বেড়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়
- ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র
- মার্কিন হামলার জবাবে ইরানের পাল্টা হামলা শুরু
- প্রতিদিন ৭ বিলিয়ন ডলার করে বাড়ছে যুক্তরাষ্ট্রের ঋণ
- নবম পে-স্কেলের দুয়ারে সরকারি চাকরিজীবীরা
- সব পাপ ধুয়েমুছে আল্লাহ-খোদার নাম নিয়ে মরতে চাই: পপি
- বিমানবন্দর ছাত্রদলের সভাপতি-সম্পাদকসহ গ্রেফতার ৩
- ঢাকার ভোর ভয়ংকর
- বছরে কোটি টাকার বেশি বৃত্তিতে যুক্তরাষ্ট্রে ফেলোশিপের সুযোগ
- মধ্যরাতে সড়ক দুর্ঘটনার কবলে তিশা
- ইরান যুদ্ধ ও বাণিজ্য উত্তেজনা, মধ্যবর্তী নির্বাচনের আগে চাপে ট্রা
- ভেনেজুয়েলার বিশাল তেল ভাণ্ডারের নিয়ন্ত্রণ নিচ্ছে যুক্তরাষ্ট্র
- পাকিস্তানে ঘন ঘন ভিড়ছে তুর্কি সামরিক বিমান, দুশ্চিন্তায় ভারত
- প্রেম-বিয়ে যেকোনো বিচ্ছেদেই মিলবে ৭ দিনের বেতনসহ ছুটি
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯০৯
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪























