‘ভিভিআইপি’ মর্যাদায় হাসিনা ‘লুটিয়েন্স বাংলো’তে
গণআন্দোলনে বাংলাদেশের পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৫ আগস্ট পালিয়ে ভারতে চলে যান। বর্তমানে তিনি নয়াদিল্লির লুটিয়েন্স বাংলো জোনের একটি সেফ হাউসে বসবাস করছেন। হাসিনার বাসভবনের এসব খবর প্রকাশ করেছে ভারতীয় মিডিয়া ‘দ্য প্রিন্ট’।
০২:৩৭ এএম, ২৬ অক্টোবর ২০২৪ শনিবার
ট্যাক্স রিলিফ পাচ্ছে ৩০ লাখ নিউইয়র্কার
তিন মিলিয়নের বেশি নিউইয়র্কের স্টেট বাসিন্দাকে ২ বিলয়ন ডলারের বেশি ট্যাক্স রিলিফ দিচ্ছে নিউইয়র্ক স্টেট কর্তৃপক্ষ। নিউইয়র্কের গভর্নর ক্যাথি হকুল সম্প্রতি নিউ ইয়র্ক স্টেটের প্রায় ত্রিশ লাখ নিউ ইয়র্কবাসীকে ২.৩ বিলিয়ন ডলার ট্যাক্স রিলিফের বিষটি তুলে ধরেন। গভর্নর দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
০২:৩৬ এএম, ২৬ অক্টোবর ২০২৪ শনিবার
রোববার বাংলাদেশ সোসাইটির নির্বাচন
বাংলাদেশ সোসাইটির নির্বাচন ২৭ অক্টোবর রোববার। প্রাায় ১৯ হাজার প্রবাসী বাংলাদেশি ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন। উডসাইড, জামাইকা, ওজনপার্ক, ব্রুকলিন ও ব্রংকসের পার্কচেষ্টারের নির্বাচন কেন্দ্রে ভোট গ্রহন করা হবে। এ নির্বাচনে সেলিম-আলী ও রুহুল-মিন্টু প্যানেল সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করছে।
০২:৩৪ এএম, ২৬ অক্টোবর ২০২৪ শনিবার
নির্বাচন ঘিরে ট্রাম্প-কমালা বাকযুদ্ধ
প্রেসিডেন্ট নির্বাচন আর মাত্র কয়েকদিন বাকী- ৫ নভেম্বর ২০২৪। আগাম ভোট দেওয়া যাবে ২৬ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত। শেষ সময়ে এসেও পাল্টাপাল্টি বাকযুদ্ধ চলছে ডনাল্ড ট্রাম্প আর কমালা হ্যারিসের মধ্যে। সিএনএন টেলিভিশন শোতে কমালা হ্যারিস ডনাল্ড ট্রাম্পকে জার্মানির হিটলারের সঙ্গে তুলনা করে বলেছেন, তিনি একজন ফ্যাসিস্ট, ভারসাম্যহীন ব্যক্তি। তা আমি বিশ্বাস করি। এই বক্তব্যের পর ডনাল ট্রাম্প রেডিও শোতে গতকাল বৃহস্পতিবার কমালা হ্যারিসের টেলিভিশন বক্তব্যকে ‘ব্যাঙ্গাত্মক অভিনয়’ অসহ্য বলে মন্তব্য করেছেন।
০২:৩৩ এএম, ২৬ অক্টোবর ২০২৪ শনিবার
ক্ষমতার কেন্দ্রে ত্রিমুখি দ্বন্দ্ব
বাংলাদেশে সাংবিধানিক দ্বন্দ্ব এখন ক্ষমতার দ্বন্দ্বের দিকে ধাবিত হয়েছে। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরই রাষ্ট্রপতি, অন্তর্বর্তী সরকারের প্রধান এবং সেনাবাহিনীর প্রধানের মধ্যে ক্ষমতার বলয়ে কে এগিয়ে তা স্পষ্ট হয়েছে রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন চপ্পুকে সরানোর আল্টিমেটাম দেয়ার মধ্যদিয়ে। তিনি জানিয়ে দিয়েছেন পদত্যাগ করবেন না।
০২:১১ এএম, ২৬ অক্টোবর ২০২৪ শনিবার
আজকের সংখ্যা ৮৪১
সমসাময়িক বিষয়ে মধ্যপ্রাচ্য উত্তেজনা, মার্কিন নির্বাচন, ঘূর্ণিঝড় দানার খবর আর বিভিন্ন লেখকদের কলাম, সাহিত্য, স্বাস্থ্য, ধর্ম, খেলা ও বিনোদনের পাতা নিয়ে আজকের সংখ্যা ৮৪১ প্রকাশিত হয়েছে । আপনার কপিটি সংগ্রহ করুন। পিডিএফ কপি পড়ুন- Weekly Ajkal Issue-841। অনলাইনে পেতে ব্রাউজ করুন : https://www.ajkalusa.com/
০২:০৩ এএম, ২৬ অক্টোবর ২০২৪ শনিবার
ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১০২৯
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১ হাজার ২৯ জন। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
০২:০৩ এএম, ২৫ অক্টোবর ২০২৪ শুক্রবার
ট্রাম্পের জন্য সুখবর নিয়ে এল ওয়াল স্ট্রিট জার্নালের জরিপ
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বাকি দুই সপ্তাহের কম সময়। ভোটারদের নিজের দিকে টানতে শেষ মুহূর্তের প্রচার চালিয়ে যাচ্ছেন কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্প। এমনই সময় রিপাবলিকান পার্টির প্রার্থী ট্রাম্পের জন্য সুখবর নিয়ে এল সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের একটি জরিপ। তাতে দেখা গেছে, দেশব্যাপী জনপ্রিয়তায় ডেমোক্র্যাট প্রার্থী কমলার চেয়ে এগিয়ে আছেন তিনি।
০১:৫৯ এএম, ২৫ অক্টোবর ২০২৪ শুক্রবার
ট্রাম্পকে কেন ‘ফ্যাসিস্ট’ বললেন কমলা হ্যারিস?
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ও আসন্ন নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে ‘ফ্যাসিস্ট’ বলে মন্তব্য করেছেন তার প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক দলের প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস। দেশটির স্থানীয় সময় বুধবার বিকেলে ওয়াশিংটন ডিসিতে কমলা এমন মন্তব্য করেছেন।
০১:৫৩ এএম, ২৫ অক্টোবর ২০২৪ শুক্রবার
গাজা থেকে ফিলিস্তিনিদের নিশ্চিহ্ন করে দিতে চায় ইসরাইল
ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেছেন, গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের নিশ্চিহ্ন করে দিতে চায় ইসরাইল। খবর আল আরাবিয়ার।
০১:৫১ এএম, ২৫ অক্টোবর ২০২৪ শুক্রবার
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন: আড়াই কোটি আগাম ভোট
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের বাকি নেই দুই সপ্তাহও। এরই মধ্যে জমে ওঠেছে হাড্ডাহাড্ডি লড়াই। আগামী ৫ নভেম্বর সশরীরে গিয়ে ভোট দেবেন অনেক মার্কিনি। তবে এখন পর্যন্ত বিভিন্ন অঙ্গরাজ্যে আগাম ভোট দিয়েছেন প্রায় আড়াই কোটি ভোটার।
০১:৪৯ এএম, ২৫ অক্টোবর ২০২৪ শুক্রবার
ছাত্রলীগ তার অপকর্মের জন্য নিষিদ্ধ হয়েছে: সোহেল তাজ
ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ার পর প্রতিক্রিয়া জানিয়েছেন আওয়ামী লীগ সরকারের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ।
বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ প্রতিক্রিয়া জানান তিনি।
০১:৪৩ এএম, ২৫ অক্টোবর ২০২৪ শুক্রবার
অভিনেত্রীকে আপত্তিকর স্পর্শের পর রাজপালকে থাপ্পড়, অতঃপর...
প্রায় সময়েই ভারতে অভিনেত্রীদের হেনস্তার খবর সংবাদের পাতায় উঠে আসে। এই হেনস্থা থেকে হলিউড, বলিউড কিংবা টলিউড কোনো ইন্ডাস্ট্রিই ছাড় পায়নি। গত কয়েক বছরে সে সব অভিজ্ঞতা নিয়ে একের পর এক অনেকেই মুখ খুলেছেন। এবার নিজের সঙ্গে ঘটে যাওয়া এমন এক অভিজ্ঞতাই জানালেন ওপার বাংলার অভিনেত্রী মেঘনা হালদার।
০১:৪০ এএম, ২৫ অক্টোবর ২০২৪ শুক্রবার
শেখ হাসিনার অবস্থান জানিয়ে ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে পদত্যাগ করে দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর বিভিন্ন সময়ে তার অবস্থান নিয়ে নানা তথ্য জানা গেছে। এমনকি ভারত ছেড়ে তৃতীয় দেশে চলে যাওয়ারও খবর শোনা গেছে। এমন পরিস্থিতিতে শেখ হাসিনার অবস্থান জানিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য প্রিন্ট।
০১:৩৮ এএম, ২৫ অক্টোবর ২০২৪ শুক্রবার
গ্রেপ্তার ২৬ জন ছাত্রলীগের নেতাকর্মী: পুলিশ
নিষেধাজ্ঞা অমান্য করে এইচএসসি পরীক্ষার ফল বাতিলের দাবিতে সচিবালয়ের ভেতরে ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টি করায় ৫৪ জনকে আটক করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ ঘটনায় শাহবাগ থানায় একটি মামলা করে পুলিশ। এই মামলায় ২৬ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে, আর ২৮ জনকে ছেড়ে দেওয়া হয়েছে। পুলিশ বলছে, গ্রেপ্তার ২৬ জন ছাত্রলীগের নেতাকর্মী।
০১:৩৭ এএম, ২৫ অক্টোবর ২০২৪ শুক্রবার
ওয়াশিংটন পোস্টের নামে ভুয়া প্রতিবেদন প্রচার
সম্প্রতি যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্টের নাম ও লোগো ব্যবহার করে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে একটি সংবাদের ছবি (স্ক্রিনশট) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দাবি করা হয় বাংলাদেশের সেনাপ্রধান ও সেনা কর্মকর্তাদের অপসারণের তালিকা চূড়ান্ত হয়েছে। তবে ওয়াশিংটন পোস্ট এমন কোনো প্রতিবেদন প্রকাশ করেনি বলে নিশ্চিত হয়েছে তথ্য যাচাইকারী (ফ্যাক্ট চেকার) প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার। বৃহস্পতিবার রিউমার স্ক্যানারের এক প্রতিবেদনে এ কথা জানানো হয়।
০১:৩৩ এএম, ২৫ অক্টোবর ২০২৪ শুক্রবার
রাষ্ট্রপতির পদত্যাগ বিষয়ে সিদ্ধান্ত শিগগিরই
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের পদত্যাগের দাবির বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে।
০১:৩১ এএম, ২৫ অক্টোবর ২০২৪ শুক্রবার
সকালে আঘাত হানবে ঘূর্ণিঝড় দানা
সকালের মধ্যে দেশের ১৩ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ২ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে সংস্থাটি।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের পূর্বাভাসে এ তথ্য জানায়।
০১:১৩ এএম, ২৫ অক্টোবর ২০২৪ শুক্রবার
ভারতকে উড়িয়ে সাফের সেমিফাইনালে বাংলাদেশ
ভারতকে ৩-১ গোলে উড়িয়ে সেমিফাইনালে বাংলাদেশ। সেমিফাইনাল খেলতে আজ ম্যাচে বাংলাদেশের প্রয়োজন ছিল ড্র। এমন সমীকরণে মাঠে নেমে সাবিনারা ৩-১ গোলে নিয়েছে দাপুটে জয়।
বাংলাদেশ দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ও ভারত তিন পয়েন্ট নিয়ে রানার্সআপ। এক পয়েন্ট পাওয়া পাকিস্তান টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে।
০২:০৯ এএম, ২৪ অক্টোবর ২০২৪ বৃহস্পতিবার
নিষিদ্ধ হওয়ার পর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানালো ছাত্রলীগ
বাংলাদেশ আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। বুধবার রাতে সংগঠনটিকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
০২:০৪ এএম, ২৪ অক্টোবর ২০২৪ বৃহস্পতিবার
টেইলর সুইফটের কনসার্টে ট্রাম্পের মেয়ে ইভাঙ্কা
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভাঙ্কা ট্রাম্প সম্প্রতি মিয়ামিতে টেইলর সুইফটের কনসার্টে গিয়েছিলেন। তার সাথে ছিলেন ১৩ বছর বয়সী মেয়ে আরাবেলা ও তার বন্ধুরা। যদিও ট্রাম্প এক সময় প্রকাশ্যে টেইলর সুইফটকে ঘৃণা করার কথা বলেছিলেন, তবুও ইভাঙ্কা তার মেয়ের প্রিয় শিল্পীর কনসার্টে যান।
০২:০০ এএম, ২৪ অক্টোবর ২০২৪ বৃহস্পতিবার
নারী প্রেসিডেন্টের জন্য প্রস্তুত আমেরিকা : কমালা হ্যারিস
আমেরিকা ‘অবশ্যই’ প্রথম নারী প্রেসিডেন্ট নির্বাচিত করার জন্য প্রস্তুত বলে মন্তব্য করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট প্রার্থী কমালা হ্যারিস। তবে তিনি তার ঐতিহাসিক প্রেসিডেন্ট প্রার্থিতাকে ছোট করে দেখিয়ে বলেন, তার লক্ষ্য হলো ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে ক্লান্ত হওয়া জাতির জন্য একটি নতুন পথ তৈরি করা।
০১:৫০ এএম, ২৪ অক্টোবর ২০২৪ বৃহস্পতিবার
দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীর গুলিতে বাংলাদেশি ব্যবসায়ী নিহত
দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে দেলোয়ার প্রধান (৪২) নামে এক বাংলাদেশি ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার (২২ অক্টোবর) বাংলাদেশ সময় রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
দেলোয়ার প্রধান কুমিল্লার দাউদকান্দি উপজেলার পূর্ব কাউয়াদি গ্রামের বাসিন্দা। তিন ভাই দুই বোনের মধ্যে দেলোয়ার সবার ছোট।
০১:৪৭ এএম, ২৪ অক্টোবর ২০২৪ বৃহস্পতিবার
গাজায় যুদ্ধবিরতি না হলে চাকরি ছাড়ার হুমকি দিল ইসরায়েলি সেনারা
ইসরায়েলের বর্বরতা এবং ফিলিস্তিনের গাজায় চলমান যুদ্ধের প্রেক্ষাপটে ইসরায়েলি সেনাদের একাংশ যুদ্ধবিরতির দাবি জানিয়ে সেনাবাহিনী ছাড়ার হুমকি দিয়েছেন।
০১:৪৪ এএম, ২৪ অক্টোবর ২০২৪ বৃহস্পতিবার
- মিশরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৭, আহত ১১২
- ‘পরাজিত ব্যক্তি’ বলতেই ক্ষুব্ধ হয়ে ব্রিফিং ছাড়লেন ট্রাম্প
- এবার ইরানের বিরুদ্ধে ‘বিশেষ টাস্কফোর্স’ গড়ছে যুক্তরাষ্ট্র
- দেবিদ্বারে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ
- চাঁদা না পেয়ে মোটরসাইকেল নিয়ে গেলেন বিএনপি নেতা
- সাউথ ক্যারোলাইনায় বাংলাদেশি কমিউনিটির বনভোজন সম্পন্ন
- সিটির স্যানিটেশন কমিশনা ও কুইন্স বরো প্রেসিডেন্টের হিলসাইড অ্যাভ
- প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার পেতে যাচ্ছে যুক্তরাষ্ট্র!
- নিউইয়র্কে প্রতি রোববার ‘হলিডে মার্কেট প্লেস’র যাত্রা শুরু
- উইলিয়ামস ল্যান্ডমার্ক ২-এর রিয়েল এস্টেট ওয়ার্কশপ সম্পন্ন
- ইসরাইলি নির্বাচনে বিদেশি অর্থায়নের অভিযোগ!
- ফাইটার ডানা হোয়াইটকে প্রেস সেক্রেটারি বানাতে চান ট্রাম্প!
- আইএমএফের ঋণ পেতে মানতে হবে ৪ কঠিন শর্ত
- ইনকিউবেটরে আগুন, পুড়ল নবজাতকের শরীরের ৯৫ শতাংশ
- বিপ্লব ও সংহতি দিবসের প্রস্তুতি সভা
- চট্টগ্রাম সমিতির কমিটির মেয়াদ বাড়লো
- গোল্ডেন এজ হোম কেয়ারের প্রতিষ্ঠাবার্ষিকী রোববার
- আবার নতুন সকাল এসেছেঃ মামদানি
- হাসিনা কি ফিরবেন নাকি ফিরবেন না ?
- আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবে সভাপতি লাবলু ও সেক্রেটারি অনিক
- কংগ্রেসে ৭ মুসলমানের বিজয়
- মানিক পশারির মৃতদেহকে অবমাননার প্রতিবাদ
- মার্কো রুবিও পদত্যাগ করছেন!
- হোয়াইট হাউজে পদত্যাগ ও বদলী আতংক
- ইরান যুদ্ধকেই দায়ি করলেন ট্রাম্প ও জেডি ভ্যান্স
- সেই ইলহান ওমর আবারও জিতলেন
- ট্রাম্প কি তৃতীয়বারের মতো ইমপিচমেন্টের মুখোমুখি?
- ডেমোক্র্যাট ঝড়ে তছনছ ট্রাম্প শিবির
- ইনশাল্লাহ বলে শুরু আলহামদুলিল্লাহ বলে শেষ
- যুক্তরাষ্ট্রে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত মাহমুদ
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩৮
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৩
























