মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন: আড়াই কোটি আগাম ভোট
প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৪
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের বাকি নেই দুই সপ্তাহও। এরই মধ্যে জমে ওঠেছে হাড্ডাহাড্ডি লড়াই। আগামী ৫ নভেম্বর সশরীরে গিয়ে ভোট দেবেন অনেক মার্কিনি। তবে এখন পর্যন্ত বিভিন্ন অঙ্গরাজ্যে আগাম ভোট দিয়েছেন প্রায় আড়াই কোটি ভোটার।
যুক্তরাষ্ট্রের আগাম ভোট সশরীরে ভোটকেন্দ্রে গিয়ে বা ডাকযোগে দেওয়া হয়ে থাকে। দেশটিতে আগাম ভোট একটি সাধারণ প্রক্রিয়া, যেখানে ভোটাররা নির্ধারিত ভোটের দিনের (যেমন ৫ নভেম্বর) আগেই ভোট দিতে পারেন।
জরুরি কাজ, স্বাস্থ্যগত সমস্যা, ভ্রমণ, বা অন্য কোনো বাধার কারণে কোনো ভোটার নির্ধারিত ভোটের দিন উপস্থিত থাকতে না পারলে তিনি আগাম ভোট দিয়ে থাকেন। নির্বাচনের দিন ভোটকেন্দ্রে ভিড় এড়াতে আগাম ভোট একটি কার্যকর উপায় বলে বিবেচিত। এতে মূল ভোটের দিন চাপ কমে যায় এবং ভোট প্রক্রিয়া সহজতর হয়।
যুক্তরাষ্ট্র ভোটারদের মেইল-ইন বা ডাকযোগে ভোট দিতে দেয়। বিশেষ করে মহামারির সময়ে এমন পদ্ধতি জনপ্রিয়তা পায়, কারণ এতে ভোটারদের ব্যক্তিগতভাবে কেন্দ্রে যেতে হয় না।
অন্যদিকে, অনেক রাজনৈতিক দল এবং প্রার্থী তাদের সমর্থকদের আগাম ভোট দিতে উৎসাহিত করে, যাতে তারা আগে থেকেই নিশ্চিন্ত হতে পারেন যে তারা সুনির্দিষ্ট ভোটটি পেয়ে গেছেন।
তবে এবারের মার্কিন নির্বাচনে দুই মূল প্রতিদ্বন্দ্বীপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প এবং কমলা হ্যারিসের মধ্যে এই আগাম নির্বাচনে কে এগিয়ে রয়েছেন, তা মূল নির্বাচনের আগে জানার কোনো সুযোগ নেই।
দেশটিতে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অনেক অঙ্গরাজ্যে ভোটাররা আগাম ভোটে অংশগ্রহণ করতে পারেন, যা সাধারণত সশরীরে ও ডাকযোগে দেওয়া হয়ে থাকে। নভেম্বরের নির্বাচনে আগাম ভোটের ব্যবস্থা রাখা হয়েছে গুরুত্বপূর্ণ রাজ্য জর্জিয়া, টেক্সাস, ফ্লোরিডা, নর্থ ক্যারোলাইনা, মিশিগান, পেনসিলভানিয়াসহ আরও কয়েকটিতে।
টেক্সাসে অনেকে আগাম ভোট দিয়ে থাকেন, কারণ এটি একটি বড় রাজ্য যেখানে ভোটারের সংখ্যা বেশি। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অঙ্গরাজ্য ফ্লোরিডার ভোটাররা আগাম ভোটে ব্যাপকভাবে অংশগ্রহণ করেছেন, বিশেষ করে ডাকযোগে ভোটের মাধ্যমে।
গত সপ্তাহে আগাম ভোট শুরুর পর প্রথম দিনেই উত্তর ক্যারোলিনা ও জর্জিয়াসহ বেশ কয়েকটি অঙ্গরাজ্যে রেকর্ড হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। জর্জিয়ায় ১০ লাখ ভোটার এরই মধ্যে আগাম ভোট দিয়েছেন। হ্যারিকেন হেলেনের আঘাত সত্ত্বেও নর্থ ক্যারোলিনাতে ভোট দিয়েছেন ১৭ লাখ ভোটার।
এ ছাড়া, দেশটির প্রায় প্রতিটি রাজ্যেই কোনো না কোনোভাবে আগাম ভোটের ব্যবস্থা রয়েছে, যদিও প্রত্যেক রাজ্যের নিয়ম ভিন্ন। কিছু রাজ্য শুধুমাত্র নির্দিষ্ট ভোটারদের (যেমন, যাদের বিশেষ প্রয়োজন আছে) ডাকযোগে ভোট দেওয়ার সুযোগ দেয়, আবার অন্য রাজ্যে সব ভোটারের জন্য এই সুবিধা উন্মুক্ত থাকে।
অতীত অভিজ্ঞতা অনুযায়ী আগাম ভোটের শুরুতে রেকর্ড সংখ্যক উপস্থিতি ডেমোক্র্যাটদের জন্য সুখবর বয়ে আনে। যদিও দুই দলই জয়ের প্রত্যাশা করছে।
সংবাদমাধ্যম রয়টার্সের সর্বশেষ ইপসোস জরিপে দেখা গেছে, কমলা হ্যারিস জাতীয়ভাবে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের তুলনায় অল্প ব্যবধানে এগিয়ে আছেন। তিনি ৪৬ শতাংশ ভোট পেয়েছেন যেখানে ট্রাম্প পেয়েছেন ৪৩ শতাংশ।
- অটোরিকশায় রক্তাক্ত মহাসড়ক
- যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করে এই যুদ্ধ থামাতে পারবে না: আরাগচি
- বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
- তাঁতীবাজার থেকে ‘পালিয়েছিলেন’ পিচ্চি রাজা, দুই পুলিশ গ্রেপ্তার
- ১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি
- বাংলাদেশে আঞ্চলিক অফিস খোলার প্রস্তাবে ইতিবাচক মেটা: শামা ওবায়েদ
- এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা
- চতুর্থ মাসের কেমোথেরাপি চলছে, লাইভে আরও যা জানালেন তানিয়া বৃষ্টি
- আমার বুদ্ধি সবচেয়ে বেশি: ট্রাম্প
- ট্রাম্পের সঙ্গে ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বিয়ে নিবন্ধনে আসছে বড় পরিবর্তন
- শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
- ইরান ইস্যুতে ট্রাম্পের ভূমিকায় অসন্তুস্ট মার্কিনিরা
- ইরান-ইয়েমেন পরিস্থিতি নিয়ে ট্রাম্পের শীর্ষ কর্মকর্তাদের গোপন বৈঠক
- সালমান মুক্তাদিরের শ্বশুরের ফু-ওয়াংসহ ৪ বারে অভিযান
- ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬০৮
- ইলিশের নামে ‘রুপালি ধোঁকা’
- টাইমস স্কয়ারে ১০ ও ১১ অক্টোবর মহালয়া ও দুর্গোৎসব
- যুক্তরাষ্ট্র যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত
- আটলান্টিক সিটিতে খুলনা ডিভিশনাল সোসাইটির আত্মপ্রকাশ
- বাংলাদেশ সীমান্তে মিয়ানমারের বিমান হামলায় জাতিসংঘের গভীর উদ্বেগ
- জাতিসংঘের পরবর্তী মহাসচিব প্রার্থী রেবেকা গ্রিনস্প্যান
- ফুসফুসের সুস্থতা রক্ষায় সমন্বিত উদ্যোগ জরুরী
- নিউইয়র্কে ইউএসডিএন’র যাত্রা শুরু হলো
- দিল্লিতে বাংলাদেশসহ ১১ মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক
- নিউইয়র্কে এমপি সারোয়ার আলমগীরকে সংবর্ধনা
- দি অপটিমিস্টস’র ২৫ বছর পূর্তি অনুষ্ঠান ১১ অক্টোবর
- ওজনপার্কে ‘সেলিম-আলী’ প্যানেলের নির্বাচনী অফিস উদ্বোধন
- ম্যানহাটনে মুসলিম ডে প্যারেড অনুষ্ঠিত
- ড্রোন হামলায় বরিস জনসন কি টার্গেট ছিলেন!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩২
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- আজকাল ৯৩৮
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
