ইউরোপীয় ইউনিয়নে পোশাক রপ্তানিতে হোঁচট
প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৪
২০২৪ সালের প্রথম আট মাসে ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) বাংলাদেশের পোশাক রপ্তানি ৩ দশমিক ৫৩ শতাংশ কমে ১২ দশমিক ৯০ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। গত বছরের একই সময়ে রপ্তানি ছিল ১৩ দশমিক ৩৭ বিলিয়ন।
ইউরোস্ট্যাটের তথ্য অনুসারে, ২০২৪ সালের জানুয়ারি-আগস্ট সময়ের মধ্যে ইউরোপীয় ইউনিয়ন ৫৯ দশমিক ৩২ বিলিয়ন ডলার মূল্যের পোশাক আমদানি করেছে, যা গত বছরের একই সময়ের মধ্যে ৬১ দশমিক ৫৫ বিলিয়ন ডলারের তুলনায় ৩ দশমিক ৬৩ শতাংশ কম।
চীনের পর ইইউতে পোশাক রপ্তানিকারক দেশগুলোর মধ্যে বাংলাদেশ দ্বিতীয়। ২০২৪ সালের জানুয়ারি-আগস্টে ইইউতে চীনা পোশাক রপ্তানি ৪ দশমিক ১০ শতাংশ কমে ১৫ দশমিক ৬২ বিলিয়ন হয়েছে, যা গত বছর ছিল ১৬ দশমিক ২৯ বিলিয়ন। আর বাংলাদেশ ৩ দশমিক ৫৩ শতাংশ নেতিবাচক প্রবৃদ্ধি রেকর্ড করেছে।
ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ ১০ পোশাক রপ্তানিকারকদের মধ্যে তিনটি দেশ পাকিস্তান, কম্বোডিয়া ও মরক্কোর প্রবৃদ্ধি ইতিবাচক।
ইইউতে কম্বোডিয়ার পোশাক রপ্তানি ১২ দশমিক ৭৮ শতাংশ বেড়ে ২ দশমিক ৫০ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে, যেখানে পাকিস্তানের পোশাক রপ্তানি ৭ দশমিক ৩২ শতাংশ বেড়ে ২ দশমিক ৪৩ বিলিয়ন ডলার হয়েছে। মরোক্কোর পোশাক রপ্তানি ৬ দশমিক ০৯ শতাংশ বেড়ে হয়েছে ২ বিলিয়ন।
ইইউতে তৈরি পোশাকের তৃতীয় বৃহত্তম রপ্তানিকারক তুরস্ক ৭ দশমিক ৫২ শতাংশ নেতিবাচক প্রবৃদ্ধি রেকর্ড করেছে এবং আয় করেছে ৬ দশমিক ৮৪ বিলিয়ন, যা গত বছর ছিল ৭ দশমিক ৩৯ বিলিয়ন।
ইউরোপীয় ইউনিয়নের বাজারে পোশাক ইউনিটের দাম কমেছে, যা নেতিবাচক প্রবৃদ্ধির কারণ। পাশাপাশি রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মতো বৈশ্বিক অস্থির পরিস্থিতিও রপ্তানি প্রবণতা হ্রাসের আরেকটি কারণ।- বিকেএমইএ নির্বাহী সভাপতি ফজলে এহসান শামীম
বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) নির্বাহী সভাপতি ফজলে এহসান শামীম বলেন, ‘ইউরোপীয় ইউনিয়নের বাজারে পোশাক ইউনিটের দাম কমেছে, যা নেতিবাচক প্রবৃদ্ধির কারণ। পাশাপাশি রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মতো বৈশ্বিক অস্থির পরিস্থিতিও রপ্তানি প্রবণতা হ্রাসের আরেকটি কারণ।’
তিনি আরও বলেন, ‘ক্রমাগত বিদ্যুৎ ও গ্যাস সমস্যার কারণে কারখানাগুলো তাদের পুরো উৎপাদন ক্ষমতা কাজে লাগাতে পারছে না। সময়মতো কাঁচামাল পেতেও সমস্যায় পড়ছে। ফলে উৎপাদনে অতিরিক্ত ২০ থেকে ২৫ দিন বিলম্ব হচ্ছে।’
বাংলাদেশে জুলাই ও আগস্টে রাজনৈতিক পরিস্থিতির কারণে উৎপাদন ও রপ্তানি চালানের গতি কমে যায়। জানুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের কারণে প্রথম প্রান্তিকে রপ্তানিও মন্থর ছিল বলে তিনি জানান।
শামীম বলেন, ‘ব্যবসার বর্তমান অবস্থা অনুকূলে নয়, যা রপ্তানিতে প্রভাব ফেলতে পারে। তাই অন্তর্বর্তী সরকারকে এ খাতে স্থিতিশীলতা নিশ্চিত করতে হবে। রপ্তানিকে পজিটিভ প্রবণতায় আনতে সর্বাত্মক সহায়তা দিতে হবে।’
রপ্তানিকারক ও অর্থনীতিবিদরা পোশাক রপ্তানির নেতিবাচক প্রবৃদ্ধির জন্য অভ্যন্তরীণ এবং বৈশ্বিক রাজনৈতিক অস্থিরতা ও উৎপাদন ব্যয় বৃদ্ধিকে দায়ী করেছেন। ক্রেতাদের আস্থা রাখতে হলে এ খাতে স্থিতিশীলতা ও রাজনৈতিক স্থিতিশীলতার বিকল্প নেই বলে মত দেন তারা।
ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র থেকে রপ্তানি আয় নেতিবাচক প্রবৃদ্ধি দেখানোয় এটি অর্থনীতির জন্য ভালো লক্ষণ নয়। রাজনৈতিক অস্থিতিশীলতা থাকলেও রপ্তানি আয় বাড়াতে রপ্তানির বাধা দূর করা আমাদের গুরুত্ব সহকারে নেওয়া উচিত।- সিপিডি গবেষণা পরিচালক খোন্দকার গোলাম মোয়াজ্জেম
সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) গবেষণা পরিচালক খোন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, ‘ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র থেকে রপ্তানি আয় নেতিবাচক প্রবৃদ্ধি দেখানোয় এটি অর্থনীতির জন্য ভালো লক্ষণ নয়। রাজনৈতিক অস্থিতিশীলতা থাকলেও রপ্তানি আয় বাড়াতে রপ্তানির বাধা দূর করা আমাদের গুরুত্ব সহকারে নেওয়া উচিত।’
ইউএস ডিপার্টমেন্ট অব কমার্সের অফিস অব টেক্সটাইলস অ্যান্ড অ্যাপারেলসের (ওটেক্সা) তথ্য অনুসারে, চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট মাসে যুক্তরাষ্ট্রের সামগ্রিক পোশাক আমদানিতে ৪ শতাংশ নেতিবাচক প্রবৃদ্ধি হয়েছে। এর মধ্যে বাংলাদেশের রপ্তানি ৯ দশমিক ১৭ শতাংশ কমেছে। আয় হয়েছে ৪ দশমিক ৭ বিলিয়ন ডলার, যা আগের বছর একই সময়ে ছিল ৫ দশমিক ১৮ বিলিয়ন ডলার।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে ক্রেতারা অন্য দেশে অর্ডার স্থানান্তর করবে, যা বাংলাদেশের জন্য খুবই বিপজ্জনক হবে। পাশাপাশি রপ্তানিকারকরাও শিক্ষার্থীদের আন্দোলনের সময় ক্ষতিগ্রস্ত হওয়ায় ব্যাংকের মাধ্যমে আর্থিক সহায়তা দিতে সরকারের প্রতি আহ্বান জানান খাত সংশ্লিষ্টরা।
- নিউ ইয়র্কে তোপের মুখে আরএসএস প্রধান মোহন ভাগবত
- নেপালে বন্যা বিপর্যয়: সর্বশেষ প্রাণহানি ও নিখোঁজ কতজন?
- নিউ ইয়র্কে পুতুলনাচের আসরে ইসরাইলবিরোধী বিক্ষোভ
- মান নিয়ে প্রশ্ন, তবু বেড়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়
- ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র
- মার্কিন হামলার জবাবে ইরানের পাল্টা হামলা শুরু
- প্রতিদিন ৭ বিলিয়ন ডলার করে বাড়ছে যুক্তরাষ্ট্রের ঋণ
- নবম পে-স্কেলের দুয়ারে সরকারি চাকরিজীবীরা
- সব পাপ ধুয়েমুছে আল্লাহ-খোদার নাম নিয়ে মরতে চাই: পপি
- বিমানবন্দর ছাত্রদলের সভাপতি-সম্পাদকসহ গ্রেফতার ৩
- ঢাকার ভোর ভয়ংকর
- বছরে কোটি টাকার বেশি বৃত্তিতে যুক্তরাষ্ট্রে ফেলোশিপের সুযোগ
- মধ্যরাতে সড়ক দুর্ঘটনার কবলে তিশা
- ইরান যুদ্ধ ও বাণিজ্য উত্তেজনা, মধ্যবর্তী নির্বাচনের আগে চাপে ট্রা
- ভেনেজুয়েলার বিশাল তেল ভাণ্ডারের নিয়ন্ত্রণ নিচ্ছে যুক্তরাষ্ট্র
- পাকিস্তানে ঘন ঘন ভিড়ছে তুর্কি সামরিক বিমান, দুশ্চিন্তায় ভারত
- প্রেম-বিয়ে যেকোনো বিচ্ছেদেই মিলবে ৭ দিনের বেতনসহ ছুটি
- ট্রাম্পের মুখের আদলে তৈরি মাদক বড়ি নিয়ে নেদারল্যান্ডসে ‘রেড অ্যাল
- নেপালে বন্যায় ৬৬৯ লাশ উদ্ধার, নিখোঁজ ২ হাজার ৩৬২
- ‘আমি এখন কাকে মা বলে ডাকব’
- প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে সরকার
- রাশিয়ার সঙ্গে গোপন বৈঠকের তথ্য ইউক্রেনের কাছে ফাঁস করল যুক্তরাষ্
- সাড়ে ৩ হাজার মেগাওয়াট ছাড়িয়ে লোডশেডিং, নাকাল জনজীবন
- জ্যামাইকায় কুনু-ফিরোজ পরিষদের মতবিনিময়
- বৃহত্তর নোয়াখালী জাতীয়তাবাদী ফ্রন্ট যুক্তরাষ্ট্রে’র কমিটি
- ‘দ্য পোর্ট অব পেরি পেরি’ রেস্টুরেন্টের গ্র্যান্ড ওপেনিং
- বিশ্বজুড়ে ইমিগ্র্যান্ট ভিসাপ্রার্থীদের অ্যাপয়েন্টমেন্ট স্থগিত
- আইসের সঙ্গে নিউইয়র্ক পুলিশের সহযোগিতা নিষিদ্ধের আইন কার্যকর
- গ্রেটার সিরাজগঞ্জ ডিস্ট্রিক্ট সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- যুক্তরাষ্ট্রে দুই লাখ অ্যাসাইলাম প্রার্থীর ভিসা বাতিল করার উদ্যোগ
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯০৯
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
