মিনা ফারাহকে জামায়াত আমিরের ফোনকল
বিশিষ্ট কলামিস্ট ও অনলাইন এক্টিভিস্ট মিনা ফারাহকে ফোন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ সময় তিনি বাংলাদেশের কঠিন সময়ে পাশে থাকার জন্য মিনা ফারাহর প্রতি কৃতজ্ঞতা জানান।
০২:২৭ এএম, ৩০ নভেম্বর ২০২৪ শনিবার
গণঅভ্যুত্থানে শহিদ পরিবারকে এবিসিসিআই’র কোটি টাকা অনুদান
আগস্ট গণঅভ্যুত্থানে শহিদ ও আহত পরিবারকে সহায়তা জন্য এক কোটি টাকা অনুদান দিচ্ছে আমেরিকান বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশন ‘আমেরিকা- বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এবিসিসিআই)’।
০২:২৪ এএম, ৩০ নভেম্বর ২০২৪ শনিবার
নিউইয়র্কের স্কুল কলেজে নামাজ পড়া যাবে
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ধর্মীয় হিংসা-বিদ্বেষ বন্ধের লক্ষ্যে একটি বিল পাশ করা হয়েছে। এই বিল পাস করার ফলে এখন থেকে শিক্ষার্থীরা নিজ নিজ ধর্মীয় অবয়বে অবাধে শিক্ষা লাভের সুযোগ পাবে। পাশাপাশি স্কুলে নামাজ আদায়ে বাধাগ্রস্ত হবে না।
০২:১৯ এএম, ৩০ নভেম্বর ২০২৪ শনিবার
এমপি হবার দৌড়ে বিএনপি নেতারা
যুক্তরাষ্ট্র বিএনপির অর্ধডজন অধিক নেতা এমপি হবার দৌড়ে রয়েছেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তারা প্রার্থী হতে ইতোমধ্যেই লবিং শুরু করেছেন। ধর্ণা দিচ্ছেন ঢাকার কেন্দ্রীয় নেতাদের কাছে। বাংলাদেশে যাবার প্রস্তুতি নিচ্ছেন। দু একজন ইতোমধ্যেই বাংলাদেশে গেছেন।
০২:১৬ এএম, ৩০ নভেম্বর ২০২৪ শনিবার
চিন্ময় দাসের অবিলম্বে মুক্তির দাবি শেখ হাসিনার
বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রামের সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছেন। আইনজীবী সাইফুল ইসলাম নিহতের ঘটনায় প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন তিনি। গতকাল বৃহস্পতিবার বিকেলে আওয়ামী লীগের অফিশিয়াল ফেসবুক পেইজে বিবৃতি প্রকাশ করা হয়। চিন্ময় কৃষ্ণ দাসের নাম উল্লেখ না করে লেখা হয়েছে, ‘সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের একজন শীর্ষ নেতাকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে, অবিলম্বে তাকে মুক্তি দিতে হবে।’ গতকাল বৃহস্পতিবার এই খবর দিয়ে বিবিসি বাংলা।
০২:০১ এএম, ৩০ নভেম্বর ২০২৪ শনিবার
জিয়াকে ‘ডাকাত’ বলায় বিচারপতিকে ডিম ছুড়লেন আইনজীবীরা
বিএনপির সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে একটি মামলার রায়ে তাঁকে ‘ডাকাত’ বলে অত্যন্ত আপত্তিকর মন্তব্য করায় সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি আশরাফুল কামাল আইনজীবীদের তোপের মুখে পড়েছেন। আইনজীবীরা বুধবার তার ওপর ডিম ছুড়ে মারেন। পরে তিনি এজলাস থেকে নেমে যেতে বাধ্য হন।
০১:৫৫ এএম, ৩০ নভেম্বর ২০২৪ শনিবার
চিন্ময় প্রভুকে ইসকন আগেই বহিষ্কার করেছে
কোলকাতার প্রভাবশালী পত্রিকা ‘আনন্দবাজার পত্রিকা’ গতকাল বৃহস্পতিবার এক প্রতিবেদনে উল্লেখ করেছে, ‘বাংলাদেশে গ্রেফতার চিন্ময় কৃষ্ণ প্রভুকে ইসকন এক মাস আগেই বহিষ্কার করেছে। তার কোন দায়ভার ইসকন বহন করবে না বলেও তারা জানিয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে সাংবাদিক বৈঠক করে সে দেশের ইসকনের নেতারা জানিয়েছেন, চিন্ময়ের কোনও কাজের দায় ইসকন নেবে না। তাকে ইসকন থেকে বহিষ্কার করা হয়েছে।’ চিন্ময় দাস বিভিন্ন বিতর্কিত কাজের জন্য নিন্দিত হয়ে আসছিলেন।
০১:৫২ এএম, ৩০ নভেম্বর ২০২৪ শনিবার
হুমকির মুখে সিডিপিএপি
নিউইয়র্ক সিটির নতুন নিয়মের মার প্যাচে হুমকির মুখে পড়েছে বিশেষ ধরনের হোম কেয়ার সেবা বা পরিচিত কনজ্যুমার ডাইরেক্টেড পারসোনাল অ্যাসিসটেন্ট প্রোগ্রামের (সিডিপিএপি) সেবা। এর ফলে সিডিপিএপি সেবা গ্রহীতারা জটিলায় পড়বে। শুধুমাত্র সিডিপিএপি সেবা দেয় এমন শত-শত প্রতিষ্ঠান বন্ধ হওয়ার পাশাপাশি শত-শত সেবাদানকারীও চাকুরি হারানোর সম্ভাবনা রয়েছে।
০১:৪৯ এএম, ৩০ নভেম্বর ২০২৪ শনিবার
ইসকন ইস্যুতে ঢাকা-দিল্লি টানাপোড়েন
ঢাকা-দিল্লি সম্পর্কে হঠাৎ ঝড়ো হাওয়া বইছে। চিন্ময় কৃষ্ণ দাস নামের একজন পুরোহিতকে গ্রেফতারের পর উত্তাপ ছড়ায়। চট্টগ্রামে সৃষ্ট উত্তাপ ঢাকা থেকে দিল্লি পর্যন্ত গড়ায়। বিষয়টি নিয়ে ঢাকা-দিল্লি রীতিমত টানাপোড়েন সৃষ্টি হয়েছে। ভারতের পত্রিকাগুলোর লিড নিউজ এখন বাংলাদেশ। উত্তেজনা ছড়িয়ে দিচ্ছে ভারতীয় টিভি চ্যানেলগুলো। তার ফলে দুই প্রতিবেশি দেশের মধ্যে অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
০১:৪৪ এএম, ৩০ নভেম্বর ২০২৪ শনিবার
জাতীয় ঐক্য গড়তে বিএনপি জামায়াত ঐকমত্য
দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে জাতীয় ঐক্য সৃষ্টির ব্যাপারে বিএনপি যে দাবি জানিয়েছে, তার সঙ্গে একমত পোষণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীও। ২৮ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন দলটির আমির ডা. শফিকুর রহমান।
০১:৩১ এএম, ৩০ নভেম্বর ২০২৪ শনিবার
ভারতের লোকসভায় বাংলাদেশ ইস্যুতে তোলপাড়
জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর থেকে ভারত অভিযোগ করে আসছে বাংলাদেশে হিন্দুসহ অন্যান্য সংখ্যালঘুরা ব্যাপক নির্যাতনের শিকার হচ্ছেন। হিন্দুদের শত শত মন্দির, ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান জ্বালিয়ে দেওয়ার মতো অতিরঞ্জিত খবরও প্রকাশ করেছে ভারতের বিভিন্ন গণমাধ্যম।
০১:২৮ এএম, ৩০ নভেম্বর ২০২৪ শনিবার
বাংলাদেশ এখন অরাজকতার আগ্নেয়গিরি
অরাজকতার উৎসব চলছে। ষড়যন্ত্রকারিদের উল্লাস। লুটের কোটি কোটি টাকায় অর্ন্তবর্তীকালীন সরকার উৎখাতের মহড়া। পতিতদের মুচকি হাসি। জুলাই আগষ্ট বিপ্লবীদের অনৈক্যর সানাই। সাম্প্রদায়িকতার বিষ বাষ্প ছড়িয়ে ওপাড় থেকে আর্শীবাদ নেবার আকংখা আর কত কি।
০১:২৪ এএম, ৩০ নভেম্বর ২০২৪ শনিবার
আজকাল ৮৪৬ সংখ্যা
দেশবিদেশের খবর আর সমসাময়িক বিষয়ে বিভিন্ন লেখকদের কলাম, সাহিত্য, স্বাস্থ্য, ধর্ম, খেলা ও বিনোদনের পাতা নিয়ে প্রকাশিত হয়েছে আজকের সংখ্যা। আজকাল ৮৪৬ সংখ্যাটি সংগ্রহ করুন আর অনলাইনে পড়তে ভিজিট করুন https://www.ajkalusa.com
০১:১৭ এএম, ৩০ নভেম্বর ২০২৪ শনিবার
১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার বন্ধে বিল পাস
১৬ বছরের কমবয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করতে বিল পাস হয়েছে অস্ট্রেলিয়ার পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটে। এর মাধ্যমে বিলটি আইনে পরিণত করার পথে আরও এগুলো দেশটি। বাস্তবায়ন হলে এটি হবে বিশ্বের সবচেয়ে কঠোর আইন। খবর রয়টার্সের।
মেটার মালিকানাধীন ফেসবুক, ইনস্টাগ্রাম এবং টিকটকের বিরদ্ধে এ আইনে জরিমানার বিধান রাখা হয়েছে। এসব প্রতিষ্ঠান যদি ১৬ বছরের কম বয়সী শিশুদের সোশ্যাল মিডিয়া চালাতে লগইন করার অনুমতি দেয় তাহলে তাদের ৩২ বিলিয়ন ডলার জরিমানা করা হবে। আগামী জানুয়ারি থেকে প্রাথমিকভাবে নতুন এই প্রক্রিয়া শুরু হবে এবং এক বছরের মধ্যে এটি বাস্তবায়িত হবে।
০২:৪০ এএম, ২৯ নভেম্বর ২০২৪ শুক্রবার
বায়ুদূষণ এবারও মাত্রাছাড়া, সব সংস্থা হাত গুটিয়ে
আন্তর্জাতিক মানদণ্ডে ঢাকার বায়ু শীতের শুরুতেই অস্বাস্থ্যকর ও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ফলে সামনে শীত বাড়লে দূষণের তীব্রতা আরও বাড়ার শঙ্কা রয়েছে। সুবাতাস হিসেবে স্বীকৃত হওয়ার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা অতিক্ষুদ্র বস্তুকণার (পার্টিকুলেট ম্যাটার বা পিএম ২.৫) যে সর্বাধিক সহনসীমা স্থির করেছে, ঢাকার বাসিন্দারা তা থেকে স্পষ্টতই বঞ্চিত।
০২:৩২ এএম, ২৯ নভেম্বর ২০২৪ শুক্রবার
গাজায় গণহত্যার প্রতিবাদে মার্কিন মানবাধিকারকর্মীর অনশন ধর্মঘট
অবরুদ্ধ গাজায় ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের ‘গণহত্যা ও অভুক্ত রাখার’ প্রতিবাদে তিন দিন ধরে অনশন ধর্মঘট পালন করছেন মার্কিন মানবাধিকারকর্মী হাজামি বারমাদা। ওয়াশিংটনে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট এবং হোয়াইট হাউজের কাছে অবস্থান নিয়ে বারমাদা এই ধর্মঘট শুরু করেন।
০২:২৭ এএম, ২৯ নভেম্বর ২০২৪ শুক্রবার
বিএনপির সঙ্গে ঐকমত্য জামায়াতের
দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে জাতীয় ঐক্য সৃষ্টির ব্যাপারে বিএনপি যে দাবি জানিয়েছে, তার সঙ্গে একমত পোষণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীও।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন দলটির আমির ডা. শফিকুর রহমান।
০২:২৩ এএম, ২৯ নভেম্বর ২০২৪ শুক্রবার
যু্দ্ধবিরতি চুক্তির পরদিনই লেবাননে ইসরায়েলের হামলা
যুদ্ধবিরতি চুক্তির এক দিন পরই লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল। আজ বৃহস্পতিবার দক্ষিণ লেবাননের ছয়টি এলাকায় এই হামলা চালানো হয়। তবে ইসরায়েলের দাবি, দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় ‘সন্দেহভাজন’ ব্যক্তিদের উপস্থিতি দেখতে পেয়েছে তারা।
০২:১৫ এএম, ২৯ নভেম্বর ২০২৪ শুক্রবার
বড় প্রকল্পের ঋণ শোধে বড় চাপে সরকার
ঋণে বেহাল অবস্থায় সরকার। উন্নয়ন প্রকল্পে বিদেশি ঋণ যা আসছে তার চেয়ে বেশি শোধ করতে হচ্ছে আগের ঋণের কিস্তি। উন্নয়নের নামে গত সাড়ে ১৫ বছরে সীমার চেয়েও বেশি ঋণ করেছে হাসিনা সরকার। অধিকাংশই প্রয়োজনের চেয়ে অপ্রয়োজনীয় প্রকল্পে। ফলে প্রকল্প চালু হলেও তা থেকে আশানুরূপ ফলাফল আসছে না। ফলে ঋণ করেই এখন ঋণের অর্থ পরিশোধ করতে হচ্ছে। চলতি অর্থবছরের প্রথম চার মাসে যে পরিমাণ বৈদেশিক ঋণ এসেছে, তার চেয়ে বেশি পরিশোধ করতে হয়েছে।
০২:০৯ এএম, ২৯ নভেম্বর ২০২৪ শুক্রবার
অরাজক পরিস্থিতি তৈরি করতে চায় ইন্ধনদাতারা
বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, ইন্ধনদাতারা দেশে অরাজক পরিস্থিতি তৈরি করতে চায়। হয়তো একেকজনের মতলব একেক রকম। তাদের ব্যক্তিগত ও সামষ্টিক স্বার্থ থাকতে পারে। সাধারণ মানুষের দায়িত্ব হলো ইন্ধনে প্রভাবিত না হওয়া। ইন্ধনদাতারা একটা কিছু পোস্ট করার পর অনেকে তা না বুঝেই ছড়িয়ে দেন। ফলে অনেক অস্থিরতা তৈরি হচ্ছে।
০২:০৪ এএম, ২৯ নভেম্বর ২০২৪ শুক্রবার
ছদ্মবেশী চক্রের ভয়ংকর ফাঁদ
রাজধানীর ক্ষিলক্ষেত এলাকা থেকে ফেসবুকে একটি লাইফস্টাইল পেজ চালান শারমিন আক্তার। বিক্রি করেন পোশাকসহ নানা গৃহস্থলি সামগ্রী। ১০ লক্ষাধিক টাকা বিনিয়োগ করে মাসে ৬০-৭০ হাজার টাকা তুলতে হিমশিম খান।
০১:৪২ এএম, ২৮ নভেম্বর ২০২৪ বৃহস্পতিবার
বিএনপির প্রস্তাবে নিজেদের বদলও
সরকার ও অন্য রাজনৈতিক ব্যক্তিত্বদের সম্পর্কে সন্দেহ ও সংশয় থাকা সত্ত্বেও জনসাধারণের মধ্যে দলের ভাবমূর্তি বৃদ্ধি এবং আস্থা তৈরির জন্য সাংঘর্ষিক রাজনীতি পরিহার করে ইতিবাচক ভাবমূর্তি গড়ে তুলতে চাচ্ছে বিএনপি।
০১:৩৪ এএম, ২৮ নভেম্বর ২০২৪ বৃহস্পতিবার
বাংলাদেশবিরোধী গুজব ছড়ানো হচ্ছে ভারত থেকে
ভারতীয় চ্যানেল রিপাবলিক টিভির খবরে গত মঙ্গলবার দাবি করা হয়, গ্রেপ্তার চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহত হয়েছেন পুলিশের হামলায়। গত ৬ নভেম্বর ইন্ডিয়া টুডে টিভির খবরে বলা হয়, প্যারিসে পালিয়ে গেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। একই দিন রিপাবলিক বাংলা টিভিতে দাবি করা হয়, চট্টগ্রামে পুলিশ ও সেনাবাহিনীর হামলায় তিন হিন্দু নিহত হয়েছেন, আহত ৮০ জন।
০১:৩১ এএম, ২৮ নভেম্বর ২০২৪ বৃহস্পতিবার
দিনরাত মশার দাপট
রাজধানীতে ডেঙ্গু মশার সঙ্গে এবার কিউলেক্স মশার উপদ্রব। দিন নেই, রাত নেই, ঘরে কিংবা বাইরে, বাসা কিংবা অফিস সব জায়গাতেই মশার উপদ্রব। শুধু রাত নয়, দিনেও কয়েল জ্বালাতে হচ্ছে ঢাকার বিভিন্ন এলাকায়। ওষুধ বা স্প্রে কিছুতেই ঠেকানো যাচ্ছে না মশা। প্রতি বছর মশার পেছনে ১৫০ কোটি টাকার বেশি ব্যয় করে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন। তারপরও মশার কামড় থেকে নিস্তার পাচ্ছেন না দুই মহানগরের বাসিন্দারা। মশার যন্ত্রণায় এখন অতিষ্ঠ জনজীবন।
০১:৩০ এএম, ২৮ নভেম্বর ২০২৪ বৃহস্পতিবার
- সাউথ ক্যারোলাইনায় বাংলাদেশি কমিউনিটির বনভোজন সম্পন্ন
- সিটির স্যানিটেশন কমিশনা ও কুইন্স বরো প্রেসিডেন্টের হিলসাইড অ্যাভ
- প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার পেতে যাচ্ছে যুক্তরাষ্ট্র!
- নিউইয়র্কে প্রতি রোববার ‘হলিডে মার্কেট প্লেস’র যাত্রা শুরু
- উইলিয়ামস ল্যান্ডমার্ক ২-এর রিয়েল এস্টেট ওয়ার্কশপ সম্পন্ন
- ইসরাইলি নির্বাচনে বিদেশি অর্থায়নের অভিযোগ!
- ফাইটার ডানা হোয়াইটকে প্রেস সেক্রেটারি বানাতে চান ট্রাম্প!
- আইএমএফের ঋণ পেতে মানতে হবে ৪ কঠিন শর্ত
- ইনকিউবেটরে আগুন, পুড়ল নবজাতকের শরীরের ৯৫ শতাংশ
- বিপ্লব ও সংহতি দিবসের প্রস্তুতি সভা
- চট্টগ্রাম সমিতির কমিটির মেয়াদ বাড়লো
- গোল্ডেন এজ হোম কেয়ারের প্রতিষ্ঠাবার্ষিকী রোববার
- আবার নতুন সকাল এসেছেঃ মামদানি
- হাসিনা কি ফিরবেন নাকি ফিরবেন না ?
- আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবে সভাপতি লাবলু ও সেক্রেটারি অনিক
- কংগ্রেসে ৭ মুসলমানের বিজয়
- মানিক পশারির মৃতদেহকে অবমাননার প্রতিবাদ
- মার্কো রুবিও পদত্যাগ করছেন!
- হোয়াইট হাউজে পদত্যাগ ও বদলী আতংক
- ইরান যুদ্ধকেই দায়ি করলেন ট্রাম্প ও জেডি ভ্যান্স
- সেই ইলহান ওমর আবারও জিতলেন
- ট্রাম্প কি তৃতীয়বারের মতো ইমপিচমেন্টের মুখোমুখি?
- ডেমোক্র্যাট ঝড়ে তছনছ ট্রাম্প শিবির
- ইনশাল্লাহ বলে শুরু আলহামদুলিল্লাহ বলে শেষ
- যুক্তরাষ্ট্রে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত মাহমুদ
- আজকের আজকাল ৯৪৭
- ভরাডুবির পর ট্রাম্পের দলজুড়ে একে অপরকে দোষারোপ
- মার্কিন মধ্যবর্তী নির্বাচনে মুসলিম-আরবদের চমক
- সাবেক মন্ত্রী, এমপিসহ ২০ ব্যক্তির ব্যাংক হিসাব জব্দ হচ্ছে
- গাজার সেই চিকিৎসক এবার যুক্তরাষ্ট্রের কংগ্রেসে
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩৮
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৩



















