দিনরাত মশার দাপট
প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২৪
রাজধানীতে ডেঙ্গু মশার সঙ্গে এবার কিউলেক্স মশার উপদ্রব। দিন নেই, রাত নেই, ঘরে কিংবা বাইরে, বাসা কিংবা অফিস সব জায়গাতেই মশার উপদ্রব। শুধু রাত নয়, দিনেও কয়েল জ্বালাতে হচ্ছে ঢাকার বিভিন্ন এলাকায়। ওষুধ বা স্প্রে কিছুতেই ঠেকানো যাচ্ছে না মশা। প্রতি বছর মশার পেছনে ১৫০ কোটি টাকার বেশি ব্যয় করে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন। তারপরও মশার কামড় থেকে নিস্তার পাচ্ছেন না দুই মহানগরের বাসিন্দারা। মশার যন্ত্রণায় এখন অতিষ্ঠ জনজীবন।
৫ আগস্ট সরকার পরিবর্তনের পর ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের অধিকাংশ কাউন্সিলর আত্মগোপনে চলে যান। এরপর অন্তর্বর্তী সরকার গঠনের পর দুই সিটি করপোরেশনের মেয়রকে অপসারণ করা হয়। নিয়োগ দেওয়া হয় প্রশাসক। এর কিছুদিন পর কাউন্সিলরদের অপসারণ করে সরকার। দায়িত্ব দেওয়া হয় আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের। কর্মকর্তাদের নিজস্ব কাজের বাইরে অতিরিক্ত হিসেবে কাউন্সিলরদের দায়িত্ব দেওয়া হয়। এতে কাজের চাপে নাগরিক সেবা অনেকটাই ভেঙে পড়ে। অনেকটাই নিয়ম রক্ষার কাজ করছেন মশক সংশ্লিষ্ট কর্মকর্তারা। মাঠপর্যায়ে মশককর্মীদের কাজ তদারকি না থাকায় বেড়েছে ডেঙ্গু ও কিউলেক্স মশার উপদ্রব।
নাম প্রকাশে অনিচ্ছুক দুই সিটি করপোরেশনের কয়েকজন আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা বলেন, আমাদের নিয়মিত দাপ্তরিক কাজের চাপ অনেক বেশি। পাশাপাশি কাউন্সিলরদের কাজও করতে হয়। আগে মশার ওষুধের চাহিদা দিতেন কাউন্সিলররা। সে ওষুধ থাকত তাদের অফিসে। সেখান থেকে মশককর্মীরা প্রতিদিন নিয়ে সকালে লার্ভিসাইডিং ও সন্ধ্যায় অ্যাডাল্টিসাইডিং করতেন। এখন কাউন্সিলররা না থাকায় ওষুধ নিতে হচ্ছে সিটি করপোরেশনের আঞ্চলিক কার্যালয় থেকে। কিন্তু কাজের চাপ বেড়ে যাওয়ায় আঞ্চলিক নির্বাহী কর্মকর্তারা এদিকে যথেষ্ট নজর দিতে পারছেন না। ফলে রাজধানীর মশক নিধন কার্যক্রমে চলছে হযবরল অবস্থা।
সিটি করপোরেশন সূত্রে জানা যায়, ঢাকার দুই সিটি করপোরেশন প্রতি বছর ১৫০ কোটি টাকার বেশি মশার পেছনে খরচ করে। চলতি অর্থবছরে এ খাতে বাজেট ধরা হয়েছে ১৫৫ কোটি টাকা। এর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ১১০ কোটি এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ৪৫ কোটি টাকা বরাদ্দ রেখেছে। গত বছর ১৬২ কোটি টাকা বাজেট করেছিল সংস্থা দুটি। এর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন ১১৫ কোটি ও দক্ষিণ সিটি করপোরেশন ৪৭ কোটি টাকা।
মশার উৎস নির্মূলে মশক নিধন কর্মীদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ রয়েছে রাজধানীবাসীর। উত্তর সিটি করপোরেশনে মাঠপর্যায়ে যেসব মশককর্মী কাজ করেন, এর মধ্যে প্রায় ৮৫ ভাগই আউটসোর্সিং করা। এমনকি কিছু কর্মীর বিরুদ্ধে ওষুধ ছিটিয়ে টাকা নেওয়ারও অভিযোগ পাওয়া গেছে। অন্যদিকে দক্ষিণ সিটি করপোরেশনে মশককর্মী সিটি করপোরেশনের হলেও তারা মাস্টাররোলে কাজ করেন।
জুরাইন এলাকার বাসিন্দা কামরুল ইসলাম বলেন, মশার সঙ্গে আমাদের এলাকায় ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়েছে। আগে সন্ধ্যায় উপদ্রব বেশি থাকলেও এখন দিন-রাত সমানতালে। মশা বাড়লেও ওষুধ ছিটাতে সিটি করপোরেশনের কর্মীদের দেখা পাওয়া যাচ্ছে না। আমাদের এলাকায় আগে থেকেই মশার উপদ্রব বেশি, বর্তমান সময়ে এসে এ উপদ্রব আরও বেড়েছে। বাসায় ছোট বাচ্চা থাকার কারণে দিনের বেলাতেও মশারি টানিয়ে রাখতে হয় আমাদের। মিরপুর সাড়ে ১১ এলাকার বাসিন্দা শাহাদাত হোসেন বলেন, মশা নিধনে কর্মীদের আন্তরিকতার অভাব রয়েছে। তারা নিয়মিত আসছেন না। প্রতি ওয়ার্ডে মশার ওষুধ ¯েপ্রম্যান হিসেবে কাজ করেন ১৩ জন। এর মধ্যে অধিকাংশকে মাঠে দেখা যায় না।
এ বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, মশা নিয়ন্ত্রণে আমাদের আন্তরিকতার ঘাটতি নেই। প্রতিদিনই মশককর্মীরা ওষুধ স্প্রে করছেন। সেটা আবার মশক সুপারভাইজাররা ফেসবুকে লাইভ করছেন। আবার সেটা আমাদের নিয়ন্ত্রণ কক্ষ থেকে মনিটরিং করছেন কর্মকর্তারা। তবে মশককর্মী সবাইকে সঠিকভাবে তদারকি করা আমাদের জন্য চ্যালেঞ্জ। এর মধ্যে কিছু খারাপ লোক তো আছেই। তারপরও আমরা চেষ্টা করছি।
- ঢাকার ১২০ মোড়ে বসছে এআই ক্যামেরা
- আবারও যুদ্ধ ও অবরোধের হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের
- পরীমণিকাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর
- এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ
- এমপিরা ‘ঋণখেলাপি’ নন, ‘ঋণগ্রস্ত’—স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি
- নিউইয়র্কে ভাড়া স্থিতিশীল রাখার দাবিতে বিক্ষোভ
- শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড
- পারমাণবিক অস্ত্র তৈরি করবে না ইরান, পাবে বিপুল বিনিয়োগ
- বিমানভর্তি অর্থ দিয়ে ইরানকে চুক্তিতে রাজি করিয়েছিলেন ওবামা
- ভারত জোর করে মানুষকে বাংলাদেশে ঠেলে পাঠাচ্ছে, অভিযোগ এইচআরডব্লিউর
- মোদি শান্ত ধীরস্থির এবং একজন জাঁদরেল খেলোয়াড়, আমি তেমন নই:ট্রাম্প
- জি৭ সম্মেলনে লেবাননে যুদ্ধবিরতির আহ্বান নেতাদের
- ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইলের হারের নেপথ্যে
- দেশের প্রধান রুটে বৈদ্যুতিক ট্রেন চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর
- প্রতিহিংসার মানসিকতা বদলাতে বললেন প্রধানমন্ত্রী
- বিশ্বকাপে কালিমার সম্মান
- অস্ট্রেলিয়ায় সরাসরি ক্ষেপণাস্ত্র হামলার সক্ষমতা বাড়াচ্ছে চীন
- হরমুজে মার্কিন বাহিনীকে রুখে দেয় ইরানের ‘মশা নৌবহর’
- আমি আজীবনের আর্জেন্টিনা: পরীমনি
- ইসরায়েল ট্রাম্পের চুক্তি মানতে বাধ্য নয় : বেন-গভির
- দুই ছেলের নামের সঙ্গে ইউনিয়নের নামে মিল
- আমেরিকা-ইরান চুক্তি: মধ্যস্থতা করে বিশ্বজুড়ে প্রশংসিত পাকিস্তান
- যদি মন্ত্রী বলে থাকেন টাকা নিয়ে ঘুরেছি, তাকেই প্রমাণ দিতে হবে
- প্রাণঘাতী হয়ে উঠছে সাধারণ জ্বর
- দিল্লির ঘটনায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব
- রাজধানীর ৪ বাস টার্মিনাল স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর
- যুদ্ধ বন্ধ হলে ট্রাম্পের ইরান চুক্তির আসল পরীক্ষা হবে
- বেনজীরের গ্রেপ্তারের খবরে কী বললেন পরীমণি
- তৈরি হচ্ছে বেনজীরকে দেশে আনার প্রস্তাব
- লেবাননে ইসরাইলি হামলা কোনোভাবেই উচিত হয়নি: ট্রাম্প
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০০
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- আজকাল ৯০৪
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- আজকাল ৯০১
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- ফেসবুক অ্যাপে ফের বড় পরিবর্তন
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- আজকাল ৯২১
- আজকাল ৮৯৯
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
