শফিকুর রহমান ও নাহিদের বাসায় তারেক রহমান
প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০২৬
জাতীয় নির্বাচনের পর রাজনৈতিক সৌজন্য ও নতুন সমীকরণের ইঙ্গিত দিয়ে বিরল এক দৃষ্টান্ত গড়লেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার আগে রোববার রাতে প্রধান প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।
এ সময় উভয় পরিবারের সদস্যদের খোঁজখবরও নেন বিএনপির চেয়ারম্যান।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তুমুল প্রতিদ্বন্দ্বিতার পর নির্বাচনোত্তর উত্তেজনার প্রেক্ষাপটে এ সাক্ষাৎকে রাজনৈতিক অঙ্গনে ইতিবাচক বার্তা হিসাবে দেখছেন দলগুলোর নেতাকর্মীরা।
বিএনপির একটি সূত্র জানায়, বিএনপি যে ইতিবাচক রাজনীতির সূচনা করতে চায় এর অংশ হিসাবেই প্রধান প্রতিদ্বন্দ্বী দলের প্রধানদের বাসায় গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন তারেক রহমান। এর আগে বাংলাদেশের ইতিহাসে এমনটি দেখা যায়নি।
বৈঠক সূত্র জানায়, জামায়াত আমিরের সঙ্গে বৈঠকে দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচন-পরবর্তী সহনশীল পরিবেশ বজায় রাখা এবং ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে আলোচনা হয়। এই সাক্ষাৎকে রাজনীতিতে নতুন সংস্কৃতি বলে অভিহিত করেছেন জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।
এর আগে রোববার সন্ধ্যা ৭টা ১০ মিনিটে বিএনপির চেয়ারম্যান রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় জামায়াতের আমিরের বাসায় প্রবেশ করেন। ৭টা ৫৮ মিনিটে জামায়াত আমিরের বাসা ত্যাগ করেন।
প্রায় ৫০ মিনিটের ওই সাক্ষাৎকালে তার সঙ্গে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। অন্যদিকে জামায়াত আমিরের সঙ্গে উপস্থিত ছিলেন দলের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জোবায়ের।
জামায়াত আমিরের সঙ্গে সাক্ষাৎ শেষে রাত ৮টা ২৫ মিনিটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের বেইলি রোডের বাসায় যান বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এ সময় বাসার সামনে এগিয়ে এসে তারেক রহমানকে অভ্যর্থনা জানান নাহিদ। আধা ঘণ্টাব্যাপী এ বৈঠকেও তারেক রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
অন্যদিকে নাহিদ ইসলামের সঙ্গে ছিলেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
পরে আবদুল্লাহ মোহাম্মদ তাহের প্রেস ব্রিফিংয়ে বলেন, সম্ভাব্য প্রধানমন্ত্রী তারেক রহমান সম্ভাব্য বিরোধীদলীয় নেতার বাসায় এসে সৌজন্য সাক্ষাৎ করেছেন। আমরা এটিকে স্বাগত জানিয়েছি। এটি রাজনীতিতে নতুন সংস্কৃতির সূচনা হয়েছে। আমরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে রাজপথে একসঙ্গে ছিলাম। ফ্যাসিবাদের বিদায়ের পর পৃথকভাবে নির্বাচন করেছি। সরকার ও বিরোধী দল মিলে জনগণের কল্যাণে আমরা কাজ করব। আমরা একমত হয়েছি যে জনগণের মৌলিক বিষয়াদিতে আলোচনাসাপেক্ষে সমাধানের চেষ্টা করব।
তিনি আরও বলেন, জামায়াত আমির দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিসহ উদ্ভূত জরুরি কিছু বিষয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করেছেন। তিনি এটিকে ইতিবাচক হিসাবে নিয়েছেন। যা রাজনীতির গুণগত পরিবর্তন। আমরা বলেছি, জনগণের প্রয়োজনে আমরা সংসদে গঠনমূলক বিরোধী দলের ভূমিকা পালন করব।
এক প্রশ্নের জবাবে তাহের বলেন, জাতীয় সরকারে আমরা যোগ দেব না। বিরোধী দলে থেকে সংসদের ভেতরে-বাইরে ভ‚মিকা পালন করব।
ইতঃপূর্বে বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর সমবেদনা জানাতে বিএনপি চেয়ারম্যানের গুলশানের কার্যালয়ে যান জামায়াত আমির ডা. শফিকুর রহমান। শোকবইতে স্বাক্ষর করেন। এছাড়া হাসপাতালে থাকা অবস্থায়ও বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খবর নিতে তিনি এভারকেয়ার হাসপাতালে গিয়েছিলেন। এনসিপিসহ অন্য দলের নেতারাও বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর তারেক রহমানকে সমবেদনা জানান।
সদ্য অনুষ্ঠিত হওয়া জাতীয় নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসনে জয়লাভ করে বিএনপি। দ্বিতীয় সর্বোচ্চ আসনে জয় পায় বিএনপির এক সময়ের জোটসঙ্গী জামায়াতে ইসলামী। মূলত সৌজন্য সাক্ষাৎ করতেই জামায়াতের আমিরের বাসায় গেছেন বিএনপির চেয়ারম্যান।
এদিকে তারেক রহমানের আগমন উপলক্ষ্যে জামায়াত আমিরের বাসার সামনে উভয় দলের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ ভিড় করেন।
- ইরান যুদ্ধে ‘আটকে’ গেছেন ট্রাম্প
- ‘পাকিস্তানে এক প্লেট বিরিয়ানির জন্য বিক্রি হয়ে যায় মানুষ’
- কান নষ্ট ভয়ংকর শব্দে
- বিশ্বের একমাত্র দেশ যেখানে নেই কোনও ট্রাফিক সিগন্যাল
- ফিলিস্তিনের দুটি মসজিদে ইসরায়েলিদের অগ্নিসংযোগ
- এবার কি ভারতে!
‘পোস্ট ডিলিট করো, নয়তো সমস্যা হবে’ - পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট
- দাঁত মাজার পেস্টেই বিষ!
- ‘গ্রি মেকানিক্যাল ইয়ংকার্স’ দিচ্ছে বিনামূল্যে কাপড় শুকানোর ড্রায়া
- জামালপুর সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত
- ইয়েলো সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- লং আইল্যান্ডে বৃহত্তম ইসলামিক হাই স্কুল প্রতিষ্ঠার উদ্যোগ
- এনসিপি ডায়াসপোারার স্মরণসভা ১ আগস্ট
- জ্যামাইকায় ‘জল খাবার’ রেস্টুরেন্ট উদ্বোধন
- নিউইয়র্ক সিনিয়র ডে কেয়ারের বনভোজন অনুষ্ঠিত
- ৯ আগস্ট সাউথ এশিয়ান প্যারেড জ্যাকসন হাইটসে
- মুনার বনভোজন অনুষ্ঠিত
- জামায়াতে ইসলামীতে নজীরবিহীন কান্ড!
- সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা
- মোদি সরকার বেকায়দায়
- কে হচ্ছেন বাংলাদেশের পরবর্তি রাষ্ট্রপতি
- রাষ্ট্রপতি চুপ্পু বললেন: কোথায় কি, কোথায় পদত্যাগ!
- আজকাল ৯৩২
- ভারতের আন্দোলনে রসদ যোগাচ্ছে ব্যাঙ্গাত্মক মিম ও রিলস
- ফ্রান্সে ১৫ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ
- কানাডায় বন্দুক সহিংসতা
- দিল্লির বিক্ষোভে ভয় পেয়েছেন কঙ্গনা
- নিউইয়র্কে লাফিয়ে বাড়ছে ডিপোর্টেশন
- সৌদির ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চুক্তিতে ট্রাম্পের অনুমোদন
- ধর্ষণের পর স্কুলছাত্রীকে ২০ টাকা ধরিয়ে দেন প্রধান শিক্ষক
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯০৪
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯২১
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিয়ে করছেন রাফসান-জেফার!
- আজকাল ৯০৯
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
