বাংলাদেশিদের অস্ত্রোপচার বাতিলে কলকাতাজুড়ে হাসপাতালে হাহাকার
ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশের রাজধানী কলকাতার বেসরকারি হাসপাতালগুলোতে বাংলাদেশি রোগীদের নির্ধারিত অস্ত্রোপচার এবং অ্যাপয়েন্টমেন্ট বাতিল ও স্থগিত হতে শুরু করেছে। চলমান অস্থিতিশীল পরিস্থিতির কারণে বাংলাদেশি রোগীরা কলকাতার হাসপাতালে তাদের অস্ত্রোপচার বাতিল অথবা ভিন্ন গন্তব্যে চিকিৎসা নেওয়ার পরিকল্পনা করছেন।
০৯:৪০ পিএম, ১ ডিসেম্বর ২০২৪ রোববার
চারদিনে ৬২ বার যুদ্ধবিরতি লঙ্ঘন ইসরাইলের, নিহত ২
লেবাননে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার চার দিন অতিবাহিত হলেও ইসরাইলি বাহিনী অব্যাহতভাবে এ চুক্তি লঙ্ঘন করে চলেছে। এমনকি গত ২৪ ঘণ্টাতেও হামলা চালিয়েছে ইসরাইল, যার ফলে সেখানে দুজন নিহত হয়েছেন।
০৯:৩৮ পিএম, ১ ডিসেম্বর ২০২৪ রোববার
বিশেষ সভা ডেকেছেন প্রধান বিচারপতি
সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিদের অংশগ্রহণে বিশেষ সভা আহ্বান করেছেন প্রধান বিচারপতি। আগামীকাল মঙ্গলবার বিকেল ৪টায় সুপ্রিম কোর্টের মূল ভবনের জাজেস লাউঞ্জে এ সভা অনুষ্ঠিত হবে।
০৯:৩৬ পিএম, ১ ডিসেম্বর ২০২৪ রোববার
শেখ হাসিনার আমলে বছরে গড়ে ১৬ বিলিয়ন ডলার পাচার হয়েছে
অর্থনীতিতে অনিয়ম ও দুর্নীতি তদন্তে গঠিত শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ড. দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে গঠিত কমিটি প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে তাদের প্রতিবেদন জমা দিয়েছে।
আজ রোববার রাজধানীর তেজগাঁও প্রধান উপদেষ্টার কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই প্রতিবেদন জমা দেয়া হয়।
০৯:৩২ পিএম, ১ ডিসেম্বর ২০২৪ রোববার
সোনার দাম ফের কমল
দেশের বাজারে সোনার দাম আবার কমানো হয়েছে। সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম এক হাজার ৪৮১ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে এক লাখ ৩৭ হাজার ২২৭ টাকা।
০৯:৩০ পিএম, ১ ডিসেম্বর ২০২৪ রোববার
গন্তব্য ইতালি, লিবিয়ায় নিয়ে ঝুলিয়ে রড দিয়ে পেটানোর অভিযোগ
ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় এক যুবককে আটকে রাখা হয়েছে। তার পরিবারের কাছ থেকে ধাপে ধাপে ৪৫ লাখ টাকা হাতিয়ে নিয়েছে একটি চক্র। আরও ৩০ লাখ টাকা চেয়ে নির্যাতন চালিয়ে যাচ্ছে চক্রটি। নিরুপায় হয়ে ছেলেকে ফেরত চেয়ে হবিগঞ্জ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছে পরিবার।
০৯:২৯ পিএম, ১ ডিসেম্বর ২০২৪ রোববার
২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান-বাবরসহ সব আসামি খালাস
বহুল আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডাদেশপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ সব আসামিকে খালাস দিয়েছে হাইকোর্ট।
০৯:২৫ পিএম, ১ ডিসেম্বর ২০২৪ রোববার
এবার যুক্তরাজ্যে মিলল হাসিনার ঘনিষ্ঠদের বিপুল সম্পত্তির খোঁজ
যুক্তরাজ্যে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ বলয়ের সাবেক মন্ত্রীসহ রাজনীতিক ও ব্যবসায়ীদের বিপুল পরিমাণ সম্পত্তির খোঁজ মিলেছে।
দেশটির আবাসন খাতে তাদের লগ্নি করা সম্পত্তির আর্থিক মূল্য ৪০ কোটি পাউন্ড (ছয় হাজার কোটি টাকা) বা আরো অনেক বেশি হতে পারে বলে প্রতীয়মান হচ্ছে।
০৯:২৩ পিএম, ১ ডিসেম্বর ২০২৪ রোববার
সত্যের সৌন্দর্য হল, ষড়যন্ত্রের ওপর বিজয় লাভ করে: তারেক রহমান
‘সত্যের সৌন্দর্য হল যে, এটি অপ্রচলিতভাবে প্রচার এবং ষড়যন্ত্রের ওপর বিজয় লাভ করে। আমাদের বিশ্বাস দেয় যে, অবশেষে, ন্যায় এবং ন্যায্যতা জয়ী হয়।’
আজ রোববার বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এসব কথা বলেন।
০৯:২১ পিএম, ১ ডিসেম্বর ২০২৪ রোববার
সংকটে ৪৬০ থানা
নানা সংকটে জর্জরিত পুলিশ। গত ৫ আগস্টের আগে ও পরে পুলিশ সদস্যদের ওপর হামলা এবং অবকাঠামোয় হামলার ক্ষত এখনো তাড়িয়ে বেড়াচ্ছে পুলিশ সদস্যদের। বিপরীতে এর মাশুল দিচ্ছে সাধারণ মানুষ। মাঝেমধ্যেই ঘটছে অনাকাক্সিক্ষত ঘটনা। বেড়েছে চুরি-ডাকাতি ছিনতাইসহ বহুমাত্রিক অপরাধ। এখনো অনিরাপদ সড়ক-মহাসড়ক, শহর-জনপদ। যৌথ বাহিনীর সহায়তা ছাড়া নিরাপত্তা নিশ্চিতে এখনো শতভাগ ভূমিকা রাখতে পারছেন না পুলিশ সদস্যরা। স্বাভাবিক হয়নি এখনো পুলিশের দাপ্তরিক কার্যক্রম।
০২:৪৪ এএম, ১ ডিসেম্বর ২০২৪ রোববার
মোশাররফের সঙ্গে সম্পর্কসহ ৪ গুজবের জবাব অভিনেত্রীর
ললিউড অভিনেত্রী ও মডেল জইনব রাজা পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট ও সেনাপ্রধান জেনারেল পারভেজ মোশাররফের সঙ্গে তার পারিবারিক সম্পর্কের গুজব অস্বীকার করেছেন।
তিনি স্পষ্ট করে বলেছেন, মোশাররফের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই এবং এ বিষয়ে অভিযোগটি সম্পূর্ণ ভিত্তিহীন।
০২:১৯ এএম, ১ ডিসেম্বর ২০২৪ রোববার
ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার তিন প্রোটিয়া ক্রিকেটার
দক্ষিণ আফ্রিকার তিন সাবেক ক্রিকেটারের বিরুদ্ধে আর্থিক অনিয়ম এবং ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ উঠেছে। ২০১৫-১৬ সালে তারা রাম স্ল্যাম টি-টোয়েন্টি চ্যালেঞ্জ প্রতিযোগিতায় ম্যাচ ফিক্সিংয়ের চেষ্টা করেছিলেন বলে অভিযোগ। এসব অভিযোগে গ্রেপ্তার তিন ক্রিকেটার হলেন লনওয়াবো সতসবে, থামি সোলেকিলে ও এথি এমভালাতি।
০২:১৬ এএম, ১ ডিসেম্বর ২০২৪ রোববার
স্কুলছাত্রকে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ওসির বিরুদ্ধে
কক্সবাজারের টেকনাফ থানার ওসির বিরুদ্ধে সপ্তম শ্রেণির এক ছাত্রকে অস্ত্র দিয়ে মামলায় ফাঁসানোর অভিযোগ উঠেছে। স্বজন ও এলাকাবাসীর দাবি, অস্ত্র হাতে ধরিয়ে জোর করে শিশুটির স্বীকারোক্তি আদায় করেছেন ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন। এর পর মামলা দিয়ে তাকে আদালতে তোলা হয়। আদালত শিশুটিকে কারাগারের শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠিয়েছেন।
০২:১০ এএম, ১ ডিসেম্বর ২০২৪ রোববার
ভারতীয় স্ক্রিপ্ট রূপায়িত করার কাজে নেমেছে কিছু মানুষ: আসিফ নজরুল
যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশি ইউটিউবার ইলিয়াস হোসেন শুক্রবার (২৯ নভেম্বর) তার ইউটিউব চ্যানেলে ‘পুলিশ, আনসারের সমম্বয়ে গঠিত বাহিনী নিয়ে সশস্ত্র গেরিলা আক্রমণের পরিকল্পনা’ শিরোনামে একটি ভিডিও আপলোড করেন। যেখানে দাবি করা হয়, গত ৩-৪ আগস্ট ক্যান্টনমেন্টে ভারতের দালালদের সঙ্গে মিটিং করেছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।
০১:৪৯ এএম, ১ ডিসেম্বর ২০২৪ রোববার
বিদ্রোহীদের দখলে সিরিয়ার আলেপ্পো
আকস্মিক আক্রমণের তিন দিন পর সিরিয়ার বিদ্রোহী বাহিনী দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পোতে প্রবেশ করেছে। ২০১৬ সালে সরকারি বাহিনী শহরটি পুনরুদ্ধারের পর প্রথমবারের মতো তারা সেখানে পা রাখে। আলেপ্পো এবং এর আশপাশে ব্যাপক সংঘর্ষের খবর পাওয়া গেছে। এতে কয়েক ডজন সেনাসদস্য নিহত হয়েছেন। বিপুল সংখ্যক বেসামরিক মানুষেরও প্রাণ গেছে।
০১:৩৮ এএম, ১ ডিসেম্বর ২০২৪ রোববার
দুবলারচরে ‘সাহেবদের’ রাজত্ব
আবদুর রাজ্জাক প্রায় ২০ বছর ধরে মাছ ধরা ও শুঁটকি বানানোর কাজ করেন সুন্দরবনের দুবলারচরে; প্রতিবছর নভেম্বর থেকে মার্চ পর্যন্ত থাকেন সেখানে। বাকি সময় কাটান পরিবারের সঙ্গে সাতক্ষীরায়। দুবলারচরে যেতে বিশেষ ‘পাস’ নিতে হয় তাদের। আর ‘সাহেব চক্র’কে দেওয়ার জন্য নির্দিষ্ট অঙ্কের টাকাও নিতে হয়। টাকা না দিলে পাস মেলে না। রাজনৈতিক পটপরিবর্তনেও সাহেবদের রাজত্ব কমেনি।
০১:৩৬ এএম, ১ ডিসেম্বর ২০২৪ রোববার
যে কারণে স্বামীসহ সুবর্ণা মুস্তাফাকে আটকে দেওয়া হলো বিমানবন্দরে
ব্যাংকক যাওয়ার পথে অভিনয়শিল্পী ও সাবেক এমপি সুবর্ণা মুস্তাফা ও তার স্বামী নাটক ও চলচ্চিত্র নির্মাতা বদরুল আনাম সৌদকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে।
শনিবার বেলা সাড়ে ১১টায় ঘটনাটি ঘটেছে। বিমানবন্দর সংশ্লিষ্ট সূত্র এ খবর নিশ্চিত করেছে।
০১:৩২ এএম, ১ ডিসেম্বর ২০২৪ রোববার
ট্রাম্পের শপথের আগে বিদেশি শিক্ষার্থীদের ফেরার নির্দেশ
আগামী ২০ জানুয়ারি নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শপথ গ্রহণ করবেন। এর আগেই দেশটির বিশ্ববিদ্যালয়গুলো তাদের বিদেশি শিক্ষার্থীদের ক্যাম্পাসে ফেরার নির্দেশনা দিয়েছে। কারণ, ট্রাম্প প্রশাসন উচ্চশিক্ষা ও অভিবাসন নীতিতে নতুন নির্দেশনা জারি করতে পারে। এতে যুক্তরাষ্ট্রের বাইরে থাকা শিক্ষার্থী ও কর্মীরা বিপাকে পড়তে পারেন।
০১:৩০ এএম, ১ ডিসেম্বর ২০২৪ রোববার
আটকের পর রাতেই পরিবারের জিম্মায় সাংবাদিক মুন্নী সাহা
সাংবাদিক মুন্নী সাহাকে আটকের পর পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। শনিবার রাতে অসুস্থতাসহ নানা দিক বিবেচনায় জামিন নেওয়ার শর্তে তাকে পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়। ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক এ তথ্য জানিয়েছেন।
০১:২৬ এএম, ১ ডিসেম্বর ২০২৪ রোববার
কুইন্সে জাকজমকপূর্ন থ্যাংকস গিভিং পার্টি ও সংবর্ধণা
প্রবাসী বাংলাদেশিদের সর্ববৃহৎ সংগঠন বাংলাদেশে সোসাইটির নতুন কমিটিকে স্বাগত জানিয়ে থ্যাংকস গিভিং ফ্যামিলি নাইট পার্টির আয়োজন করেছে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা। এ আয়োজনের মূল উদ্যোক্তা ইশতিয়াক রুমি, এজাজুল ইসলাম নাঈম ও ন্যান্সি। ২৭ নভেম্বর উডসাইডের কুইন্স প্যালেসে আয়োজিত অনুষ্ঠানে নতুন কমিটির সবাইকে উষ্ণ অভ্যর্থনা ও সংবর্ধনা দেয়া হয়।
০২:৪৪ এএম, ৩০ নভেম্বর ২০২৪ শনিবার
বাংলাদেশ সোসাইটির অভিষেক ১৬ ডিসেম্বর
প্রবাসী বাংলাদেশিদের সবচেয়ে বড় সংগঠন বাংলাদেশ সোসাইটির নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবসে অনুষ্ঠিত হবে। সোসাইটির বিদায়ী কমিটির বিশেষ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয।
০২:৪৩ এএম, ৩০ নভেম্বর ২০২৪ শনিবার
থ্যাঙ্কস গিভিং ডে প্যারেডে ফিলিন্তিন বিক্ষোভকারীরা গ্রেফতার
নিউইয়র্ক প্রবাসি ফিলিস্তিনিরা গতকাল বৃহস্পতিবার সকালে ঐতিহ্যবাহি থ্যাঙ্কস গিভিং ডে প্যারেডে ইসরায়েলি ‘গণহত্যা বন্ধে’র দাবিতে বিক্ষোভ করেছে। এ সময় সিক্স অ্যাভিনিউতে চলমান মেসি প্যারেড কিছু সময়ের জন্য থমকে দাঁড়িয়েছিল। তারা প্যারেড চলাকালে সামনে বসে পড়ে বিক্ষোভ দেখাতে থাকলে পুলিশ তাদের সরিয়ে দেয়। তারপর প্যারেড স্বাভাবিকভাবে চলতে থাকে। পুলিশ ঘটনাস্থল থেকে প্রায় ৩০ জনকে গ্রেফতার করেছে বলে জানা যায়। প্যারেড দেখার জন্য বৃষ্টি উপেক্ষা করে হাজার হাজার মানুষ ম্যানহাটনে জড়ো হয়েছিলেন।
০২:৪০ এএম, ৩০ নভেম্বর ২০২৪ শনিবার
বাংলাদেশ ইস্যু নিয়ে কেন্দ্রকে মমতা ব্যানার্জীর সমর্থন
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বলেছেন, ‘বাংলাদেশ ইস্যুতে কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের সঙ্গে আমি একমত পোষণ করছি। তবে অন্য দেশের ব্যাপারে কথা বলার এখতিয়ার আমার নেই।’ গতকাল ২৮ নভেম্বর বৃহস্পতিবার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে দাঁড়িয়ে বাংলাদেশে ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারি এবং বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
০২:৩৩ এএম, ৩০ নভেম্বর ২০২৪ শনিবার
ঢাকায় চালু হলো বাংলা ট্রাভেলসের নতুন শাখা
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ২৫ বছরের ব্যবসায়িক অভিজ্ঞতা সম্পন্ন বাংলা ট্রাভেলস এবার বাংলাদেশেও তাদের শাখা চালু করেছে। এখন থেকে নিউইয়র্কের অভিবাসীদের মতো ন ঢাকা অফিস থেকে বাংলাদেশের মানুষজনও ট্রাভেলস সংক্রন্ত সব ধরনের সেবা পাবেন। ঢাকায় অফিস উদ্বোধনের কথা নিউইয়র্কে এক মিট দ্যা প্রেস অনুষ্ঠানে জানান বাংলা ট্রাভেলসের প্রেসিডেন্ট ও সিইও মোহাম্মদ বেলায়েত হোসেন। সোমবার জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি সেন্টারে এ অনুষ্ঠানে উপাস্থত ছিলেন বাংলাদেশের তিন অভিনয় শিল্পী সজল, নিরব ও ইমন।
০২:২৯ এএম, ৩০ নভেম্বর ২০২৪ শনিবার
- সাউথ ক্যারোলাইনায় বাংলাদেশি কমিউনিটির বনভোজন সম্পন্ন
- সিটির স্যানিটেশন কমিশনা ও কুইন্স বরো প্রেসিডেন্টের হিলসাইড অ্যাভ
- প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার পেতে যাচ্ছে যুক্তরাষ্ট্র!
- নিউইয়র্কে প্রতি রোববার ‘হলিডে মার্কেট প্লেস’র যাত্রা শুরু
- উইলিয়ামস ল্যান্ডমার্ক ২-এর রিয়েল এস্টেট ওয়ার্কশপ সম্পন্ন
- ইসরাইলি নির্বাচনে বিদেশি অর্থায়নের অভিযোগ!
- ফাইটার ডানা হোয়াইটকে প্রেস সেক্রেটারি বানাতে চান ট্রাম্প!
- আইএমএফের ঋণ পেতে মানতে হবে ৪ কঠিন শর্ত
- ইনকিউবেটরে আগুন, পুড়ল নবজাতকের শরীরের ৯৫ শতাংশ
- বিপ্লব ও সংহতি দিবসের প্রস্তুতি সভা
- চট্টগ্রাম সমিতির কমিটির মেয়াদ বাড়লো
- গোল্ডেন এজ হোম কেয়ারের প্রতিষ্ঠাবার্ষিকী রোববার
- আবার নতুন সকাল এসেছেঃ মামদানি
- হাসিনা কি ফিরবেন নাকি ফিরবেন না ?
- আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবে সভাপতি লাবলু ও সেক্রেটারি অনিক
- কংগ্রেসে ৭ মুসলমানের বিজয়
- মানিক পশারির মৃতদেহকে অবমাননার প্রতিবাদ
- মার্কো রুবিও পদত্যাগ করছেন!
- হোয়াইট হাউজে পদত্যাগ ও বদলী আতংক
- ইরান যুদ্ধকেই দায়ি করলেন ট্রাম্প ও জেডি ভ্যান্স
- সেই ইলহান ওমর আবারও জিতলেন
- ট্রাম্প কি তৃতীয়বারের মতো ইমপিচমেন্টের মুখোমুখি?
- ডেমোক্র্যাট ঝড়ে তছনছ ট্রাম্প শিবির
- ইনশাল্লাহ বলে শুরু আলহামদুলিল্লাহ বলে শেষ
- যুক্তরাষ্ট্রে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত মাহমুদ
- আজকের আজকাল ৯৪৭
- ভরাডুবির পর ট্রাম্পের দলজুড়ে একে অপরকে দোষারোপ
- মার্কিন মধ্যবর্তী নির্বাচনে মুসলিম-আরবদের চমক
- সাবেক মন্ত্রী, এমপিসহ ২০ ব্যক্তির ব্যাংক হিসাব জব্দ হচ্ছে
- গাজার সেই চিকিৎসক এবার যুক্তরাষ্ট্রের কংগ্রেসে
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩৮
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৩























