গন্তব্য ইতালি, লিবিয়ায় নিয়ে ঝুলিয়ে রড দিয়ে পেটানোর অভিযোগ
প্রকাশিত: ১ ডিসেম্বর ২০২৪
ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় এক যুবককে আটকে রাখা হয়েছে। তার পরিবারের কাছ থেকে ধাপে ধাপে ৪৫ লাখ টাকা হাতিয়ে নিয়েছে একটি চক্র। আরও ৩০ লাখ টাকা চেয়ে নির্যাতন চালিয়ে যাচ্ছে চক্রটি। নিরুপায় হয়ে ছেলেকে ফেরত চেয়ে হবিগঞ্জ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছে পরিবার।
শনিবার রাত সাড়ে ৯টায় হবিগঞ্জ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনটি করেন ভুক্তভোগী যুবকের মা মোছা. শাহেদা খাতুন। তিনি লাখাই উপজেলার করাব গ্রামের বাসিন্দা। তার ছেলে কাঞ্চনকে লিবিয়ায় নির্যাতন করা হচ্ছে। এ বিষয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে ছেলেকে ফেরত পাওয়ার আকুতি জানিয়েছেন তিনি।
শাহেদা খাতুন জানান, ছেলেকে ইতালি পাঠাবেন বলে বছরখানেক আগে সদর উপজেলার রিচি গ্রামের শানু মিয়ার ছেলে ছালামিন মিয়ার সঙ্গে ১৫ লাখ টাকায় চুক্তি হয়। চুক্তি অনুযায়ী তিনি রিচি গ্রামের মৃত সুন্দর আলীর ছেলে শানু মিয়া, কদর আলীর ছেলে মো. সিজিল মিয়া ও শানু মিয়ার স্ত্রী রোকিয়া বেগমের কাছে ১৫ লাখ টাকা দেন। কিছুদিন পর কাঞ্চনকে লিবিয়া নেয় ছালামিন মিয়া। লিবিয়া থেকে ‘গেইমে’র (অবৈধভাবে সমুদ্র যাত্রা) মাধ্যমে কাঞ্চনকে ইতালি পাঠানোর জন্য ১০ লাখ টাকা চায়। বিভিন্নজনের কাছ থেকে ঋণ করে কাঞ্চনের মা ওই টাকা দেন। টাকা দেওয়ার পরও করা হয় নির্যাতন। প্রায় ২ মাস পর মায়ের কাছে ভিডিও কলে নির্যাতনের দৃশ্য দেখিয়ে আরও ২০ লাখ টাকা চান ছালামিন। না হলে কাঞ্চনকে মেরে ফেলবে বলে জানায়। এই ভিডিও দেখে বাড়ি-ঘর বিক্রি করে শানু মিয়া, সিজিল মিয়া ও রোকিয়ার কাছে ওই টাকা দেন মা। কিছুদিন যাওয়ার পর ছালামিন এবং তার লোকজন লিবিয়াতে কাঞ্চনের ওপর ফের নির্যাতন চালায়।
সংবাদ সম্মেলনে শাহেদা খাতুন অভিযোগ করেন, গত ২৬ নভেম্বর সন্ধ্যা ৬টায় ভিডিও কলে ফোন দেয় দালালরা। এ সময় ৩-৪জন লোক কাঞ্চনকে বেঁধে ঝুলিয়ে রড দিয়ে মারপিট করে। আরও ৩০ লাখ টাকা দেওয়ার জন্য বলে। টাকা না দিলে ছেলেকে মেরে ফেলার হুমকি দেয়। অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করলে মাকেও হত্যার হুমকি দেওয়া হয়।
এ বিষয়ে অভিযুক্ত শানু মিয়া বলেন, ‘যে অভিযোগ আনা হয়েছে তা সত্য নয়। আমার ছেলে লিবিয়াপ্রবাসী ছালামিন মিয়ার মাধ্যমে টাঙ্গাইলের এক দালের সঙ্গে ওদের চুক্তি করানো হয়। চুক্তি অনুযায়ী তাকে তিন বার গেইম দেওয়া হয়েছে। তবে বার বার সে ধরা খেয়েছে। এ কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আমরা ওই পরিবারের কাছ থেকে কোনো টাকা নেইনি। সব টাকা ওই দালালকে দেওয়া হয়েছে।’
এ বিষয়ে হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
- তিন আরব দেশের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনি লড়াইয়ে ইরান
- বিয়ের গুঞ্জন আনুশকার, ক্ষোভ জানালেন অভিনেত্রী
- দি ইকোনমিস্টের ২৭% শেয়ার কিনলেন কানাডীয় বিলিয়নিয়ার
- পারমাণবিক হামলার আশঙ্কায় মধ্যপ্রাচ্যে জরুরি সরঞ্জাম বিতরণ
- ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে গৃহবধূর মৃত্যু
- হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে শুল্ক আরোপের পরিকল্পনা ইরানের
- যুক্তরাষ্ট্র ও ইসরাইলের আরও ৯৭ গুপ্তচর গ্রেপ্তার করল ইরান
- ইরানি তেলের ওপর বিধিনিষেধ শিথিল করতে পারে যুক্তরাষ্ট্র
- শীর্ষ সন্ত্রাসী সালাউদ্দিনের নির্দেশে খুন, নেপথ্যে পরকীয়া
- দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার ঈদ
- বগুড়ায় মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণে চালকসহ নিহত ৩
- সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় আহত গফরগাঁওয়ের যুবকের মৃত্যু
- ইরানের গোয়েন্দামন্ত্রী ইসমাইল খাতিবকেও হত্যার দাবি ইসরাইলের
- বগুড়ায় ট্রেন লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ
- মার্কিন সংশ্লিষ্ট শিল্পপ্রতিষ্ঠান ত্যাগের আলটিমেটাম আইআরজিসির
- লাইলাতুল কদরের রাতে মিজানুর রহমান আজহারির ফেসবুক স্ট্যাটাস
- উত্তরায় রিকশাচালককে হত্যার গুজবে বিপণিবিতানে ভাঙচুর,গ্রেপ্তার ১২
- ‘আমি বেঁচে আছি’, তাসনিম জারার বার্তা
- নেতানিয়াহুর ভাইরাল ভিডিও ঘিরে ‘ডিপফেইক’ রহস্য!
- মুসলিম দেশগুলোর প্রতি ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তার বার্তা
- ৬০ লাখ প্রবাসী পরিবারে ঈদ কাটবে উৎকণ্ঠায়
- এখন যুদ্ধের নিয়ন্ত্রণ ইরানের হাতে!
- ট্রাম্পের সহায়তার আহ্বানে ব্রিটেন-জার্মানি-গ্রিসের না
- একাধিক তরুণীর সঙ্গে প্রেম নিয়ে বিরোধে হত্যা
- স্বস্তি ও অস্বস্তির ঈদযাত্রা
- ইরাকে বিমান দুর্ঘটনায় নিহত ৬ সেনার নাম প্রকাশ যুক্তরাষ্ট্রের
- যুদ্ধ কয়েক সপ্তাহের মধ্যে শেষ হবে বলে আশা
- ‘যুদ্ধবিরতি বা আলোচনার কোনো প্রস্তাব আমরা দিইনি’: আরাঘচি
- ইরানের প্রধান তেল রপ্তানি কেন্দ্র খার্গ দ্বীপে আরও হামলা চালানোর
- ইরানের খার্গ দ্বীপে আরও হামলার হুমকি ট্রাম্পের
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৭
- আজকাল ৮৮৬ তম সংখ্যা
- আজকাল ৮৮৯
- জামাত কেন এবারই ক্ষমতায় যেতে চায়!
- ইনস্টাগ্রামের ফিচার এখন হোয়াটসঅ্যাপে
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- শুভ জন্মদিন সাদমান
- আজকাল ৮৯৪
- শাহ নেওয়াজ গ্রুপে নতুন মুখ
- আজকাল ৮৯০
- ডাকসু ইলেকশন মেটিকুলাসলি ডিজাইন্ড!
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও বাড়লো
- সব ভিসাতেই পালন করা যাবে ওমরাহ
- আজকাল ৮৯৫
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
- দেশকে বাঁচাতে নির্বাচনে বিজয়ের কোনো বিকল্প নেই : এইচটি ইমাম
