গাজায় গণহত্যার প্রতিবাদে মার্কিন মানবাধিকারকর্মীর অনশন ধর্মঘট
প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২৪
অবরুদ্ধ গাজায় ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের ‘গণহত্যা ও অভুক্ত রাখার’ প্রতিবাদে তিন দিন ধরে অনশন ধর্মঘট পালন করছেন মার্কিন মানবাধিকারকর্মী হাজামি বারমাদা। ওয়াশিংটনে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট এবং হোয়াইট হাউজের কাছে অবস্থান নিয়ে বারমাদা এই ধর্মঘট শুরু করেন।
বারমাদার অভিযোগ, বাইডেন প্রশাসন বিশেষত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন গাজায় মানবিক সংকট সৃষ্টিতে ইসরাইলকে সহযোগিতা করছেন।
মার্কিন এই মানবাধিকারকর্মী বলেন, ‘স্টেট ডিপার্টমেন্ট মানবাধিকার, নারীর অধিকার, শিশু সুরক্ষা এবং শিক্ষার পক্ষে দাঁড়ানোর কথা বলে। অথচ এসবই গাজা ও পশ্চিম তীরে হামলার শিকার হচ্ছে। যা হচ্ছে মার্কিন প্রশাসনের পূর্ণ সমর্থন এবং অনুমোদনে।
মার্কিন অস্ত্র ইসরাইলের কাছে সরবরাহ করা হচ্ছে। যা নিরীহ বেসামরিক লোকদের হত্যা এবং শিশুদের অভুক্ত রাখার কাজে ব্যবহৃত হচ্ছে বলেও উল্লেখ করেন বারমাদা।
বাইডেন প্রশাসনের প্রতি দাবি
হাজামি বারমাদা মার্কিন প্রশাসনের কাছে ইসরাইলের ওপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন। তিনি দাবি জানিয়ে বলেন, আন্তর্জাতিক আইন লঙ্ঘনের জন্য ইসরাইলকে শাস্তি দেওয়া উচিত।
তার দাবিগুলো হলো:
১) মানবাধিকার লঙ্ঘনের জন্য ইসরাইলকে নিষেধাজ্ঞার আওতায় আনা।
২) ইসরাইলের কাছে মার্কিন অস্ত্র সরবরাহ বন্ধ করা।
৩) গাজায় খাদ্য ও মানবিক সহায়তার প্রবেশ নিশ্চিত করা।
ধর্মঘটের প্রভাব ও সংকট
এই মার্কিন মানবাধিকারকর্মী বুধবার বলেছেন, গত তিন দিন ধরে চলা এই অনশন ধর্মঘটে তিনি ইতোমধ্যেই ১২ পাউন্ড ওজন হারিয়েছেন এবং তার শরীরে ক্ষুধার প্রভাব পড়তে শুরু করেছে।
বারমাদার ভাষায়, ‘ক্ষুধা যখন শরীরে প্রভাব ফেলে, অঙ্গপ্রত্যঙ্গ তখন কাজ করা বন্ধ করে দেয়। শিশুদের ক্ষেত্রে এই প্রক্রিয়া আরও দ্রুত ঘটে। প্রতিটি দিনই গুরুত্বপূর্ণ।
মার্কিন প্রশাসনের প্রতিক্রিয়া
গত ১৩ অক্টোবর মার্কিন প্রশাসন ইসরাইলকে এক চিঠিতে গাজায় মানবিক সহায়তার উন্নতির জন্য ৩০ দিনের মধ্যে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিল। নির্দেশনা অনুযায়ী, প্রতিদিন কমপক্ষে ৩৫০টি ত্রাণ ট্রাক গাজায় প্রবেশ করাতে হবে এবং UNRWA কার্যক্রম নিষিদ্ধ করার মতো আইন কার্যকর করা থেকে বিরত থাকতে হবে।
তবে আন্তর্জাতিক সংস্থাগুলোর সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইল এই নির্দেশনা মানেনি। বরং সেখানকার পরিস্থিতি আরও খারাপ হয়েছে।
আন্তর্জাতিক অপরাধ আদালতের পদক্ষেপ
গত সপ্তাহে আন্তর্জাতিক অপরাধ আদালত (ICC) ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ এবং যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।
যদিও তা দম্ভভরে প্রত্যাখ্যান করেছে ইসরাইল ও তার পরম মিত্র বাইডেন প্রসাশন।
এ নিয়ে বারমাদা বলেন, ‘৪১৭ দিনেরও বেশি সময় ধরে বাইডেন প্রশাসন গাজায় ইসরাইলি গণহত্যা সমর্থন করেছে। এখন সময় এসেছে বলার যে, আর নয়। আমাদের কিছু হারানোর নেই’।
চলমান এই অনশন ধর্মঘটের মাধ্যমে বারমাদা বিশ্বব্যাপী সচেতনতা বৃদ্ধির চেষ্টা করছেন। যাতে বাইডেন প্রশাসন দ্রুত পদক্ষেপ নেয়। সূত্র: আনাদোলু এজেন্সি
- যুক্তরাষ্ট্রে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখ লাখ মানুষের সমাগম
- গ্রিস উপকূলে ২২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু: ২১ বাংলাদেশি উদ্ধার
- আওয়ামী পরিবারের স্বাধীনতা দিবস উদযাপন
- ব্র্রংকস কমিউনিটির উদ্যোগে আলবেনিতে বাংলাদেশ ডে
- ব্রংকসে ডিটেকটিভ দিদারের নামে রাস্তা
- ‘ড. ইউনূসকে ২০২৯ পর্যন্ত রাখতে চেয়েছিল’
- ট্রাম্পের আঙ্গিনায় ডেমোক্র্যাটদের বিজয়
- বিমানবন্দরে আইস পুলিশ মোতায়েন
- বাংলাদেশিদের ঈদের জামাতে মেয়র মামদানি
- ইরানকে আলোচনায় বাধ্য করার চেষ্টা
- দৃশ্যমান হচ্ছে আওয়ামী লীগ
- মার্কিন সেনাদের রুখতে ইরানের ১০ লাখ যোদ্ধা প্রস্তুত
- ডা. জুবাইদা রহমান প্রশংসিত
- সেন্ট্রাল পার্কে মুসলিম নারীকে হিজাব খুলে ধর্ষণচেষ্টা
- নিউ ইয়র্ক সিটিতে ন্যূনতম মজুরি ঘণ্টায় ৩০ ডলার!
- যুক্তরাষ্ট্রের ইতিহাসের বৃহত্তম বিক্ষোভ শনিবার
- ৫ লাখ নিউইর্য়কার মেডিকেইড সুবিধা হারাচ্ছেন
- নিউইয়র্ক স্টেট আইনসভা বাংলাদেশময়
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- ১/১১ কুশীলবরা গা ঢাকা দিচ্ছে
- নিউইয়র্ক সিটিতে ৮ হাজার কলেজ শিক্ষার্থীই হোমলেস
- আজকাল ৯১৫
- ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দিলেন হামজা চৌধুরী
- সংসার ভেঙে গেল মৌসুমী হামিদের
- যুক্তরাষ্ট্রের গ্লোবাল সামিটে জুবাইদা রহমান
- ইসরায়েলের অন্যতম বড় বিদ্যুৎকেন্দ্রে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
- শাসক বদলেছে, শোষণের ধারা বদলায়নি: শফিকুর রহমান
- নবীন ফ্যাশনের শোরুম বন্ধের ঘটনায় হাতিরঝিল থানার ওসি ‘ক্লোজড’
- জ্বালানি তেলের মজুত পর্যাপ্ত
- ট্রাম্পের শান্তি আলোচনার প্রস্তাবে দুশ্চিন্তায় ইসরায়েল
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৭
- আজকাল ৮৮৯
- জামাত কেন এবারই ক্ষমতায় যেতে চায়!
- ইনস্টাগ্রামের ফিচার এখন হোয়াটসঅ্যাপে
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- আজকাল ৮৯৪
- শাহ নেওয়াজ গ্রুপে নতুন মুখ
- আজকাল ৮৯০
- ডাকসু ইলেকশন মেটিকুলাসলি ডিজাইন্ড!
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও বাড়লো
- সব ভিসাতেই পালন করা যাবে ওমরাহ
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- শেখ হাসিনা একজন ছোটখাটো হিটলার: মাহমুদুর রহমান
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
