ইসকন ইস্যুতে ঢাকা-দিল্লি টানাপোড়েন
মাসুদ করিম, ঢাকা থেকে
প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২৪
ঢাকা-দিল্লি সম্পর্কে হঠাৎ ঝড়ো হাওয়া বইছে। চিন্ময় কৃষ্ণ দাস নামের একজন পুরোহিতকে গ্রেফতারের পর উত্তাপ ছড়ায়। চট্টগ্রামে সৃষ্ট উত্তাপ ঢাকা থেকে দিল্লি পর্যন্ত গড়ায়। বিষয়টি নিয়ে ঢাকা-দিল্লি রীতিমত টানাপোড়েন সৃষ্টি হয়েছে। ভারতের পত্রিকাগুলোর লিড নিউজ এখন বাংলাদেশ। উত্তেজনা ছড়িয়ে দিচ্ছে ভারতীয় টিভি চ্যানেলগুলো। তার ফলে দুই প্রতিবেশি দেশের মধ্যে অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
চট্টগ্রামের এই ধর্মীয় নেতাকে গ্রেফতারের জের ধরে তার অনুসারীরা রাস্তায় নেমে আসেন। আদালত তার জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিলে অনুসারীরা রাস্তায় শুয়ে প্রিজন ভ্যান আটকে দেয়। তাদের সরাতে আইন-শৃঙ্খলা বাহিনীকে টিয়ার সেল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করতে হয়। চট্টগ্রামে ছড়িয়ে পড়ে হানাহানি। সহিংসতায় প্রাণ হারান চট্টগ্রামের বিশিষ্ট আইনজীবি সাইফুল ইসলাম আলিফ।
আলিফ হত্যার প্রতিবাদে বিভিন্ন আদালতসহ গোটা বাংলাদেশে প্রতিবাদের ঝড় উঠেছে। মামলা হয়েছে। বেশ কয়েকজনকে গ্রেফতারও করেছে পুলিশ। এই ঘটনায় বাংলাদেশের বিভিন্ন স্থানে কৃষ্ণ ভাবনা সংস্থা ইসকন নিষিদ্ধ করার দাবি উঠেছে। তার প্রতিক্রিয়ায় ভারতে লংকাকান্ড ঘটে চলেছে। ভারতের বিদেশ মন্ত্রণালয় বিবৃতি দিয়ে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের নিন্দা জানিয়ে তাকে অবিলম্বে মুক্তি দেবার দাবি জানিয়েছে। ভারতের পার্লামেন্টে বিষয়টি নিয়ে তোলপাড় হয়েছে। সংখ্যালঘূদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে। উগ্রহিন্দু গোষ্ঠীগুলো ভারতে বাংলাদেশের কূটনৈতিক মিশনসমূহে ঘেরাও করছে। কথা বলেছেন, পশ্চিমবঙ্গেুর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও। পশ্চিমবঙ্গের বিধান সভায় দাঁড়িয়ে মমতা বলেন, হিংসা ও ধর্মীয় বিদ্বেষের কারণে তিনি দুঃখিত। তবে বিষয়টি আন্তর্জাতিকভাবে দুই দেশের মধ্যে সুরাহা হতে হবে।
এই ঘটনায় হঠাৎ করেই সামনে চলে আসে ইসকনের নাম। ইসকন নিষিদ্ধ করার দাবি উঠতে থাকে। চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের সঙ্গে ইসকন নিষিদ্ধ করার প্রশ্ন আসছে কেন এই প্রশ্নে জানা গেল, চিন্ময় একদা ইসকনের পুরোহিত ছিলেন। ইসকনের অভ্যন্তরীণ কারণে চিন্ময়কে বহিস্কার করা হয় কয়েক মাস আগে। তারপর তিনি সনাতনী জাগরণ জোটের নেতা হয়ে ওঠেন। বয়সে তরুণ এই পুরোহিত হিন্দু তরুণদের মধ্যে জনপ্রিয় হয়ে ওঠেন। তার বক্তব্য শোনার জন্য ঢাকা, চট্টগ্রাম ও রংপুরে হিন্দু সম্প্রদায়ের হাজার হাজার মানুষ সমবেত হন। তিনি সংখ্যালঘূ সম্প্রদায়ের আট দফা দাবির পক্ষে এক ধরনের উন্মাদনার সৃষ্টি করেন। চিন্ময়ের বিরুদ্ধে অভিযোগ হলো, তিনি বাংলাদেশের জাতীয় পতাকার উপরে গেরুয়া পতাকা টাঙ্গিয়েছেন। এটা রাষ্ট্রদ্রোহ।
একটা সাম্প্রদায়িকতার বিষবাস্প, একটা ঘৃণার আবহ বাংলাদেশের ভেতওে প্রচন্ডভাবে আনার প্রচেষ্টা লক্ষ্যনীয়। এই প্রচেষ্টার পেছনে মহল বিশেষ থাকতে পারে। যারা বাংলাদেশে হিন্দু ও মুসলমানের মধ্যে ঘৃণা ছড়িয়ে ফায়দা লুটতে চান; তাদের এই প্রচেষ্টায় ঘি ঢালছে ভারতীয় কতিপয় মিডিয়া। তারা বাস্তবতা বিবর্জিত, অতিরঞ্জিত খবর প্রচার করছে। বাংলাদেশে দীর্ঘ দিনের যে সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য; তার মূলে আঘাত করে ঘৃণ্য কায়েমী স্বার্থের রশি টেনে দুই প্রতিবেশি দেশের মধ্যে দৃশ্যত টানাপোড়েন সৃষ্টির চেষ্টা অব্যাহত আছে।
ভারতের পররাষ্ট্র সচিবের বাংলাদেশ সফরের আগে সাম্প্রদায়িক উত্তেজনা পরস্পরকে মুখোমুখি করে দিয়েছে। ডিসেম্বরের শুরুতে ভারতের পররাষ্ট্র সচিবের বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে। শেখ হাসিনার আমলে বাংলাদেশ ও ভারতের মধ্যে খুবই ভাল সম্পর্ক বিদ্যমান ছিলো। ওই সময়টাকে বলা হয় দ্বিপক্ষীয় সম্পর্কের সোনালী অধ্যায়। শেখ হাসিনার পতনের পর পরই কতিপয় ব্যক্তি হিন্দু সম্প্রদায়ের ওপর ঝাঁপিয়ে পড়ে। সংখ্যালঘূদের ওপর হামলার ঘটনা থাকলেও সংখ্যালঘূদের আট দফা দাবি নতুন ঘটনার জন্ম দেয়। অনেকেই মনে করছেন, শেখ হাসিনা কিংবা ভারতের ইন্ধন থাকার কারণে সংখ্যালঘূ আন্দোলন জোরদার হচ্ছে। এমন ধরনের সন্দেহ-অবিশ^াস সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির লক্ষ্যে করা হতে পারে। ঢাকা-দিল্লি সম্পর্ক অনেকটা অনিশ্চিত গন্তব্যে অগ্রসর হচ্ছে।
বাংলাদেশ ও ভারতের মধ্যে চার হাজার কিলোমিটারের বেশি অভিন্ন স্থল সীমান্ত রয়েছে। এছাড়াও, সমুদ্রসীমা আছে দুই দেশের মধ্যে। বড় ধরনের বাণিজ্য আছে প্রতিবেশি দুই দেশের মধ্যে। কানেকটিভিটি ও নিরাপত্তা সহযোগিতা বিদ্যমান দুই প্রতিবেশির মধ্যে। এমতাবস্থায় রাজনৈতিক পট পরিবর্তন হওয়ার পর সম্পর্কের সেই গতি ধরে রাখাও চ্যালেঞ্জ।
ইসকন ইস্যুতে ঢাকা-দিল্লি সম্পর্কে বড় ধরনের ঝাঁকুনি দিয়েছে। যুক্তরাষ্ট্রে ট্রাম্পের বিজয়ের পর ট্রাম্প ও মোদির মধ্যে সম্পর্কের ধরনে ড. মুহাম্মদ ইউনূসের অর্ন্তবর্তি সরকার চাপে থাকবে বলে ধারণা করা যায়। তার ওপর নতুন করে সাম্প্রদায়িক বিভাজন উদ্বেগের সৃষ্টি করেছে।
- নিউ ইয়র্কে তোপের মুখে আরএসএস প্রধান মোহন ভাগবত
- নেপালে বন্যা বিপর্যয়: সর্বশেষ প্রাণহানি ও নিখোঁজ কতজন?
- নিউ ইয়র্কে পুতুলনাচের আসরে ইসরাইলবিরোধী বিক্ষোভ
- মান নিয়ে প্রশ্ন, তবু বেড়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়
- ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র
- মার্কিন হামলার জবাবে ইরানের পাল্টা হামলা শুরু
- প্রতিদিন ৭ বিলিয়ন ডলার করে বাড়ছে যুক্তরাষ্ট্রের ঋণ
- নবম পে-স্কেলের দুয়ারে সরকারি চাকরিজীবীরা
- সব পাপ ধুয়েমুছে আল্লাহ-খোদার নাম নিয়ে মরতে চাই: পপি
- বিমানবন্দর ছাত্রদলের সভাপতি-সম্পাদকসহ গ্রেফতার ৩
- ঢাকার ভোর ভয়ংকর
- বছরে কোটি টাকার বেশি বৃত্তিতে যুক্তরাষ্ট্রে ফেলোশিপের সুযোগ
- মধ্যরাতে সড়ক দুর্ঘটনার কবলে তিশা
- ইরান যুদ্ধ ও বাণিজ্য উত্তেজনা, মধ্যবর্তী নির্বাচনের আগে চাপে ট্রা
- ভেনেজুয়েলার বিশাল তেল ভাণ্ডারের নিয়ন্ত্রণ নিচ্ছে যুক্তরাষ্ট্র
- পাকিস্তানে ঘন ঘন ভিড়ছে তুর্কি সামরিক বিমান, দুশ্চিন্তায় ভারত
- প্রেম-বিয়ে যেকোনো বিচ্ছেদেই মিলবে ৭ দিনের বেতনসহ ছুটি
- ট্রাম্পের মুখের আদলে তৈরি মাদক বড়ি নিয়ে নেদারল্যান্ডসে ‘রেড অ্যাল
- নেপালে বন্যায় ৬৬৯ লাশ উদ্ধার, নিখোঁজ ২ হাজার ৩৬২
- ‘আমি এখন কাকে মা বলে ডাকব’
- প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে সরকার
- রাশিয়ার সঙ্গে গোপন বৈঠকের তথ্য ইউক্রেনের কাছে ফাঁস করল যুক্তরাষ্
- সাড়ে ৩ হাজার মেগাওয়াট ছাড়িয়ে লোডশেডিং, নাকাল জনজীবন
- জ্যামাইকায় কুনু-ফিরোজ পরিষদের মতবিনিময়
- বৃহত্তর নোয়াখালী জাতীয়তাবাদী ফ্রন্ট যুক্তরাষ্ট্রে’র কমিটি
- ‘দ্য পোর্ট অব পেরি পেরি’ রেস্টুরেন্টের গ্র্যান্ড ওপেনিং
- বিশ্বজুড়ে ইমিগ্র্যান্ট ভিসাপ্রার্থীদের অ্যাপয়েন্টমেন্ট স্থগিত
- আইসের সঙ্গে নিউইয়র্ক পুলিশের সহযোগিতা নিষিদ্ধের আইন কার্যকর
- গ্রেটার সিরাজগঞ্জ ডিস্ট্রিক্ট সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- যুক্তরাষ্ট্রে দুই লাখ অ্যাসাইলাম প্রার্থীর ভিসা বাতিল করার উদ্যোগ
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯০৯
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
