তারা সময়মতো আসবে!
মাহবুবুর রহমান
প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৪
মন্তব্য প্রতিবেদন
সিংহের গর্জন ভয়ংকর, যে কারো মনে আতংক জাগায়। গল্প আছে, একবার জিজ্ঞেস করা হয়েছিল, তুমি এতো গর্জো কেন? সিংহের উত্তর, ভয় পাই। আওয়াজে কেউ কাছে ভিড়ে না।
আমাদের ছাত্র সমন্বয়ক সারজিস আলম গর্জন করার চেষ্টা করেন, শারিরীক সীমাবদ্ধতার জন্য তা হয়ে উঠে না, গাড়ীর ব্রেক কষার ‘ক্যাড় ক্যাড়’ হয়ে যায়। ভালো হয়, তিনি যদি স্বাভাবিক কথা বলেন। শ্রুতিমধুর হবে।
‘গর্জন’ আজকের বিষয় না। আমার জানার ইচ্ছা, ক্লাসের বাইরে ছাত্রদের আর কতদিন দায়িত্ব পালন করতে হবে? এ প্রশ্নে কেউ কেউ লাফিয়ে উঠতে পারেন, ‘আপনার মতলব সুবিধের নয়। শূণ্য মাঠে গোল দিতে চান? তা হবে না।’
দুঃখিত, আমার সে খায়েশ-যোগ্যতা, কোনটাই নেই। জানতে চাইছিলাম, দ্বৈত শাসনতো দীর্ঘকাল চলতে পারে না। সারাদেশে অরাজক পরিস্থিতি। মব জাস্টিস। শিক্ষক প্রহার। যারে-তারে ধরে মারধর। ঢাকায় জিন্নাহর স্মরণ সভা, মাজার ভাঙচুর। হজরত শাহজালাল (রঃ) সহ ৩৬০ আউলিয়া সিলেট অঞ্চলে ইসলামের আলো ছড়িয়েছেন। এখন তাঁদের মাজারে হামলা! এরা কোথাকার মুসলমান? অজুহাত তোলা হয়, মাজারে গান-বাজনা, গঞ্জিকার। ভালো কথা, ওয়াজ করো, মানুষকে বুঝাও। জনসচেতনতা বাড়াও। তাই বলে পুলিশের ভূমিকায় তোমাকে নামার কে অধিকার দিয়েছে? কে অধিকার দিয়েছে হাতুড়ি-শাবল ঠুকে মাজার ভাঙ্গার? নেটিজেনরা বলছেন, মোদির ভয়ে এরা মন্দির পাহারা দেয়। মাজার ভাঙ্গতে অসুবিধে কোথায়? এখানে কোন মোদি নেই!
এ দিকে গ্যাস নেই, বিদ্যুৎ নেই। ভয়াবহ লোডশেডিং। তিনটি সারকারখানা বন্ধ । বন্ধ শত শত গার্মেন্টস। পাম্পে গ্যাসের জন্য লম্বা লাইন। দেউলিয়া হওয়ার পথে দশ ব্যাংক। গ্রাহকরা নিজের টাকা তুলতে পারছেন না। জিনিসপত্রের দাম বাড়ছে হু হু করে। ভারতের আদানির বিদ্যুৎ বিল ও (রাশিয়ার) রূপপুরের নিউক্লিয়ার বিল সুদে-আসলে বাড়তেই আছে। পরিশোধের চাপ দিচ্ছে পাওনাদাররা। নাভিশ্বাস উঠছে মানুষের। এর মাঝে বলা শুরু হয়েছে ‘আগের সরকারই ভালো ছিলো।’
স্বৈরাচারের (?)কে কোথা দিয়ে ঢুকে পড়লো তার চেয়ে এই মূহূর্তে জরুরী দেশে সুশাসন প্রতিষ্ঠা। দ্বৈত শাসনের অবসান। ছাত্রদের কর্তৃত্বকে অকার্যকর ঘোষণা। জনতা আছে, তারা পূরণ করবে ছাত্রদের স্থান।
সবচেয়ে বড় কথা, স্বৈরাচারের লোকজনতো বাইরে থেকে আসবে না। তারাতো দেশেই আছে। স্বৈরাচারের দল নির্বাচনে ৪০ থেকে ৪৩ শতাংশ ভোট পায়। বাংলাদেশে এমন কোন গ্রাম বা পাড়া-মহল্লা নেই যেখানে আওয়ামী লীগের কর্মী-সমর্থক নেই। তারা সময়মতো ঠিকই আসবে। কি ভাবে, কোথা দিয়ে, কি করে, কোন সময়ে আসবে তা আপনিও জানেন না, আমিও জানি না। তবে ইতিহাস বলে, বাস্তবতা বলে, তারা আসবে। ফিরে আসবে!
- পারশাকে বিয়ে করেছেন আসাদ নূর?
- ফ্রান্সের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে ইউরোপের ৩১ দেশে
- কৃষকের পর সরকারকেও ঠকাচ্ছে কৃষি ব্যাংক
- সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৮ জনের পরিচয় নিয়ে ধোঁয়াশা
- ন্যূনতম বেতন নির্ধারণে আজ শুরু দরকষাকষি
- ভুয়া-ভুয়া স্লোগান শুনে ‘ইঙ্গিতপূর্ণ’ ভঙ্গি করলেন পরীমনি
- মিশরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৭, আহত ১১২
- ‘পরাজিত ব্যক্তি’ বলতেই ক্ষুব্ধ হয়ে ব্রিফিং ছাড়লেন ট্রাম্প
- এবার ইরানের বিরুদ্ধে ‘বিশেষ টাস্কফোর্স’ গড়ছে যুক্তরাষ্ট্র
- দেবিদ্বারে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ
- চাঁদা না পেয়ে মোটরসাইকেল নিয়ে গেলেন বিএনপি নেতা
- সাউথ ক্যারোলাইনায় বাংলাদেশি কমিউনিটির বনভোজন সম্পন্ন
- সিটির স্যানিটেশন কমিশনা ও কুইন্স বরো প্রেসিডেন্টের হিলসাইড অ্যাভ
- প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার পেতে যাচ্ছে যুক্তরাষ্ট্র!
- নিউইয়র্কে প্রতি রোববার ‘হলিডে মার্কেট প্লেস’র যাত্রা শুরু
- উইলিয়ামস ল্যান্ডমার্ক ২-এর রিয়েল এস্টেট ওয়ার্কশপ সম্পন্ন
- ইসরাইলি নির্বাচনে বিদেশি অর্থায়নের অভিযোগ!
- ফাইটার ডানা হোয়াইটকে প্রেস সেক্রেটারি বানাতে চান ট্রাম্প!
- আইএমএফের ঋণ পেতে মানতে হবে ৪ কঠিন শর্ত
- ইনকিউবেটরে আগুন, পুড়ল নবজাতকের শরীরের ৯৫ শতাংশ
- বিপ্লব ও সংহতি দিবসের প্রস্তুতি সভা
- চট্টগ্রাম সমিতির কমিটির মেয়াদ বাড়লো
- গোল্ডেন এজ হোম কেয়ারের প্রতিষ্ঠাবার্ষিকী রোববার
- আবার নতুন সকাল এসেছেঃ মামদানি
- হাসিনা কি ফিরবেন নাকি ফিরবেন না ?
- আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবে সভাপতি লাবলু ও সেক্রেটারি অনিক
- কংগ্রেসে ৭ মুসলমানের বিজয়
- মানিক পশারির মৃতদেহকে অবমাননার প্রতিবাদ
- মার্কো রুবিও পদত্যাগ করছেন!
- হোয়াইট হাউজে পদত্যাগ ও বদলী আতংক
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩৮
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৩
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- মানুষের ধ্বংসই শয়তানি শক্তির আরাধ্য
- ‘মার্কিন যুক্তরাষ্ট্র ও নিষেধাজ্ঞা’র রাজনৈতিক অর্থনীতি
- হারিয়ে যাচ্ছে ভ্রাম্যমাণ বই বিক্রেতারা
- ‘নিজের পাশে অন্যকে দাঁড়াবার জায়গাটা দিতে হবে’
- নাইপলের মৃত্যুতে শোকাহত বিশ্বসাহিত্য অঙ্গন
- অসম্মান তো সবার জোটে না, আমার না হয় জুটলো
- অগুণিত সাধারণ মানুষ আমাকে ভালোবাসে
- নিষেধাজ্ঞা নয় হুশিয়ারি
- বাংলাদেশকে বাঁচাবেন কারা
- নতুন ভিসা নীতির প্রেক্ষাপট-উদ্দেশ্য
- ট্রাকসেল লাইনে মধ্যবিত্ত-নিম্নবিত্ত একাকার!
- ‘এই ছাত্র রাজনীতির কাছে আমরা অসহায়’
- যুক্তরাষ্ট্র কি আবার স্বেচ্ছায় একঘরে হতে চলেছে
- বাংলাদেশ ও আমার সেই ভালো লাগার অনুভূতি
