ডিভি লটারি স্থগিত চেয়ে আদালতে ট্রাম্প প্রশাসনের আপিল
আজকাল রিপোর্ট
প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৬
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন যুক্তরাষ্ট্রের ২০২৭ সালের ডাইভারসিটি ভিসা (ডিভি) লটারির নিবন্ধন পুনরায় চালুর নির্দেশ স্থগিত চেয়ে আদালতে আপিল করেছে। আপিলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আগের আদালতের আদেশের কার্যকারিতা স্থগিত রাখার আবেদনও করেছে সরকার। এতে গ্রিন কার্ড লটারির নিবন্ধন শুরুর সময় নিয়ে নতুন করে অনিশ্চয়তা দেখা দিয়েছে। বুধবার (২১ অক্টোবর) সংবাদমাধ্যম নিউজউইকের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এর আগে ক্যালিফোর্নিয়ার সাউদার্ন ডিস্ট্রিক্টের ফেডারেল আদালতের বিচারক জিনসুক ওহটা ডিভি লটারির নিবন্ধন চালুর নির্দেশ দেন। অভিবাসন আইন সংস্থা রেড ঈগল ল’ এর করা মামলার পরিপ্রেক্ষিতে দেওয়া প্রাথমিক নিষেধাজ্ঞায় মার্কিন পররাষ্ট্র দপ্তরকে ২০২৭ অর্থবছরের ডাইভারসিটি ভিসা কর্মসূচি পুনরায় চালুর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়।
প্রতিবছর ডিভি লটারির মাধ্যমে যুক্তরাষ্ট্রে ঐতিহাসিকভাবে কমসংখ্যক অভিবাসী পাঠানো দেশগুলোর নাগরিকদের জন্য সর্বোচ্চ ৫৫ হাজার ভিসা বরাদ্দ দেওয়া হয়। নির্বাচিত ও নির্ধারিত যোগ্যতা পূরণকারী ব্যক্তিরা এ কর্মসূচির আওতায় যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের সুযোগ পেতে পারেন। গত ১৯ অক্টোবর আদালতের নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করে ট্রাম্প প্রশাসন। একই সঙ্গে আপিলের শুনানি ও নিষ্পত্তি চলাকালে আদেশটি কার্যকর না রাখার জন্য পৃথক আবেদনও জমা দেওয়া হয়।
মার্কিন পররাষ্ট্র দপ্তর ২০২৫ সালের নভেম্বরে জানিয়েছিল, ডিভি-২০২৭ লটারির আবেদন-প্রক্রিয়ায় কিছু পরিবর্তন আনা হচ্ছে। যত দ্রুত সম্ভব নিবন্ধন শুরুর তারিখ ঘোষণা করা হবে বলেও জানানো হয়েছিল। কিন্তু ২০২৭ অর্থবছর গত ১ অক্টোবর শুরু হলেও নিবন্ধন কার্যক্রম চালু হয়নি। আদালতের পর্যবেক্ষণে বলা হয়, নিবন্ধনের সুযোগ না থাকলে আগ্রহীরা ডাইভারসিটি ভিসার জন্য আবেদনই করতে পারেন না। ফলে অনির্দিষ্টকালের জন্য নিবন্ধন স্থগিত থাকায় কার্যত পুরো কর্মসূচি বন্ধ হয়ে পড়েছিল।
বিচারক ওহটার মতে, সাময়িকভাবে নিবন্ধন স্থগিত রাখার ঘোষণা কীভাবে অনির্দিষ্টকালের স্থগিতাদেশে পরিণত হলো, সে বিষয়ে পররাষ্ট্র দপ্তর যথাযথ ব্যাখ্যা দিতে পারেনি। কর্মসূচিটির ওপর নির্ভরশীল ব্যক্তিদের স্বার্থ বিবেচনা করা হয়েছিল কি না, সে বিষয়েও স্পষ্ট ব্যাখ্যা পাওয়া যায়নি। তিনি বলেন, এ ধরনের ব্যাখ্যার অভাবে ডিভি-২০২৭ কর্মসূচি স্থগিত রাখার সিদ্ধান্তকে স্বেচ্ছাচারী ও যুক্তিহীন হিসেবে বিবেচনা করার যথেষ্ট কারণ রয়েছে।
মামলাটি দায়ের করে রেড ঈগল ল’ যুক্তি দেয়, ডিভি লটারির নিবন্ধন বন্ধ থাকায় তাদের গ্রাহকসংখ্যা ও আয় কমে যাচ্ছে। এ ক্ষতি পরবর্তী সময়ে মামলার মাধ্যমে পূরণ করাও কঠিন হবে। বিচারক ওহটা মনে করেন, নিবন্ধন চালু করার নির্দেশে সরকারের ওপর অন্যায্য চাপ তৈরি হবে না। বরং ফেডারেল আইন অনুযায়ী কর্মসূচি পরিচালনার ব্যবস্থা করা জনস্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
অন্যদিকে মার্কিন সরকার দাবি করেছিল, নিবন্ধনের নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পর আদালতের পক্ষে লটারি চালুর নির্দেশ দেওয়া সম্ভব নয়। দেশজুড়ে কার্যকর এমন নিষেধাজ্ঞা জারি করাও যথাযথ নয় বলে যুক্তি দেয় সরকার।
তবে বিচারক এসব যুক্তি গ্রহণ করেননি। তার পর্যবেক্ষণ অনুযায়ী, বিলম্বে নিবন্ধন শুরু হলেও কংগ্রেসের নির্ধারিত কর্মসূচি বাস্তবায়নের শর্ত পূরণ করা সম্ভব।
- কেলার উইলিয়ামস ল্যান্ডমার্ক ২-এর স্বাগত অনুষ্ঠান সম্পন্ন
- জ্যামাইকায় সেলিম-আলী পরিষদের প্যানেল পরিচিতি ও নির্বাচনী সভা
- ডিভি লটারি স্থগিত চেয়ে আদালতে ট্রাম্প প্রশাসনের আপিল
- আমেরিকার প্রতিটি শিশু জন্য স্পেসএক্সের শেয়ার
- জেএমসি’র স্পেশাল ফান্ড রেইজিং কাল
- জিপ কোডের ভিত্তিতে ভোটকেন্দ্র নির্ধারণ
- আটলান্টিক সিটিতে ভ্রাম্যমাণ কনস্যুলেট সেবা ১০ নভেম্বর
- কুনু-ফিরোজ প্যানেলের ব্রুকলিনের সভা অনুষ্ঠিত
- ইসরায়েলসহ ১২ দেশে নাগরিকদের সতর্ক করলো যুক্তরাষ্ট্র
- সাবেক চিফ প্রসিকিউটরে তাজুল ইসলামের সঙ্গে মতবিনিময়
- ওয়ার্ল্ড হিউম্যান রাইটসের সাধারণ সম্পাদক ড. সাদিয়া
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর
- লেখকের অঙ্গনের ৩০তম গ্রন্থালোচনা অনুষ্ঠিত
- প্রতিবাদে ব্রুকলিনে বিক্ষোভ
- অভিবাসিদের ৩ লাখের বেশি ভিসা যুক্তরাষ্ট্রে বাতিল
- মন্ত্রী-এমপিদের কঠিন বার্তা দিলেন তারেক রহমান
- নৃত্যশিল্পী তাহসিনের মৃত্যুতে শোকে মুহ্যমান কমিউনিটি
- কুমিল্লা বিভাগীয় জাতীয়তাবাদী ফোরাম গঠন
- উৎসবমুখর পরিবেশে নির্বাচনের প্রত্যাশা কমিশনের
- ডিভি লটারিতে বাংলাদেশসহ নেই ২১ দেশ
- নির্বাচনের পর মধ্যপ্রাচ্য অস্থির হয়ে উঠবে?
- ডেমোক্র্যাটরা জিতলেও কি ট্রাম্প বাধার সৃষ্টি করবেন?
- ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান যা বললেন
- অ্যাসালের বার্ষিক কনভেনশন অনুষ্ঠিত
- জ্যাকসন হাইটসে হচ্ছে কমিউনিটি সেন্টার
- মধ্যবর্তী নির্বাচনে মুসলিম বিদ্বেষী প্রচারণায় রিপাবলিক্যানরা
- ৯৪ বছর পর ডেমোক্র্যাটরা ক্যানসাসে স্বপ্ন দেখছেন
- ডেমোক্র্যাটরা জিতলে ফ্রান্সের মতো পরিস্থিতি হবে যুক্তরাষ্ট্রে, ট্
- ট্রাম্পের আশংকা: প্যারিস মুসলিম শহরে পরিণত হবে
- নিউ মেক্সিকো’র নাম পরিবর্তনে ট্রাম্পের আবারও আহবান
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯৩২
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩৮
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
