জামাত কেন এবারই ক্ষমতায় যেতে চায়!
সাঈদ তারেক
প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৫
মন্তব্য প্রতিবেদন
তারা কি মনে করছে দিস ইজ দ্য টাইম! এখনই সময়! বা এইবারই শেষ সময়! বিএনপির প্রধান প্রতিদ্বন্ধি ছিল আওয়ামী লীগ। তারা মাঠছাড়া। এই চামে জায়গাটা নিয়ে নেওয়া! টার্গেটটা কি বিএনপিকে হঠিয়ে এইবারই ক্ষমতায় যাওয়া!
এক বছর ধরে বিএনপির বিরুদ্ধে প্রচারণার শেষ নাই। পরিকল্পিত এবং সংঘবদ্ধ প্রপাগান্ডা। কারা করছে সবাই জানে। বিএনপি কেন প্রেসিডেন্টকে সরাতে সায় দিলো না, কেন জেনারেল ওয়াকারকে তাড়ালো না, কেন এখনই নির্বাচন চায়, কেন ইউনূস সাহেবকে অন্তত: বছরপাঁচেক থাকতে দিলো না, ক্ষমতায় গিয়ে লুটপাটের জন্য অধৈর্য হয়ে উঠেছে। আরও কত কি! এর আগে বলা হয়েছে ১৭ বছরের বুভুক্ষ, সামান্য বালির ট্রাক সড়াতে পারে নাই, যেহেতু নির্বাচন চায় তারা ফ্যাসীবাদের দোসর, ভারতের দালাল! এখন সংষ্কার বা পিআর ছাড়া নির্বাচন চায়- তার অর্থ ক্ষমতায় গিয়ে স্বৈরাচার কায়েম করবে! এইসব পরিকল্পিত প্রপাগান্ডার একটাই উদ্দেশ্য- বিএনপিকে পঁচানো, দলটা সম্পর্কে মানুষকে বিষিয়ে তোলা! যাতে সামনের নির্বাচনে মানুষ তাদেরকে ভোট না দেয়।
কিন্তু বাস্তবতা হচ্ছে বিশ্বের অনেক দেশের মত আমাদের দেশেও প্রধানত: দ্বি-দলীয় ব্যবস্থাই। সেই পাকিস্তান আমল থেকে। তখন অনেক দলই ছিল কিন্তু মূল প্রতিদ্বন্ধি থাকতো মুসলিম লীগ আর আওয়ামী মুসলিম লীগ (পরে আওয়ামী লীগ)। স্বাধীনতার আগ দিয়ে উদ্ভব হয়েছিল মি: ভুট্টোর পিপলস পার্টি যা অনেকটা পাকিস্তানের এক অংশের দল হিসেবে পরিগনিত হয়েছিল। স্বাধীনতার পর অনেক দল থাকলেও মূল প্রতিদ্বন্ধি ছিল আওয়ামী লীগ আর জাসদ। জিয়াউর রহমান জাসদের দফা রফা করে দিলে ’৭৯এর নির্বাচনে আবার উঠে আসে আওয়ামী লীগ। ৩৯টা আসনে জিতে সংসদে তারা প্রধান বিরোধী দল হয়। এরশাদ সাহেব জাতীয় পার্টি গঠন করলে রাজনীতি গড়ায় ত্রিদলীয় আবর্তে। এই অবস্থা ছিল বছর পাঁচেকের জন্য। ’৯১ থেকে আবার বিএনপি আর আওয়ামী লীগ। জাতীয় পার্টির তেইশ মেরে দেয় শেখ হাসিনা। না হলে আজ আওয়ামী লীগের জায়গাটা তারা নিতে পারতো।
জামাত কখনও বাংলাদেশের রাজনীতিতে পাওয়ার কন্টেন্ডার ছিল না। মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতায় বিরোধীতার কারনে স্বাধীনতার পর নিষিদ্ধ ছিল। জিয়াউর রহমান রাজনীতি করার সুযোগ দিলেও কখনও স্পেস দেন নাই। মূলত: এরশাদ শাসনকালে হাটি হাটি পা পা করে যাত্রা। এরশাদবিরোধী আন্দোলনে আওয়ামী লীগ বিএনপির তাদেরকে প্রয়োজন হয়।
লাইমলাইটে আসে। ’৯১এর নির্বাচনে ১৮টা সীট পাওয়া এবং তত্বাবধায়ক সরকারের দাবীতে আওয়ামী লীগ জাতীয় পার্টির সাথে আন্দোলনে অংশ নেওয়ায় দলটা একটা শক্তি হিসেবে প্রমান দেয়। এই সুবাদে ’২০০১এ বেগম জিয়ার সরকারে দুইটা মন্ত্রীত্ব লাভ করে ইতিহাসে প্রথমবারের মত ক্ষমতার স্বাদ পায়। ১/১১এর পর থেকে আবার সাইড লাইনে।
মাঠে মুল খেলোয়ার ছিল দুইটা দল- আওয়ামী লীগ আর বিএনপি। মানুষেরও ধারনা আওয়ামী লীগের পরে বিএনপি ক্ষমতায় আসবে, বিএনপি গেলে আওয়ামী লীগ। শেখ
হাসিনা ১৬ বছর সে সুযোগ দেয় নাই। এখন নিজে পালিয়েছে, আওয়ামী লীগকেও সাথে নিয়ে গেছে। ফলে মাঠ খালি। সরল হিসাবেই নির্বাচনে বিএনপি জিতবে। যদি সঠিক রাজনীতি করতো জাতীয় পার্টি নিতে পারতো আওয়ামী লীগের জায়গাটা, কিন্তু সাত ভাগে ভাগ হওয়া আর ১৬ বছর দেউলিয়া রাজনীতির কারনে এই দলটার নিজস্ব আবেদন বলতে খুবই কম।
জামাত একটা ধর্মভিত্তিক দল। ধর্মভিত্তিক কোন সংগঠন বা সম্প্রদায় কখনও জাতীয় রাজনৈতিক দল হতে পারে না। তাছাড়া জামাতকে অনেকে রাজনৈতিক দল হিসেবে মানতেও নারাজ। কেউ কেউ এদেরকে বলতে চায় মুসলমানদের একটা পৃথক সম্প্রদায়।
ভিন্ন তরীকা ভিন্ন আকিদা। ইসমাইলী সম্প্রদায় বাহাই সম্প্রদায় কূর্দী সম্প্রদায় বা আহমদীয়া সম্প্রদায়ের মত একটা ভিন্ন সম্প্রদায়। মওদুদীয়া সম্প্রদায়। ভিন্ন মজহাব। ইসলামপন্থীদের মধ্যেই জামাতের বিরোধীতা আছে। কেউ কেউ তাদেরকে প্রকৃত মুসলমান মানতেই নারাজ।
তারপরও জামাত দল হিসেবেই রাজনীতি করছে। এটা একটা আন্তর্জাতিক দল। বাংলাদেশে নানা চড়াই উৎরাই পেরিয়ে ৫ আগস্টের পর থেকে সদর্পে। আওয়ামী লীগের অনুপস্থিতিতে সেকেন্ড পজিশনটা অটোমেটিক তাদের হয়ে গেছে। কিন্তু দলটা বিএনপির মত মহীরূহ দলকে টেক্কা দিয়ে এবারই ক্ষমতায় যাওয়ার জন্য উন্মত্ত হয়ে গেছে কেন সেটাই প্রশ্ন!
রাজনীতিকরা দল করে ক্ষমতায় যাওয়ার জন্য, সে হিসেবে জামাতও চাইবে। ঠিক আছে।
কিন্তু এইবারই কেন! তাও বিএনপিকে ফেলে দিয়ে! তারা কি মনে করছে এবার মিস করলে ট্রেন আর আসবে না! বা ক্ষমতায় যেতেই হবে কেন! ইসলামি হুকুমত কায়েম করতে! কোন হুজুরের ভাষায় তালিবানি শাষন কায়েমের জন্য! পাকিস্তান সাংবিধানিকভাবে ইসলামী প্রজাতন্ত্র। সে দেশের মুসলমানরা অনেক বেশী ধর্মপ্রাণ। তারপরও সেখানে কখনও কোন ইসলামপন্থী দল ক্ষমতায় যেতে পারে না। প্রতি নির্বাচনেই জামাত সীট পায় হাতেগোনা কয়েকটা করে। মানুষ তাদেরকে ভোট দেয় না। একমাত্র আফগানিস্তানে ইসলামি শাষনের নামে কিছু মধ্যযুগীয় বিধিবিধান আছে। এ ছাড়া দুনিয়ার কোন মুসলমানপ্রধান দেশে প্রকৃত ইসলামি শাসন নাই।
বাংলাদেশে ৮০ পার্সেন্ট মুসলমান আরবী ফার্সি নাম বা জন্মসূত্রে মুসলমান। ধর্মপ্রান কিন্তু ধর্মান্ধ না। ধর্মপ্রাণ বলতে এরা ধর্মকে অন্তরে লালন করে কার্যত: অধর্মীয় বা অনৈসলামিক কাজ করে। অনেকে আছে সারা রাত হুজুরের কাছে আইয়ুব নবী ইউসুফ নবীর কিচ্ছা শুনে কেঁদে বুক ভাসায়, সকালে বাড়ী এসে নাশতা দিতে দেরী হলে বউ পেটায়। হজ্ব করে এসে লম্বা সুন্নতি দাড়ি রাখে আবার মজুতদারি করে
রোজায় জিনিষের দাম বাড়ায়। বিসমিল্লাহ বলে ঘুষের টাকা গুনতে শুরু করে, হারামের
টাকা পকেটে ভরতে ভরতে জামাতে নামাজ ধরার জন্য মসজিদে ছোটে! পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না জুম্মায় গিয়ে লাইন দেয়। রোজা রাখার নাম নাই সন্ধ্যায় ইফতারির দোকানে গিয়ে হুমড়ি খায়! হারামের টাকায় সবচেয়ে বড় গরুটা কিনে এনে কোরবানী দেয়। ইসলামের নামে সবচেয়ে বড় ধোকাবাজী বা মোনাফেকিটা এই বাংলাদেশের তথাকথিত নামধারী মুসলমানের মধ্যেই দেখা যায়। এরা পীর ফকির মানে। পীরের কাছে বায়েত নেয় মাজারে গিয়ে সিন্নি দেয়। ওয়াজ মাহফিলে গিয়ে মন দিয়ে হুজুরের বয়ান শুনে, ফিরে এসে মিথ্যা কথা বলে, অন্যকে ঠকায়। এটাই এখানকার সংষ্কৃতি। এনরকম একটা মুসলমানের দেশে মানুষকে না বদলিয়ে, মানসিকভাবে প্রস্তুত না করে ইসলামি শাষন কিভাবে কায়েম হবে আমার বুঝে আসে না! জবরদস্তি চাপিয়ে দিয়ে! বন্দুকের নলের মুখে! হুজুররা যদি মনে করেন মেরে পিটিয়ে এই দেশে ইসলামি শাষন কায়েম করবেন, বুঝতে হবে তারা এখনও রাজনীতির বাল্যশিক্ষার পাঠশালাতেই রয়ে গেছেন।
জামাত বা ইসলামি দলগুলোকে বাস্তবতা বুঝতে হবে। খামাখা বাগড়া না দিয়ে সময়মত নির্বাচনটা হতে দিতে হবে। বিএনপি যদি জেতে, ক্ষমতায় তাদেরকে মেনে নিতে হবে। জনমত গঠনে সরকারি ক্ষমতার ব্যবহারের চাইতে বিরোধী দলে গিয়ে আন্দোলন সংগ্রাম বেশী কার্যকর, এটাই রাজনীতির শিক্ষা। এ শিক্ষাটা যদি তারা গ্রহন করেন, বুদ্ধিমানের কাজ করবেন। বেশী বাড়তে গেলে হঠাৎ করে পড়ে যেতে হবে! আবার! এবার ঠ্যাং ভাঙলে মেরামত করে সোজা হয়ে দাঁড়াতে অনেক সময় লাগবে! বা সে সময় আর নাও আসতে পারে!
- আমার এখনও বিয়ে হয়নি: পূজা চেরি
- প্রতি রাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যার আহ্বান ইসরায়েলি মন্ত্রীর
- র্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের চূড়ান্ত অনুমোদন
- ওমানে বোমা হামলার হুঁশিয়ারি ট্রাম্পের
- তারেক রহমানের ভারত সফর নিয়ে কঠিন শর্ত বাংলাদেশের
- হরমুজে বাণিজ্যিক জাহাজ চলাচলে ইরান-ওমানের চুক্তি স্বাক্ষর
- হাওয়াইয়ে হারিকেন লালার আঘাতের শঙ্কা, বিদ্যুৎহীন ৪২ হাজারের বেশি
- ট্রাম্পের সঙ্গে বিরোধের জেরে পদত্যাগ করেছেন লেভিট
- ইরান যুদ্ধে ৪৫টি রিপার ড্রোন হারিয়েছে যুক্তরাষ্ট্র
- অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ
- বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী
- পাসওয়ার্ডের বিকল্প ‘পাসকি’, কতটা নিরাপদ?
- নিউইয়র্কে হাইস্কুল শিক্ষার্থীদের জন্য ফ্রি ব্রডওয়ে অফার
- দুর্ঘটনার পর যুক্তরাষ্ট্রের টেক্সাসে সামরিক প্রশিক্ষণ ফ্লাইট স্থগ
- যুক্তরাষ্ট্রের পার্কে গুলিতে নিহত ১, আহত ৪
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী
- ইরানে হামলার জন্য ক্ষমা চাইবেন না ট্রাম্প
- নিউইয়র্কে নাহার এর অ্যাপ্রিসিয়েশন লাঞ্চ
- রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই’র আহবায়ক কমিটি গঠিত
- নিউইয়র্কে গ্লোবাল শর্ট ফিল্ম ফেস্ট অনুষ্ঠিত
- হিলসাইড কমিউনিটির সঙ্গে কুইন্স বরো প্রেসিডেন্টর সভা
- জ্যাকসন হাইটসে ওয়াহেদ আলী মন্ডলের ওপর হামলা
- প্যাট্রিয়ট অব বাংলাদেশের জুলাই বিপ্লব বর্ষপূর্তি পালন
- মক্কা চুক্তি ঘিরে সৌদি আরব ও আমিরাতের মধ্যে উত্তেজনা
- সবিতা ‘লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’ পেলেন
- চলে গেলেন মির্জা আজম
- জুলাই গণঅভ্যুত্থান স্মরণে যুক্তরাষ্ট্র বিএনপি
- সাইবার লায়ন্স ক্লাবের রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত
- কবিরহাট উপজেলার বার্ষিক বনভোজন
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯০৯
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৩
- আজকাল ৯২৪
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- মানুষের ধ্বংসই শয়তানি শক্তির আরাধ্য
- ‘মার্কিন যুক্তরাষ্ট্র ও নিষেধাজ্ঞা’র রাজনৈতিক অর্থনীতি
- হারিয়ে যাচ্ছে ভ্রাম্যমাণ বই বিক্রেতারা
- ‘নিজের পাশে অন্যকে দাঁড়াবার জায়গাটা দিতে হবে’
- অসম্মান তো সবার জোটে না, আমার না হয় জুটলো
- অগুণিত সাধারণ মানুষ আমাকে ভালোবাসে
- নাইপলের মৃত্যুতে শোকাহত বিশ্বসাহিত্য অঙ্গন
- নিষেধাজ্ঞা নয় হুশিয়ারি
- বাংলাদেশকে বাঁচাবেন কারা
- নতুন ভিসা নীতির প্রেক্ষাপট-উদ্দেশ্য
- ট্রাকসেল লাইনে মধ্যবিত্ত-নিম্নবিত্ত একাকার!
- ‘এই ছাত্র রাজনীতির কাছে আমরা অসহায়’
- যুক্তরাষ্ট্র কি আবার স্বেচ্ছায় একঘরে হতে চলেছে
- বাংলাদেশ ও আমার সেই ভালো লাগার অনুভূতি
