অভিবাসিদের ৩ লাখের বেশি ভিসা যুক্তরাষ্ট্রে বাতিল
আজকাল রিপোর্ট
প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৬
যুক্তরাষ্ট্রে বিদেশি নাগরিকদের ৩ লাখের বেশি ভিসা বাতিল করেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। দেশটির পররাষ্ট্র দপ্তরের দাবি, আগের যেকোনো প্রশাসনের তুলনায় দ্রুতগতিতে ভিসা বাতিলের এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আইন লঙ্ঘন, জালিয়াতি, জননিরাপত্তার ঝুঁকি এবং জাতীয় নিরাপত্তার বিষয়গুলোকে এ সিদ্ধান্তের প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) সংবাদমাধ্যম আল জাজিরাকে পাঠানো এক ইমেইলে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানায়, দেশের সীমান্ত ও নিরাপত্তা সুরক্ষিত রাখতে এ ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।
পররাষ্ট্র দপ্তরের এক কর্মকর্তা জানান, অধিকাংশ ভিসা বাতিলের পেছনে রয়েছে অপরাধমূলক কর্মকাণ্ড, জননিরাপত্তা নিয়ে উদ্বেগ, অভিবাসনসংক্রান্ত নিয়ম লঙ্ঘন, জালিয়াতি, ভুল তথ্য দেওয়া কিংবা ভিসা পাওয়ার যোগ্যতা হারানোর মতো বিষয়।
ওই কর্মকর্তা আরও জানান, শিশু জন্ম দেওয়ার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে ভ্রমণসংক্রান্ত কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে ৪ হাজারের বেশি বিদেশি নাগরিকের ভিসা বাতিল করা হয়েছে। এ ধরনের ভ্রমণকে ‘জন্ম পর্যটন’ বলা হয়। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রে সন্তান জন্ম দিয়ে শিশুর জন্য দেশটির নাগরিকত্ব পাওয়ার সুযোগ নেওয়ার চেষ্টা করা হয়।
পররাষ্ট্র দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, বাতিল হওয়া ভিসাগুলোর মধ্যে উল্লেখযোগ্য অংশের ক্ষেত্রে অপরাধমূলক কর্মকাণ্ড ও জননিরাপত্তার ঝুঁকির বিষয়টি উঠে এসেছে। এছাড়া অভিবাসন আইন লঙ্ঘন, জালিয়াতি, ভুল তথ্য দেওয়া এবং জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচিত কর্মকাণ্ডের অভিযোগেও ভিসা বাতিল করা হয়েছে।
এর আগে মঙ্গলবার (২০ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট বলেন, যেসব বিদেশি নাগরিক ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে অবস্থান করে আইন ভেঙেছেন, জালিয়াতি করেছেন কিংবা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তৈরি করেছেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ধরনের ঘটনায় কোনো ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি।
ভিসা বাতিলের সংখ্যা গত কয়েক মাসে ধারাবাহিকভাবে বেড়েছে। চলতি বছরের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানায়, তখন পর্যন্ত ১ লাখের বেশি ভিসা বাতিল করা হয়েছে। সে সময় এটিকে নতুন রেকর্ড হিসেবে উল্লেখ করা হয়েছিল। পরে আগস্টে বাতিল হওয়া ভিসার সংখ্যা ১ লাখ ৭৫ হাজার ছাড়িয়ে যায়। সর্বশেষ হিসাবে সেই সংখ্যা ৩ লাখ অতিক্রম করেছে বলে জানিয়েছে ট্রাম্প প্রশাসন।
এদিকে বিদেশিদের জন্য ভিসা নীতিও আরও কঠোর করেছে যুক্তরাষ্ট্র। আবেদনকারীদের সামাজিক যোগাযোগমাধ্যমের কার্যক্রম যাচাই জোরদার করার পাশাপাশি নিরাপত্তা যাচাইয়ের পরিধি বাড়ানো হয়েছে।
তবে প্রশাসনের এসব পদক্ষেপের সমালোচনা করেছেন মানবাধিকারকর্মী ও বিশেষজ্ঞরা। তাঁদের আশঙ্কা, সামাজিক যোগাযোগমাধ্যমে নজরদারি বাড়ানোর ফলে মতপ্রকাশের স্বাধীনতা ক্ষতিগ্রস্ত হতে পারে। একই সঙ্গে অভিবাসীদের ওপর অতিরিক্ত নজরদারি এবং তাঁদের আলাদাভাবে চিহ্নিত করার ঝুঁকিও তৈরি হতে পারে।
- কেলার উইলিয়ামস ল্যান্ডমার্ক ২-এর স্বাগত অনুষ্ঠান সম্পন্ন
- জ্যামাইকায় সেলিম-আলী পরিষদের প্যানেল পরিচিতি ও নির্বাচনী সভা
- ডিভি লটারি স্থগিত চেয়ে আদালতে ট্রাম্প প্রশাসনের আপিল
- আমেরিকার প্রতিটি শিশু জন্য স্পেসএক্সের শেয়ার
- জেএমসি’র স্পেশাল ফান্ড রেইজিং কাল
- জিপ কোডের ভিত্তিতে ভোটকেন্দ্র নির্ধারণ
- আটলান্টিক সিটিতে ভ্রাম্যমাণ কনস্যুলেট সেবা ১০ নভেম্বর
- কুনু-ফিরোজ প্যানেলের ব্রুকলিনের সভা অনুষ্ঠিত
- ইসরায়েলসহ ১২ দেশে নাগরিকদের সতর্ক করলো যুক্তরাষ্ট্র
- সাবেক চিফ প্রসিকিউটরে তাজুল ইসলামের সঙ্গে মতবিনিময়
- ওয়ার্ল্ড হিউম্যান রাইটসের সাধারণ সম্পাদক ড. সাদিয়া
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর
- লেখকের অঙ্গনের ৩০তম গ্রন্থালোচনা অনুষ্ঠিত
- প্রতিবাদে ব্রুকলিনে বিক্ষোভ
- অভিবাসিদের ৩ লাখের বেশি ভিসা যুক্তরাষ্ট্রে বাতিল
- মন্ত্রী-এমপিদের কঠিন বার্তা দিলেন তারেক রহমান
- নৃত্যশিল্পী তাহসিনের মৃত্যুতে শোকে মুহ্যমান কমিউনিটি
- কুমিল্লা বিভাগীয় জাতীয়তাবাদী ফোরাম গঠন
- উৎসবমুখর পরিবেশে নির্বাচনের প্রত্যাশা কমিশনের
- ডিভি লটারিতে বাংলাদেশসহ নেই ২১ দেশ
- নির্বাচনের পর মধ্যপ্রাচ্য অস্থির হয়ে উঠবে?
- ডেমোক্র্যাটরা জিতলেও কি ট্রাম্প বাধার সৃষ্টি করবেন?
- ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান যা বললেন
- অ্যাসালের বার্ষিক কনভেনশন অনুষ্ঠিত
- জ্যাকসন হাইটসে হচ্ছে কমিউনিটি সেন্টার
- মধ্যবর্তী নির্বাচনে মুসলিম বিদ্বেষী প্রচারণায় রিপাবলিক্যানরা
- ৯৪ বছর পর ডেমোক্র্যাটরা ক্যানসাসে স্বপ্ন দেখছেন
- ডেমোক্র্যাটরা জিতলে ফ্রান্সের মতো পরিস্থিতি হবে যুক্তরাষ্ট্রে, ট্
- ট্রাম্পের আশংকা: প্যারিস মুসলিম শহরে পরিণত হবে
- নিউ মেক্সিকো’র নাম পরিবর্তনে ট্রাম্পের আবারও আহবান
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯৩২
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩৮
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
