অভিযোগ অস্বীকার আ. লীগ নেতার
হাসকে হত্যার হুমকি!
প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৩
আজকাল রিপোর্ট
ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে ‘হত্যার হুমকি’ দিয়েছে কক্সবাজারের মহেশখালী উপজেলা আওয়ামী লীগের নেতা ফরিদুল আলম। তবে বিষয়টি অস্বীকার করেছেন আওয়ামী লীগের স্থানীয় নেতারা। গত কয়েকদিন আগে কক্সবাজারের মহেশখালী দ্বীপের এক আওয়ামী লীগ নেতার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। যেখানে তাঁকে পিটার হাসকে নিয়ে আপত্তিকর কথা বলতে শোনা যায়।
কক্সবাজারের মহেশখালী দ্বীপের মাতারবাড়িতে গত ৯ নভেম্বর এক সভায় উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ফরিদুল আলম বক্তব্য দেন। এর বেশ কয়েক দিন পর তাঁর বক্তব্য নিয়ে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে পিটার হাসকে নিয়ে অষ্পষ্টভাবে ফরিদুল আলমকে আপত্তিকর কথা বলতে ও হত্যার হুমকি দিতে শোনা যায়।
ভিডিওটি নিয়ে গতকাল বৃহস্পতিবার রাতে ফরিদুল আলমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি গণমাধ্যমকে বলেন, ‘ভিডিওতে প্রচারিত বক্তব্যটি আমি সেই সভায় দিইনি। এটা একটি এডিটেড ভিডিও।
আমি বলেছি, বাংলাদেশে নিযুক্ত আমেরিকান রাষ্ট্রদূত পিটার হাসসহ আরো কয়েকটি দেশের রাষ্ট্রদূতগণ আমাদের দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছেন।’ এ ছাড়া ফরিদুল আলম দাবি করেন, তিনি দীর্ঘদিন ধরে ছাত্রলীগ ও আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। একজন রাষ্ট্রদূতকে নিয়ে এ ধরনের বক্তব্য দেওয়ার পশ্নই ওঠে না। দ্বীপে থাকা রাজনৈতিক ও সামাজিক প্রতিপক্ষরা তাঁর বক্তব্য এডিট করে সভা অনুষ্ঠিত হওয়ার অনেক পরে এগুলো হয়তো ছড়িয়েছে। সেই ভিডিও তিনি শুনেননি বলেও জানিয়েছেন।
ওই সভায় উপস্থিত থাকা বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা বৃহস্পতিবার রাতে গণমাধ্যমকে বলেন, ‘গত ৯ নভেম্বর ফরিদুল আমার উপস্থিতিতে ওই সভায় বক্তব্য দিয়েছেন। কিন্তু কোনো রাষ্ট্রদূতকে নিয়ে আপত্তিকর বক্তব্য দেওয়ার কথা আপনি (প্রতিবেদক) বলার আগমুহূর্ত পর্যন্ত কেউই আমাকে জানায়নি। এমনকি একজন কেন্দ্রীয় নেতার উপস্থিতিতে তৃণমূলের একজন নেতা কোনো রাষ্ট্রদূতকে নিয়ে আপত্তিকর বক্তব্য দিলে আমি তাঁকে সেখানেই শায়েস্তা করতাম।’ ৯ নভেম্বরের সভায় উপস্থিত ছিলেন মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক।
ভাইরাল হওয়া সেই ভিডিওতে ফরিদুল আলমকে অষ্পষ্টভাবে বলতে শোনা যায়, ‘আপনারা জানেন, বাংলাদেশে ষড়যন্ত্র শুরু হয়েছে। কী একটা পাতিহাঁস আসছে। পিটার হাস বদমাইশ। সে বিএনপির হয়ে যে অসভ্য কাজ কারবারগুলো বাংলাদেশে করছে, তাঁকে পেলে জবাই করে মানুষকে খাওয়াইতাম। সেই পিটার হাস বদমাইশ।’
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- ট্রাম্প ও তারেকের সাক্ষাৎ শিঘ্রই
- কালো ও সংখ্যালঘুদের স্কলারশীপ বন্ধ করতে হবে
- জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে আবারও ধাক্কা খেলেন ট্রাম্প
- অবৈধ অভিবাসী ধরতে এবার রোবট ডগ কিনছে ট্রাম্প
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- আজকাল ৯২৪
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
