ছয় দিনে ১২ জন নিহত
হরতাল-অবরোধে অচল বাংলাদেশ
প্রকাশিত: ৪ নভেম্বর ২০২৩
অনড় অবস্থানে আ.লীগ-বিএনপি
মাসুদ করিম, ঢাকা থেকে -
হরতাল ও অবরোধে বাংলাদেশ এখন রীতিমত অচল। গত ২৮ অক্টোবর রাজধানী ঢাকায় ভয়াবহ সহিংসতার পরদিন দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতালেও প্রাণহানির ঘটনা ঘটেছে। তারপর টানা ৭২ ঘন্টা অবরোধেও সারাদেশের যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়ে। বিএনপি ও তার শরিকরা নতুন করে আবারও রোববার ও সোমবার দুই দিনের অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে।
গত ২৮ অক্টোবর থেকে শুরু হওয়া রাজনৈতিক অস্থিরতায় অন্তত ১২ জন মানুষ মারা গেছেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির বহু নেতাকর্মীকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হচ্ছে। কারাগারগুলি উপচে পড়ছে বিরোধী রাজনৈতিক নেতাকর্মীর ভিড়ে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দৃঢ়তার সঙ্গে বলেছেন, নির্বাচন হবে এবং যথাসময়ে হবে। যুক্তরাষ্ট্রের দিকে ইঙ্গিত করে বলেছেন, ‘কারও চোখ রাঙানো কিংবা চোখ বাঁকানোর পরোয়া করি না’। দুই বড় দল ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিরোধী বিএনপি’র অনড় অবস্থানের মধ্যে নির্বাচন কমিশন তফসিল ঘোষণার প্রস্তুতি নিচ্ছে। যদিও যুক্তরাষ্ট্রসহ বিদেশিরা তফসিল ঘোষণার আগেই দুই বড় দলের মধ্যে সংলাপ করে সংঘাত পরিহারের আহ্বান জানিয়েছেন। তারা শান্তিপূর্ণভাবে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের তাগিদ দিচ্ছেন। বিএনপি নেতারা চাইছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ এবং নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন।
নির্বাচনের দিনক্ষণ এগিয়ে আসার সঙ্গে সঙ্গে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি বেশ ঘোলাটে হচ্ছে। নানা রকম ঘটনা প্রবাহ দেশে পরিস্থিতিকে জটিল করে তুলছে। ২৮ অক্টোবর প্রকাশ্যে পুলিশকে পিটিয়ে হত্যা, প্রধান বিচারপতির বাসভনের গেট ভেঙ্গে ঢুকে পড়া, সাংবাদিকদের ওপর হামলা এবং তার পরপরই পুলিশের টিয়ারসেলে বিএনপি’র জনসভা পন্ড হয়। ওই দিন নবম পদাতিক ডিভিশনের সাবেক জিওসি অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দী বাংলাদেশি বংশোদ্ভূত এক মার্কিন নাগরিককে নিয়ে বিএনপি অফিসে হাজির হন। মিয়ান আরাফি ওরফে জাহিদুল ইসলাম বেল্লাল নামের ওই ব্যাক্তি নিজেকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টা বলে পরিচয় দেন। তিনি বলেছেন, পুলিশ বাহিনী ও আনসারের ওপর অবশ্যই স্যাংশন দেয়া হবে। কথিত ‘বাইডেনের উপদেষ্টা’র বক্তব্যে মার্কিন যুক্তরাষ্ট্র খুবই বিব্রত। তাৎক্ষণিকভাবে ঢাকায় মার্কিন দূতাবাস বলেছে, ওই ভদ্রলোক যুক্তরাষ্ট্র সরকারের প্রতিনিধি নন। তিনি একজন বেসরকারী (মার্কিন) নাগরিক। এই ঘটনায় আরাফি ও সারওয়ার্দী উভয়ে গ্রেফতার হয়েছেন।
বিএনপি’র ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে বিএনপি’র ‘অবতার’ এবং ‘ভগবান’ বলে আখ্যায়িত করেছেন। আওয়ামী লীগও সামাজিক মাধ্যমে পিটার হাসকে নিয়ে ট্রল করছে। যুক্তরাষ্ট্র এতটাই বিব্রত যে, তাদেরকে বারবারই বলতে হচ্ছে- আমরা কোনও দলের পক্ষে নই।
সাম্প্রতিককালে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের যোগাযোগ বেড়েছে। মার্কিন উপ সহকারী পররাষ্ট্রমন্ত্রী আফরিন আখতার বাংলাদেশ সফর করেছেন। জন কেরির সঙ্গে দেখা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার জলবায়ু বিষয়ক বিশেষ দূত সাবের হোসেন চৌধুরী। প্রধানমন্ত্রীর বেসরকারী খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, যাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমান্তরালে কূটনৈতিক সম্পর্কের জন্যে কাজে লাগানো হচ্ছে, তিনি মার্কিন আন্ডার সেক্রেটারি আজরা জেয়ার সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে উভয়ে একমত হয়েছেন যে, নির্বাচনই ক্ষমতা পরিবর্তনের একমাত্র পথ।
সরকারি মহলের ধারণা, বাইডেন প্রশাসন তার দেশের মূল্যবোধের আলোকে গণতন্ত্র ও মানবাধিকারের কথা বললেও প্রকৃতপক্ষে তারা চায় রাজনৈতিক আনুগত্য এবং অর্থনৈতিক, সামরিক ও ভূ-রাজনৈতিক স্বার্থ হাসিল করা। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের যোগাযোগ বৃদ্ধিও কারণে চীন খুব জানতে চাইছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের গোপনে কিছু হচ্ছে কিনা যা চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের উদ্যোগে প্রতিষ্ঠিত ‘বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই)কে ক্ষতি করে।
জেল হত্যা দিবসকে রাষ্ট্রীয় স্বীকৃতিসহ বেশ কিছু দাবি নিয়ে তাজ উদ্দিন আহমদের পুত্র সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ ও তার বোন শারমিন আহমেদ ১৪৪ ধারার মধ্যে গণভবনের সামনে অবস্থান ও মিছিল করেছেন। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এবং জাতীয় সংসদে সমাপনী ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কঠোর অবস্থানের ইঙ্গিত দিয়েছেন। দ্রুত ঘটে চলা বিভিন্ন ঘটনা প্রবাহের মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরীসহ একের পর এক বিএনপি’র শীর্ষ নেতারা গ্রেফতার হচ্ছেন।
যুদ্ধ ও বৈশি^ক অর্থনৈতিক মন্দার কারণে বাংলাদেশের অর্থনীতি এমনিতেই খারাপ অবস্থার মধ্যে আছে। তার ওপর উপর্যুপরি অবরোধে অর্থনীতির অবস্থা খারাপ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। হরতাল ও অবরোধের কারণে বাংলাদেশের অর্থনৈতিক কর্মকান্ড প্রায় স্থবির। দূরপাল্লার বাস চলছে না। বাংলাদেশের আমদানি-রফতানি অচলাবস্থার মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি সম্মেলনে অংশ নিতে সৌদি আরব সফরে যাচ্ছেন।
নির্বাচন কমিশন তফসিল ঘোষণার জন্যে প্রথা মেনে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবে। তারপর তফসিল ঘোষণা করবে। শোনা যাচ্ছে, নভেম্বরের মাঝামাঝি তফসিল ঘোষণা করা হতে পারে। তবে আন্তর্জাতিক সম্প্রদায় রাজনৈতিক সমঝোতা প্রতিষ্ঠার পর তফসিল ঘোষণার প্রতি জোর দিচ্ছে। সার্বিক পরিস্থিতি কোন দিকে যাচ্ছে এটাই এখন সবার প্রশ্ন। কেউ কেউ মনে করেন, পরিস্থিতি ‘পয়েন্ট অব নো রিটার্ন’ এর দিকে যাচ্ছে। অনেকে আবার শেষ মূহূর্তের দিকে তাকিয়ে আছেন। তাদের আশা, শেষ মূহূর্তে একটা সমাধানে আসবে আওয়ামী লীগ ও বিএনপি। দুই বড় দলের অংশগ্রহণে সুন্দর নির্বাচন হবে। তবে এমন সমঝোতা যত তাড়াতাড়ি হয় ততই মঙ্গল।
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- ট্রাম্প ও তারেকের সাক্ষাৎ শিঘ্রই
- কালো ও সংখ্যালঘুদের স্কলারশীপ বন্ধ করতে হবে
- জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে আবারও ধাক্কা খেলেন ট্রাম্প
- অবৈধ অভিবাসী ধরতে এবার রোবট ডগ কিনছে ট্রাম্প
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- আজকাল ৯২৪
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
